Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

6

এ বছরের প্রিমিয়ার লিগ বাতিলের পক্ষে ক্লাবগুলো
ক্রীড়া প্রতিবেদক
এক ভিডিও কনফারেন্স করে চলতি লিগ বাতিল করে আগামী বছর আবার লিগ শুরুর দাবি করেছে কাবগুলো। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ভবিষ্যত নির্ধারনের জন্য আয়োজিত গতকাল শনিবারের সভায় এই দাবি তোলে কাবগুলো।
তাই বলায় যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ সম্ভবত এ বছর আর হচ্ছে না। করোনাভাইরাসের কারণে প্রিমিয়ার ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। খেলা বন্ধ থাকলেও কাবগুলোর ব্যয় কিন্তু কমেনি। বিদেশি খেলোয়াড়দের বসিয়ে রেখে বেতন দিতে হচ্ছে তাদের। এছাড়া অন্যান্য খরচ তো আছেই। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন প্রিমিয়ার লিগের ১৩টি কাবের কর্মকর্তারা। কাবগুলো বলেছে, করোনার আগ পর্যন্ত লিগে খেলা হয়েছে মাত্র ৬ রাউন্ড। বাকি আছে ১৮ রাউন্ড। পরিস্থিতি যা তাতে কবে খেলা শুরু হবে ঠিক নেই। তাই এই লিগ এখানেই বাতিল করে আগামী বছর নতুন করে লিগ শুরু হোক। বর্তমান চুক্তিতেই তখন দেশি ফুটবলারদের খেলতে হবে। এই ফাঁকে বিদায় দেয়া হবে বিদেশিদের। কাবের এই দাবির বিষয়টি পাঠানো হবে বাফুফের নির্বাহী কমিটিতে। চূড়ান্ত সিদ্ধান্ত যে লিগ বাতিলের পইে আসবে তা এখন পরিস্কার। সভা শেষে লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী বলেন, আমরা চাই খেলা হোক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাবগুলো এ বছর আর লিগ খেলতে চায় না। চূড়ান্ত সিদ্ধান্ত আমি দিতে পারব না। তাই বিষয়টা ফেডারেশেনর নির্বাহী কমিটতে পাঠাব। তবে এত দ্রুত লিগ বাতিল করলে ঘরোয়া খেলার মান নিয়ে প্রশ্ন উঠবে। সারা বছর কী করবেন ফুটবলাররা? তা ছাড়া প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে গেলে চ্যাম্পিয়নশিপ লিগের কী হবে? তখন ওই লিগও হয়তো হবে না। সব মিলিয়ে কোনোরকম অপো না করে বাংলাদেশের ফুটবল আগ বাড়িয়ে চূড়ান্ত লকডাউনেই চলে যাচ্ছে।

চ্যাম্পিয়ন ছাড়াই বাতিল ঘোষণা ডাচ লিগ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার সুবাদে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের মাঠে গড়াতে যাচ্ছে জার্মানির সর্বোচ্চ মর্যাদার ঘরোয়া টুর্নামেন্ট বুন্দেসলিগা। অথচ তাদের ঠিক বিপরীত নেদারল্যান্ডস।
অন্যান্য বেশিরভাগ দেশই যেখানে কোন সিদ্ধান্ত নেয়ার আগে অপো করছে করোনা পরিস্থিতি ভালোভাবে বোঝার, সেখানে নেদারল্যান্ডসের ফুটবল আয়োজকরা বাতিল ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ মর্যাদার ঘরোয়া ফুটবল লিগ এরিডিভাইসকে। এ সিদ্ধান্ত তারা নিয়েছে কোন চ্যাম্পিয়নের নাম না জানিয়েই। অর্থাৎ ডাচ লিগের ২০১৯-২০ মৌসুমে থাকছে না চ্যাম্পিয়ন। এমনকি লিগ অবনমনও ঘটছে না কোন দলের। নতুন মৌসুমে এবারের সব দলকে নিয়েই হবে লিগ। যার ফলে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করা আয়াক্স আমস্টারডামের পে এবার শিরোপা জেতা হলো না। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে শীর্ষে থাকা আয়াক্স ও দুই নম্বর দল আলকমার।
এ সিদ্ধান্তে কপাল পুড়েছে দ্বিতীয় বিভাগের দল কামবুরের। নিজেদের লিগে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেক এগিয়েই ছিল কাবটি। দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে ব্যবধান ছিল ১১ পয়েন্টের। কিন্তু লিগ বাতিল হওয়ায় নতুন মৌসুমে সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্টে খেলা হবে না কাবটির। অবশ্য এ সিদ্ধান্ত নেয়ার পেছনে আয়োজকদের মানতে হয়েছে সরকারি নির্দেশনাও। করোনা পরিস্থিতি মোকাবিলায় ডাচ সরকার সাফ জানিয়ে দিয়েছে, আগামী ১ সেপ্টেম্বরের আগে দেশে কোন বড় ইভেন্ট আয়োজন করা যাবে না। ফলে লিগ কর্তৃপ জানিয়েছে, চলতি মৌসুমে আর পুরো টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়।

সদস্য দেশগুলোকে ১২৭৫ কোটি টাকা দিচ্ছে ফিফা
ক্রীড়া প্রতিবেদক
করোনার ধাক্কায় বিপর্যস্ত ফুটবলকে বাঁচাতে সাহায্যের হাত বাড়াল ফিফা। গতকাল শনিবার সংস্থাটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, সদস্য দেশগুলোর জন্য ১৫০ মিলিয়ন ইউএস ডলার (১৩৯ মিলিয়ন ইউরো বা ১ হাজার ২৭৫ কোটি টাকা প্রায়) অর্থ সাহায্য দেওয়া শুরু হয়েছে।
ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো জানিয়েছেন, কোভিড-১৯ মহামারির কারণে ফুটবল বিশ্বে যে তি হয়েছে, তা সামলে ওঠার প্রথম ধাপ হিসেবে আগামী কয়েক দিনের মধ্যে ২১১ সদস্য দেশকে এই সহায়তা অর্থ বন্টন করে দেয়া হবে। সদস্য ২১১ টি দেশের প্রতিটি আগামী কয়েকদিনের মধ্যে ৫ লাখ ইউএস ডলার (প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা) করে পেয়ে যাবে। সে সঙ্গে ফরোয়ার্ড ২.০ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় অন্যান্য সুবিধা পাবে। এই মহামারি পুরো ফুটবল বিশ্বকে বিরল এক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তীব্র এই সংকটে সহযোগিতা করা ফিফার দায়িত্বের মধ্যে পড়ে।

ফিটনেসের পর ট্যাকটিক্যাল বিষয়ও থাকছে
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে মাঠে খেলা নেই। এই অবস্থায় কোচ ও খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন দেশের তিন কোচ- মারুফুল হক, সাইফুল বারী টিটু ও জুলফিকার মাহমুদ মিন্টু। অনলাইনের মাধ্যমে ফিটনেস কোর্স দিয়ে ‘কাস’ শুরু করলেও সামনে ট্যাকটিক্যাল বিষয় নিয়েও আলোচনা করবেন এই ত্রয়ী।
তাদের একজন শেখ রাসেলের কোচ টিটু বলেছেন, “আমাদের অনেক কোচের অনেক বিষয় সম্পর্কে ধারণা কম। বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চল কিংবা তৃণমূল পর্যায়ে আছেন। এছাড়া যারা মাত্রই এএফসি ‘সি’ লাইসেন্স করেছেন। এই কোর্সে আমরা মূলত ফিটনেসের ওপর কাজ করেছি। একজন ফুটবলারকে ফিট রাখতে আধুনিক উপায়ে অনুশীলনের বিকল্প নেই। সেটাই বুঝিয়েছি আমরা।” তবে তারা এখানেই থেমে থাকতে চাইছেন না। সামনে হাজির হবেন নতুন বিষয় নিয়ে। টিটুর ভাষায়, ‘করোনাভাইরাসের সময় সবকিছুই তো বন্ধ, তাই আমরা এই অনলাইন কোর্স চালিয়ে নিতে চাইছি। এরপরে আমরা ম্যাচে ট্যাকটিক্যাল বিষয় নিয়ে কাজ করব। কোন ফর্মেশনে খেললে কী হয়, এর প্রভাব মাঠে কেমন পড়ে- সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’

প্রিয় জিনিস নিলামে তুলবেন মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক
দেশে করোনাভাইরাসের সংক্রমণের পর থেকে অসহায়-দুস্থদের সহায়তা করে আসছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার নিজের পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তোলার সিদ্বান্ত নিয়েছেন তিনি। ক্যারিয়ারে যেসব ক্রিকেট সরঞ্জামাদি তার পছন্দের সেগুলো নিলামে তুলে আর্থিক সহায়তায় এগিয়ে আসতে চান মাশরাফি।
সম্প্রতি ‘অকশন ফর অ্যাকশন’ নামে ফেসবুক পেইজে বিশ্বকাপে খেলা নিজের প্রিয় ব্যাটটি নিলামে তুলেছিলেন সাকিব। এবার তহবিল গঠন করতে সেখানে নিজের ‘প্রিয়’ ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলবেন মাশরাফি। ‘মাশরাফি তার পছন্দের কিছু সরঞ্জামাদি নিলাম করবেন বলে আমাদের জানিয়েছেন। গেল ১৬ বছর ধরে যেগুলো তিনি নিজের কাছে রেখেছিলেন, কিন্তু কী কী সরঞ্জামাদি তা এখনো নিশ্চিত করেননি। কী কী সরঞ্জামাদি নিলামে তুলবেন তিনি জানালে আমরা সবাইকে জানাব।’

দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছেন ম্যাকেঞ্জি
ক্রীড়া প্রতিবেদক
তিন সংস্করণের ক্রিকেটের জন্য আলাদা আলাদা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছেন নিল ম্যাকেঞ্জি। এমনটা জানিয়েছেন বাংলাদেশের দণি আফ্রিকান ব্যাটিং কোচ। ম্যাকেঞ্জি বলেন, ‘আমরা কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি। সামনে আমাদের কিছু বিষয়ে কাজ করতে হবে। আর সেটা তিন সংস্করণের ক্রিকেটেই।’
বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতার প্রশংসা করেছেন এই দণি আফ্রিকান। তরুণ ব্যাটসম্যানদের শেখার আগ্রহ মুগ্ধ করেছে তাঁকে। ব্যাটসম্যানদের রুমন স্পৃহার কারণে নিজেকেও বেশ গুরুত্বপূর্ণ মনে হয় ম্যাকেঞ্জির। পুরো বিষয়টিকে যথেষ্ট ইতিবাচকভাবে দেখতে চান তিনি। ম্যাকেঞ্জি আরও বলেন, ‘সব ক্রিকেটারই আমার কাছ থেকে শেখার জন্য মুখিয়ে থাকে। কোনও কিছু একভাবে করা না গেলে আমরা চেষ্টা করি আরেকভাবে করতে। তারা শিখতে আগ্রহী, অন্য কোন উপায়ে কি করা যায় সেটাও তারা জানতে চায়। বাংলাদেশ দলে এটা দারুণ ইতিবাচক দিক।

