Home আঞ্চলিক খালিশপুর থানার ওয়ার্ডে পদ প্রত্যাশিদের মাঝে স্বেচ্ছাসেবক দলের তথ্য ফরম বিতরন

খালিশপুর থানার ওয়ার্ডে পদ প্রত্যাশিদের মাঝে স্বেচ্ছাসেবক দলের তথ্য ফরম বিতরন

142

।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খালিশপুর থানার অন্তর্ভুক্ত সকল ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে পদ প্রত্যাশি নেতৃবৃন্দের মাঝে তথ্য উপাত্ত ফরম বিতরন করা হয়েছে। খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্তে ও সদস্য সচিব আলাউদ্দিন তালুকদারের সঞ্চালনায় ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ফারুক হিলটন, সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহীন, প্রথম যুগ্ম আহবায়ক ইউসুফ মোল্লা,সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন,মোঃনাসির উদ্দিন।অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন,মোতালেব শেখ,সিরাজুল ইসলাম,রফিকুল ইসলাম বাবু,সাইদুল ইসলাম তুহিন,শহিদুল ইসলাম, শাহ আলম,পলাশ হাওলাদার প্রমুখ। সভায় আগামী ২২ জুলাই শুক্রবার ৭,৮,১১ নং ওয়ার্ড ও ২৬ জুলাই মঙ্গলবার ১০,১২,১৩ এবং ২৯ জুলাই শুক্রবার ৯,১৪,১৫ নং ওয়ার্ডের কর্মি সভার মাধ্যমে খালিশপুর থানার অন্তর্ভুক্ত সকল ওয়ার্ড কমিটি ঘোষনার সিদ্ধান্ত গৃহিত হয়।