Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

54
পুলিশের সামনে অধ্যক্ষের গলায় জুতার মালা, তদন্তে ২ কমিটি

অগনতান্ত্রীক শাসনের পরিবর্তন ঘটাতে বেগম খালেদা জিয়ার মুক্তির কোন বিকল্প নেই- আমির এজাজ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
বর্তমান সরকার মানুষের ভোটাধীকার হরন করে স্বৈরতান্ত্রীক শাসন ব্যবস্থা কায়েম করেছে। ধারাবাহিকভাবে গুম খুনের রাজনীতি চালু করেছে। সিলেটসহ দেশের বৃহৎ এলাকার মানুষ আজ ভয়াবহ বন্যায় দিশেহারা। কিন্তু সরকারের সেদিকে কোন নজর নেই। এই অগনতান্ত্রীক শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কোন বিকল্প নেই। মানুষের ভোটাধীকার প্রতিষ্ঠা এবং দেশনেত্রীর মুক্তির আন্দোলন বেগবান করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। সকাল ১০ টায় দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির যৌথ কর্মি সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আমির এজাজ খান এ কথা বলেন। স্থানীয় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তৃার বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচীব মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু, যুগ্ম আহবায়ক খান জুলফিক্কার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, কে এম আশরাফুল আলম নান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ তৈয়েবুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামিম কবির, এনামুল হক সজল, জি এম রফিকুল হাসান, সুলতান মাহমুদ, এস এম মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকিব পিন্টু, মোঃ আরিফুর রহমান, আতাউর রহমান, শেখ শাকিল আহমেদ দিলু, আব্দুল মান্নান খান, মোজাফ্ফার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা দীপক কুমার সরদার, আলামিন সানা, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম গাজী, আব্দুল বারিক গাজী, মেঘনাত সরকার, রহিম তালুকদার, আব্দুর রউফ সরদার, রফিকুল শেখ, মানস গোলদার, হালিম হাওলাদার, মুনসুর মীর, রাজু হাওলাদার, আব্দুল মালেক গাজী, মনিরুল ইসলাম মনি, নুর হোসেন, নুরুল ইসলাম লস্কর, মজিদুল ইসলাম, কাশেম সানা, কামরুজ্জামান, মোয়াজ্জেম হোসেন, আইয়ুব আলী কাজী, মোস্তাক শেখ, মোল্যা আইয়ুব হোসেন, মোঃ শহিদুল ইসলাম, অমল গোলদার, আঃ রাজ্জাক, বদিয়ার শেখ, তারেক গাজী, দেলোয়ার হোসেন, রমজান আলী, রবিউল ইসলাম মনা, শেখ হেলাল কাঞ্চন, শামিম হাসান, তরিকুল ইসলাম নান্নু, আবু তাহের, ইফতেয়ার হোসেন বাপ্পী, প্রসেন রায়, জি এম রুম্মন, আছিফ হোসেন, ইয়াসিন শেখ প্রমুখ।

খুলনা-৬ আসনের সংসদ সদস্যের শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মঠবাড়ি সেরাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সরদার আব্দুর রাজ্জাক হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (২৭ জুন) বেলা ১১টায় খুলনাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

ডুমুরিয়ায় চিরকুট রেখে এক সন্তানের জনকের আত্মহত্যা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় চিরকুট রেখে উৎপল হালদার (৩৮) নামের এক সন্তানের জনক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গত রবিবার রাতে উপজেলার শোভনা গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শোভনা গোডাউন এলাকার মৃত অশোক হালদারের ছেলে উৎপল হালদার গ্রাম্য একটি সমিতি থেকে ঋণ নিয়ে তার বন্ধু সুজন কে কর্জ দেয়। বিভিন্ন সময়ে টাকা চেয়ে না পাওয়ায় এবং ওই বন্ধু টাকা নেওয়াকে অস্বীকার করলে সে মানসিক ভাবে দূর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে ঘটনার দিন রবিবার দিবাগত রাতে বাড়ির পাশের বাগানে একটি আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন গাছে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা¯’লে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। তবে মৃত ব্যক্তির পরিহিত গেঞ্জির পকেটে একটি চিরকুট পাওয়া গেছে বলে পুলিশ জানান। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন,লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং মৃতের ভাই সুফল হালদার বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

রূপসায় কৃষকের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ
রূপসা প্রতিনিধি
খরিপ -২ আমন মৌসুম কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষাণ-কৃষাণীর মাঝে ২০২১-২২ অর্থ বছরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কুষক প্রশিক্ষণ কেন্ত্রে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে ২৭ জুন’২২ সকাল ১১ টায় অনুষ্ঠিত প্রনোদনার বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রুপসা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ ফ , ম আব্দুস সালাম ।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলী মজুমদারের সঞ্চালনায় বক্তৃতা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহদিবা শামস। অনুষ্ঠানে উপজেলাধীন ৩০০ জন কৃষাণ-কৃষাণীর মাঝে ৫ কেজি করে উফশী আমন ধান বীজ, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

রূপসায় কৃষকের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ
রূপসা প্রতিনিধিঃ
খরিপ -২ আমন মৌসুম কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষাণ-কৃষাণীর মাঝে ২০২১-২২ অর্থ বছরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কুষক প্রশিক্ষণ কেন্ত্রে অনুষ্ঠিত বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে ২৭ জুন’২২ সকাল ১১ টায় অনুষ্ঠিত প্রনোদনার বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রুপসা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ ফ , ম আব্দুস সালাম ।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলী মজুমদারের সঞ্চালনায় বক্তৃতা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহদিবা শামস। অনুষ্ঠানে উপজেলাধীন ৩০০ জন কৃষাণ-কৃষাণীর মাঝে ৫ কেজি করে উফশী আমন ধান বীজ, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

কয়রায় সহস্্রাধীক চাষীকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় ক্ষুদ্র ও প্রান্তিক সহস্্রাধীক চাষীকে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছেন উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটি। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের উপস্থিতিতে উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে সার ও বীজ তুলে দেন কৃষকদের হাতে। এময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ সাইফুল্লাহ, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেস সানা, ও নাসিমা আলম, উপজেলা মৎস্য অফিসার আমিনুল হক, ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী প্রমুখ। উপজেলা কৃষি অফিস জানায়, ২০২২/২৩ অর্থ বছরে রোপা আমন মৌসুমে উপজেলার ৭ টি ইউনিয়নে ১১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার বীজ দেওয়া হচ্ছে। সূত্র জানায়, প্রতি কৃষক কে ৫ কেজি উপসী রোপা আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার দেয়া হচ্ছে এবং প্রতি কৃষক ১ বিঘা জমিতে উক্ত সার বীজ ব্যবহার করতে পারবে। সূত্র আরও জানায়, আমাদী, বাগালী, মহারাজপুর , কয়রা ও উত্তর বেদকাশি ইউনিয়নে ১৬০ জন এবং মহেশ^ীপুর ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নে ১৫০ জন কৃষককে অগ্রাধীকার ভিত্তিতে তালিকা প্রনয়ণ করে সারা ও বীজ বিতরণ করা হচ্ছে।

আদালতের নির্দেশ উপেক্ষা করে কয়রায় বাড়ীঘর দখল করতে সন্ত্রাসীদের হামলায় আহত-৪
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় প্রত্যান্ত পল্লীতে এক অসহায় পরিবারের বাড়ীঘর ভাংচুর করে দখলের চেষ্টা, বাধা প্রদান করায় সন্ত্রাসীদের হামলায় আহত -৪ একজনের অবস্থা আশঙ্খাজনক। ঘটনাটি উপজেলার সুন্দরবন সংলগ্ন পূর্ব মহেশ^রীপুর গ্রামে। জানা গেছে, ২৫ জুন সকাল অনুঃ ১১ টার সময় একই গ্রামের প্রভাবশালী রুপচাদ সরদারের পুত্র জামাল ও জালাল সরদারের নেতৃত্বে ভাংচুর করে রফি মোড়লের বাড়ীঘর। এ সময় রফি মোড়ল ও তার পরিবারের অন্যান্য সদস্যরা বাঁধা প্রদান করলে জামাল সরদারের নির্দেশে এলোপাতাড়ী সন্ত্রাসী হামলায় রফি মোড়ল ও তার পুত্র ইয়াছিন (২৯), স্ত্রী রোমেছা বেগম ও পুত্রবধু শিল্পী খাতুন আহত হলে সন্ত্রাসীরা বাড়ীতে থাকা ২ টি ঘর সম্পুর্ণ ভাংচুর করে। এবং এই বাড়ীর সম্পত্তি নিজেদের বলে দাবি করে দখল নেয়। ঘটনার পর প্রতিবেশির মাধ্যমে খবর পেয়ে কয়রা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছালে জামাল সরদার ও তার সাথে থাকা ৪০ থেকে ৫০ জন লাঠিয়াল দৌড়ে পালিয়ে যায়। সূত্র জানায় আহত রফি মোড়লসহ পরিবারের ৪ জনকে প্রতিবেশিরা জায়গীরমহল হাসপাতলে ভর্তি করলে রফি মোড়ল, রোমেছা ও শিল্পী খাতুন কে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয় এবং গুরুতর অসুস্থ ইয়াছিনকে হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, এ ঘটনায় জামাল ও জালাল সরদার সহ একাধিক ব্যত্তির নামে কয়রা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে মামলার প্রস্তুতি চলছে। এ বিষয় রফি মোড়ল সোমবার কয়রা প্রেসক্লাবে সাংবাদিকদের জানান, থানায় এজহার না নেওয়ায় আদালতে মামলার প্রস্তুতি নিয়েছি। তিনি বলেন, জামাল ও জালাল সরদার গংরা এলাকায় সন্ত্রাসী পরিবার নামে পরিচিত। তিনি আরও বলেন, গত ২৯/০৩/২০২২ তাং আসামীদের বাড়ীর সামনে আমাকে ফাঁকা পাইয়া কিল, ঘুষি ও মারপিট করে হুমকী দিয়ে বাড়ী ছেড়ে দিতে বলে। আমি পরদিন কয়রা বিজ্ঞ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা করি এবং গত ১৫ ই জুন আদালত ২য় পক্ষের বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ এবং ওসি কয়রা স্থিতিবস্থা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আদেশ দেন। এছাড়া ২০ মে আমাকে বাড়ী ছাড়া ও লাশ বানাবার হুমকী দিলে আমি ৯/০৬/২২ তারিখে কয়রা থানায় একটি জিডি করি যার নং- ৩৭৭। তিনি বলেন, এ খবর পেয়ে জামাল ও জালাল সরদার শনিবার ৪০/৫০ জন লাঠিয়াল বাহিনী নিয়ে আমার ২ টি ঘর ভেঙ্গে ফেলে দখল করার চেষ্টা করে। কিন্তু পুলিশ আসার খবর পেয়ে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে জামাল ও জালাল সরদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের ফোনে পাওয়া যায় যায়নি।

