Home আঞ্চলিক কালীগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ মাছ ব্যবসায়ী নিহত

কালীগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ মাছ ব্যবসায়ী নিহত

11

 

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ২ মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নুর নগর গ্রামের লুৎফর রহমান (৫০) ও যশোরের চাঁচড়া দাশ পাড়ার অহিদুর রহমান (৪০)। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঝিনাইদহ- যশোর মহাসড়কের খয়েরতলা কোল্ড ষ্টোরের সন্মুখে এ দুর্ঘটনা ঘটে।

বারোবাজার হাইওয়ে পুলিশের ওসি শেখ মেজবাউর রহমান জানান, বুধবার ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে উপজেলার খয়েরতলা কোল্ড ষ্টোরের সন্মুখে একটি বালু ভর্তি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় যশোরগামী একটি মাছ বোঝায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে আঘাত করে। এ সময় চালক সটকে গেলেও পিকআপের সামনে বসে থাকা লুৎফর রহমান ও ওহিদুর রহমান নামের ২ মাছ ব্যবসায়ী গুরুত্বর আহত হন। খবর পেয়ে টহলরত হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যায়।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা দূর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সম্ভবত পিকআপে থাকা ২ মাছ ব্যবসায়ী পিকআপের সামনে বসে ঘুমাচ্ছিলেন।