Home আঞ্চলিক ফকিরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

ফকিরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

10

 

ফকিরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের ঢাকা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট বটতলা নামক স্থানে গ্যাসের সিলিন্ডার বোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী আবু আহাদ শেখ (২৫) নামের একজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি গ্যাসের বোতল বোঝাই ট্রাক মোল্লাহাটের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মটর সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে আহাদ শেখ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে থানা পুলিশ, মোল্লাহাট হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। নিহত আহাদ শেখ রামপালের ফয়লা এলাকার শওকত শেখের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান।