Home আঞ্চলিক যে কারণে খুবির ১০ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি

যে কারণে খুবির ১০ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি

4

স্টাফ রিপোর্টার।।

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষা ও পরীক্ষা অধ্যাদেশে ‘পরীক্ষার্থী কর্তৃক পালনীয় শর্তাবলী এবং অপরাধের শাস্তি’ সংক্রান্ত বিধি অনুযায়ী গত ১৯ জুলাই অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সুপারিশ এবং প্রশাসনিক অনুমোদন মোতাবেক শিক্ষার্থীদের এ শাস্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) ও সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব শেখ শারাফাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুদাব্বির হোসেনকে (আইডি নম্বর-১৯০৭২৬) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম টার্মের সব পরীক্ষা বাতিল এবং পরবর্তী ২০২০-২১ শিক্ষাবর্ষের টার্ম-২-এর জন্য বহিষ্কার করা হয়েছে। ফার্মেসি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাঈদ আফ্রিদীকে (আইডি নম্বর-১৯১১৩১) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম টার্মের সব পরীক্ষা বাতিল এবং পরবর্তী ২০২০-২১ শিক্ষাবর্ষের টার্ম-২-এর জন্য বহিষ্কার করা হয়েছে। ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান সোহাগকে (আইডি নম্বর-১৯০৫৩০) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম টার্মের সব পরীক্ষা বাতিল এবং পরবর্তী ২০২০-২১ শিক্ষাবর্ষের টার্ম-২-এর জন্য বহিষ্কার করা হয়েছে।

এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. তৌফিকুর রহমান নাদিমকে (আইডি নম্বর-১৮০৮২২) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম টার্মের সব পরীক্ষা বাতিল এবং পরবর্তী ২০২০-২১ শিক্ষাবর্ষের টার্ম-২-এর জন্য বহিষ্কার করা হয়েছে।

এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাজুল ইসলামকে (আইডি নম্বর-২০১০০৫) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম টার্মের সব পরীক্ষা বাতিল এবং পরবর্তী ২০২০-২১ শিক্ষাবর্ষের টার্ম-২-এর জন্য বহিষ্কার করা হয়েছে। ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি সায়েন্স ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থী আনন্দ কুমার বিশ্বাসকে (আইডি নম্বর-২১০৬২৬) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম টার্মের সব পরীক্ষা বাতিল এবং পরবর্তী ২০২০-২১ শিক্ষাবর্ষের টার্ম-২-এর জন্য বহিষ্কার করা হয়েছে।

স্থাপত্য ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজহারুল ইসলাম এর (আইডি নম্বর-২০০১১০) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম টার্মের ‘Arch-2143, Architecture and Human Behavior’ কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।

এছাড়া স্থাপত্য ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিব-উজ-জামান (আইডি নম্বর-২১০১১৫), নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান (আইডি নম্বর-২০০৪১৯) এবং একই ডিসিপ্লিনের আরেক শিক্ষার্থী ওয়ালিজা হক রোজার (আইডি নম্বর-২১০৪০৮) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম টার্মের সব পরীক্ষা বাতিল করা হয়েছে।