মোংলা বন্দরে বিশ্ব হাইড্রোগ্রাফী দিবস উদযাপন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপন উপলক্ষে মোংলা বন্দরে আলােচনা সভা ও হাইডোগ্রাফীর উপর বিশেষ উপস্থাপনরে আয়োজন করা হয়। মোংলা বন্দররে সভা কক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার। এছাড়াও উপস্থিত ছিলেন বন্দরের বিভাগীয় প্রধানেরাসহ বিভিন্ন মেরিটাইম স্টেক হোল্ডারের প্রতিনিধিরা। মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান হাইড্রোগ্রাফার লেঃ কমান্ডার এম ওবাইদুর রহমান বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের গুরুত্ব ও মোংলা বন্দররে হাইড্রোগ্রাফি শাখার পরিচালিত বিভিন্ন র্কাযক্রমের উপর বিশেষ উপস্থাপন এবং হাইড্রোগ্রাফির নানা ধরণের ইকুইপমেন্ট প্রর্দশন করেন।
হাইড্রোগ্রাফি বিষয়ে জনসাধারণের সচতেনা বৃদ্ধি ও সমুদ্র সর্ম্পকে জ্ঞান বৃদ্ধিতে হাইড্রোগ্রাফার এবং হাইড্রোগ্রাফির অবদান সর্ম্পকে তুলে ধরার লক্ষ্যে দিবসটি পালিত হয়। ‘জাতিসংঘের দশ বছর মেয়াদী মহাসমুদ্র পরিকল্পনায় হাইড্রোগ্রাফির অবদান’ ছিল এই বছররে হাইড্রোগ্রাফি দিবসের প্রতিপাদ্য। সমুদ্র থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করার বিষয়ে কারিগরি পর্যায়ে বৈশ্বিকভাবে যে সমন্বয় সাধন করে থাকে তার অবদান তুলে ধরাও এই দিবসটির আরকেটি উদ্দেশ্য। এই দিবসটি পালনের মাধ্যমে দেশের সমুদ্র সংক্রান্ত কমিউনিটি ও অন্যান্য স্টেক হোল্ডারদের মাঝে সচেতনতা সৃষ্টি হবে এবং ভবিষ্যৎতে যে কোন মেরিটাইম সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবলোয় একটি ভিত্তি তৈরী হবে।

খুলনায় এইডস প্রতিরোধে এডভোকেসি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনায় এইডস প্রতিরোধে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ক্লিনিকের সভাকক্ষে সেভ দ্য চিলড্রেন ও সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। সভায় আরো উপস্থিত ছিলেন, খুলনা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন, ডেপুটি সিভিল সার্জন এস এম কামাল হোসেন, ডিএসবির ডিআইও শেখ মাসুদুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা, ব্লাস্টের কো-অডিনেটর এড. অশোক কুমার সাহা, সেক্স ওয়ার্কার নেটওয়ার্কের সভাপতি আলেয়া আক্তার লিলি, সেভ দ্যা চিলড্রেনের ডিআইসি ম্যানেজার হোসনেয়ারা রেখা।
সভা সঞ্চালনা করেন, সেভ দ্যা চিলড্রেনের এইচআইভি প্রোগ্রামের টেকনিক্যাল স্পেশালিস্ট মো. আব্দুস সোবহান নিপুন। এছাড়া সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
গ্লোবাল ফান্ডের অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহায়তায় সভার আয়োজন করে সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক। তারা যৌনকর্মী ও তাদের যৌনসঙ্গীদের জন্য এইচআইভি প্রতিরোধ কার্যক্রম পরিচলনা করে আসছে। এই কার্যক্রমের আওতায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এডভোকেসি সভার আয়োজন করা হয়।

বাজুয়া- দিগরাজ খেয়াঘাটে আসতে বৃষ্টির সময় দারুন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথ যাত্রীদের
মোঃ শামীম হোসেন- বাজুয়া
দিগরাজ দিয়ে বাজুয়া খেয়াঘাটে আসতে বৃষ্টির সময় দারুন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথযাত্রীদের। এলাকাবাসী জানায় ২নং বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ এর ১ নং ওয়ার্ডের রেল ক্রসিং হতে বাজুয়া খেয়াঘাট পর্যন্ত বর্ষায় হাঁটু সমান পানি হওয়াতে এলাকার সাধারন জনগন খুবই কষ্টে জীবন যাপন করছে। পানি নিষ্কাশন এর কোন সু ব্যবস্থা নেই। তাই তারা ২ নং বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদায় শংকর বিশ্বাস এর দৃষ্টি আকর্ষণ করছে যাতে এই পানি নিষ্কাশনের একটি ব্যবস্থা করা হয়। এলাকার নচিমন চালকেরা বলেন বি জি বি গেট হতে কোস্টগার্ড পর্যন্ত রাস্তার পাশে মাটি উচু করা হয়েছে বালি ভরাটের জন্য। অথচ পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। তাই বৃষ্টি হলেই রাস্তায় পানি জমা হয়ে থাকছে ফলে আমাদের গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে। তাই সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যাতে এই রাস্তাটি পানি নিষ্কাশন এর একটি ব্যবস্থা করা হয়।

