Home আঞ্চলিক আত্মসমর্পণকারী বন ও জলদস্যুরা পেলো র‍্যাবের ঈদ উপহার সামগ্রী

আত্মসমর্পণকারী বন ও জলদস্যুরা পেলো র‍্যাবের ঈদ উপহার সামগ্রী

8

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
সুন্দরবনে আত্নসমর্পণকারী ২৭ টি দস্যু বাহিনীর ২শ ৮৪ জন বন ও জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‍্যাব। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় স্থায়ী বন্দর এলাকায় বনবিভাগের ফুয়েল জেটি চত্বরে তাদেরকে এই কোরবানীর ঈদ উপহার সামগ্রী দেন র‍্যাব-০৮।
র‍্যাব-০৮ এর অধিনায়ক ডিআইজি মোঃ জামিল হাসান জানান, গত ২০১৮ সালের ১লা নভেম্বর সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণার পর থেকে পুরো বন ও সাগর জুড়ে এখন শান্তিট সুবাতাস বইছে। আত্নসমর্পণকারী বন ও জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। এসব দস্যুদের ধারাবাহিকভাবে বিভিন্ন সময় ঈদ উপহারসহ খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছে র‍্যাব-০৮।তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে এবারও তাদেরকে ঈদের উপহার স্বরুপ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

২৭ টি দস্যু বাহিনীর ২৮৪ জনকে মঙ্গলবার সকালে চাউল, তেল, সেমাই, ঘি, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, মসল্লা ও পেঁয়াজসহ তাদের যাতায়াত ভাড়াও দেওয়া হয় বলে জানান ডিআইজি জামিল হাসান। তিনি বলেন, সুন্দরবনে দস্যুরা আত্মসমর্পণ করায় মৌওয়ালী, বাওয়ালী, বনজীবি ও বন্যপ্রাণী সবই এখন নিরাপদে রয়েছে। নির্ভয়ে নির্বিঘ্নে সুন্দরবনে আসছে দর্শনার্থী-পর্যবেক্ষক ও জাহাজ বণিকেরা। এভাবেই সরকারের দূরদর্শিতায় সুন্দরবন কেন্দ্রিক অর্থনৈতিক গতিশীলতার ব্যাপক সম্ভবনার দ্বার উন্মোচিত হয়েছে বলেও জানান র‍্যাব ফোর্সের এই কর্মকর্তা।