Home জাতীয় মাদক ভর্তি প্রাইভেটকারসহ ব্যবসায়ী আটক

মাদক ভর্তি প্রাইভেটকারসহ ব্যবসায়ী আটক

12

ঢাকা অফিস।।
র্যাব-৩ এর অভিযানে ঢাকা মহানগরীর বনানী এলাকা থেকে ৫০ বোতল বিদেশি মদ, ২৪ ক্যান বিয়ার, ১ টি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য ঢাকা মহানগরীর বনানী থানাধীন ১৩/সি নং রোডস্থ, বাড়ী নং-৯২, ব্লক-ই ভবনে নিজ হেফাজতে রেখে অবৈধ মাদক দ্রব্য বিদেশি মদ ও বিয়ার ক্রয় বিক্রয় করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী আকবর হোসেনকে (২৪) আটক করে।

আটকের পর আসামির দেহ এবং গ্যারেজে থাকা প্রাইভেটকারটি তল্লাশি করে পিছনের ঢালার ভিতর থেকে কাগজের কার্টুনে ৫০ বোতল বিদেশি মদ এবং গাড়ির মাঝখানে সিটের মধ্যে রাখা সাদা পলিব্যাগে ২৪ ক্যান বিয়ার অভিনব কায়দায় লুকানো অবস্থায় উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ ঢাকা মহানগরীর বনানী থানাধীন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ এবং বিয়ার ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানায়।

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান, র্যাব-৩।