Home আঞ্চলিক খুলনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরো ৩৫৪টি পরিবার

খুলনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরো ৩৫৪টি পরিবার

9

 

তথ্য ‍বিবরনী।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ২৬ হাজার ২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া প্রধানমন্ত্রী পঞ্চগড় ও মাগুরা জেলার সকল উপজেলাসহ দেশের ৫২টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন। অনুষ্ঠানে উপকারভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলেন।

উক্ত ভিডিও কনফারেন্সিং এ খুলনা জেলার রূপসা উপজেলায় ২০টি, তেরখাদায় ৫২টি, ডুমুরিয়ায় ৯০টি, পাইকগাছায় ৪৭টি, দাকোপে ১০টি, কয়রায় ১০টি ও বটিয়াঘাটা উপজেলায় একশত ২৫টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার জেলার বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে আজ (বৃহস্পতিবার) সকালে সরাসরি উপজেলার একশত ২৫টি পরিবারের মাঝে জমির দলিলসহ ঘর হস্তান্তর করেন

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না। মানুষের ভাগ্য পরিবর্তনই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য। তিনি বলেন, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁরই নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বঙ্গবন্ধু কন্যার প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন কাজ করছে।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপকারভোগীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা গ্রামে ভূমিহীন-গৃহহীন অসহায় ছিন্নমূল মানুষের পুনর্বাসন কার্যক্রমের যাত্রা শুরু করেন। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে জাতির পিতার দেখানো পথেই বঙ্গবন্ধু কন্যা জনবান্ধব কর্মসূচি হাতে নেন। ১৯৯৭ সালে তিনি কক্সবাজার জেলার সেন্টমার্টিনে প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় সারা দেশের ছিন্নমূল মানুষকে পুনর্বাসনের লক্ষ্যে গৃহীত হয় ‘আশ্রয়ণ প্রকল্প’।

খুলনা জেলায় প্রথম পর্যায়ে জমির দলিলসহ নয়শত ২২টি গৃহ এবং দ্বিতীয় পর্যায়ে এক হাজার ৩৫১টি গৃহ হস্তান্তর করা হয়। ৩য় পর্যায়ে মোট নয়শত ছয়টি গৃহের বরাদ্দ পাওয়া গেছে। যার মধ্যে ১ম ধাপে হস্তান্তর হয়েছে চারশত ৭৩টি এবং দ্বিতীয় ধাপে তিনশত ৫৪টি গৃহ হস্তান্তর করা হয়। নির্মাণাধীন রয়েছে ৭৯টি গৃহ।

উল্লেখ্য, সারা বাংলাদেশে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে বরাদ্দকৃত মোট একক গৃহের সংখ্যা এক লাখ ৮৫ হাজার ১২৯টি। এর মধ্যে প্রথম পর্যায়ে জমির দলিলসহ ৬৩ হাজার নয়শত ৯৯টি এবং দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৩০টি গৃহ হস্তান্তর করা হয়। এছাড়া চলমান তৃতীয় পর্যায়ে মোট বরাদ্দকৃত গৃহের সংখ্যা ৬৭ হাজার ৮০০টি। যার মধ্যে গত ২৬ এপ্রিল-২০২২ তারিখে ৩২ হাজার ৯০৪টি গৃহ হস্তান্তর করা হয়। আজ ২৬ হাজার ২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ গৃহ হস্তান্তকরা হয়। নির্মাণাধীন রয়েছে আট হাজার ৬৬৭টি।

 

খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি

 

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে খুলনা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২৩ জুলাই থেকে মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে মৎস্য সপ্তাহ সম্পর্কে প্রচার-প্রচারণা এবং ঐদিন সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

২৪ জুলাই সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সাড়ে নয়টায় হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি, ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, পৌনে ১২টায় সফল মৎস্য চাষী, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান এবং দুপুর সাড়ে ১২টায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এই অনুষ্ঠান প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

২৫ জুলাই সকাল ১০টায় গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২৬ জুলাই সকাল ১০টায় খুলনা বিশ^বিদ্যালয় লেকে মাছের পোনা অবমুক্ত করা হবে।

২৭ জুলাই খুলনা শ্রিম্প টাওয়ারে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং দুপুর ১২টায় আড়ংঘাটায় মাছচাষ বিষয়ক পরামর্শ, সেবা প্রদান, পুকুরের মাটি ও পানির গুণাগুণ পরীক্ষা করা হবে। ২৮ জুলাই সকাল ১০টায় গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে সুফলভোগীদের মাঝে মাছচাষের উপকরণ বিতরণ করা হবে।

২৯ জুলাই সকাল ১০টায় গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে।