Home জাতীয় রাজধানীর হাসপাতালে ২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী

রাজধানীর হাসপাতালে ২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী

12

ঢাকা অফিস।।

রাজধানীর বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৯ জন।

এ নিয়ে এ বছর মোট ১ হাজার ৩৭৬ জনের ডেঙ্গু শনাক্ত হলো। শুক্রবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১২১ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৮ জন ঢাকার বাইরের।

এ পর্যন্ত ১ হাজার ২৫৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং মারা গেছেন একজন।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।