ব্লু স্কাই মার্কেটের মাধ্যমে বনজীবী পণ্য প্রদর্শনী
খবর বিজ্ঞপ্তি
সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে অবস্থিত, যা প্রায় ৩৫ লক্ষ মানুষের জীবন- জীবীকার উৎস। এই অঞ্চলের বেশির ভাগ মানুষ সুন্দরবনের সম্পদ যেমন ঃ মধু, মাছ, কাঁকড়া, গোলপাতাসহ জোংড়া, মেলে ইত্যাদি সংগ্রহ ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। দ্রব্যমূল্যের ক্রম ঊর্দ্ধগতি, অধিক জনসংখ্যা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ কম থাকায় দিন দিন সুন্দরবনের সম্পদের উপর চাপ বেড়েই চলেছে। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করে পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাত, মোড়কজাত ও বাজারজাতকরণের সুযোগ ও দক্ষতার অভাবে স্থানীয় জনগোষ্ঠী তাদের কাঙ্খিত মুনাফা অর্জনেও ব্যর্থ হচ্ছে।
মূলতঃ এই বিষয়টিকে মাথায় রেখেই বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশান ফোরাম (জীফ) যৌথ উদ্যোগে জাপান সরকারের বৈদেশিক সম্পর্ক বিষয়ক তৃণমূল প্রকল্পের আর্থিক সহযোগিতায় ‘সুন্দরবন উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ নামক এশটি প্রকল্প বাস্তবায়ন করছে। সুন্দরবনের সম্পদ আহরণকারী ও উৎপাদনকারী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে তাদের উৎপাদিত ও আহরিত মাৎস্যজাত, কৃষিজাত ও হস্তশিল্প পণ্য হিসেবে বাজারে আনা হয়েছে।
এই প্রকল্পের কার্যক্রম হিসাবে সাস্থবিধি মেনে ২৩ জুন থেকে ২৬ জুন, ২০২২ তারিখে খুলনা বিভাগের মোংলা উপজেলার চিলা ইউনিয়নে অবস্থিত জয়মনি মাধ্যমিক বিদ্যালয় যা জয়মনি বাজারের পাশে অবস্থিত সেখানে বনজীবী পণ্যের প্রদর্শনী এবং বনজীবী পণ্যের প্রসারের জন্য ব্লুুু স্কাই মার্কেটের আয়োজন করা হয়। এখানে মাৎস্যজাত, কৃষিজাত ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী কুমড়ার বড়ি, ঢেকিছাটা চাউল, ঢেকিছাটা চিড়া, ঢেকিছাটা চাউলের গুড়া, কেওড়ার আচার, আমের আচার, গোলপাতার গুড়, মৈায়াল মধু ,নকশী কাথা ও বিভিন্ন প্রকার হস্তশিল্পের প্রদর্শন করা হয়। এর মাধ্যমে সাধারণ জনগণ বনজীবী পণ্য সম্পর্কে জানা ও গঠনমূলক আলোচনার মাধ্যমে বনজীবী পণ্যের গুণগত মান উন্নয়নে ভূমিকা পালন করতে পারবে। এই ব্লু স্কাই মার্কেট বনজীবী সদস্য এবং জনগনের মধ্যে মেলবন্ধন তৈরির পাশাপাশি বনজীবী পণ্যের প্রসার এবং বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উক্ত অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, বনজীবী পরিবারের সদস্যবৃন্দ, সাধারণ জনগণ এবং বেডস এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তথ্য প্রযুক্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়নে আইসিটি বিভাগ শীর্ষক সেমিনার
তথ্য বিবরনী
‘তথ্য প্রযুক্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়নে আইসিটি বিভাগ’ শীর্ষক সেমিনার সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে সরকারের অসংখ্য উদ্যোগ রয়েছে। কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সরকারের এসব সুযোগ কাজে লাগিয়ে প্রতিবন্ধীতাকে জয় করে আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় থাকতে হবে। তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গী তাঁদের আত্মবিশ^াসী করে তুলবে। দেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছে দিতে সব মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুর রহমান। প্রধান আলোচক ছিলেন বিসিসি’র উপপ্রকল্প পরিচালক মোঃ গোলাম রব্বানী। বিসিসি খুলনার আঞ্চলিক পরিচালক শেখ মফিজুর রহমান সেমিনারে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, বিসিসি মানবসম্পদ উন্নয়নে নিয়মিত আইসিটি বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করে থাকে। ২০১১ সাল হতে বিসিসি দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের আইসিটিতে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষায়িত আইসিটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে এবং প্রতিবছর প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘চাকুরিমেলা’ আয়োজনের মাধ্যমে তাদের চাকুরির ব্যবস্থা করছে। এরই ধারাবাহিকতায় নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি)সহ সবধরণের প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রবেশাধীকারের সুযোগ সৃষ্টি করে শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করতে ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিসহ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক হুমায়ুন কবীর বালু’র ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি’র সম্পাদক হুমায়ুন কবীর বালু’র ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তারা সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যা মামলা পুন:তদন্ত দাবি করে হত্যাকান্ডের মোটিভ, পরিকল্পনাকারী, অর্থযোগানদাতা ও গডফাদারের পরিচয় উন্মোচন করতে সরকারের কাছে আহবান জানান। এ নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত সকলের উচ্চ আদালতে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্ব ও ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহকারী সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, নির্বাহী সদস্য সোহরাব হোসেন, ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর, রকিব উদ্দিন পান্নু, আসাদুজ্জামান রিয়াজ, ক্লাবের অস্থায়ী সদস্য এস এম ইয়াসীন আরাফাত (রুমী) প্রমুখ।

স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলনে ক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও সুনীল কুমার দাস, ক্লাব সদস্য মোঃ আমিরুল ইসলাম, হারুন-অর-রশীদ, দেবব্রত রায়, শেখ আব্দুল্লাহ, ওয়াহেদ-উজ-জামান বুলু, শেখ শামসুদ্দীন দোহা, শেখ আব্দুল হামিদ, এজাজ আলী ও দীলিপ কুমার বর্মন, অস্থায়ী সদস্য রীতা রানী দাস, শশাংক স্বর্ণকার, প্রবীর কুমার বিশ্বাস, কাজী ফজলে রাব্বী শান্ত, হাসান আল মামুন, তিতাস চক্রবর্তী, নাজমুল হক পাপ্পু, মোঃ সোহেল রানা, মিলন হোসেন, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক হুমায়ুন কবীর বালুসহ নিহত সকল সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় ও পরে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।

