খবর বিজ্ঞপ্তি।।
সামাজিক সংগঠন খুলনার সাত রাস্তা মোড়ের বন্ধু মহল সদস্যদের ইদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত আটটার সময় কাঁকন প্রিন্টিং প্রেসের অফিসে বন্ধু মহল সাতরাস্তর আয়োজনে এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য সচিব নাসির উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক শাহিনুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন, বন্ধু মহলের প্রধান উপদেষ্টা আজিজুল হাসান দুলু উপদেষ্টা, আবু হেনা মোস্তফা জামাল পপলু, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শাহীন, রকিবুল ইসলাম মতি , কৌশিক দে বাপ্পি, আল আমিন রাকিব ।

আরও উপস্থিত ছিলেন, বন্ধু মহলের সদস্য মোঃ রুমেল, মোঃ জুয়েল, পাইলট কুমার গাইন, মোঃ লিটন, সাজু সরোয়ার, আনছারী মুন্না , মোঃ হাসান, সোহাগ দেওয়ান, মোঃ আওয়াল শেখ, খালিদ হাসান পরশ, হেলাল ফারাজী, জি এম কবির, কাজী ফজলে রাব্বি শান্ত প্রমূখ।
অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্য সচিব নাসির উদ্দীনের জন্মদিন পালন করা হয়।











































