Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

19
খুলনা শহর

রূপসায় র‌্যাবের ভ্রাম্যমান আদালতে পুশ করা চিংড়ি বহনে ট্রান্সপোর্ট কোম্পানিকে জরিমানা

স্টাফ রিপোর্টার

রূপসায় অবৈধভাবে অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ বহন করার দায়ে একটি ট্রান্সপোর্ট কোম্পানিকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৮ জুন) বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-৬ জানায়, ২৮ জুন রূপসা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় অবৈধভাবে অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ বহন করার দায়ে মৎস্য পণ্য আইন ২০২০ এর ৩৩(৫) ধারা মোতাবেক ট্রান্সপোর্ট কোম্পানির প্রতিনিধি মো. লিটন হোসাইন (৩২)কে ৩০ হাজার টাকা জরিমানা এবং অবৈধভাবে অপদ্রব্য পুশ করা ৫০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। রূপসা উপজেলা মৎস্য অফিসের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জব্দকৃত অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর জিরোপয়েন্ট শিকদার তেল পাম্পের পাশের মোজাম্মেল হোসেন মোল্লার ছেলে মো. নুর ইসলাম মোল্লা (২৫), শিরোমণি পূর্বপাড়ার মৃত. মতলেব মোল্লার ছেলে ইলিয়াস মোল্লা (৬০) ও সাতক্ষীরা জেলা সদরের পায়রাডাঙ্গা এলাকার মো. তরিকুল ইসলামের স্ত্রী মোসা. আবেদা খাতুন (১৯),।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

যশোরে র‌্যাবের অভিযানে আফজাল হত্যা মামলার আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে শংকরপুরে চাঞ্চল্যকর আফজাল হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ২৮ জুন রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী হলেন যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট এলাকার মো. সাজ্জাদ হোসেন ওরফে সিজান (২৩)।

র‌্যাব-৬ জানায়, ২৮ জুন রাত পৌনে ৯টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় ২৯ মে নাজির শংকরপুর জিরোপয়েন্টে র্পূব শত্রুতার জের ধরে সিজান ও তার সহযোগী আসামীরা র্পূব পরিকল্পিত ভাবে ধারালো চাইনিজ কুড়াল, দা, চাকু দিয়ে আফজাল শেখ (২৮)কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর উক্ত এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ করে আসামীরা পালিয়ে যায়। এ বিষয়ে ভিকটিমের বাবা মো. ছলমোন শেখ (৬৩) বাদী হয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় সিজানকে গ্রেপ্তার করা হয়। তাকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনার গাজীরহাটে এক হিন্দু বাড়িতে  দুরধর্ষ ডাকাতি

দিঘলিয়া প্রতিনিধি

গতকাল ২৮ জুন মঙ্গলবার আনুমানিক রাত ২ টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার কেটলা নামক গ্রামে এক দুরধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গতকাল রাত সাড়ে ৩ টার দিকে কেটলা গ্রামের প্রল্লাদ বিশ্বাসের পুত্র পান ব্যবসায়ী খোকন বিশ্বসের বাড়িতে ১০/১৫ জনের এক সংঘবদ্ধ ডাকাত দল বাড়িতে ঢুকে এবং অস্ত্রের সাহায্যে বাড়ির সকল সদস্যকে জিম্মী করে ৭ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে অবাধে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনা জানার পর দিঘলিয়া থানা পুলিশ ও গাজীরহাট ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতির সাথে জড়িত চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর অভিযান অব্যহত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

“প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” পেলেন অর্ঘ্য মন্ডল ও অর্পা বিশ্বাস বিথী

দিঘলিয়া প্রতিনিধিঃ

স্কাউট অর্ঘ্য মণ্ডল ও অর্পা বিশ্বাস বিথী ২০১৯ সালে স্কাউটদের সর্বোচ্চ অর্জন “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” পরীক্ষায় সদা প্রস্তুত আবদুল্লাহ্ ওপেন স্কাউট গ্রুপ, দিঘলিয়া, খুলনার হয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়। গত ২৭ জুন, ২০২২ তারিখ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের ৫০ তম কাউন্সিল সভা এবং পিএস ও পিআরএস প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে অ্যাওয়ার্ড গ্রহণ করে।

ষষ্ঠ শ্রেণি থেকে স্কাউটিং এর সাথে যুক্ত থাকা অর্ঘ্য “বটিয়াঘাটা থানা হেড কোয়ার্টারস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়” থেকে ২০১৯ সালে এসএসসি এবং  “খুলনা পাবলিক কলেজ” থেকে ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগ হতে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়।

অর্পার চতুর্থ শ্রেণি থেকে কাব স্কাউটের হাতেখড়ি। তারপর ষষ্ঠ শ্রেণি থেকে স্কাউট শাখার সাথে যুক্ত থাকা অর্পা বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়  থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়। বর্তমানে খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে (বিজ্ঞান শাখা) অধ্যয়নরত আছে। স্কাউট ব্যক্তিত্ব ও শুভাকাঙ্খীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে, সকলের কাছে দোয়া প্রার্থী।

যবিপ্রবি প্রকৌশলীকে মারপিটের অভিযোগে মাইক্রোবায়োলজির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

শহিদুল ইসলাম দইচ যশোর।।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মিজানুর রহমানকে মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াদ হত্যা মামলার আসামি বহিস্কৃত ছাত্র আজিজুল ইসলামকেও আসামি করা হয়েছে।

বুধবার (২৮ জুন) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রকৌশলী মিজানুর রহমান মামলাটি করেন।

আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের আদেশ দিয়েছেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী ব্যারিস্টার রিফাত রেজওয়ান সেতু।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজশাহীর মেসার্স ব্রাদার্স কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে জেনারেটর সরবরাহ করে। ওই প্রতিষ্ঠানের ১৮ লাখ টাকার (বিল) প্রকল্পের বিপরীতে সিকিউরিটি বাবদ এক লাখ ৮০ হাজার টাকা জামানত রাখা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের ওই সিকিউরিটির টাকা বিশ্ববিদ্যালয়ের বহিস্কৃত ছাত্র আজিজুলকে দিতে চাপ দিচ্ছিলেন প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ। টাকা দিতে না চাইলে তারা প্রকৌশলী মিজানুর রহমানের উপর ক্ষুব্ধ হন। এরই প্রেক্ষিতে গত ২৫ জুন শনিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বহিস্কৃত ছাত্র আজিজুল প্রকৌশলী মিজানুরকে ডেকে ড. ইকবাল কবীর জাহিদের কাছে নিয়ে যান। সেখানে গেলে ড. ইকবাল কবীর জাহিদ একাডেমিক ভবনের পশ্চিম পাশে সিঁড়ির নিচে অকথ্য ভাষায় গালিগালাজ করে মিজানুরের কানে থাপ্পড় মারেন। এরপর বহিস্কৃত ছাত্র আজিজও মিজানুরকে চড় থাপ্পড় মারেন। একইসাথে তারা দুজনেই তাকে প্রাণনাশের হুমকিও দেন বলে উল্লেখ করেছেন বাদী।

তবে মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ সাংবাদিকদের জানিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয় । বিশ্ববিদ্যালয়ের গ্যালারির সাউন্ড সিস্টেমের দুর্নীতির বিষয়ে একটি তদন্ত রিপোর্ট দিয়েছিলাম। ওই রিপোর্টে প্রকৌশলী মিজানুর রহমান অভিযুক্ত। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেয়ায় তার ( ড. জাহিদ) উপর ক্ষুব্ধ ছিল। এজন্য মিথ্যা নাটক সাজিয়েছেন মিজানুর।

ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের আঘাতে ভাই গুরুতর যখম

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা ঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের আঘাতে ভাই গুরুতর যখম। বুধবার রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার পত্তাশী ইউনিয়নের চাহেব আলী খানের ছেলে আছলাম আলী খান তার বড় ভাই ওবায়দুল খান (৪৫) কে পিটিয়ে চোখ মুখ থেতলে দেয়। এ সময় আঘাতে ওবায়দুলের মুখমন্ডল বিকৃত হয়ে যায়। খবর পেয়ে তার স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ইন্দুরকানী থানা পুলিশকে দেখিয়ে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাসান জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণে ভাই ভাই এ ঘটনা ঘটেছে।

ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, ভাই ভাই শত্রুতার জেরে একভাই অপর ভাইকে গুরুতর যখম করেন। আহত ওবায়দুলকে চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

