স্পোর্টস ডেস্ক।।
এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে অপরাগতা প্রকাশ করেছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড। দেশটির ক্রিকেট বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়ে দিয়েছে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে তারা এশিয়া কাপ আয়োজনের মতো অবস্থায় নেই। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এমন খবর প্রকাশ করেছে।
আগামী আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আসরটি মাঠে গড়াবে।
লংকান প্রিমিয়ার লিগ স্থগিত করার একদিন পরেই এই সিদ্ধান্ত নিল দেশটির ক্রিকেট বোর্ড। যেখানে খারাপ অবস্থার মধ্যেও তারা অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন করেছে।
নিউজি এজেন্সি পিটিআইকে এসিসির এক সূত্র বলেছেন, ‘শ্রীলংকান ক্রিকেট বাজে সময়ের মধ্যদিয়ে যাচ্ছে। এ অবস্থায় এত বড় একটি ইভেন্ট আয়োজন তাদের সেরা সময় না।’
শ্রীলংকা যেহেতু এই টুর্নামেন্টের আয়োজক তাই তারা সংযুক্ত আরব আমিরাত বা অন্য কোনো দেশেও আয়োজন করতে পারে। এক অফিসিয়ালের মতে আগামী কয়েকদিনের মধ্যেই এসিসি আয়োজক দেশের নাম ঘোষণা করতে পারে।











































