খুবিতে পবিত্র ঈদ-উল আযহার নামাজের জামাত সকাল সাড়ে ৭টায়
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদ-উল আযহার নামাজের জামাত আগামী ১০ জুলাই (রবিবার) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস। উক্ত নামাজে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
ফকিরহাটে বাসের ধাক্কায় মটরসাইকেল চালক নিহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ঢাকা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী মেগনিশতলা নামক স্থানে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ (৩০) নামের একজন নিহত হয়েছেন। এসময় সাথে থাকা অপর মটরসাইকেল আরোহী মিলন শেখ (৩২) গুরুত্বর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার (০৮ জুলাই) বিকেল ৫টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি বাস ঢাকার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুই মটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে আবুল কালাম আজাদ ঘটনা স্থলেই নিহত হন। গুরুত্বর আহত মিলন শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাইয়য়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসটি চালক পালিয়ে গেছে। নিহত আবুল কালাম আজাদ গোপালগঞ্জ এলাকার মুনসুর শেখের ছেলে। হতাহতরা গোপালগঞ্জ থেকে মটর সাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান।
ফকিরহাট বাজারের স্বর্ণের দোকানে দুর্ধষ চুরি
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট সদর বাজারে অবস্থিত ইসলামিয়া জুয়েলার্সের দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত গভীর রাতের কোন এক সময় চোরেরা ওই দোকানের পিছনের সাটারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর সিন্দুকের তালা ভেঙ্গে সকল স্বর্ণালংকার ও রুপার গহনা চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ইসলামিয়া জুয়েলার্সের মালিক মো. সবুজ বিশ্বাস হিরন জানান, তার দোকান থেকে চোরেরা ২৫ভরি স্বর্ণলংকার ও ১৫০ভরি রুপার গহনা চুরি হয়েছে। চুরির ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান। ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে থানায় মামলা নেয়া হবে।
রামপালে জমে উঠেনি পশুর হাট চাহিদা ৫ হাজার ; প্রস্তুত ৬ হাজার
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট)
রামপালে নানা কারণে জমে উঠেনি পশুর হাট। মোবাইল ফেসবুকে ছবিসহ কুরবানির পশুর ছবিসহ বিজ্ঞাপন, বাড়িতে গিয়ে পশু কেনাকাটা ও হাট বাজারে ইজারাদারদের দৌরাত্ম্যের কারণে এবার অনেকটা ক্রেতা শূন্য পশুর হাট-বাজার। রামপাল উপজেলার বড় পশুর হাট ফয়লাহাট। এ ছাড়াও উপজেলার গিলাতলাসহ কিছু কিছু বাজারে সীমিত আকারে কিছু পশু বেচাকেনা হয়ে থাকে। ফায়লাহাট ঘুরে ক্রেতা ও ইজারাদারদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। তারা জানান এ বছর হাটের ডাক বেশী। ক্রেতা উপস্থিতি মোটামুটি থাকলেও সেই তুলনায় বেচা বিক্রি খুবই কম। আর আজ একদিন পরই কুরবানী। শেষ দিনে হয়তো কিছু পশু কেনাকাটা হতে পারে বলে মত প্রকাশ করেছেন ফয়লাহাট বণিক সমিতির সভাপতি হাওলাদার আ. সালাম। প্রতি বছর কুরবানী করেন এমন ব্যক্তিদের সাথে কথা হলে তারা জানান হাটে পশুর দামের সাথে ইজারাদারদের শুল্কের সমন্বয় নেই। অধিক শুল্কের কারণে এবার বাড়িতে বাড়িতে গিয়ে মানুষ পশুর দরদাম করে পশু কিনছেন। এতে সময় ও দামে সাশ্রয় হচ্ছে। তবে দাম বেশী হাকা হচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ রয়েছে। রামপাল সদরের পশু খামারী সজীব অধিকারী জানান এ বছর হটাৎ করে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এক একটি পশু প্রস্তুত করতে অনেক খরচ পড়ে গেছে। সেই তুলনায় দাম পাচ্ছি না। রামপাল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমানের সাথে কথা হলে তিনি জানান এ বছর রামপালে কুরবানির পশুর চাহিদা রয়েছে ৪ হাজার ৮২৫ টি। প্রস্তুত রয়েছে ৫ হাজার ৭২০ টি। এর মধ্যে ষাড় ১ হাজার ৭৫৬ টি। বলদ ৪৫২ টি। মহিষ ২১১ টি। ছাগল ১ হাজার ৭৬৮ টি ও ভেড়া ৪৭৮ টি। ক্রেতাদের সুবিধার্থে হাট বাজার গুলোতে ৩ টি মেডিকেল টিম পর্যায়ক্রমে কাজ করছেন।
দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদকের নব নির্মিত বাসভবন উদ্বোধন ও দোয়া মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোঃ মোস্তফা সরোয়ার গ্রামের বাড়ী ডুমুরিয়ার গুটুদিয়া তার নিজস্ব বাসভবন উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসর নামাজ বাদ দ্বিতল ভবনে আয়োজিত অনুষ্ঠানে দোয়া পাঠ করেন সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার মুহাদ্দীস মাওলানা মুফতি ইদ্রিস আলী। এ সময় উপ¯ি’ত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম সরদার, আব্দুল মজিদ সানা, হাফেজ আবুল বাসার, মাওলানা আব্দুল করিম, শিক্ষক শফিকুল ইসলাম, সাংবাদিক শেখ মাহতাব হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়।
ডুমুরিয়ায় জীবন নাশের হুমকিতে আতংকিত পরিবারের থানায় জিডি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আদালতে মামলা করে বিপাকে পড়েছে সুকৃতি কুমার মন্ডল নামের এক বাদি। মামলা তুলে নিতে তাকে ও তার পরিবারকে নানা ক্ষয়ক্ষতি, মিথ্যা মামলা ও জীবন নাশের হুমকি দেয়া হ”েছ। উপায়ন্ত না পেয়ে থানা পুলিশের দ্বার¯’ হয়েছে আতংকিত পরিবারটি। থানায় দায়ের কৃত জিডি ও পরিবারের সাথে কথা বলে জানা যায়, উপজেলার মাগুরখালী ইউনিয়নের কৈপুকুরিয়া গ্রাম¯’ গোলক চন্দ্র মন্ডলের ছেলে সুকৃতি কুমার মন্ডল গত ২৯ অক্টোবর ইউপি নির্বাচন কে কেন্দ্র করে সন্ধ্যা অনুমান ৭ ঘটিকার সময় নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়ে কাজ করার অভিযোগে নৌকা বিরোধী পক্ষের হামলায় গুরুতর আহত হয়। এ ঘটনায় তিনি বাদি হয়ে খুলনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৬ জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। মামলাটি পিবিআই কর্তৃক তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। আসামিরা সমন জারির নোটিশ পাওয়ার পর থেকে বাদি ও তার পরিবারকে নানা ক্ষয়ক্ষতি করতে বেপরোয়া হয়ে পড়ে। তারই জের ধরে গত বুধবার দুপুরে মামলা তুলে নিতে আসামি হিমাংশু বাংলা, মিলন সরদার, বুলবুল সানা, পবিত্র মন্ডল ও শ্রীনাথ রায় বাদিকে আলাদিপুর বাজারে পেয়ে মারপিটে উদ্যত ও জীবন নাশের হুমকি দেয়। অপরদিকে একই বিবাদিরা পূর্ব শত্রুতার জের ধরে ¯’ানীয় বিদ্যুৎ মল্লিক নামের আরও একজনকে অনুরূপ হুমকি দিয়েছে মর্মে থানায় পৃথক একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উভয় ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, থানায় দায়ের কৃত জিডি ও অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।
খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজি আমিনুল হকের সাথে কেসিআরএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি কাজি আমিনুল হক এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপরে নেতৃবৃন্দ চেম্বার ভবনে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন- যেকোন পত্রিকার জন্য গুরুত্বপূর্ণ ক্রাইম রিপোর্টারগন। জীবনের ঝুঁকি নিয়ে তারা সংবাদ সংগ্রহ করে থাকে। তাদের তৈরি সংবাদ সমৃদ্ধ করে পত্রিকা। খুলনার তরুন সাংবাদিকরা এই সংগঠনের মাধ্যমে পেশাগত সমৃদ্ধি অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা চেম্বারের পরিচালক মো: মফিদুল ইসলাম টুটুল, চৌধূরী মিনহাজ উজ জামান সজল, খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য সোহাগ দেওয়ান প্রমুখ।
খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের সাথে কেসিআরএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে নেতৃবৃন্দ নগরীর টিবি ক্রস রোডস্থ তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন- এ ধরনের একটি সংগঠনের মাধ্যমে কর্মরত সাংবাদিকরা নিজেদের কাজে উপকৃত হবে। পেশাদারিত্ব বজায় রাখতে সকলকে একজোট হয়ে কাজ করার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য সোহাগ দেওয়ান প্রমুখ।
কুষ্টিয়ায় সাংবাদিক হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কেসিআরএ নেতৃবৃন্দের
খবর বিজ্ঞপ্তি