দাকোপের চালনা পৌরসভার বারুইখালী গ্রামে অজ্ঞান পার্টির কবলে চুরি ও লুটপাট

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপের চালনা পৌরসভা এলাকার বারুখালী গ্রামে অজ্ঞান করে চুরি ও লুটপাট। গত ইং ২৮জুন রোজ মঙ্গলবার রাতে বারুইখালী গ্রামে হরিদাস বাবুর বাড়িতে অজ্ঞান করে চুরি হয়েছে। এলাকা বাসি ও প্রতিবেশী সূত্রে জানা যায়, প্রতিদিনের মত কাজকর্ম সেরে পরিবারের সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। স্থানীয় এক প্রতিবেশী তার বাড়ির পাশের শরিক কোন এক কারণে ডাকা ডাকি করলে সন্দেহ হয়। পরে বাড়ির ভিতর প্রবেশ করে দেখতে পান পরিবারের সকলে ঘুমিয়ে আছে। তারপর বিষয়টা এলাকায় ছড়িয়ে পড়ে। জানা জানির পরে ততক্ষণিক ভাবে পরিবারের চার জনকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার ২৯ জুন সকাল ১০ঘটিকায় হাসপাতালে গিয়ে দেখা যায়, চার জনকে চিকিৎসা চলছে ১)হরিদাস ২)অসিন্ত ৩)কানন হালদার ৪) ভারতী। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিকের ছেলে দীর্ঘদিন পর্যন্ত দেশের বাইরে (আমেরিকা) ছিলেন। গত দু দিন তিনি বাড়িতে এসেছেন বলে এক প্রতিবেশী জানান। আরো জানা যায়, হরিদাস বাবু একজন গুনিশান্ত প্রিয় মানুষ। তিনি খাটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক ছিলেন।

এলাকায় গিয়ে আরো জানা যায়, গত ৯দিন আগে খাটাইল গ্রামে নিয়ামত শেখের বাড়িতেও চুরি লুটপাট হয়। সেও দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। দাকোপ সহ সারা বাংলাদেশে এভাবে অজ্ঞান পার্টির চুরি চলতে থাকলে দিন দিন দেশে সন্ত্রাস, গুম হত্যা চুরি বেড়েই যাবে। তাই দাকোপ বাসি প্রশাসনের সু-দৃষ্টি আকর্ষণ করছে।

কালীগঞ্জের কোলা হাইস্কুলের এস.এসসি পরীক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহ কালীগঞ্জের ঐতিহ্যবাহী কোলাবাজার ইউনাইটেড হাইস্কুলের ২০২২ সালের এস.এসসি পরীক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় বিদ্যালয় চত্বরে প্রাক্তন শিক্ষক পরিচালনা পরিষদের সভাপতি ফিরোজ খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য মোহম্মদ আলী মন্ডল, অভিভাবক সদস্য ও ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদ, ডাঃ অর্শি^ণী বিশ^াস, প্রধান শিক্ষক তরুন কান্তি বিশ^াস, অভিভাবক সদস্য আব্বাস আলী, রেজাউল ইসলাম, হাসিনা বেগম, বিদ্যালয়ের শিক্ষক সাবজাল হোসেন, মুসলিমা খাতুন, বিদায়ী শিক্ষার্থী জে এম এমাজ উদ্দীন, সুমনা সরকার, আব্দুর রহমান, সিয়াম হোসেন প্রমুখ। শেষে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে শিক্ষা সামগ্রী তুলে দেন।

ভারতীয় জেলেদের ধরা আড়াই টন মাছ মোংলায় নিলামে সাড়ে ৪ লাখ টাকায় বিক্রি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ প্রবেশ করে ভারতীয় জেলেদের ধরা আড়াই টন মাছ নিলামে বিক্রি করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মোংলার ফেরিঘাট এলাকায় এ সামুদ্রিক ১৩ প্রজাতির মাছের নিলাম দেন উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় উম্মুক্ত নিলামে আড়াই টন মাছ সাড়ে ৪ লাখ টাকায় বিক্রি করা হয়। নিলামে মাছ বিক্রির এ টাকা সরকারের রাজস্ব খাতে জমা দিয়েছেন মৎস্য অধিদপ্তর। নিলাম পরিচালনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ও জুনিয়র মৎস্য কর্মকর্তা এজেডএম তৌহিদুর রহমানসহ অন্যান্যরা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় সোমবার রাত ১০টার দিকে ওই এলাকায় টহলরত নৌবাহিনীর সদস্যরা ৮টি ভারতীয় ট্রলার আটক করেন। এরপর মঙ্গলবার রাতে ৪টি ট্রলার ও ৬৭ ভারতীয় জেলেকে মোংলার দিগরাজ নৌঘাটিতে আনেন নৌবাহিনী। পরে রাত তিনটার দিকে ভারতীয় ৪টি ট্রলারে থাকা ১৩ প্রজাতির ২ হাজার ৫ শ কেজি মাছ মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন তারা। এ মাছের মধ্যে রয়েছে ইলিশ, কামট, লইট্যা, ঢেলা, কাকড়া, মোচন, তাড়ুল, কৈভোল ও শাপলাপাতাসহ ১৩ প্রজাতির মাছ। এরপর বুধবার দুপুরে ওই মাছ নিলামে বিক্রি করা সাড়ে ৪ লাখ টাকা দুপুরেই সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

পাটকেলঘাটা সরুলিয়া খেয়াঘাটে চলছে মাদক ব্যবসা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

পাটকেলঘাটা সরুলিয়া খেয়াঘাট ছোট কাশিপুর বটতলা খোর্দ্দ বাজার এলাকায় চলছে মাদকের রমরমা ব্যবসা। এর ফলে এলাকায় উঠতি বয়সের যুবকেরা নেশায় আসক্ত। অভিভাবকরা চিন্তায় চিন্তায় দিশেহারা।

এলাকাবাসী জানান সন্ধ্যা নামার সাথে সাথে মুখ চেনা কিছু মানুষ গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা নিয়ে ইচ্ছেমত ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। স্থানীয়রা এদের বিরুদ্ধে কেও মুখ খুলতে সাহস পায়না কারণ এরা সংখ্যায় বেশি। এই মাদকের ভয়াল থাবায় এলাকার তরুনরা বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে। নেশার টাকা যোগাতে এই যুবকেরা এলাকায় বিভিন্ন ধরনের চুরির কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য এলাকাবাসী পাটকেলঘাটা থানা পুলিশ ও মাদক দ্রব্য কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাটকেলঘাটার কুমিরা স্কুলের মাঠ এখন ব্যবসায়ীদের দখলে

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

পাটকেলঘাটার ঐতিহ্যবাহী কুমিরা হাইস্কুলের ফুটবল মাঠে এখন আর ফুটবল খেলা হয়না। খেলার মাঠটি এখন ব্যবসায়ীদের দখলে। স্কুল কর্তৃপক্ষ খেলার মাঠের পরিবেশ ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পাটকেলঘাটা থানার কুমিরা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিভিন্ন ধরনের খেলাধুলা  করোনাকালীন সময় থেকে বন্ধ ছিল। সরকারি নির্দেশে করোনাকালীন সময় প্রত্যাহার এবং স্কুল চালু হলে ছাত্র ছাত্রীরা খেলা ধুলা করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কারণ হিসেবে দেখা গেছে খুলনা সাতক্ষীরা মহাসড়কের কুমিরা বাস স্টান্ডে সড়কের দু-ধারে সড়ক উন্নয়ন বোর্ডের জমিতে ব্যবসায়ীরা অবৈধ স্থাপনা নির্মান করে দীর্ঘদিন যাবৎ তারা ব্যবসা চালিয়ে আসছিল। সড়ক উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে ব্যবসায়ীরা স্কুল কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই খেলার ফুটবল মাঠে অবৈধ স্থাপনা নির্মান করে ব্যবসা বাণিজ্য শুরু করে। যার কারণে স্কুলের শিক্ষার্থীরা সকল প্রকার খেলা ধুলা থেকে বঞ্চিত হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক এই প্রতিবেদককে জানিয়েছেন। এ বিষয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এ্যাড. কেছমত উল্লাহ জানিয়েছেন ফুটবল খেলার মাঠ ব্যবসায়ীরা জোরপূর্বক দখল করায় বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। এ বিষয়ে কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান ফুটবল খেলার মাঠ থেকে বাজারটি অপসারনের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকার সচেতন স্কুলের খেলার মাঠটি ফিরে পাওয়ার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে।