নিজ নামে ফাউন্ডেশন খুলছেন আশরাফুল
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে বর্তমানে দুজনের ফাউন্ডেশন আছে। মাশরাফী বিন মোর্ত্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন বছর কয়েক আগে যাত্রা শুরু করলেও সাকিব আল হাসানের ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর বয়স সবেমাত্র এক মাস। এবার নিজ নামে ফাউন্ডেশন খোলার কথা জানিয়েছেন আরেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
মূলত করোনাভাইরাস মোকাবিলা করতেই ফাউন্ডেশন খোলার চিন্তাভাবনা করছেন আশরাফুল। আপাতত ব্যাক্তি-নামে ফাউন্ডেশন করতে গেলে কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে সেসব বিষয় নিয়েই কাজ করছেন তিনি। এ ব্যাপারে তাকে ব্যক্তিগত আইনজীবী খালেক চৌধুরী সহায়তা করছেন বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে আশরাফুলের ফাউন্ডেশন যাত্রা শুরু করবে।

বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন সানা মির
ক্রীড়া প্রতিবেদক
২০০৫ সালে যে যাত্রা শুরু হয়েছিল, ২০২০ এ তা এসে থামল। পাকিস্তানের মেয়েদের ক্রিকেটের ধ্রুবতারা সানা মির অবসরের ঘোষণা দিয়েছেন গতকাল শনিবার। ১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন এ অলরাউন্ডার।
পাকিস্তানের হয়ে ১২০ ওয়ানডে এবং ১০৬ টি-টোয়েন্টি খেলেছেন সানা মির। ওয়ানডেতে ১৫১ এবং টি-টোয়েন্টিতে ৮৯ উইকেট পেয়েছেন। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট পেয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে আছেন নিদা দারের পর। এছাড়া ওয়ানডেতে ১৭.৯১ গড়ে ১৬৩০ রান এবং টি-টোয়েন্টি ১৪.০৭ গড়ে ৮০২ রান করেছেন পাকিস্তানের এ ক্রিকেটার। গত নভেম্বর সানা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন। দলের সঙ্গে ইংল্যান্ড সফর করেননি। ফলে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পড়েনি তাঁর। দল থেকে বাদ পড়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের সূচক ধারাবাহিক নেমে যাচ্ছিল। সব মিলিয়ে সানা নিজের ছাড়া হয়ে যাচ্ছিলেন। এজন্য অবসরের সিদ্ধান্তকে সেরা মনে করছেন তিনি।

ভারতের জন্য ‘বিশেষ ছাড়’ অস্ট্রেলিয়ান সরকারের
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরই সিদ্ধান্ত হয়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখবে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ‘একঘরে’ অবস্থায়ই আছে তারা। করোনার প্রভাব না কমলে সে অবস্থা আরও দীর্ঘায়িত হবে। ফলে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ডিসেম্বর-জানুয়ারিতে ভারতের বিপে চার ম্যাচের টেস্ট সিরিজ পড়ে গেছে শঙ্কায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে কি হবে, সেটি এখনও পরিষ্কার নয়। তবে লাভজনক ভারত সিরিজ আয়োজন করতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এজন্য সরকারের কাছে শুধু ভারতের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছে তারা। সরকার নাকি তাতে সবুজ সংকেতও দিয়েছে। এমনিতেই করোনার কারণে বড় ধরনের আর্থিক তির মুখে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। খরচ কমাতে বোর্ডের ৮০ ভাগ কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে তারা। ভারত সিরিজ বাতিল হলে প্রায় ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার লোকসান হবে। ফলে সংকট আরও বাড়বে।

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ওয়াটসনের মৃত্যু
ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়ে অবশেষ ান্ত দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার গ্রায়েম ওয়াটসন। শুক্রবার ৭৫বছর বয়সে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ পেস বোলিং অলরাউন্ডার।
অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের হয়ে ৫ টেস্ট ও ২ ওয়ানডে খেলেছেন ওয়াটসন। ১৯৬৭ থেকে ১৯৭২ পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে সফলতা পাননি তিনি। টেস্টে ১ ফিফটিতে ৯৭ ও ওয়ানডেতে করেছেন ১১ রান। এছাড়া টেস্টে ৬ ওয়ানডেতে রয়েছে ২টি উইকেট।