কুষ্টিয়ায় নিখোঁজের চার দিন পর সাংবাদিক হাসিবুর রহমান ওরফে রুবেলের (৩১) লাশ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন-এ ঘটনাকে স্থানীয় সাংবাদিকরা ইতোমধ্যে হত্যাকান্ড হিসেবে উল্লেখ করেছে। যা পেশাদার সাংবাদিকদের জন্য হুমকি স্বরুপ। অবিলম্বে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
বিবৃতিদাতারা হলেন- সংগঠনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচএম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল।
ফুলতলায় শিবিরের বৃক্ষরোপন কর্মসূচি পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপন কর্মসূচিতে ছাত্রদের হাতে চারা তুলে দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী। এসময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা মুরছালিন,বোরহানউদ্দিন, হোসাইন আহমেদ, রবিউল ইসলাম, মাশরুখ আযম ত্বহা,আশিকুর রহমান প্রমুখ।
পথের বাজার চেকপোষ্টে ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ি আটক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোষ্টে ১ কেজি গাজা সহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পথের বাজার চেকপোষ্ট ইনচার্জ এস আই রাকিবুল ইসলাম । গতকাল বিকাল সাড়ে ৪ টার সময় নিয়মিত তল্লাশী চলাকালে ফুলতলা থেকে পায়ে হেটে খুলনার দিকে এক যুবক যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক হলে দেহ তল্লাশী চালিয়ে ১ কেজি গাজা সহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি বরগুনা জেলার বেতাগী থানার সরিষমুড়ি এলাকার সর্দারবাড়ির আঃ মালেকের পুত্র ইসমাইল হোসেন শিমুল। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে থানা এলাকা সহ প্রতিটি চেকপোষ্টে নজরদারী বাড়ানো হয়েছে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদব্য নিয়ন্তন আইনে মামলা হয়েছে।
খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকতের চাচাতো ভাই রহমানের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকতের চাচাতো ভাই ও ফুলবাড়ীগেট রেললাইন সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মুফতি হুমায়ুন কবির বাচ্চুর পিতা বেগ আঃ রহমান হুদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ৭ জুলাই রাত পৌনে ১১ টায় যোগিপোল নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না – লিল্লাহী- অ ইন্না রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর । তিনি ৪ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । শুক্রবার সকাল ১০ টায় যোগিপোল ঈদগাহ ময়দানে জানাযা শেষে যোগিপোল সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভুইয়া । ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, আলহাজ্জ মোড়ল আনিছুর রহমান , যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, মোড়ল হাবিবুর রহমান, সুরুজ্জামান হানিফ সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ফুলবাড়ীগেটে হোসেন অপটিক্যাল এন্ড ওয়াচ এর শুভ উদ্ভোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলবাড়ীগেট রেল লাইন সংলগ্নে হোসেন অপটিক্যাল এন্ড ওয়াচ এর শুভ উদ্ভোধন অনুষ্ঠান শুক্রবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয় । উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী । অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হোসেন অপটিক্যাল এন্ড ওয়াচ এর স্বত্তাধীকারি মোঃ মনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটের সভাপতি শেখ বদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, কোষাধক্ষ গাজী মাকুল উদ্দিন, আবু তালেব, আমজাদ হোসেন, মোঃ খায়রুল বাশার, ইয়ার আলী, শেখ মাহমুদ আল হাসান (লিমন) সহ ফুলবাড়ীগেট বাজারের ব্যবসায়িবৃন্দ। উদ্ভোধন অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ফুলবাড়ীগেট রেললাইন সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মুফতি হুমায়ুন কবির বাচ্চু।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নগরবাসীর প্রতি সিটি মেয়রের শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, সর্বশক্তিমান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টির জন্য হযরত ইব্রাহীম (আ.) ত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন তা যুগে যুগে মানুষকে আল্লাহর প্রতি আনুগত্য এবং সত্যকে ধারণ করতে উদ্বুদ্ধ করেছে। তিনি কোরবানির এ আদর্শে অনুপ্রাণিত হয়ে লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ পরিহার করে দেশ ও জনগণের বৃহত্তর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। সিটি মেয়র সকলের সুস্থ-সুন্দর জীবন ও সমৃদ্ধি কামনা করেন।
বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ পবিত্র ঈদ-উল-আযহার দু’টি জামায়াত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ পবিত্র ঈদ-উল-আযহার দু’টি জামায়াত অনুষ্ঠিত হবে। সকাল সোয়া ৮ টায় ১ম জামায়াতে ইমামতি করবেন মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরান উল্লাহ এবং সকাল সোয়া ৯ টায় ২য় জামায়াতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মাওলানা মো: জাকির হোসেন।
কালীগঞ্জের নিমাই দাসের পরিবার আজ দিশেহারা: হারানো ইজিবাইকটিই ছিল তাদের সম্বল
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
মরে পড়ে থাকলেও কিস্তির টাকা দিতেই হবে। এক বছর আগে এনজিও থেকে ঋন নিয়ে একটি ইজিবাইক কিনেছিল নিমাই দাস। সপ্তাহ খানেক আগে সেটি চুরি হয়ে গেছে। আয়ের একমাত্র অবলম্বন ইজিবাইকটি হারিয়ে এখন সে কর্মহীন। তার পরিবারের লোকজন অনাহারে অর্ধাহারে। এরমধ্যে আবার দিতে হবে ঋনের কিস্তির টাকা। কিন্তু টাকার জোগাড় হয়নি। মঙ্গলবার ওই কিস্তির টাকা নিতে আসলে মেয়ে চম্পা দাস বাবার দূর্দশার কথা বলতেই উপরোক্ত কথা শোনালেন আশা এনজিওর কিস্তি আদায়কারী সিনিয়র লোন অফিসার জিয়াউর রহমান।
উল্লেখ্য. গত রোববার দিবাগত রাতে নিমাই দাসসহ কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের দরিদ্র শুশান্ত চক্রবর্তী ও জিল্লুর রহমান নামে দু’জনের আরো দুইটি ইজিবাইক চুরি গেছে। এনজিও ঋনের কিস্তির জালে তাদের পরিবারেও চলছে একই অবস্থা।
তাদের মধ্যে কালীগঞ্জ শহরের ফয়লা মাষ্টার পাড়ার বাসিন্দা ইজিবাইক চালক নিমাই দাস জানান, ইজিবাইকটিই ছিল তার পরিবারের আয়ের একমাত্র অবলম্বন। গত বছরে আশা এনজিও থেকে ৭০ হাজার ঋন তুলে ইজিবাইকটি কিনে নিজেই চালাতেন। এখন সেটি চুরি হয়ে যাওয়ায় রোজগার বন্ধ হয়ে গেছে। এনজিওর ঋনের কিস্তি শোধ করা তো দুরের কথা পরিবারে সদস্যদের ঠিকমতো তিন বেলা খাবারও জুটছে না। মা, স্ত্রী ও সন্তানসহ ছয় সদস্যের সংসারে হাহাকার নেমে এসেছে। তিনি আরো জানান, মাত্র আড়াই শতক ভিটে বাড়ি ছাড়া আর কোন জমাজমি নেই। এনজিওর কিস্তি দিতে না পারায় মেয়ে চম্পাকে বাজে কথাও শুনতে হয়েছে।
নিমাই দাস আরো জানান, এনজিওর কিস্তি পরিশোধে কিছু সময় দেবার জন্য তিনি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন বরাবর একটি আবেদন করেছেন। এখন কি করেই বা কিস্তির টাকা পরিশোধ করবেন সারাক্ষন সে চিন্তায় ব্যস্ত।
তবে কালীগঞ্জ আশা এনজিওর সিনিয়র লোন অফিসার জিয়াউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আর্থিক লেনদেন ভিন্ন জিনিস হলেও মানবিক বিষয়টি কেউ এড়িয়ে যেতে পারি না। আমি কিস্তি নিতে বাড়িতে গিয়ে শুনি নিমাই দাসের ইজিবাইকটি চুরি গেছে, অভাবী পরিবার বলেই আমি বলেছি অফিসে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলতে। এর চেয়ে সেখানে বেশি কিছু হয়নি।
খুলনা সাংবাদিক ইউনিয়নের চিকিৎসা সহায়তা চেক প্রদান সভা
খবর বিজ্ঞপ্তি
আজ ৯ জুলাই শনিবার বেলা এগারটায় খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাংবাদিকদের চিকিৎসা সহায়তা চেক প্রদান করা হবে। এ উপলক্ষে হুমায়ূন কবির বালু মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত থাকবেন। সন্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিরজনকের ভ্রাতুষ্পুত্র ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা প্রেসক্লাব সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুখ আহমেদ। অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ সকলে আমন্ত্রিত। এবার ৩২ জন সাংবাদিক মোট ১৭ লাখ ৫০ হাজার টাকার অনুদান পাচ্ছেন।
আওয়ামী লীগ নেতার শয্যাপাশে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা হোসেন মিলি’র স্বামী ও উত্তর বেদকাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খোকন সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয়ে খুলনা মহানগরীর একটি বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে শুক্রবার (৮ জুলাই) দুপুরে হাসপাতালে যান খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ও তার কর্তব্যরত চিকিৎসকের কাছে চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু-সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, হারুন আর রশীদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এ এইচ এম কামাল, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, বিএল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মোঃ শাকিল, ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম সজিব, শিমুল দেবনাথ, মনি শংকর মন্ডল, রবিউল ইসলাম টিটু, নজীর আহম্মেদ, রাজীব সরকার রাহুল, মুহাইমিনুল ইসলাম মাহিন, যুবলীগ নেতা মীর সদরুল আমিন, কাজী মাহবুবুর রহমান, শাহানুর আলম প্রমুখ।#
রূপসায় “দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ “প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রূপসা প্রতিনিধি
দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গের ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ৭ জুন বিকেল ৫টায় রূপসা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গের খুলনা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান।
রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়, তরিকুল ইসলাম ডালিম, কোষাধ্যক্ষ এমডি অলিদ শেখ, সাংগঠনিক সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, সদস্য এম এ আজিম, হোসাইন আহমেদ, তৌহিদুল ইসলাম কচি, আব্দুল কাদের, চিত্ত রঞ্জন সেন, মোঃ বেনজীর হোসেন, চন্দন ভট্টাচার্য্য, মোঃ শাহরিয়ার হোসেন মানিক, মুহাঃ নাইমুজ্জামান শরীফ, রেজাউল ইসলাম, বি,এম শহিদুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আ: সালাম প্রমূখ।
কুয়েটে পবিত্র ঈদ-উল-আযহা এর জামাত সকাল ৭.৩০ টায় অনুষ্ঠিত হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পবিত্র ঈদ-উল-আযহা এর জামাত সকাল ৭ঃ৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদ-উল-আযহা এর জামাতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর, সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে কুয়েটে পবিত্র ঈদ-উল-আযহা এর জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
খুলনায় পবিত্র ঈদ-উল-আযহার কর্মসূচি: ঈদের প্রধান জামাত সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে
তথ্য বিবরনী
খুলনায় পবিত্র ঈদ-উল-আযহা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদ-উল-আযহার প্রধান জামাত সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ। আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল আটটায় প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে টাউন জামে মসজিদে দ্বিতীয় জামাত সকাল নয়টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের সহায়তায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের দিন সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবনে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন করা এবং সূর্যাস্তের পূর্বে নামানো হবে। নগরীর প্রধান প্রধান সড়কসমূহ ও গুরুত্বপূর্ণ চত্বর, সড়কদ্বীপ ও সার্কিট হাউস ময়দান জাতীয় পতাকা ও ঈদ মোবারক (বাংলা ও আরবী) খচিত ব্যানার দিয়ে সজ্জিত করা হবে। ঈদ উপলক্ষে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা এবং স্থানীয় সংবাদপত্রসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ সংখ্যা প্রকাশ করবে। বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে এ উপলক্ষে বিশেষ খাবার পরিবেশন করা হবে। খুলনা জেলা ও মহানগর এলাকায় কর্তৃপক্ষের বিনা অনুমতিতে পশুর হাট স্থাপন করা যাবে না। জেলার ২৮টি পশুর হাটে প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের নেতৃত্বে মেডিকেল টিম কাজ করবে। পরিবেশ দূষণরোধে নির্দিষ্ট স্থানে সকল পশু কোরবানি/জবাই করতে হবে।