খালেদা জিয়া ছাড়া কোন নির্বাচন হবে না : অনিন্দ্য ইসলাম অমিত

পাইকগাছা প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়া ও খালেদা জিয়ার অংশগ্রহণ কোন নির্বাচন দেয়া হবে না, হতে পারে না। এছাড়া তিনি আরও বলেন, তত্বাবধায়ক সরকার ছাড়া এ অবৈধ সরকারের কোন পাতানো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। সরকার কোন পাতানো নির্বাচনের পায়তারা করলে সম্মেলনের মাধ্যমে গঠিত নেতৃত্ব রাজপথে নেমে তা প্রতিহত করবে বলে আমি আশা করি। মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধনর অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুরাতন পরিবহন চত্বরে অনুষ্ঠিত সমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। উদ্ধোধক ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপি আহবায়ক এ্যাড শফিকুল আলম মনা। বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু, সেচ্ছাসেবক দল সভাপতি তৈয়েবুর রহমান, তসলিমা  খাতুন ছন্দা, জেলা যুবদল সভাপতি শামীম কবির, জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। উপস্থিত ছিলেন, জেলা নেতা মোল্যা খায়রুল ইসলাম, গোলাম মোস্তফা তুহিন, এনামুল হক সজল, শেখ সরোয়ার, আতাউর রহমান রুনুসহ বিএনপি যুবদল ছাত্রদলসহ অংগ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। পরে পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে যোগ দেন প্রধান অতিথি। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোট গ্রহণ পর্যবেক্ষণ করেন। সম্মেলনে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক পদে দু-জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৭১০ জন কাউন্সিলরের মধ্যে ৬৩০ ভোট প্রদান করেন। সভাপতি পদে ডাঃ আব্দুল মজিদ ৫৩৪ভোট, সম্পাদক পদে এস এম এনামুল হক ৩২৪ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে আবুল হোসেন ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

বিশেষ অতিথি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেন,২০০৯ সালের পর থেকে এ অবৈধ সরকারের আমলে যত সাম্প্রদায়িক হাঙ্গামা তা অতীতে কখনও হয়নি।তিনি আরও বলেন,কে প্রকৃত ফর্সা আর কে মেক আপ করে ফর্সা তা পানি দিয়ে ধোয়ার পরে বুঝা যায়। সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, শুধু উন্নয়ন উন্নয়ন করে চীৎকার করে লাভ নেই নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিয়ে দেখুন আপনাদের উন্নয়ন কি পরিমান হয়েছে। খুলনা মহানগর বিএনপি আহবায়ক এ্যাড শফিকুল আলম মনা বলেছেন,শেখ হাসিনার সরকার জগদ্দল পাথরের মত জনগনের ঘাড়ে চেপে আছে। তারা মানুষের জানমাল নিয়ে ছিনি মিনি খেলছে। এসময় আরও বক্তব্য রাখেন,জেলা বিএনপি সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী,যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু,সেচ্ছাসেবক দল সভাপতি তৈয়েবুর রহমান,তসলিমা  খাতুন ছন্দা,জেলা যুবদল সভাপতি শামীম কবির,জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। উপস্থিত ছিলেন জেলা নেতা মোল্যা খায়রুল ইসলাম,গোলাম মোস্তফা তুহিন,এনামুল হক সজল,শেখ সরোয়ার,আতাউর রহমান রুনুসহ বিএনপি যুবদল ছাত্রদলসহ অংগ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি বৃষ্টিতে ভিজে পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে যোগ দেন।  কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোট গ্রহণ পর্যবেক্ষণ করেন। সম্মেলনে সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক পদে দু-জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৭১০ জন কাউন্সিলরের মধ্যে ৬৩০ ভোট প্রদান করেন। সভাপতি পদে ডাঃ আব্দুল মজিদ ৫৩৪ভোট, সম্পাদক পদে এস এম এনামুল হক৩২৪ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে আবুল হোসেন ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে মহানগর কৃষক লীগের শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ (৫৮) মৃত্যুবরণ করেছেন। তিনি বুধবার (২৯ জুন) সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি ও সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুলসহ মহানগর কৃষকলীগের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা: দ্রুত সব শিক্ষক ও পেশাজীবীদের সক্রিয়তায় সাম্প্রদায়িক দুষ্টচক্রকে রুখে দিতে হবে

খবর বিজ্ঞপ্তি

ধর্ম অবমাননার অভিযোগ তুলে কলেজ শিক্ষক স্বপনকুমার বিশ্বাস ও ছাত্রের গলায় জুতার মালা পরানোর ঘটনায় নড়াইলের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও স্থানীয় পুলিশ কর্মকর্তাসহ দায়ী ব্যক্তিদের বিচার করতে হবে। নড়াইলে শিক্ষক ও ছাত্রের গলায় জুতার মালা পরানোকে আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ রাষ্ট্রের গলায় জুতার মালা পরানো মনে করি। আমরা কি তবে অসাম্প্রদায়িক বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলছি? শিক্ষক লাঞ্ছনা এখন শিক্ষা ও শিক্ষক হত্যায় উপনীত হয়েছে। সাভারে একজন শিক্ষককেও সবার সামনে পিটিয়ে মারা হয়েছে। এসবের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। সাম্প্রদায়িকতা ও শিক্ষক হত্যা-নিপীড়নের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। দ্রুত সব শিক্ষক ও পেশাজীবীদের সক্রিয়তায় সাম্প্রদায়িক দুষ্টচক্রকে রুখে দিতে হবে।

বুধবার বিকেল সাড়ে ৩টায় বিএমএ মিলনায়তনে সম্মিলিত নাগরিক উদ্যেগের আয়োজনে নড়াইল, বাগেরহাট, বরিশাল বিশ^বিদ্যালয় ও আশুলিয়ায় অব্যহত সাম্প্রদায়িক সহিসংতা প্রতিরোধে নাগরিক সমাজের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএমএর সভাপতি ডা. শেখ বাহারুল আলম। সভা পরিচালনা করেন সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রায়ের মহল কলেজের ড. আবুল কালাম আজাদ, লেখক সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষক আবুল ফজল, গৈমন্তী শুক্লা কাবেরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির ববি, শরিফুল ইসলাম সেলিম, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ, বাসদের সদস্য সচিব কোহিনুর আক্তার, ডা: শ্যামল চন্দ্র বড়াল, ক্ষুধা মুক্ত আন্দোলনের সভাপতি আহসান হাবিব, অধ্যক্ষ হারুণ আর রশীদ, নিরাপদ সড়ক চাই এর সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, রতন কুমার নাথ, সাংবাদিক এম সাইফুল ইসলাম, মো: মফিজুল ইসলাম, হাজী আ: মালেক কলেজের প্রভাষক অনিরুদ্ধ , মো: ইমরান জাহান আরাফাত, ডা. সমিত রায়, পুষ্কর মন্ডল, মামুন আব্দুল্লাহ, আসাবুর রহমান, মো: মিল্লাত হোসেন, পার্থ প্রতীম সাহা, আব্দুল করিম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে ধর্মনিরপেক্ষ বাঙালি জাতি রাষ্ট্র। বারবার মার খাচ্ছে সাম্প্রদায়িকতার হাতে। বক্তারা বলেন, স্বপনকুমার বিশ্বাসের সঙ্গে যা ঘটেছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশকে একটা ধর্মতাত্ত্বিক মনোলিথিক রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে, যেখানে শুধু এক ধর্মের মানুষ বসবাস করবে। হিন্দুদের ধর্মীয় উৎসবসহ অসংখ্য মণ্ডপে হামলা হয়েছে। কিন্তু রাষ্ট্রের পক্ষ হতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই অস্বীকৃতির রাজনীতি দেশের সনাতন বা অন্যধর্মের মানুষের নিরাপত্তার ঝুঁকিকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। একটি ঘটনারও চুড়ান্ত বিচার হচ্ছে না। ধর্মীয় সাম্প্রদায়িক শক্তির দীর্ঘ ছায়া আমাদেরকে ক্রমাগত গ্রাস করছে। আফগানিস্তান আমাদের ঘাড়ের পাশে শ্বাস ফেলছে। সভায় আগামী ২ জুলাই শনিবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সংবাদ সম্মেলনের মধ্যেদিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হবে।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ পরিষদের সভা আজ

খবর বিজ্ঞপ্তি

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সাধারণ পরিষদের প্রথম সভা আজ ৩০ জুন বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেস ক্লাবে হুমায়ূন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কেইউজে’র সভাপতি ফারুখ আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

মহানগর আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভা কাল

খবর বিজ্ঞপ্তি

মহানগর আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভা আগামীকাল শুক্রবার (০১ জুলাই) বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার বিশেষ আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে আ‘লীগের শোক

স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

নগর পর্যায়ে বহুখাত ভিত্তিক পুষ্টি সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা

খবর বিজ্ঞপ্তি

নগর পর্যায়ে বহুখাত ভিত্তিক পুষ্টি সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা বুধবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসি’র সচিব মোঃ আজমুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ; জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের কারিগরি ও আর্থিক সহযোগিতায় কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, প্রকল্পের আওতায় মহানগরীতে বসবাসরত সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে দক্ষ ও কার্যকর পুষ্টি পরিসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য ও পুষ্টি পরিসেবা প্রদানকারী এবং স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় জোরদার করতে জাতীয় পুষ্টি নির্দেশিকা অনুসরণপূর্বক জাতীয় পুষ্টি পরিসেবার অপরিহার্য প্যাকেজগুলিকে মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ২০২১ সালের মার্চ মাসে মাল্টি সেক্টোরাল কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়।

