খবর বিজ্ঞপ্তি।।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল মঙ্গলবার গণভবনে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে বন্যা ও দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্থ জনগণের সাহায্যার্থে নৌবাহিনীর সকল সদস্যদের একদিনের সমপরিমাণ বেতন এবং নৌবাহিনী পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান হতে অনুদানের চেক হস্তান্তর করেন। উলে¬খ্য, সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবেলায় অসামরিক প্রশাসনকে সহায়তা করতে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট বোট ও ডুবুরী দল মোতায়েন করা হয়। পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ তৎপরতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনী।











































