Home বিনোদন ২ মাস আগে বিয়ে করেছেন পূর্ণিমা, স্বামীকে আনলেন প্রকাশ্যে

২ মাস আগে বিয়ে করেছেন পূর্ণিমা, স্বামীকে আনলেন প্রকাশ্যে

36

বিনোদন ডেস্ক।।

 

গত ২ মাস আগে বিয়ে করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলার হানিফ পূর্ণিমা। তবে বৃহস্পতিবার (২১ জুলাই) প্রকাশ্যে এনেছেন স্বামীকে। সেই সঙ্গে জানিয়েছেন নিজের বিয়ের খবর। পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন। পেশায় মাল্টিন্যাশনাল এক কোম্পানির মার্কেটিং বিভাগের কর্মকর্তা।

জানা গেছে, গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেনঅ। সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করা রবিন সেখানে থেকে নিয়েছেন উচ্চতর ডিগ্রি।

দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিয়ের খবরটি নিশ্চিত করেন পূর্ণিমা। তিনি জানান, কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে মন দেয়া-নেয়া এবং বিয়ে। বিয়ের সময় কারো কারো কোভিড থাকার কারণে বিয়ের খবর জানাতে দেরি হয়েছে।

পূর্ণিমা আরও জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে তাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

এর আগেও ২০০৭ সালে আহমেদ ফাহাদ জামাল নামে চট্টগ্রামের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। তাদের সংসারে আরশিয়া উমাইজা নামে একটি মেয়েও রয়েছে।