সভায় সিটি মেয়র বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বর্তমান সরকার অগ্রণী ভূমিকা পালন করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলির ভূমিকাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সকল সংস্থার কাজে সমন্বয় করা গেলে সুবিধা বঞ্চিত মানুষের পুষ্টির চাহিদা পূরণেও শতভাগ সফলতা অর্জন করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। সিটি মেয়র গঠিত কমিটি কর্তৃক গৃহীত কর্ম-পরিকল্পনাসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া সভায় সিটি মেয়র করোনা সংক্রমণের উর্ধ্বগতির বিষয়টি উল্লেখ করে সকলকে সতর্কতা অবলম্বনের আহবান জানান।

কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম কামাল হোসেন, ইউনিসেফ-খুলনার স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল আহসান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মোঃ মোস্তফাসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।

দাকোপের লাউডোব ইউনিয়নে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়। ২৯ /০৬/২২ তারিখ ইং বুধবার বিকাল ৩ টা থেকেই লাউডোব ইউনিয়ন পরিষদে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু হয়। লাউডোব ইউনিয়নে ১০৬৬ জনের মধ্যে টিসিবি’র পণ্য বিক্রয় করা হয়। টিসিবি’র পণ্য বিক্রয়ের সময় উপস্থিত ছিলেন লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ, উপজেলা টেয়াক কর্মকর্তা হেলাল উদ্দীন, প্যানেল চেয়ারম্যান ও  লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিহার মন্ডল, প্যানেল চেয়ারম্যান নিতাই জোয়াদ্দার, লিপিকা মন্ডল, ইউপি সদস্য প্রদীপ সরদার, তাপস হালদার, সুব্রত সরদার, আনিসুর গাজী বাবলু, দেবাশীষ মন্ডল, সঞ্জয় মন্ডল লক্ষণ, মহিলা সদস্য জবা মন্ডল, সঞ্জিতা রায়সহ এলাকার সুধীজন প্রমুখ।

‘মাদককে নিয়ন্ত্রণ করা না গেলে সরকারের এসডিজি সফল করা সম্ভব হবে না’: মহাপরিচালক

খবর বিজ্ঞপ্তি

মাদককে নিয়ন্ত্রণ করা না গেলে সরকারের এসডিজি সফল করা সম্ভব হবে না। এজন্য সকলকে মাদকের বিস্তাররোধে এগিয়ে আসার আহবান জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অতিরিক্ত সচিব মোঃ আজিজুল ইসলাম। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপনকে কেন্দ্র করে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহবান জানান।

২৯ জুন বুধবার বেলা ১১টায় ঢাকা আহ্ছানিয়া মিশনের ধানমন্ডিস্থ প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ আজিজুল ইসলাম আরো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের ক্ষেত্রে সাধারণ তিন ভাবে কাজ করে থাকে। হার্ম রিডাকশন, সাপ্লাই রিডাকশন ও ডিমান্ড রিডাকশন। মানুষকে মাদক ও এর ক্ষতির সম্পর্কে জানানোর জন্য আমরা কাজ করছি। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আমরা সভা সেমিনার করছি। আগামীতে এটি ইউনিয়ন পর্যায়েও করা হবে। এর সঙ্গে আগামীতে আমরা মাদকের বিস্তার রোধে আমাদের কার্যক্রমে পারিবারিক বন্ধন জোরদারের বিষয়ে অধিক গুরুত্ব দেবো।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি অধ্যাপক শরীফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন ইউএনএইডস’র কান্ট্রি ডিরেক্টর ডা.সায়মা খান। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রের পরিচালক ডাঃ এস.এম শহীদুল ইসলাম (পিপিএম) এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ইউএনওডিসি’র ন্যাশনাল প্রোগ্রাম কোর্ডিনেটর মুহাম্মাদ নাহিয়ান।

স্বাগত বক্তব্যে ইকবাল মাসুদ বলেন, মাদক প্রভাব কমাতে পরিবারের গুরুত্ব অত্যাধিক। মাদক যেহেতু একটি রোগ সেহেতু এই রোগের চিকিৎসা রয়েছে। তবে আমাদেরকে আগে ভাবতে হবে এ রোগের বিস্তার কিভাবে রোধ করা যায়। সন্তানদের প্রতি তাদের অভিভাবকগণ যদি যথেষ্ট সচেতন হন তবে একটি সন্তান সহজে মাদকাসক্ত হবে না। এজন্য আমাদেরকে পারিবারিক বন্ধনের প্রতি জোর দিতে হবে।

পুলিশ সুপার পরিচালক ডাঃ এস.এম শহীদুল ইসলাম (পিপিএম) বলেন, মাদক এক ধরণের ব্রেইন ডিজিজ। অন্যান্য রোগের মতো এ রোগের ভালো হবার জন্য চিকিৎসা গ্রহণ জরুরী। সাধারণত আইন শৃঙ্খলা রক্ষার জন্য মাদকে আসক্ত হয়ে অপরাধকারীকে আইনের আওতায় আনা হয়। তবে বাংলাদেশ পুলিশ এবার উদ্যোগ নিয়েছে মাদকাসক্ত ব্যক্তিদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করার প্রতি। কারণ এতে সমাজ থেকে কিছুটা হলেও মাদকাসক্ত ব্যক্তিদের দ্বারা অপরাধ কমানো সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক শহীদুল আলম বলেন, অর্থনীতির সূত্র অনুসরণে, যেখানে ডিমান্ড রয়েছে, সেখানেই সাপ্লাই থাকবে। সেজন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ আপনারা মাদকের ডিমান্ড কমানো প্রতি বেশি জোর দিন। তাহলে ডিমান্ড কমে গেলে মাদকরে প্রকোপও অনেকাংশেই কমে যাবে।

সভায় আরো বক্তব্য রাখেন ডা. ফারজানা রহমান দিনা, সহযোগী অধ্যাপক, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা এবং ড. কামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়।

সভায় বিভিন্ন মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিগন ও ঢাকা আহ্ছানিয়া মিশনের ঢাকা ও গাজীপুর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের রিকভারীগন অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৯০ সাল থেকে মাদকবিরোধী কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে গাজীপুরে, যশোরে ও মুন্সিগঞ্জে মাদকনির্ভরশীল পুরুষদের জন্য এবং ঢাকায় মাদকনির্ভরশীল নারীদের জন্য ঢাকা আহ্ছানিয়া মিশন চিকিৎসা ও পুনর্বাসন  কার্যক্রম পরিচালনা করছে। জাতীয় মাদকবিরোধী কমিটির সদস্য ঢাকা আহ্ছানিয়া মিশন একাধিকবার চিকিৎসা ও পুনর্বাসনে এবং সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের অবদান স্বরুপ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পুরুস্কার পেয়েছে। উক্ত কেন্দ্রগুলো থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে অনেক পুরুষ ও নারীগণ সুস্থ ও স্বাভাবিক জীবনে আছেন।

ফকিরহাটে ৫শত কৃষককে প্রনোদনা স্বরুপ বিনা মূল্যে বীজ সার বিতরন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং উপজেলা কৃষি প্রনোদনা বাস্তবায়ন কমিটির সার্বিক সহযোগীতায় ৫শত কৃষক/কৃষানীদের মাঝে কৃষি প্রনোদনা স্বরুপ বিনামূল্যে বীজ ও সার বিতরন অনুষ্ঠান বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২অর্থ বছরে খরিফ মৌসুমে আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে প্রনোদনা কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরন করা হয়েছে। উপজেলা কৃষি প্রনোদনা বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

তিনি তাঁর বক্তৃতায় বলেন, শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকার দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করতে কৃষকদেরকে নানা ধরনের কৃষি প্রনোদনা প্রদান করে আসছেন। যে কারণে আমরা আজ কৃষিতে সয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের উৎপাদন পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এধারা অব্যাহত রাখতে সরকারের দেওয়া প্রনোদনাগুলি কাজে লাগিয়ে দেশ ও জাতীকে আরো একধাপ এগিয়ে নেওয়ার জন্য তিনি কৃষকদের প্রতি উদ্যাত্ত আহবান জানান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহীদ সুজা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল ও কৃষক ফকির আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে ৫শত জন কৃষক/কৃষানীকে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়। এ সময় বিপুল সংখ্যাক কৃষক/কৃষানী সরকারী কর্মকর্তা সাংবাদিক জনপ্রতিনিধি ও ৮টি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফকিরহাটের নলধায় মৎস্য ঘেরে কীটনাশক প্রয়োগ

