খবর বিজ্ঞপ্তি |।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সম্পাদক মোঃ আবু হানিফ ও সাংগঠনিক সম্পাদক মোঃ সুজায়েত হোসেনকে শোকজ করা হয়েছে। নিজ দলীয় নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী ও তাদের আত্মীয়-স্বজনদের অতর্কিত হামলার অভিযোগ করা হয়েছে। গতকাল শনিবার পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক এসএম এনামুল হক যৌথ স্বাক্ষরে তাদের শোকজ করা হয়। আগামী ৫ দিনের মধ্যে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে তাদের।











