পদ্মা সেতুর সুফল পেতে কৃষি ও পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনার দাবী নাগরিক সংলাপে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
উপকূল রক্ষায় দূর্যোগ সহনশীল পরিবেশবান্ধব-জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন ও জাতীয় বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দ দিতে হবে। সুপেয় খাবার পানি সরবরাহ, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মান, গৃহহীনদের জন্য দুর্যোগ সহনশীল গৃহ প্রদাণ করতে হবে। বনজীবি মৎস্যজীবি, জেলে-বাওয়ালী-মৌয়ালীদের জীবিকা রক্ষা ও উন্নয়নে সহায়তা প্রদাণ করতে হবে। পদ্মা সেতুর সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষি পণ্য সরবরাহ ও ন্যায্য মূল্য নিশ্চিত করে এর সুফল খোদ কৃষকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে বেলা ১১টায় গণতান্ত্রিক বাজেট আন্দোলন বাগেরহাট জেলা কমিটির আয়োজনে ”বাজেট পর্যালোচনা, পদ্মা সেতুর সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন। এ নাগরিক সংলাপে সভাপতিত্ব ও সংলাপ সঞ্চালনা করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন বাগেরহাট জেলা কমিটির সভাপতি মো. নূর আলম শেখ। সংলাপে ধারণাপত্র পাঠ করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান। সংলাপে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক কমরেড ফররুখ হাসান জুয়েল, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, বাগেরহাট প্রেসক্লাবের সদস্য আহসানুল করিম, বাগেরহাট পিসি কলেজের সাবেক ভিপি আজমল হোসেন, ইয়ামিন আলী, বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, নারী নেত্রী এ্যাড. লুনা সিদ্দিকী, রূপান্তরের আলমগীর হোসেন মিরু, দি হাঙ্গার প্রোজেক্ট’র মো. হাফিজুর রহমান, বাজেট কর্মী-নদী কর্মী হাছিব সরদার ও ইয়ুথ লিডার সাইদ খান। সভাপতির বক্তৃতায় গণতান্ত্রিক বাজেট আন্দোলনের বাগেরহাট জেলা কমিটির সভাপতি মো. নূর আলম শেখ বলেন, সরকারকে প্রগেসিভ হারে অধিক কর আদায়ে মনযোগ দিতে হবে। অপ্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা ছেঁটে ফেলতে হবে। নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনির আকার ও পরিধি বাড়াতে হবে। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চলমান উৎপাদন ও বাজার ব্যবস্থার সংস্কার করতে হবে। স্বাস্থ্য খাতে বাজেট প্রণয়নের কেন্দ্রিভূত প্রক্রিয়া থেকে সরে আসতে হবে। সংলাপে অপর বক্তারা আরো বলেন, নদী বিধৌত পলিভূমি দ্বারা গঠিত বৃহত্তম সক্রিয় বদ্বীপের একটি বৃহত্তর অংশ হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর উর্বরতম অঞ্চল হওয়ায় বাংলাদেশকে গ্রীণ ডেল্টাও বলা হয়। তাই বাজেটে কৃষি জমি, সুন্দরবন, উপকূল ও পরিবেশ সুরক্ষায় বরাদ্দ দিতে হবে। জলবায়ু সহিষ্ণু বাজেট প্রনয়ন সময়ের দাবী। জীবাশ্ম জালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জালানি খাতে বরাদ্দ বাড়াতে হবে। সাগর-নদ-নদী-খাল-বিল-হাওড়-জলাশয়-বন-জঙ্গল-পাহাড় রক্ষায় টেকসই ও পরিবেশ এবং প্রকৃতিবান্ধব বাজেট প্রণয়ন করতে হবে।

খুবিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাচ্ছেন ৭ শিক্ষক
খবর বিজ্ঞপ্তি
গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২০ ও ২০২১ পাচ্ছেন ৭ জন শিক্ষক। অ্যাওয়ার্ডে ২০২০ সালের জন্য ৪ জন ও ২০২১ সালের জন্য ৩ জন শিক্ষক মনোনীত হয়েছেন। আজ ২৮ জুন (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এ অ্যাওয়ার্ড প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গবেষণা সেলের পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাস।
২০২০ সালের জন্য মনোনীত শিক্ষকবৃন্দ হলেন- গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান, বাংলা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রুবেল আনছার ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রভাষক সৈয়দ আফরোজ কেরামত। ২০২১ সালের জন্য মনোনীত শিক্ষকবৃন্দ হলেন- ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ-আল নাহিদ, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এবং ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রভাষক মোঃ আশফিকুর রহমান। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া একই স্থানে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে একজন করে কর্মকর্তা ও কর্মচারীকে প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা হলেন ইংরেজি ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার রাজিয়া সুলতানা ও কর্মচারী হলেন রেজিস্ট্রার কার্যালয়ের অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মোঃ রাকিবুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সকল বিভাগীয় প্রধান ও শাখা প্রধানকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

সুশাসন প্রতিষ্ঠায় মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটাতে হবে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ২৭ জুন (সোমবার) ‘সিটিজেন চার্টার এন্ড গ্রিভেন্স রেড্রেস সিস্টেম (জিআরএস)-২’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, দুর্নীতিকে মোকাবেলা করে সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠায় মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটাতে হবে। মূল্যায়ন হবে কাজের মাধ্যমে, কোনো পছন্দ-অপছন্দের মাধ্যমে নয়। নাহলে কোনো প্রতিষ্ঠান এগোতে পারবে না। তিনি বলেন, একটি দেশ কিংবা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যথাযথভাবে আইন-কানুন সম্পর্কে জানতে হয়। নিজেদের অধিকার সম্পর্কে জানতে হয়।
তিনি আরও বলেন, কোনো এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে ছোট করা হতো। সে দেশের মাথাপিছু আয় এখন ২৫শ’ ডলারের উপরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে আমাদের দেশ চলছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বপ্ন দেখছি ‘উন্নত বাংলাদেশ’ হওয়ার। সেলক্ষ্যেই দেশ এগিয়ে যাচ্ছে।
উপাচার্য বলেন, দু’দিন আগে এ দেশের স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্জন স্বপ্নের পদ্মা সেতু চালু হয়েছে। এতো বড় মেগা প্রজেক্ট নির্মাণে বিদেশি প্রকৌশলীদের পাশাপাশি আমাদের দেশের প্রকৌশলী, ঠিকাদার, শ্রমিকরা কাজ করেছেন। এতে তাদের অভিজ্ঞতা বেড়েছে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আগামীতে নিজেরাই মেগা প্রজেক্টগুলোতে কাজ করতে পারবো। এজন্য আমাদের প্রতিনিয়ত শিখতে হবে। সময়ের সাথে সাথে আমাদের পরিবর্তন হতে হবে। কাজের সাথে নিজেদের মানিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, আমাদের আর্থ-সামাজিক উন্নতি হচ্ছে। এখন আমাদেরও কিছু দিতে হবে দেশকে, জাতিকে। এজন্য নিজেদের কর্মদক্ষতা বাড়াতে হবে। কর্মজীবনে দক্ষতা বৃদ্ধির মাধ্যম হচ্ছে প্রশিক্ষণ। আমরা দক্ষ হলে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। সাথে দেশও এগিয়ে যাবে। কেননা বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ জনশক্তি তৈরি হয়। জাতি গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ব্যাপক।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. মখলেছুর রহমান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনপর্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. মখলেছুর রহমান, ইউআরপি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাহমুদ উজ জামান এবং এপিএ’র ফোকালপার্সন উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।
উদ্বোধনপর্ব সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালকসহ মোট ৬৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এদিকে বিকেল ৪.৩০ মিনিটে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা সনদপত্র বিতরণ করবেন।

