Home বিনোদন দুর্ঘটনায় আহত অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অস্ত্রোপচার

দুর্ঘটনায় আহত অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অস্ত্রোপচার

7

বিনোদন ডেস্ক।।

দুর্ঘটনার আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আপাতত তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

মৃদু স্বরে কোনও রকমে কথা বলতে পারছেন তিনি। আনন্দবাজার অনলাইনকে শ্রীলেখা মিত্র জানিয়েছেন, আকস্মিক দুর্ঘটনায় তিন আহত হয়েছে। অস্ত্রোপচার হবে। তাঁকে অস্ত্রোপচার টেবিলে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে, আপাতত তিনি কথা বলতে পারছেন না। এত কিছুর মধ্যেও চিকিৎসকদের ‘ডক্টরস ডে’র শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী।

হাতে সেলাইন লাগানো হয়েছে। হাসপাতালের পোশাকে বিছানায় শুয়ে আছেন তিনি। অনুরাগীদের জানিয়েছেন, ছোট্ট দুর্ঘটনা ঘটে গিয়েছে। তাই ছোট্ট অস্ত্রোপচারের প্রয়োজন। চিকিৎসকেরা যত্ন নিয়ে দেখভাল করছেন। আশা করা যাচ্ছে, দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এদিকে দুর্ঘটনার খবর ছড়াতেই শ্রীলেখার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অসংখ্য ভক্ত। অভিনেত্রী পথ দুর্ঘটনার শিকার? নাকি নিজের বাড়িতেই কিছু ঘটে গিয়েছে? সে বিষয়ে এখনও জানা যায়নি।

তিনি এখন কোথায় চিকিৎসা নিচ্ছেন সে বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।