Home জাতীয় সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

9

 

ঢাকা অফিস।।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টি।

বৃহস্পতিবার সকাল ৮টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ এবং সহযোগি সংগঠনের পক্ষ থেকে। সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াত করা হবে।

বিকেল ৩টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে হুসেইন মুহম্মদ এরশাদ এর স্মরণসভা ও দোয়া মাহফিল অনৃষ্ঠিত হবে। স্মরণ সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। স্মরণ সভায় জাতীয় পার্টি মহাসচিব সহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। স্মরণ সভা শেষে বিকেলে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।

শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর শ্যামপুর জুরাইন রেলগেটে হুসেইন মুহম্মদ এরশাদ এর স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিন এর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে অনুষ্ঠেয় স¥রণ সভায় উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপিসহ জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ৩ হাজার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।

উইকিপিডিয়া সুত্রে জানা যায় ,১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি তিনি ভারতের পশ্চিমবাংলার জলপাইগুড়ি বিভাগের কোচবিহার জেলার দিনহাটা গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি রংপুর জেলায় শিক্ষাগ্রহণ করেন এবং ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৫১ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর অফিসার্স ট্রেনিং স্কুলে (কোহাটে অবস্থিত) যোগ দেন এবং ১৯৫২ সালে কমিশনপ্রাপ্ত হন। ১১ ডিসেম্বর ১৯৮৩ সাল নাগাদ তিনি প্রধান সামরিক প্রশাসক হিসেবে দেশ শাসন করেন। ঐ দিন তিনি দেশের রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রপতি বিচারপতি এ.এফ.এম আহসানুদ্দিন চৌধুরীর কাছ থেকে নিজের অধিকারে নেন। এরশাদ দেশে উপজেলা পদ্ধতি চালু করেন এবং ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন এবং এই দলের মনোনয়ন নিয়ে ১৯৮৬ সালে পাঁচ বছরের জন্য দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামীলীগ ও জামায়াত এই নির্বাচনে অংশগ্রহণ করে যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচন বয়কট করে। সাধারণ নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। বিরোধী দলের আন্দোলনের মুখে রাষ্ট্রপতি ৭ ডিসেম্বর ১৯৮৭ সালে এই সংসদ বাতিল করেন। ১৯৮৮ সালের সাধারণ নির্বাচন সকল দল বয়কট করে। এরশাদের স্বৈরাচারের বিরূদ্ধে দেশের জনগণকে সাথে নিয়ে সকল বিরোধী দল সম্মিলিতভাবে আন্দোলনের মাধ্যমে তাকে ৬ ডিসেম্বর ১৯৯০ সালে ক্ষমতা থেকে অপসারণ করে।

ক্ষমতা হারানোর পর এরশাদ গ্রেফতার হন এবং ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় না আসা পর্যন্ত কাররুদ্ধ থাকেন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে তিনি কারাগার থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং রংপুরের পাঁচটি আসন থেকে নির্বাচিত হন। বি.এন.পি সরকার তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলা দায়ের করে। তার মধ্যে কয়েকটিিেত তিনি দোষী সাব্যস্ত হন এবং সাজাপ্রাপ্ত হন। ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনেও তিনি পাঁচটি আসন থেকে নির্বাচিত হন। ছয় বছর অবরুদ্ধ থাকার পর ৯ জানুয়ারি ১৯৯৭ সালে তিনি জামিনে মুক্তি পান। শারীরিক অসুস্থতার কারণে ২০১৯ সালের ২৬ জুন তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ৪ জুলাই তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। তিনি ২০১৯ সালের ১৪ জুলাই সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।