খুবির এফএমআরটি ডিসিপ্লিনের ওবিই কারিকুলা’র বিভিন্ন দিক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর গাইডলাইন অনুসরণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিনে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের জন্য কোর্স কারিকুলা প্রণীত হচ্ছে। ডিসিপ্লিনসমূহের মধ্যে এবার আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের তৈরিকৃত এ কারিকুলার বিভিন্ন দিক নিয়ে ২৭ জুন (সোমবার) সকাল সাড়ে ৯টায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের কনফারেন্স রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। এসময় প্রণীত ওবিই কারিকুলা’র বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার।
এসময় বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ফিশারিজের ডিন প্রফেসর ড. এস এম রফিকুজ্জামান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

শরণখোলায় শিশু বান্ধব উপজেলা গঠনে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় চিংড়ি পোনা সংগ্রহে শিশু শ্রম নিরসন ও শিশু বান্ধব উপজেলা গঠনের লক্ষ্যে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭জুন) সকাল ১০ টায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ ও ইনসিডিন বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। উদায়ন বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন। প্রেসক্লাবরে সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস, আসাদুজ্জামান মিলন, সাংবাদিক হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, সাবেরা ঝর্ণা, আঃ রাজ্জাক তালুকদার, আসাদুজ্জামান স্বপন, মাহাফুজুর রহমান বাপ্পি, শাওন হোসেন প্রমুখ।
এড্রেসিং চাইল্ড লেবার ইন এগ্রিকালচারাল সাপ্লাই চেইন গ্লোবাল টু লোকাল প্রকল্প ও গ্লোবাল মার্চ এগেইনষ্ট চাইল্ড লেবার এর সহায়তায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন, ইনসিডিন বাংলাদেশের ক্যাম্পেইন কোয়ার্ডিনেটর রাফিউল আলি রানা ও মানবাধিকার এ্যাম্বাসেডর রূপা জামান।
সভায় বক্তারা চিংড়ি পোনা সংগ্রহে শিশু শ্রম নিরসন ও শিশু বান্ধব উপজেলা গঠনের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির দাবীতে আশাশুনিতে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
সোমবার (২৭ জুন) সকাল ১১:০০ টায় লিডার্স এর সহযোগিতায় আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও উপজেলা যুব ফোরামের আয়োজনে আশাশুনি উপজেলা রোড চত্ত্বরে দক্ষিণ-পশ্চিম উপকূলে টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির নিশ্চয়তার দাবীতে মানববন্ধন করেছে আশাশুনির সর্ব স্তরের জনগণ।
জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনের স্বপক্ষে বক্তব্য তুলে ধরেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি মোঃ আহসান হাবীব, ফোরামের সদস্য ও উপজেলা লবণ পানি আন্দোলন কমিটির সভাপতি বিমল কৃষ্ণ মন্ডল, সমাজ সেবক কল্যানী রানী সরকার, ফোরামের কোষাধ্যক্ষ মিনতী রানী সরকার প্রমূখ।
বক্তারা বলেন, ক্রমবর্ধমান দুর্যোগের ফলে দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষের খাদ্য সংকট, স্বাস্থ্য ঝুঁকি, জীবিকার উৎস হ্রাস, অপুষ্টি, সুপেয় পানির অভাবে রোগ ব্যাধি বৃদ্ধিসহ প্রতি বছর প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতির সমুক্ষীন হয়। লিডার্সের গত ২০২১ সালের গবেষনা প্রতিবেদন অনুযায়ী ২০০৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ১৬ বছরে প্রাকৃতিক দুর্যোগের ফলে সাতক্ষীরা ও খুলনার উপকুলীয় এলাকায় প্রতিবছর পরিবার প্রতি ১,০২,৪৮৯ টাকার সমান ক্ষতি হয়। দুর্যোগে ১৬ বছরে সর্বোচ্চ ক্ষতি হয়েছে ৫০,৪০,০০০ টাকা এবং সর্বনিম্ম ক্ষতি হয়েছে ৪৫,২০০ টাকা।
বক্তারা আরও বলেন, নদীভাঙন জনিত বন্যা, চিংড়ি চাষ, ভুগর্ভস্থ পানির লবনাক্ততার কারনে গত কয়েক বছরে সুন্দরবন এলাকায় সুপেয় পানির সংকট বেড়েছে। সুন্দরবন উপকুলে ৭৩% পরিবার সুপেয় পানি থেকে বঞ্চিত বা খারাপ পানি খেতে বাধ্য হয় । সুপেয় পানির জন্য একজন নারীকে ৩/৪ কি.মি. পথ পায়ে হেঁটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় প্রতিদিন।
বিগত বছরগুলোতে উচ্চ জোয়ারের চাপ দেখা না গেলেও ২০২১ সালের মার্চ মাসে উচ্চ জোয়ারের প্রভাবে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে লোনা পানিতে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য সংকট সৃষ্টি করেছে। ২০২১ সালে ২৬ মে সাইক্লোন ইয়াস এর প্রভাবে উপকূলীয় এলাকায় উচ্চ জোয়ারের কারনে সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ উপজেলা, খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলা এবং বাগেরহাট জেলার শরণখোলা, মোড়লগঞ্জ ও মংলা উপজেলা বেড়িবাঁধ উপচিয়ে পানি ভিতরে প্রবেশ করে ভয়াবহ ক্ষতি সাধন করেছে। বর্ষা মৌসুম নদীর খরস্রোত ও উচ্চ জোয়ারের কারনে বেড়িবাঁধ ভেঙে আবারও প¬াবিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফলে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য সংকট আরও বৃদ্ধি পাবে।
এছাড়া ৬০ এর দশকে নির্মিত উপকূলীয় রক্ষা বেড়িবাঁধ পরিকল্পনা মাফিক সংষ্কারের অভাবে প্রতিবছর একাধিক বার ভেঙ্গে প¬াবিত করে আরো বেশী ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে উপকূলীয় এলাকাবাসীকে। সম্প্রতি সরকার ২টি মেগা প্রকল্প হাতে নিয়েছে যা এ এলাকার মানুষের দাবী ছিল। কিন্তু উক্ত প্রকল্পের কাজ এখনও শুরু হয়নি। তাছাড়া এই ২টি প্রকল্প দিয়ে সকল ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মানও সম্ভব নয়। এ পরিস্থিতিতে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য এ এলাকাকে বিশেষ এলাকা বা জলবায়ু ঝুঁকিপূর্ন এলাকা ঘোষণা করে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার উদ্যোগ নেওয়া দরকার।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা দাবী তুলে ধরে বলেন, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলাকে জলবায়ু ঝুঁকিপূর্ণ বা দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুন:নির্মান করতে হবে, উপকূলীয় সকল মানুষের খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে, উপকুলীয় এলাকায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের আদলে একটি বাড়ি একটি শেল্টার কার্যক্রম শুরু করতে হবে।