ঈদে আইনশৃঙ্খলা রক্ষার্থে মহানগর ও মহানগরের বাইরের বিভিন্ন স্পটে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। ঈদ-উল-আযহার সময় আতশবাজি ও পটকা ফোটানো, রাস্তা বন্ধ করে স্টল তৈরি, উচ্চস্বরে মাইক, ড্রাম বাজানো, রঙিন পানি ছিটানো এবং বেপরোয়াভাবে মোটর সাইকেল চালানো যাবে না।
ঈদ উপলক্ষে রাস্তায় যত্রতত্র গেট নির্মাণ, প্যানা বা ব্যানার টাঙালে রাস্তা সংকুচিত হয়ে দুর্ঘটনার আশংকা থাকে এবং শহরের সৌন্দর্য নষ্ট হয় মর্মে করা হবে। ঈদের সময় অজ্ঞান ও মলম পার্টি, ছিনতাইকারী ও পকেটমারদের তৎপরতা বন্ধে টার্মিনাল সংযোগ সড়ক, রেলস্টেশন, বাস ও নৌযান টার্মিনালসমূহে সাদা পোষকধারী পুলিশ মোতায়েন থাকবে এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। জাল টাকার বিস্তাররোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রধান জামাত অনুষ্ঠানের সময় মুসলীদের গাড়ি পার্কিং এর জন্য জেলা স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়াম সংরক্ষিত থাকবে। মুসলীদের অযুর জন্য পানির ব্যবস্থাও রাখা হবে। বাস, লঞ্চ, স্টিমারে যাতে অতিরিক্ত যাত্রী উঠতে না পারে এবং বেপরোয়াভাবে যান চলাচল করতে না পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। জেলার শান্তিশৃঙ্খলা বিঘ্নের কোন সংবাদ পেলে তাৎক্ষণিকভাবে র্যাবের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭৭৭৭১০৬৯৯-এ জানানো যাবে। উপজেলা সমূহেও স্থানীয়ভাবে অনুরূপ কর্মসূচি পালিত হবে।
পাটকেলঘাটা সরুলিয়া ইউপিতে ভিজিএফ এর চাউল বিতরণ
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
ঈদুল আযহা সামনে রেখে অসহায় গরিব ও দুস্থ্যদের মাঝে পাটকেলঘাটা ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই মাষ্টারের তত্ত্বাবধায়নে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন তালা উপজেলা ট্যাগ অফিসার। এছাড়া পাটকেলঘাটা ৫নং ওয়ার্ডের মেম্বার শেখ জামসেদ আলী সহ ৯টি ওয়ার্ডের মেম্বারদের উপস্থিতিতে গত দুদিন যাবত ১৭১০ জন গরিব অসহায় মানুষের মাঝে এই চাউল বিতরণ করা হয়। ভিজিএফ চাউল বিতরনের সময় চেয়ারম্যান মাষ্টার শেখ আব্দুল হাই বলেন এই চাউল গরিব দুস্থ্যদের হক সুতরাং তারাই পাবে।
পাটকেলঘাটায় যুব ফাউন্ডেশনের কমিটি গঠন
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা যুব ফাউন্ডেশনের প্রধান কার্যালয় পাটকেলঘাটায় গতকাল সকালে কার্যনির্বাহী পরিষদের ২০২২-২০২৩ আগামী ০১ বছরের জন্য কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে মোঃ রিপন হোসাইনকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
টানা ৫ দিনের ছুটির কবলে ভোমরা স্থলবন্দর
সাতক্ষীরা প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৫ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। এর ফলে শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ভোমরা স্থল বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম কার্যত বন্ধ থাকবে।
তবে এসময় পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি বন্দর ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। ঈদের ছুটি শেষে আগামী ১৩ জুলাই থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
ভোমরা স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এসএম মাকসুদ খান জানান, শুক্রবার সরকারি ছুটির দিন। এর সাথে আগামী ৯ জুলাই শনিবার থেকে ১২ জুলাই মঙ্গলবার পর্যন্ত ৪ দিন এবং শুক্রবারসহ মোট ৫ দিন ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাথে যৌথ আলোচনা করে সর্ব সম্মতিক্রমে উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরো জানান, আগামী ১৩ জুলাই বুধবার থেকে আবারও যথারীতি আমাদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন শুক্রবার সরকারি ছুটির দিন, সাথে আরো ৪ দিন বাড়িয়ে টানা ৫ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এই পাঁচদিন আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ থাকবে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
