Home আঞ্চলিক কেসিসির সাবেক সহকারী প্রকৌশলী মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে দুদকের মামলা

কেসিসির সাবেক সহকারী প্রকৌশলী মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে দুদকের মামলা

9

স্টাফ রিপোর্টার ।।
জ্ঞাত আয় বহির্ভূত প্রায় এক কোটি ৫৫ লাখ টাকার সম্পদ অর্জন ও দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক সহকারী প্রকৌশলী-২ শেখ মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৯ জুন) খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে মামলাটি নথিভূক্ত হয়। মামলা নং- ৪/২২, ধারা দুদক আইন ২০০৪ এর ২৬ (২), ২৭ (১)। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি চাকরি থেকে অবসরে গিয়েছেন। দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২৬ জুন দুদক খুলনা উপ-পরিচালক (মানি লন্ডালিং) মো. আব্দুল মাজেদ বাদী হয়ে এক কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ৪১৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুদক কার্যালয়ে দায়ের করেন। শেখ মোহাম্মদ হোসেন বর্তমানে খালিশপুর রোড নং- ১৯, বাড়ি নং ১২ এর বাসিন্দা। আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, মামলায় শুনানিতে হাজির হওয়ার জন্য তাকে নোটিশ দেওয়া হবে।