কোমায় গেলেন করোনাক্রান্ত ফরাসি মিডফিল্ডার
ক্রীড়া প্রতিবেদক
টানা তিনদিন ডায়রিয়ায় ভুগে পরীা করতে গিয়েছিলেন হাসপাতালে। প্রথমবার টেস্ট করার পরে ফলাফল ছিল করোনা নেগেটিভ। হাসপাতাল ছেড়ে বাসায় ফেরার প্রস্তুতি নেয়ার সময় শুরু হয় ফুসফুসের সমস্যা। তখন আবার পরীা করা হলে ধরা পড়ে বরোনা পজিটিভ ফ্রান্সের ২৩ বছর বয়সী মিডফিল্ডার জুনিয়র সাম্বিয়ার।
ফ্রেঞ্চ লিগের দল মপলিয়ের হয়ে খেলেন সাম্বিয়া। নিজ দলের সবশেষ ম্যাচেও মাঠে ছিলেন তিনি। লকডাউনের মধ্যেই শারীরিক অবস্থার অবনতি ঘটলে, হাসপাতালে গিয়ে পরীার মাধ্যমে করোনা নিশ্চিত হয় তার। সতর্কতাস্বরূপ আর্টিফিশিয়াল কোমাতেও রাখা হয়েছিল সাম্বিয়াকে। ফ্রান্সের সর্বোচ্চ পর্যায়ের লিগে খেলা ফুটবলারদের মধ্যে তিনিই প্রথম করোনা আক্রান্ত হলেন। তার বর্তমান অবস্থা ইতিবাচক বলে জানিয়েছেন সাম্বিয়ার এজেন্ট ফ্রেডরিখ গুররেয়া। ধারণা করা হচ্ছে, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সুপার মার্কেটে যাওয়ার কারণে করোনা আক্রান্ত হয়েছেন সাম্বিয়া।

রিয়ালে দু’জনকেই চাই জিদানের
ক্রীড়া প্রতিবেদক
রিয়াল মাদ্রিদ বুড়োদের দল হয়ে গেছে। টনি ক্রুস, লুকা মদ্রিচ, করিম বেনজেমা, সার্জিও রামোসদের বয়স ৩০ পার। তাদের পারফরম্যান্সও তাই আগের মতো ধারালো নেই। দল গোছানোর জন্য তাই হন্যে হয়ে নতুন তারকা খুঁজছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। গ্রীষ্মের দলবদলে তিনি একসঙ্গে টার্গেট করেছেন দুই ফুটবলারকে।
শোনা যাচ্ছিল, আসন্ন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পল পগবাকে আনার চেষ্টা করবে রিয়াল। সেটা সম্ভব না হলে হাত বাড়াবে রেঁনে সেনসেশন এদোয়ার্দো কামাভিঙ্গার দিকে। তবে ফরাসি সংবাদপত্র অনুযায়ী জিদান নাকি যে কোনো একজনকে নয়, একসঙ্গে দুই তারকাকেই দলে টানতে চাইছেন।

ইংল্যান্ড সফরে যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ
ক্রীড়া প্রতিবেদক
ভবিষ্যতের অনেক ক্রিকেট সূচিই পাল্টে যাচ্ছে। ইতিমধ্যে স্থগিত হয়ে গেছে বেশ কয়েকটি সিরিজ। তারই ধারাবাহিকতায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুনে ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল ক্যারিবিয়ানদের।
ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর জুনের শুরুতে ইংলিশদের বিপে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় নিয়ে সফরটি স্থগিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সূচি অনুযায়ী, ৪ জুন ওভাল টেস্ট দিয়ে শুরু হওয়া কথা ছিল এই সিরিজের। এরপর ১২ থেকে ১৬ জুন এজবাস্টন ও ২৫ থেকে ২৯ জুন লর্ডস টেস্ট দিয়ে শেষ হতো সিরিজটি।