বাগেরহাটে সাড়ে ৭ লাখ টাকার গাঁজাসহ মা-ছেলে আটক
বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটের মোল্লাহাটে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক এলাকার ইসমাইল শেখের (২৫) বাড়ির ধানের গোলা থেকে গাঁজাসহ মা সামছুন্নাহার (৪৫) ও ছেলে রমজান শেখকে (২২) আটক করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রমজান শেখের অপর দুই ভাই ইসমাইল শেখ ও ইব্রাহীম শেখ পালিয়ে যান। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্যে ৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশের একটি দল উপজেলার গোলারচক এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে। আটক রমজান শেখ মোল্লাহাটের গোলারচক এলাকার ওবায়দুল শেখের ছেলে এবং সামছুন্নাহার ওবায়দুল শেখের স্ত্রী বলে জানান তিনি।
দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাটে ক্রেতা সংকট
বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার বাগআচড়া-সাতমাইল পশুহাট দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট নামেই পরিচিত। এ হাটে ঝিকরগাছা, কলারোয়া, চৌগাছা, শার্শা, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহসহ বিভিন্ন পার্শ্ববর্তী জেলা থেকে গরু আসে। অন্যান্য বছর ভারত থেকেও হাজার হাজার পশু আসতো। বিএসএফের কড়াকড়িতে এবার ভারতীয় গরু না এলেও দেশে উৎপাদিত খামারি গরু আসছে হাটে।
তবে বন্যাসহ বিভিন্ন দুর্যোগের কারণে বাইরের ব্যাপারী কম আসায় লোকসানের মুখে পড়েছেন খামারি ও ব্যবসায়িরা। গরুর আমদানি বাড়লেও দাম নিয়ে হতাশ তারা। ছোট-বড় গরুতে জমজমাট হাট। তবে এবার পশুর দাম কম। বিক্রেতাদের সমাগম থাকলেও নেই ক্রেতা। হাট মালিক কর্তৃপক্ষ বলছে, উত্তরাঞ্চলে বন্যার প্রভাবে এবার হাটে ক্রেতা কম।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মেহেরপুর, শরীয়তপুর, ঢাকা ও চট্টগ্রাম থেকে কিছু ব্যাপারী এলেও গরুর বাজার মন্দা থাকায় তারা বেশি পশু কিনছেন না। লোকসান পোষাতে ঢাকার বাজার ধরতে অপেক্ষা করছেন তারা।
সীমান্তবর্তী এলাকা হওয়ায় বছর পাঁচেক আগেও এই হাটে প্রচুর ভারতীয় গরু আসতো। কিন্তু জেলায় গরু মোটাতাজাকরণে কৃষকরা আগ্রহী হওয়ায় এখন আর তেমন আসে না। সাতমাইলের এই হাটে এবার খামার ও বাড়িতে মোটাতাজা করা দেশি গরুর পাশাপাশি হরিয়ানা, সিন্ধি, বুগদায়, ফ্রিজিয়ান, জার্সি, পাকিস্তানিসহ নানা জাতের গরু উঠেছে।
ঝিকরগাছা উপজেলার বারবাকপুর এলাকার ক্রেতা ইসলাম আলী বলেন, ‘কোরবানির জন্য গরু কিনতে দু-তিন হাট ঘুরেছি। গরুর সাইজ অনুযায়ী বিক্রেতারা বেশি দাম হাঁকছেন। গতবছর যে গরু ৭০ হাজারে কিনেছি, এবার তার দাম বলছেন এক লাখের বেশি।’
শার্শার বালুন্ডা এলাকার আল মামুন বলেন, ‘মোটামুটিরকম একটি গরু পছন্দ হয়েছে। বাজেট ৭০ হাজার। কিন্তু তারা লাখের নিচে নামতে চাইছেন না।’
আবু তালেব নামের আরেক ক্রেতা বলেন, ‘বেশ সুন্দর গরু পেয়েছি একটা। কিন্তু দেড় লাখের নিচে বিক্রি করবে না। আমি এক লাখ পর্যন্ত দাম বলেছি। বিকেল পর্যন্ত দেখবো, দামে পোষালে আজই নিয়ে যাবো। নইলে শনিবারের হাটে আরেক দফা আসবো।’
ক্রেতা কম হওয়ায় হাট ডেকে বিপাকে পড়েছেন বলে জানান বাগআঁচড়া সাতমাইল পশুর হাট ইজারাদার ইলিয়াস কবির বকুল।
তিনি বলেন, ‘প্রায় ১৩ কোটি টাকায় হাট ডেকেছি। কিন্তু ক্রেতা কম। এজন্য হতাশা বাড়ছে। অন্যান্য বছর কোরবানির ঈদকে সামনে রেখে হাটে প্রচুর পশু আমদানি হয়। অথচ গত দুহাটে বেচাকেনা হয়েছে ১০ হাজার গরু। এ বছর হাটে আশানুরূপ গরু আসেনি।’
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল জানান, নিরাপদে যাতে পশু বেচাকেনা হয় সেজন্য হাট তদারকি করা হচ্ছে। সবাইকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে।
রোগী মৃত্যুযন্ত্রণায়, গেম খেলছিলেন নার্স-ডায়ালাইসিস ইনচার্জ!
