স্টাফ রিপোর্টার।।
মদ্যপ অবস্থায় মহাসড়কে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর দায়ে দুই কিশোর কিশোরীকে আটক করেছে খুলনার র্যাপিড অ্যাকশন র্যাব-৬। কিশোরীকে পেছনে বসিয়ে ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন ওই কিশোর।
শনিবার (১৬ জুলাই) ভোররাতে খুলনার লবণচরা থানার দারোগার ভিটা এলাকায় থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন খুলনা মহানগরীর খালিশপুর এলাকার শাওন কাজী ও মেহরিন জান্নাত মারিয়া।
র্যাব জানায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় তাদের গতিরোধ করলে মদ্যপ অবস্থায় ড্রাইভিং করার কথা স্বীকার করে তারা। তাদের মোটরসাইকেলটির লাইসেন্সও ছিলো না। হেলমেটবিহীন ঝুঁকিপূর্ণ যাত্রার কারণে তাদেরকে আটক করা হয়। পরে লবণচরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।










