সেপ্টেম্বরে ফ্রেঞ্চ ওপেন নিয়ে সন্দিহান মারে
ক্রীড়া প্রতিবেদক
হিপ অস্ত্রোপচারের জটিলতা কাটিয়ে উঠতে না পারায় নভেম্বর থেকে টেনিস খেলছেন না। নিকট ভবিষ্যতে করোনা পরিস্থিতির যদি উন্নতি হয়। আর ফ্রেঞ্চ ওপেন যদি সেপ্টেম্বরে যথা সময়ে কোর্টে গড়ায়। তবে কে-কোর্টের এই টেনিস টুর্নামেন্টে অবশ্যই অংশ নেবেন অ্যান্ডি মারে।
টেনিস নিয়ে এক সাাৎকারে মারে জানিয়েছেন, সেপ্টেম্বরে ফ্রেঞ্চ ওপেন শুরু হলে অবাকই হবেন তিনি। কেননা বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর মাঝে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্য্যাম আসর আয়োজনের ীণ সম্ভাবনাই দেখছেন এই ব্রিটিশ টেনিস সুপারস্টার। ফ্রেঞ্চ ওপেনের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের অনুমতি মিলবে কিনা তা নিয়ে সন্দিহান স্কটিশ মেগাস্টার মারে। কারণ হিসেবে সাবেক নাম্বার ওয়ান এই তারকা বলেন, যেসব খেলায় স্বাভাবিক অবস্থা ফিরে আসবে সবার পরে টেনিস তাদের অন্যতম। কারণ টেনিস আসরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়, কোচ ও টিম এক জায়গায় এসে মিলিত হয়।

২০২১ সালেও থাকবে ‘ইউরো ২০২০’ নাম
ক্রীড়া প্রতিবেদক
মহামারি করোনভাইরাসের কারণে স্থবির বিশ্ব ক্রীড়াঙ্গন। পিছিয়ে গেছে অনেক ইভেন্ট। তবে দিনণ, বছর, সময় বদলে গেলেও ইভেন্টের নাম বদলে আপত্তি করছেন অনেক আয়োজকই। আসলে নামের একটা বিশেষত্ব থাকেই।
শুরুতেই ইউরো ২০২০ এক বছর পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আয়োজকরা। তার মানে ইউরো ২০২০ হবে ২০২১ সালে। তবে আয়োজকদের তরফ থেকে জানিয়ে দেয়া হয়েছে টুর্নামেন্ট ২০২১ সালে হলেও নাম থাকবে ইউরো ২০২০। ‘২০২০ সালে ইউরো টুর্নামেন্ট ৬০ বছরে পা দেবে। নাম বদলে দিলে তার গুরুত্ব কমে যাবে। ১৯৬০ থেকে শুরু হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ’।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের ইংল্যান্ড সফর স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
স্থগিত হয়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দলের আসন্ন ইংল্যান্ড সফর। আগামী ২৫ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে ৪টি ওয়ান-ডে ও ২টি টি-২০ ম্যাচ খেলার কথা ছিলো উইমেন ইন ব্রু’র। কিন্তু বালাই বিশ্ব মহামারী কোভিড-১৯। যার জেরে আগামী ১ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে বন্ধ সবধরনের ক্রিকেট। শুক্রবার এমনই ঘোষণা করলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আর এই ঘোষণার জেরেই আপাতত পিছিয়ে গেল মন্ধনাদের ইংল্যান্ড সফর।
২৫ জুন থেকে ৯ জুলাই। দু’সপ্তাহের সংপ্তি সফরে সেদেশে মোট ৬টি ম্যাচ খেলার কথা ছিলো ভারতের মেয়েদের। যার মধ্যে টি-২০ ম্যাচ দু’টি খেলার কথা ছিলো টনটন ও ব্রিস্টলে। অন্যদিকে ৪টি ওয়ান-ডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ওর্কেস্টার, চেমসফোর্ড, ক্যান্টারবেরি এবং হোভে। ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপের খেলাও ব্যাপকভাবে তিগ্রস্থ।