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের নলধা গ্রামের ইকরাম হাওলাদারের মৎস্য ঘেরে কীটনাশক প্রয়োগ করে প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি এখন পথে বসার উপক্রম হয়েছেন। সোমবার গভীর রাতে এঘটনাটি ঘটেছে। মৎস্য ঘের মালিক ইকরাম হাওলাদার জানান। সোমবার গভীর রাতের কোন এক সময় অজ্ঞাত দুস্কৃতিকারীরা তার মৎস্য ঘেরে কীটনাশক প্রয়োগ করলে বিপুল পরিমানে চিংড়ী মাছ মারা যায়। তাবে শত্রুতামূলক ভাবে তার ঘেরে কীটনাশক প্রয়োগ করা হয়েছে বলেও তার অভিযোগ। এবিষয়ে তিনি নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তিকে মৌখিক ভাবে অবগত করেছেন। এছাড়াও গত সপ্তাহে একই এলাকার নারায়ন মন্ডলের মৎস্য ঘেরে একই ভাবে কীটনাশক প্রয়োগ করে ব্যপক ক্ষতি সাধন করা হয়

‘সড়কে মাদক সেবন না করে গাড়ি চালান নিরাপদে ঘরে পৌঁছান’

খবর বিজ্ঞপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর প্রায় ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। সড়ক দুর্ঘটনার একাধিক কারণ রয়েছে, যেমন-দ্রুত গতিতে গাড়ি চালানো, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা, দৈনিক চুক্তিভিত্তিক গাড়ি চালানো, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ, ফিটনেসবিহীন গাড়ি চালানো, মোটরযানে মানসম্মত হেলমেট ব্যবহার না করা, সিটবেল্টের অপর্যাপ্ততা, যানবাহনে শিশুদের জন্য নিরাপদ আসন না থাকা এবং মদ্যপান বা নেশা জাতীয় দ্রব্য সেবন করে যানবাহন চালানো প্রভৃতি। সড়ক দুর্ঘটনা এড়াতে এবং চালকদের মাদক সেবন থেকে বিরত রাখতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২ কে লক্ষ্য করে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর কর্তৃক বাস্তবায়িত রোড সেফটি প্রকল্প কর্তৃক আয়োজিত সচেতনতামূলক ক্যাম্পেইন প্রোগ্রামে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা অংশ নেয়। পরিবহন চালকদের সচেতনতা বৃদ্ধিতে “সড়কে মাদক সেবন না করে গাড়ি চালান নিরাপদে ঘরে পৌঁছান” শ্লোগানটি সামাজিক গণমাধ্যমে প্রচার করেন।

উল্লেখ্য, ২৬ জুন ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২’ উদযাপিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’। ঢাকা আহছানিয়া মিশন ১৯৯০ সাল থেকে মাদকবিরোধী কাযক্রম বাস্তবায়ন করে আসছে। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য সেক্টরের রোড সেইফটি প্রকল্প সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন-এর আয়োজন করে।

ডুমুরিয়ায় মৎস্য ঘেরের বাসায় অগ্নিসংযোগ !

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় দূর্বৃত্তের দেয়া আগুনে মৎস্য ঘেরের বাসা পুড়ে ভস্মীভূত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার শোভনা ইউনিয়নের মাদারতলা বিলে জাহাঙ্গীর মোড়লের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। এতে ওই ঘের মালিকের দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। কেশবপুর উপজেলার ব্রাক্ষণডাঙ্গা গ্রাম¯’ মজিদ মোড়লের ছেলে ঘের মালিক জাহাঙ্গীর হোসেন জানান, উপজেলার শোভনা ইউনিয়নে মাদারতলা বিলে দ্বীজেন সরদারের নিকট থেকে ১৫ বিঘা জমি মৌখিক ৪ বছর মেয়াদি চুক্তিপত্রে অগ্রিম হারির টাকা পরিশোধ করে মাছ ও ধান চাষাবাদ করে আসছে। ওই জমিতে একটি বাসাবাড়ি তৈরি করে প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে এক বছর নিয়মিত অব¯’ান করে আসার এক পর্যায়ে জমির মালিক ওই জমি আর হারিতে দিবে মর্মে নানা তালবাহানা করতে থাকে। ইতোপূর্বে আমার ক্ষতি সাধন করতে কে বা কাহারা ওই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে। তারই জের ধরে ঘটনার দিন মঙ্গলবার রাতে কে বা কাহারা ওই ঘেরের বাসায় অগ্নিসংযোগ করে। এতে বাসা, নগদার্থ ও আসবাবপত্র পুড়ে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। ঘটনা প্রসঙ্গে ¯’ানীয় মাদারতলা পুলিশ ফাঁড়ির এসআই মাহাবুর রহমান জানান, খবর পেয়ে ওই রাতেই ঘটনা¯’লে গিয়ে বাসায় আগুন জ্বলতে দেখি এবং দ্রুত সেটি নিয়ন্ত্রণে আনা হয়। এ প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।

ইতিহাসবিদ ও সাহিত্যিকরাও দেশের অগ্রযাত্রায় নানাভাবে দিকনির্দেশনা দেন : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুল থেকে প্রকাশিত ‘জার্নাল অব আর্টস এ্যান্ড হিউম্যানিটিস’ উদ্বোধন করা হয়েছে। ২৯ জুন (বুধবার) বিকাল সাড়ে ৩টায় কলা ও মানবিক স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ জার্নালের মোড়ক উন্মোচন করেন।

তিনি বলেন, ইতিহাস না জানতে পারলে সামনে এগোনো যায় না। ইতিহাস থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতে চলতে হয়। সাহিত্য না জানলে মানবিক গুণাবলী অর্জন করা যায় না। ইতিহাসবিদ ও সাহিত্যিকরাও দেশের অগ্রযাত্রায় নানাভাবে দিকনির্দেশনা দেন, অবদান রাখেন। জাতির মনস্তাতিত্ত্বক পরিবর্তনে তাঁরাও ভূমিকা রাখেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুল থেকে জার্নাল প্রকাশনার উদ্যোগকে স্বাগত জানান। তিনি এই জার্নালের অনলাইন ভার্সন আপলোড করা এবং জার্নালটির ইনডেক্সিং এর ওপরও গুরুত্বারোপ করেন। তিনি জার্নালটির ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন।

কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জার্নালের প্রধান সম্পাদক প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান, নির্বাহী সম্পাদক প্রফেসর ড. মো. ইমদাদুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্নালের সম্পাদকমণ্ডলীর সদস্য প্রফেসর ড. মো. দুলাল হোসেন।

বক্তারা বলেন, এই জার্নাল প্রকাশনার ক্ষেত্রে উৎসাহ ও প্রেরণা যুগিয়েছেন, সহায়তা করেছেন উপাচার্য। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে। বিশেষ করে গবেষণা ও প্রকাশনায় ইতোমধ্যে সাড়া জাগিয়েছে। অনুষ্ঠানে স্কুলের অধীন ৩টি ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

খুবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু আগামী ০১ জুলাই

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের আয়োজনে ওহঃবৎহধঃরড়হধষ ঈড়হভবৎবহপব ড়হ ঝঞঊগ ধহফ ঃযব ৪ঃয ওহফঁংঃৎরধষ জবাড়ষঁঃরড়হ ২০২০ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন আগামী ০১ থেকে ০৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

০১ জুলাই (শুক্রবার) সকাল ০৯টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। প্যাট্রন হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। কী নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের শিক্ষক, বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল ও যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন এর বার্টলেট কক রিজেন্ট প্রফেসর ইমেরিটাস প্রফেসর ড. স্টিভেন এ. মুর।

সম্মেলনে সভাপতিত্ব করবেন আয়োজক কমিটির সভাপতি বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন। স্বাগত বক্তব্য রাখবেন আয়োজক কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাস। সম্মেলনের মুখ্য বিষয়াদি তুলে ধরবেন সম্মেলনের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির সভাপতি প্রফেসর ড. মো. শামীম আহসান।

আন্তর্জাতিক সম্মেলনে ২৫৭টি পেপার জমা হয়, তার মধ্যে ১২০টি পেপার গৃহীত হয়েছে। যার হার ৪২.০৮%। এর মধ্যে ১৯টি বিদেশি পেপার রয়েছে। সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, ভারত ও নেপাল থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এছাড়া দেশি-বিদেশি ৬১টি ইনস্টিটিউট থেকেও প্রতিনিধি অংশগ্রহণ করবেন। ৯টি দেশের ৭৫ জন রিভিউয়ার এই সম্মেলনের পেপার রিভিউ করবেন।

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে খুবিতে ৩ জুলাই থেকে ছুটি শুরু

খবর বিজ্ঞপ্তি

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে আগামী ০৩ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবাসমূহ (যথা: বিদ্যুৎ, পানি, নিরাপত্তা, এস্টেট, আইসিটি সেল ও মেডিকেল সেন্টার) যথারীতি চালু থাকবে। এছাড়া আবাসিক হলগুলো ০৬ জুলাই সকাল ৯টা থেকে ১৩ জুলাই সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। উল্লেখ্য, বৈদেশিক ও বন্যা দুর্গত এলাকার শিক্ষার্থীরা আবেদন সাপেক্ষে স্ব স্ব হলে নিজ নিজ ব্যবস্থাপনায় থাকতে পারবে।

