Home আঞ্চলিক খুলনার তেলিগাতী নদীতে কুমির, জনমনে আতংক

খুলনার তেলিগাতী নদীতে কুমির, জনমনে আতংক

6

 

স্টাফ রিপোর্টার।।

খুলনার ডুমুরিয়া উপজেলার তেলিগাতী নদীতে একটি কুমিরের বিচরণ দেখা দিয়েছে। এতে নদী তীরবর্তী সাধারণ মানুষ ও জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার শোভনা ইউনিয়নের জিয়েলতলা বাদুর গাছা গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া তেলিগাতি নদীতে মঙ্গলবার বিকেল থেকে ৭-৮ ফুট লম্বা একটি কুমির ভাসতে দেখা যায়। এতে করে ভয়ে কেউ নদীতে নামতে সাহস পাচ্ছেন না।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য জানান, কুমিরটি দেখতে নদীর পাড়ে মানুষ ভিড় করছে। নদীতে মাছ ধরা ও গোসল না করতে সতর্ক করা হচ্ছে।