Home আঞ্চলিক মোংলায় সিএসএস’র এইচআইভি প্রকল্পের অবহিতকরণ সভা

মোংলায় সিএসএস’র এইচআইভি প্রকল্পের অবহিতকরণ সভা

11

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
শিক্ষা ও কলঙ্ক দূরীকরণের মাধ্যমে এইচআইভির বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ লোকদের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করার লক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় সাংবাদিকের সঙ্গে বৈঠকের আয়োজন করেন সিএসএস’র মোংলা প্রকল্প।
অবহিতকরণ সভায় মোংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এইচ এম দুলালের সভাপতিত্বে ওই বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিএসএস প্রকল্পের মোংলার সমন্বয়কারী নান্টু গোপাল দে ও ফিল্ড সুপারভাইজার মোঃ জাহিদুল ইসলাম। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, এনটিভি ও দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি আবু হোসাইন সুমন, একুশে টিভি ও সময়ের আলো প্রতিনিধি আবুল হাসান, দৈনিক পূর্বাঞ্চল’র নূর আলম শেখ, ভোরের কাগজে’র হাসান গাজী ও সময় টিভি’র মাহামুদ হাসান।