বিশেষভাবে উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন আগামী ০১-০৩ জুলাই ২০২২ খ্রি. তারিখ বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনটি সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে অনুষ্ঠানের দিনগুলোতে (সাপ্তাহিক ছুটিসহ) উপাচার্যের দপ্তর, উপ-উপাচার্যের দপ্তর, রেজিস্ট্রারের কার্যালয়, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ, আইসিটি সেলসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ যথারীতি খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা ভিডিপি সদস্যদের মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষন সমাপ্ত

খবর বিজ্ঞপ্তি

আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্র ইলাইপুর, রূপসা খুলনায় জেলার ৫০ জন ভিডিপি সদস্যদের মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠান বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি খুলনা মোঃ সেলিমুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক ও ব্যাটালিয়ন অধিনায়ক (চলতি দয়িত্ব) ৩ আনসার ব্যাটালিয়ন ইলাইপুর, রুপসা, খুলনা চন্দন দেবনাথ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সপ্নের সোনার বাংলাদেশ গড়ার মিশন ও ভিশন সুষ্ঠ বাস্তবায়নে একটি বাড়ি একটি খামার কর্মসূচিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যরা নিরলস ভাবে কাজ করে যা”েছ। দেশে এক ইঞ্চি ও পতিত জমি না থাকে এজন্য মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় এ বাহিনী বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তিতে পরিণত করছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নসহ প্রশিক্ষনলব্দ জ্ঞান বাস্তবজীবনে কাজে লাগিয়ে নিজের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য সকলকে মাশরুম র্চাষে উদ্ভদ্ব হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপ¯ি’ত ছিলেন সহকারী জেলা কমান্ড্যন্ট খুলনা মোঃ মিরাজুল ইসলাম খান, সহকারী পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন মোঃ তৌফিক আনোয়ার, কোম্পানী কমান্ডার নুরুজ্জামান এবং প্রশিক্ষন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ। আনুষ্ঠান শেষে প্রধাণ অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুর ইসলাম।

বাগেরহাটের ফকিরহাটে চাঁদাবাজী মামলায় ৩জন কারাগারে

বাগেরহাট প্রতিনিধি

২৯ জুলাই বুধবার বাগেরহাট চিপ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে বাগেরহাটের ফকিরহাটের দুই অসাধু ব্যবসায়ী ও এক ইউপি সদস্য চাঁদাবাজী মামলায় আত্বসমর্পন করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।

মামলার বিবরণীতে জানা যায়, ফকিরহাট সদর ইউনিয়নের সাতসৈয়া গ্রামের কাজী সুলতানের ছেলে হোটেল ব্যবসায়ী কাজী ইয়াছিন, একই ইউনিয়নের আট্রাকী গ্রামের খোকা শেখের ছেলে ইট বালি ব্যবসায়ী শেখ সৈয়দ আলী এবং একই গ্রামের ইউপি সদস্য মৃত শেখ বাড়ৈ মিয়ার ছেলে শহিদুল ইসলাম একত্রে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার মিয়ার ছেলে তোরাব মিয়া একটি মিথ্যা মামলার আসামী হলে সেই সুযোগকে কাজে লাগিয়ে বীর মুক্তিযোদ্ধার কাজ থেকে ৫ লক্ষ টাকার বিনিময়ে মামলা থেকে রেহাই পাইয়ে দেওয়ার কথা হয়।

এদিকে টাকা নেওয়ার পরেই উক্ত মামলার আসামীগন চোখ পাল্টি দিয়ে প্রতিশ্রুতি মোতাবেক বাদির ছেলেকে জামিনের জন্য কোন সহযোগিতা না করে উল্টো বিভিন্ন ভাবে হয়রানি করতে থাকে। একপর্যায়ে বাদী বাধ্য হয়ে তার ছেলের জন্য আইনজীবী নিয়োগ করে এবং ২০২০ সালের ২০ জানুয়ারী খালাস প্রদান করেন আদালত।

ছেলেকে খালাসের পর আসামীদের নিকট চাঁদা বাবদ প্রদানকৃত টাকা ফেরত চাইলে আসামীগন বলেন, তোর ছেলেকে নতুন কোন মামলায় শ্রেণিভুক্ত করবোনা এই কারণে চাঁদার টাকা নিয়েছিলাম। টাকা ফেরত দিতে পারবোনা। তুই পুনরায় টাকা ফেরত চাইলে তোর ছেলেকে নতুন মামলা করে জেলে ঢুকাবো। আর এ বিষয়ে থানা পুলিশের কাছে গেলে বা কোথাও নালিশ জানালে তোর ছেলেকে মেরে ফেলবো।

দিনের পর দিন হুমকি দেওয়ায় একপর্যায়ে তিনি বাধ্য হয়ে আদালতের সরনাপন্ন হলে আদালত ফকিরহাট মডেল থানায় মামলা গ্রহণের নির্দেশ প্রদান করলে ফকিরহাট মডেল থানায় উক্ত তিন আসামীর বিরুদ্ধে গত ২১ এপ্রিল পেনাল কোড-১৮৬০ এর ৩৮৫,৩৮৬,৩৮৭/৫০৬(২) এ চাঁদাবাজি এবং চাঁদার টাকা আদায়ের মামলা দায়ের করে যার নং -১৯,তারিখ ২১-৪-২০২২।

রূপসায় পুশ করা চিংড়ি বহনে ট্রান্সপোর্ট কোম্পানিকে জরিমানা

রূপসা  প্রতিনিধিঃ

রূপসায় অবৈধভাবে অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ বহন করার দায়ে একটি ট্রান্সপোর্ট কোম্পানিকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল মঙ্গলবার(২৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রূপসা ব্রীজ এলাকা থেকে ট্রাকে করে অবৈধভাবে পুশ করা চিংড়ি মাছ পরিবহন করা হছে।

সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি রূপসা ব্রীজ এলাকায় বিকাল ৬ টা থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান চালায়।

এ সময় অবৈধভাবে অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ বহন করার দায়ে মৎস্য পণ্য আইন ২০২০ এর ৩৩(৫) ধারা মোতাবেক ট্রান্সপোর্ট কোম্পানির

প্রতিনিধি মোঃ লিটন হোসাইন (৩২) সাং-সুলতানপুর, থানা-সাতক্ষীরা, জেলা-সাতক্ষীরাকে

ত্রিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে এবং অবৈধভাবে অপদ্রব্য পুশ করা ৫০ কেজি চিংড়ি মাছ জব্দ করে।

জব্দকৃত অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ট্রান্সপোর্ট কোম্পানির প্রতিনিধি জরিমানার টাকা তাৎক্ষণিক প্রদান করে এবং আদায়কৃত জরিমানার অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়।

রামপালে শেখ তন্ময় এমপি’র জন্মদিন পালনে কুরআনখানি দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপি’র জন্ম দিন পালন করা হয়েছে। রামপাল উপজেলা আওয়ামী লীগ ও এর অংগ সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার সকালে এ উপলক্ষে কুরআন খানি, বাদ জোহর দোয়া ও তবারক বিতরণ করা হয়। উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদ, ভোজপাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও এর অংগ সহযোগী সংগঠন যুবলীগ, আওয়ামী সেচছাসেবক লীগ, ছাত্রলীগের বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেখ তন্ময় এমপি’র পরিবারের সদস্যসহ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ সকালের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুখী সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন হাফেজী মাদরাসা ও মসজিদের ইমাম ও হাফেজগণ উপস্থিত ছিলেন।