পদ্মা সেতুর মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থা স্থাপতি হলো তা খুলনার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনবে
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক আমরা। আমাদের মনে রাখতে হবো স্বাধীন নাগরিক এর দায়িত্ব, কর্তব্য, ও অধিকার। আমার কোন কাজ না হলে আমি যেমন প্রতিবাদ করব, এটা যেমন আমাদের অধিকার। তেমনি আমি আমার কর্তব্য সঠিকভাবে পালন করি কিনা সেটাও দেখতে হবে।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে আমরা প্রমাম করেছি বাংলাদেশ ব্যার্থ রাষ্ট্র নয়। পদ্মা সেতুর মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থা স্থাপতি হলো এর মাধ্যমে খুলনা তার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবে। সেই লক্ষেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ (বিডা) কাজ করে যাচ্ছে। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির ৪০% বেসরকারী খাতের। বেসরকারী খাতকে অগ্রাহ্য করে দেশের উন্নয়ন সম্ভব না। বেসরকারি খাতকেও দেখতে হবে ব্যাক্তি ক্যান্দ্রিক চিন্তা করে সামগ্রিক চিন্তা করতে হবে। সোমবার খুলনার আভা সেন্টারে বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ (বিডা)’র অনলাইন ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থা হতে প্রদত্ত সেবা প্রদান বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান তালুকদার, আব্দুর রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (ভূমি) খুলনা, এস এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, শরীফ আতিয়ার রহমান, সিনিয়র সহ সভাপতি, খুলনা চেম্বার অব কমার্স। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জীবন কৃষ্ণ সাহা, পরিচালক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। কর্মসভায় স্বাগত বক্তব্য রাখেন প্রনব কুমার রায়, পরিচালক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ (বিডা), খুলনা। কর্মশালার সভাপতিত্ব করেন, মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার। কর্মশালায় খুলনাঞ্চলের বিভিন্ন ব্যবসায়িকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

পদ্মা সেতুর সুবাতাস সুন্দরবনে, কম সময়ে ভ্রমণে বাড়বে পর্যটক ও রাজস্ব আয়
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
চালু হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। এতে পাল্টে যেতে শুরু করেছে সবকিছুই। সেতুতে সময় শ্রায়য়ের সাথে কমবে ভোগান্তি। এরমধ্যেই এ সেতুর সুবাতাস বইতে শুরু করেছে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের পর্যটন শিল্পে। ভৌগলিক দিক দিয়ে সুন্দরবনের কোলে অবস্থান হওয়ায় একমাত্র সড়ক পথে মোংলা থেকেই যেতে হয় এ সুন্দরবনে। তাই স্বল্প সময় ও খরচে সুন্দরবনকে প্রতিনিয়ত নতুন নতুন রুপে দেখার সুযোগ কেবল মোংলাতেই রয়েছে।
খোঁজ খবরে জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ায় এখন সড়ক পথে দেশের যে কোন প্রান্ত থেকে মোংলা হয়ে সরাসরি যাওয়া যাবে সুন্দরবনে। যে সুযোগ আর কোথাও পাওয়া যাবেনা। এটি ভ্রমন পিপাসু পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় বিষয়। ফলে ভ্রমন মৌসুমে সুন্দরবনে পর্যটকদের সংখ্যা বাড়বে। সমৃদ্ধ হবে সুন্দরবন বিভাগের অর্থনীতি।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ২০২১-২০২২ইং অর্থ বছরে সুন্দরবনে পর্যটক এসেছে ১ লাখ ২০ হাজার। এখান থেকে সুন্দরবন বিভাগের রাজস্ব আয় হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। পদ্মা সেতু চালু হওয়ায় সুন্দরবনে ব্যাপক পরিবর্তন আসবে। পর্যটকদের সংখ্যা যেমন বাড়বে তেমনি রাজস্বও বাড়বে। তিনি বলেন, ইতোমধ্যে পর্যটকদের চাপ সামলাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল, হাড়বাড়িয়া, কটকা, কচিখালী ও দুবলা ও পশ্চিম বিভাগের হিরণপয়েন্ট ও কলাগাছিয়া এই সাতটি ইকোট্যুরিজমের সাথে নতুন আরও চারটি ইক ট্যুরিজম কেন্দ্র যোগ করা হচ্ছে। সুন্দরবন ইকো ট্যুরিজম প্রকল্পের আওতায় ২৫ কোটি টাকা ব্যয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক, শরণখোলা রেঞ্জের আলীবান্দা ও পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জের শেখের টেক ও কালাবগিতে নতুন এই ট্যুরিজমগুলো নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি। এসব ইকোট্যুরিজমে পর্যটকদের সুব্যবস্থার জন্য জন্য গোলঘর, ফুট ট্রেইলার, পাবলিক শৌচাগার, ওয়াচ টাওয়ার ও রাস্তা করা হচ্ছে। গত সপ্তাহে এ সকল প্রকল্পের অগ্রগতি কার্যক্রম পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এ বন কর্মকর্তা আরো বলেন, যে কোন পর্যটন হোক বা ইকোট্যুরিজম হোক তারমধ্যে অন্যতম সুবিধা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। দীর্ঘদিন সুন্দরবন কেন্দ্রিক যে ইকোট্যুরিজমে পর্যটকরা আসতো, তারা সব সময় যোগযোগ ব্যবস্থা উন্নত না থাকার কারণে এখানে আসার অনীহা প্রকাশ করতো। কিন্তু এখন সেতু যেহেতু চালু হয়েছে তাই অতিরিক্ত পর্যটকদের ঢল নামবে। তাই পর্যটকদের
চাপ সামলাতে নতুন চারটিসহ মোট ১১ টি ইকোট্যুরিজম কেন্দ্র থেকে সেবা দেওয়া যাবে বলেও জানান তিনি।