যশোর অফিস।।
কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন শাহিদা বেগম (৫০)। ডায়ালাইসিসের জন্য তাকে যশোরে নোভা ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসক জানালেন, রোগীকে রক্ত দিতে হবে। স্বজনরা এনে দেন রক্ত। এসময় শাহিদা বেগমের শ্বাস কষ্ট শুরু হয়।
বিষয়টি জানানো হয় নার্স ও ডায়লাইসিস ইনচার্জকে। কিন্তু তারা বসে মুঠোফোন গেম খেলতে থাকেন। শেষপর্যন্ত তাদের অবহেলায় বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে মারা যান ওই রোগী। এমনই অভিযোগ করছেন রোগীর স্বজনরা।
তারা বলছেন, রোগী যখন মৃত্যুযন্ত্রণায় ছটফট করছিলেন, তখন নার্স ও ডায়ালাইসিস ইনচার্জ মোবাইলে গেম খেলছিলেন। মৃত্যুর ঘটনায় ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মারা যাওয়া ওই নারী যশোর সদর উপজেলার চাঁচড়া পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলাম পিন্টুর স্ত্রী।
এদিকে ঘটনার পর ক্লিনিকের ম্যানেজারসহ ডায়ালাইসিস বিভাগের ইনচার্জ ও নার্সরা সবাই গা ঢাকা দিয়েছেন।
শাহিদা বেগমের বড় ছেলে বাপ্পী হোসেন জানান, তার মা পাঁচ মাস ধরে কিডনি রোগে ভুগছেন। চিকিৎসকের পরামর্শে চার মাস ধরে এই নোভা ক্লিনিকে তার মাকে ডায়ালাইসিস করিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভর্তি করা হয় ক্লিনিকে।
বাপ্পী আরও বলেন, ডায়ালাইসিস করার আগে ক্লিনিকের ডায়ালাইসিস ইনচার্জ সেলিম হোসেন জানান, তার মাকে জরুরি রক্ত দিতে হবে। দুপুরে ক্লিনিক কর্তৃপক্ষের কাছে এক ব্যাগ রক্ত এনে দিলে, তারা মাকে রক্ত না দিয়ে অফিসে বসে থাকেন।
আহাজারি করতে করতে বাপ্পী বলেন, দিনমজুরি করে সংসার চালাই। ছুটোছুটি করে রক্ত এনে দিয়েও আমার মাকে বাঁচাতে পারলাম না। রক্ত এনে প্রথমে হাসপাতালের এক নার্সকে বললে তিনি বলেন, ‘এখন আমার শিফট শেষ, অন্যজন আসলে দিয়ে দেবে।’ আর একজন মোবাইলে গেম খেলছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মাকে বাঁচাতে পারলাম না।
মৃতের মেঝো ছেলে সফিয়ার রহমান আজাদ অভিযোগ করে সাংবাদিকদের বলেন, তাদের মা মারা যাওয়ার পর কোতোয়ালি মডেল থানার এসআই রেজাউলের নেতৃত্বে একটি ফোর্স ক্লিনিকে আসে। তিনি এসেই মরদেহ অ্যাম্বুলেন্সে উঠিয়ে বাড়ি চলে যেতে বলেন। এমনকি রোগীর মৃত্যুর সার্টিফিকেটও দেননি। তারা সার্টিফিকেট আর মৃত্যুর বিচার না পেলে বাড়ি যাবেন না বলে ওই পুলিশ কর্মকর্তাকে জানান। এতে উল্টো তাদের মামলা দেওয়ার হুমকি দেন পুলিশ কর্মকর্তা।
তবে মামলা দেওয়ার হুমকির বিষয়টি মিথ্যা দাবি করেন এসআই রেজাউল। তিনি বলেন, আমরা রোগী মারা যাওয়ার খবর পেয়ে ক্লিনিকে আসি। এসে নিয়ন্ত্রণে এনেছি বিক্ষুব্ধ স্বজনদের। উভয় পক্ষের বক্তব্য শুনেছি। স্বজনদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
নোভা ক্লিনিকের ম্যানেজার রিয়াজ উদ্দিন আহমেদ মুঠোফোনে বলেন, মারা যাওয়া রোগীকে এর আগেও আমারা ডায়ালাইসিস করেছি। কোনো সমস্যা হয়নি। কি কারণে আজ মারা গেলো আমরাও বুঝতে পারছি না। আর ওই রোগীর চিকিৎসায় কোনো অবহেলা হয়নি।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, স্বজনরা এখনো আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরায় ১৬ ডাকাত গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ডাকাতির অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে সোনার গহনা, ইজিবাইক সহ ডাকাতি করা বিভিন্ন সামগ্রী।
গ্রেফতারকৃতরা হলেন- তালা থানার চাঁদকাটি গ্রামের আশরাফুল মোল্লা, সাতক্ষীরা সদরের রাজনগর গ্রামের হোসেন আলী, শহরের অদূরে বকচরা এলাকার মোসলেম শেখ, একই এলাকার রবিউল ইসলাম রবি, সাতক্ষীরা সদরের ডুমুরতলা গ্রামের আতাউর রহমান বাবলু ও খুলনার পাইকগাছা উপজেলার সরলগোপালপুর গ্রামের সাইদুল গাজী।
এছাড়া ডাকাতি ও প্রতারণার অভিযোগে খুলনার গল্লামারির আলমগীর হোসেন, খুলনার দাকোপের নাজমুল মোল্লা, পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার সুমন শেখ, খুলনার কয়রা থানা এলাকার ইয়াছিন সরদার, ছিনতাই করা ইজিবাইক সহ যশোরের ইকবাল হোসেনসহ আরও ১০ জনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৮ জুলাই) বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
পুলিশ সুপার বলেন, ঈদকে সামনে রেখে চুরি ও ডাকাতি বৃদ্ধি পায়। এ সকল অপরাধ রুখতে জেলাব্যাপী পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।











