কলারোয়ায় ৫০হাজার টাকা চাঁদাদাবী: চিহ্নিত দুই জনের বিরুদ্ধে থানায় এজাহার

নিজস্ব প্রতিনিধি

১০হাজার টাকা চাঁদা দেওয়ার পরেও বাকী ৪০ হাজার টাকার দাবীতে প্রাণিসম্পদ কর্মকর্তাকে জীবণ নাশের হুমকির ঘটনায় সাতক্ষীরার কলারোয়ায় চিহ্নিত দুই চাঁদাবাজের বিরুদ্ধে থানায় এজাহার হয়েছে। ওই এজাহার দেয়ার পর থেকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমল কুমার নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোন সময় ওই চাঁদাবাজরা সরকারি কর্মকর্তা ডা. অমল কুমারকে বড় ধরনের ক্ষতি করে দিতে পারে বলে তিনি আশংকা করছেন। ঘটনার বিবরণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমল কুমার সরকার জানান- জাকির হোসেন ও মোজাহিদুল ইসলাম ও তার সাঙ্গ পাঙ্গরা দীর্ঘ দিন ধরে উপজেলার কৃষি অফিস, মৎস্য অফিস, একটি বাড়ী একটি খামার-পল্লী সঞ্চয় ব্যাংক, বিআরডিবি অফিস, প্রাণিসম্পদ অফিসে নিয়মিত ভাবে সংবাদ প্রকাশের ভয়ভিতি দেখিয়ে চাঁদা আদায় করে থাকে। এলাকায় তারা চাঁদাবাজ বলে পরিচিত। বহু দিন ধরে এলাকায় চাঁদাবাজী করে আসছে। তাদের পেশা চাঁদা আদায় করা। এই টাকায় তাদের সংসার চলে। ঘটনার দিন তারা দুজন অফিসে এসে সরকারি প্রকল্পের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ৫০ হাজার টাকার চাঁদা দাবী করে। এসময় তিনি মান সম্মানের ভয়ে ১০হাজার টাকা দেন। বাকী ৪০ হাজার টাকা না দেয়ায় ওই চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে প্রাণিসম্পদ অফিসের নামে সাতঘরিয়া পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে সম্মান হানি করেছে। এতে সরকারী অফিসের ভাবমূর্তি এবং সরকারের উন্নয়ন মূলক কাজে বাধা সৃষ্টি হয়েছে। এতিমধ্যে এনএটিপি-২ এর এআইএফ-২ ম্যাচিং প্রকল্পের চেক উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। তার পরেও জাকির হোসেন ও মোজাহিদুল ইসলাম তাদের দাবীকৃত ৪০ হাজার টাকা না পেয়ে ওই প্রকল্পের মহিলা সিআইজি সদস্যদের বাড়ীতে গিয়ে রাতের বেলায় নানা ভাবে মোবাইল ফোন দিয়ে ভিডিও করে হয়রানী করেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে সিআইজি সদস্যরা ১৯জুন সকালে কলারোয়া উপজেলায় ৭৮০জন সিআইজি সদস্য ও উপজেলা আ.লীগের সভাপতি সহ এলাকার শত শত গন্যমান্য ব্যক্তিবর্গ চাঁদাবাজ জাকির হোসেন ও মোজাহিদুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের দপ্তরে স্বারক লিপি প্রদান করে। এর পরে চাঁদাবাজ জাকির ও মোজাহিদুল ক্ষিপ্ত হয়ে ২২জুন আরো দুটি মিথ্যা সংবাদ প্রকাশ করে সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তার মানসম্মান ক্ষুন্ন করে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমল কুমার আরো বলেন-থানায় এজাহার দেয়ার পর থেকে বিভিন্ন লোক দিয়ে নানা ভাবে হুমকি দেয়া হচ্ছে। এমনকি মোবাইল ফোনেও বিভিন্ন লোক দিয়ে হয়রাণী মূলক কথা বলে হুমকি দেয়া হচ্ছে। এঘটনায় তিনি ন্যায় বিচার পাওয়ার জন্য কলারোয়া থানায় ওই দুই চাঁদাবাজের বিরুদ্ধে লিখিত ভাবে এজাহার দাখিল করেছেন। এদিকে ওই দুই চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় এজাহার হয়েছে শুনে তারা গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে তাদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

বানিশান্তায় আপন ভাইয়ের হাতে জখম হয়ে হাসপাতালে ভর্তি বড়ভাই

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে হামলা মামলা। দাকোপের বানিশান্তা ২নং ওয়ার্ডের আধারমানিক গ্রামে আপন ভাইয়ের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে হামলার শিকার হয়ে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বড় ভাই পরিমল মন্ডল। এলাকা বাসি সূত্রে জানা যায়, পরিমল মন্ডল ও পরিতোষ মন্ডলের মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে মতবিরোধ চলে আসছে।

গত ইং ২০ জুন রোজ সোমবার বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিট। পরিমল মন্ডল তার বসত ভিটার আঙ্গিনার পিলার সিমানা মেরামত করছিলেন। হঠাৎ করে অকথ্য গালিগালাজ করতে করতে তার আপন ছোট ভাই পরিতোষ মন্ডল তার দলবল নিয়ে বড় ভাই পরিমাল মন্ডলও তার স্ত্রী মনিকা মন্ডলের উপর হামলা চালায়। প্রথমে তার বড় ভাই পরিমল মন্ডলকে, পরিতোষ মন্ডল কান বরাবর থাপ্পড় মারে এবং ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। তারপর মাটিতে লুটে পড়েন পরিমল মন্ডল । তখন পরিতোষ ও তার স্ত্রী সহ দল বল এলোপাতাড়ি পিটিয়ে জখম করে তার স্ত্রী ও পরিমলকে। এলাকার স্থানীয় বাসিন্দা ও উপস্থিত স্বাক্ষী দ্বারা জানা যায়, ধারালো দা দিয়ে মাথায় কোপ ও পায়ে কোপ মারে। তখন পরিমল অজ্ঞান হয়ে পড়েন তখনও এলোপাতাড়ি পিটাতে থাকে। তার স্ত্রী মনিকা মন্ডল চিৎকার করে স্বামীর জীবন ভিক্ষা চান। পরে স্থানীয় জনতার সহযোগিতায় চালনা হাসপাতাল ভর্তি করা হয়। পরিতোষ মন্ডলের মাথায় তিনটি সিলাই লেগেছে। ডাক্তার বলেছেন তার কানের অসুবিধার জন্য কান বিশেষজ্ঞ যারা আছেন তাদের পরমর্শ নিয়ে চিকিৎসা করতে হবে। তা না হলে ভবিষ্যৎতে কানে সমস্যা হতে পারে। তাড়াছা বুকে ও পিটে আঘাত করায় ভারি কোন জিনিসপত্র নিতে পারবেন না।

পরিতোষের তার স্ত্রী মনিকা মন্ডল প্রাথমিক চিকিৎসা নিয়ে সাথে আছেন বলে সাংবাদিকদের জানান। তার স্ত্রী মনিকা মন্ডল সাংবাদিকদের আরো জানান, আমার গলায় সোনার চেইন ছিলো যাহার মুল্য বর্তমান বাজার হিসাবে প্রায় (৩৭৫০০) সাইত্রিশ হাজার পাঁচশত টাকা। ওই দিন মারামারির সময় হারিয়ে গেছে। তিনি আরো বলেন, মেম্বার চেয়ারম্যান ও আশপাশের লোক জনের ইন্দোন নিয়েই এই হামলা করা হয়েছে। মনিকা মন্ডল বলেন, আমরা চেয়ারম্যান ও মেম্বারদের কাছে গিয়ে বিচার পাইনি।তিনি আরো বলেন, কোর্টের কাগজপত্র আমার স্বামীর পক্ষে। আমি অসহায় মহিলা আমি গরীব মানুষ, আমি নদীতে জাল টেনে ও মানুষের বাড়ি কাজ করে খাই। আমি দেশ ও জাতির কাছে সুস্থ সুন্দর বিচার চাই। দাকোপ থানা সূত্রে এ বিষয়ে জানা যায়, ছয় জন আসামির নাম উল্লেখ সহ আরো ২/৩ জনকে অজ্ঞাত করে দাকোপ থানায় একটি মামলা হয়েছে।

রূপসায়  তামাক নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির  প্রশিক্ষণ অনুষ্ঠিত

রূপসা (খুলনা) প্রতিনিধি

উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ বুধবার দিনব্যাপী অফিসাসর্ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লা যোবায়ের, ফারহানা আফরোজ মনা, অফিসার ইনচার্জ সরদার মোশারেফ হোসেন, জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব আজাদ আবুল কালাম, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, মেডিকেল অফিসার ডা: পিকিং শিকদার, ডা: মেহনাজ শবনম।

যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্লা পরিচালনায় বক্তৃতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, হিসাব রক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, অধ্যক্ষ ফ ম আ: সালাম, খান মারুফুল হক, ইউপি চেয়ারম্যান ইসহাক সরদার, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, সহকারী শিক্ষা কর্মকতা মো. মতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ. মজিদ ফকির, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ, ইউপি সদস্য মিরাজ মল্লিক, আনসার সদস্য বিপুল গাজী প্রমূখ।

টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ নিলেন খুলনার ৩০ ব্যাংক কর্মকর্তা

ঢাকা অফিস

খুলনায় অবস্থিত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক অফিসের ৩০ জন কর্মকর্তাকে টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সম্প্রতি জিআইজেড এর ইম্প্রুভড কোঅর্ডিনেশন অব ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স (আইসিআইসিএফ) প্রকল্প ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ যাতে বিভিন্ন আন্তর্জাতিক ও আভ্যন্তরীন উৎস হতে জলবায়ু তহবিল সংগ্রহ করতে পারে সেই লক্ষ্যে আইসিআইসিএফ প্রকল্পটি বাংলাদেশ সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে দেশের ব্যাংকিং খাতে সাসটেইনেবল ফাইন্যান্স পলিসি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টকে সহায়তা করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। এই উদ্যোগের অংশ হিসেবে বিভাগীয় পর্যায়ের ব্যাংকারদের এবিষয়ক সক্ষমতা বাড়াতে এই কর্মশালার আয়োজন করা হয়।