ফুটবল খেলতে না চাইলে জরিমানা গুনতে হবে
ক্রীড়া প্রতিবেদক
করোনার কারণে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। তাই সদস্য দেশগুলোর তি পুষিয়ে নিতে এরই মধ্যে প্রণোদনার ঘোষণা দিয়েছে ফিফা। এদিকে করোনায় সবচেয়ে বেশি তিগ্রস্ত হয়েছে ফুটবল কাবগুলো। তাই করোনার ঝুঁকি কাটতে না কাটতেই আগামী জুনে ফুটবল ফেরানোর কথা ভাবছে লা লিগা কর্তৃপ।
মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ অনুশীলন শুরুর ঘোষণা দিতে চায় লা লিগা কর্তৃপ। তবে অনুশীলন শুরুর আগে লা লিগার সকল ফুটবলার এবং কোচিং স্টাফের করোনা পরীা করোনা হবে। এরপর লিগ শুরুর ঘোষণা আসার পরে যদি কোন কাব খেলতে রাজী না হয় তবে তাদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন লা লিগার সভাপতি জাভিয়ের তেবাজ।

চাকরি হারিয়েও বদলাননি ভালভার্দে
ক্রীড়া প্রতিবেদক
সেই ইয়োহান ক্রুইফের আমল থেকে শুরু। ক্রুইফের ‘টিকিটাকা ফুটবল’ এর ঝান্ডাই পরে কাতালান কাব বার্সেলোনায় উড়িয়ে গেছেন ফ্রাঙ্ক রাইকার্ড, পেপ গার্দিওলা, টিটো ভিয়ানোভা, লুইস এনরিকের মতো কোচেরা।
কী এই টিকিটাকা ফুটবল? সহজ ভাষায় বলতে গেলে ম্যাচের অধিকাংশ সময়ে বল পায়ে রেখে খেলা নিয়ন্ত্রণ করার যে বিশেষ স্টাইল, তাকেই বলে টিকিটাকা। জাভি-ইনিয়েস্তা থেকে শুরু করে মেসি, এমনকি হালের আর্থুর বা ফ্রেঙ্কি ডি ইয়ং, বার্সেলোনার অধিকাংশ খেলোয়াড়ই এই ধরণের সঙ্গে অভ্যস্ত। বর্তমান কোচ কিকে সেতিয়েনও এভাবেই খেলান দলকে। সবার আগে বল নিয়ন্ত্রণ কর। তার পর অন্য হিসেব। কিন্তু সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দের অধীনে সে ‘পরিচয়’ থেকে যেন একটু বের হয়ে আসে বার্সেলোনা। ফলে সমর্থকদের সমালোচনাও কম শুনতে হয়নি সাবেক এই স্প্যানিশ কোচকে। পরম আরাধ্য চ্যাম্পিয়নস লিগের বারংবার ব্যর্থতাও সে সমালোচনার মাত্রা বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। যার খেসারত ভালভার্দেকে দিতে হয়েছে চাকরি হারিয়ে। কিন্তু চাকরি হারিয়েও নিজের দৃষ্টিভঙ্গী বদলাননি ভালভার্দে। মাঠে প্রতিপরে ওপর নিয়ন্ত্রণ আনার জন্য বলকে নিয়ন্ত্রণ রাখাই মুখ্য নয়, মনে করেন তিনি, ‘মাঠে নামার মূল ল্যই হল প্রতিপরে চেয়ে ভালো অবস্থানে থাকা, তাঁদের ওপর ছড়ি ঘোরানো। আমার মতে প্রতিপরে তুলনায় গোল করার সুযোগ বেশি পেলে কিংবা প্রতিপ আপনার চেয়ে কম গোল করার সুযোগ পেলেই আপনি খেলা নিয়ন্ত্রণ করছেন, এমনটা বলা যায়।