জিআইজেড’র প্রিন্সিপাল অ্যাডভাইজার ড. ফেরদৌস আরা হোসেন তার স্বাগত বক্তব্যে দেশের টেকসই উন্নয়ন উদ্যোগগুলোর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন লাভের জন্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সক্ষমতা বৃদ্ধির গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন।

টেকসই অর্থায়ন, পুনঃঅর্থায়ন স্কিম, মনিটরিং ও রিপোর্টিং পদ্ধতি সম্পর্কিত বিষয়ের ওপর সেশন পরিচালনা করেন সাস্টেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক খন্দকার মোর্শেদ মিল্লাত ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবীব।

প্রশিক্ষণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক জনাব এস এম হাসান রেজা অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন। তিনি তার সমাপনী বক্তব্যে স্থানীয় পর্যায়ের ব্যাংক কর্মকর্তাদের গ্রিন ব্যাংকিং এবং সাসটেইনেবল ফাইন্যান্সিং বিষয়ক সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তিনি অনুষ্ঠানের আয়োজকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে এই ধরণের আয়োজন ভবিষ্যতে আরোও করার জন্য অনুরোধ জানান।

ব্যাংকারদের প্রশিক্ষণের পাশাপাশি খুলনার স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য একই বিষয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের বক্তারা বিনিয়োগকারীদের জন্য পরিবেশ-বান্ধব বিনিয়োগের সুফল এবং এধরণের বিনিয়োগ উৎসাহিত করতে প্রচলিত বিভিন্ন পুনঃঅর্থয়ান সুবিধার উপর আলোকপাত করেন। এরপর অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা স্থানীয় প্রেক্ষাপটে টেকসই বিনিয়োগের চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা করেন।

উপকূলীয় এলাকা রক্ষায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের আহবান

খবর বিজ্ঞপ্তি

সোমবার (২৯ জুন) সকাল ১০:৩০ টায় লিডার্স এর সহযোগিতায় কয়রা উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও উপজেলা যুব ফোরামের আয়োজনে কয়রা প্রেসক্লাব চত্ত্বরে উপকূলীয় এলাকা রক্ষায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে কয়রার সর্ব স্তরের জনগণ।

জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহ-সভাপতি সুজীৎ কুমার রায় এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনের স্বপক্ষে বক্তব্য তুলে ধরেন কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের প্রভাষক মনোজীৎ কুমার রায়, প্রভাষক প্রীতিশ রঞ্জন যোদ্দার, ফোরামের কোষাধ্যক্ষ পারুল আক্তার, যুব ফোরামের সদস্য মোঃ তরিকুল ইসলাম ও নাহিদ হাসান প্রমূখ।

বক্তারা বলেন, ক্রমবর্ধমান দুর্যোগের ফলে উপকূলের মানুষের খাদ্য সংকট, স্বাস্থ্য ঝুঁকি, জীবিকার উৎস হ্রাস, অপুষ্টি, সুপেয় পানির অভাবে রোগ ব্যাধি বৃদ্ধিসহ প্রতি বছর প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতির সমুক্ষীন হয়। লিডার্সের গত ২০২১ সালের গবেষনা প্রতিবেদন অনুযায়ী ২০০৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ১৬ বছরে প্রাকৃতিক দুর্যোগের ফলে সাতক্ষীরা ও খুলনার উপকুলীয় এলাকায় প্রতিবছর পরিবার প্রতি ১,০২,৪৮৯ টাকার সমান ক্ষতি হয়। দুর্যোগে ১৬ বছরে সর্বোচ্চ ক্ষতি হয়েছে ৫০,৪০,০০০ টাকা এবং সর্বনিম্ম ক্ষতি হয়েছে ৪৫,২০০ টাকা।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা আরও বলেন, বিগত বছরগুলোতে উচ্চ জোয়ারের চাপ দেখা না গেলেও ২০২১ সালে ২৬ মে সাইক্লোন ইয়াস এর প্রভাবে উপকূলীয় এলাকায় উচ্চ জোয়ারের কারনে খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলা, সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ উপজেলা এবং বাগেরহাট জেলার শরণখোলা, মোড়লগঞ্জ ও মংলা উপজেলা বেড়িবাঁধ উপচিয়ে পানি ভিতরে প্রবেশ করে ভয়াবহ ক্ষতি সাধন করেছে। বর্ষা মৌসুম নদীর খরস্রোতে ও উচ্চ জোয়ারের কারনে বেড়িবাঁধ ভেঙে আবারও প্লাবিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফলে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য সংকট আরও বৃদ্ধি পাবে।

এছাড়া ৬০ এর দশকে নির্মিত উপকূলীয় রক্ষা বেড়িবাঁধ পরিকল্পনা মাফিক সংষ্কারের অভাবে প্রতিবছর একাধিক বার ভেঙ্গে প্লাবিত করে আরো বেশী ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে উপকূলীয় এলাকাবাসীকে। সম্প্রতি সরকার ২টি মেগা প্রকল্প হাতে নিয়েছে যা এ এলাকার মানুষের দাবী ছিল। কিন্তু উক্ত প্রকল্পের কাজ এখনও শুরু হয়নি। তাছাড়া এই ২টি প্রকল্প দিয়ে সকল ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মানও সম্ভব নয়। এ পরিস্থিতিতে উপকূলীয় এলাকাকে রক্ষার জন্য এ এলাকাকে জলবায়ু ঝুঁকিপূর্ন এলাকা ঘোষণা করে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার উদ্যোগ নেওয়া দরকার।

মানববন্ধন ও সমাবেশে দাবী তুলে ধরে বক্তারা বলেন, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলাকে জলবায়ু ঝুঁকিপূর্ণ বা দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে দ্রুত স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুন:নির্মান করতে হবে, উপকূলীয় সকল মানুষের খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে, উপকুলীয় এলাকায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের আদলে একটি বাড়ি একটি শেল্টার কার্যক্রম শুরু করতে হবে।

কুয়েটে চার দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে  বিশ্ববিদ্যালয়ের   চার দিনব্যাপী প্রশিক্ষণের কর্মশালা সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব মুঃ বিল্লাল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জাহেদুল ইসলাম। উল্লেখ্য, ২৬ জুন থেকে শুরু হওয়া চার দিনব্যাপী “প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার অর্জনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের   কর্মকর্তাগণের ভূমিকা” বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালায়  বিশ্ববিদ্যালয়ের  কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

রূপসায় র্যাবের ভ্রাম্যমান আদালতে পুশ করা চিংড়ি বহনে ট্রান্সপোর্ট কোম্পানিকে জরিমানা
স্টাফ রিপোর্টার
রূপসায় অবৈধভাবে অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ বহন করার দায়ে একটি ট্রান্সপোর্ট কোম্পানিকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৮ জুন) বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৬ জানায়, ২৮ জুন রূপসা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় অবৈধভাবে অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ বহন করার দায়ে মৎস্য পণ্য আইন ২০২০ এর ৩৩(৫) ধারা মোতাবেক ট্রান্সপোর্ট কোম্পানির প্রতিনিধি মো. লিটন হোসাইন (৩২)কে ৩০ হাজার টাকা জরিমানা এবং অবৈধভাবে অপদ্রব্য পুশ করা ৫০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। রূপসা উপজেলা মৎস্য অফিসের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জব্দকৃত অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর জিরোপয়েন্ট শিকদার তেল পাম্পের পাশের মোজাম্মেল হোসেন মোল্লার ছেলে মো. নুর ইসলাম মোল্লা (২৫), শিরোমণি পূর্বপাড়ার মৃত. মতলেব মোল্লার ছেলে ইলিয়াস মোল্লা (৬০) ও সাতক্ষীরা জেলা সদরের পায়রাডাঙ্গা এলাকার মো. তরিকুল ইসলামের স্ত্রী মোসা. আবেদা খাতুন (১৯),।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

যশোরে র্যাবের অভিযানে আফজাল হত্যা মামলার আসামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে শংকরপুরে চাঞ্চল্যকর আফজাল হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৮ জুন রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী হলেন যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট এলাকার মো. সাজ্জাদ হোসেন ওরফে সিজান (২৩)।
র্যাব-৬ জানায়, ২৮ জুন রাত পৌনে ৯টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় ২৯ মে নাজির শংকরপুর জিরোপয়েন্টে র্পূব শত্রুতার জের ধরে সিজান ও তার সহযোগী আসামীরা র্পূব পরিকল্পিত ভাবে ধারালো চাইনিজ কুড়াল, দা, চাকু দিয়ে আফজাল শেখ (২৮)কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর উক্ত এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ করে আসামীরা পালিয়ে যায়। এ বিষয়ে ভিকটিমের বাবা মো. ছলমোন শেখ (৬৩) বাদী হয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।