পরিবহন ব্যবসায়ী মোঃ জামাল হোসেন ও প্রদীপ কুমার বলেন, সেতু চালুর আগে ঢাকা থেকে শুধু মোংলায় আসতে পুরো একদিন অর্থাৎ সকাল ৬ টায় ছাড়লে এখানে পৌছাতো বিকেল ৩টা/৪টায়। ১০ ঘন্টা সময় লাগতো। আর ফেরী ঘাটে জটলা থাকলে তা আরো কয়েক ঘন্টা বড়ে পুরো ১২ ঘন্টার মতই সময় লাগতো।এখন সেতু চালু হওয়ায় মাত্র তিন সোয়া তিন ঘন্টায় পরিবহণ মোংলায় চলে আসছে। মোংলায় নামার পর মাত্র ৩০/৪০ মিনিটে পৌঁছে যাওয়া যাবে সুন্দরবনের সবচেয়ে কাছাকাছি ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করমজলে। সুতরাং আগে শুধু ঢাকা থেকে আসতে যে সময় লাগতো সেই সময়ের চেয়েও কম সময়ের মধ্যেই ঢাকা থেকে মোংলা হয়ে সুন্দরবন ঘুরে ঢাকায়ই ফিরে যেতে পারবেন।

সুন্দরবনের ট্যুরিজম ব্যবসায়ী গোলাম রহমান বিটু বলেন, যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় অধিকাংশ সময় পর্যটকরা সুন্দরবনে আসতে চাইতো না। এখন যেহেতু পদ্মা সেতু চালু হয়েছে তাই সেই চির চেনা চিত্র একেবারেই পাল্টে যাবে। যোগাযোগ ব্যবস্থার দূরত্ব কমে সহজ হওয়ায় এখন পর্যটকদের আকর্ষনও বাড়বে বলে
মনে করেন তিনি।

সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় উচ্ছসিত সুন্দরবন সংলগ্ন স্থানীয়রাও। তিনি বলেন, সুন্দরবনের কাছেই আমাদের বসবাস। ফলে বন কেন্দ্রিক পর্যটন শিল্পের সঙ্গে আমাদের অনেকেই জড়িত। পদ্মা সেতুর দ্বার উন্মোচনের পাশাপাশি সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে অবকাঠামো ও যাতায়াত ব্যবস্থার উন্নতি হলে দর্শনার্থীরাও আনন্দ পাবেন।

পূর্ব সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে জলভাগের পরিমাণ ১ হাজার ৮৭৪ দশমিক ১ বর্গ কিলোমিটার। যা সমগ্র সুন্দরবনের আয়তনের ৩১ দশমিক ১৫ ভাগ। এই বনে বাঘ, হরিণ, বানরসহ ৩১৫ প্রজাতির বণ্যপ্রাণী ও সুন্দরী, বাইন, গরানসহ ৩৩৪
প্রজাতির উদ্ভিদ রয়েছে। মূলত এসব দেখতেই প্রতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন। তবে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় মাঝে মাঝে মৌসুমেও পর্যটকদের ভাটা পড়তো। এখন সেতু চালু হওয়ায় পর্যটক বাড়ার সঙ্গে সঙ্গে সুন্দরবনের এ খাত থেকে রাজস্ব আয় হবে চার থেকে পাঁচ গুন।

ফকিরহাটে তেল জাতীয় ফসল সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ২০২১-২২অর্থ বছরের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা চাষের উপর কৃষক মাঠ দিবস সোমবার বিকাল সাড়ে ৪টায় পিলজংগ ইউনিয়নের সাধের সাধুর বটতলায় অনুষ্ঠিত হয়েছে। কৃষক ঢালী আব্দুল খালেক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাংগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান। পিলজংগ ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে সরিষা জাতীয় ফসলের উপর আরো বক্তৃতা করেন, বেতাগা উপ-সহকারী কৃষি কর্মকতা প্রদীপ কুমার মন্ডল, মোঃ সোলায়মান মন্ডল, কৃষক ফকির আসাদুজ্জামান, আব্দুল হাই হাওলাদার, আরব আলী ও নজরুল ইসলামসহ বিভিন্ন কৃষক/কৃষানীবৃন্দ। মাঠ দিবস অনুষ্ঠানে ৮০জন কৃষক/কৃষানী অংশ গ্রহন করেন।

ফকিরহাটে সহিংস ও উগ্রবাদ নিরাসনে উন্মুক্ত মতবিনিময়
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে সহিংস ও উগ্রবাদ নিরাসনে সুশীল সমাজের সাথে উন্মুক্ত মতবিনিময় সভা সোমবার সকাল সাড়ে ১০টায় বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সামাজিক উন্নয়ন সংংস্থা দি হাঙ্গার প্রজেষ্টের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেভ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোসাঃ জামিলা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী শেখ। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ নাজমুল হুদা মিনা। বেতাগা ইউনিয়ন সমন্বয়কারী সাধন কুমার দাস এর সঞ্চলনায় উন্মুক্ত মতবিনিময় সভায় আরো বক্তিতা করেন চুলকাটি প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক, সংরক্ষিত মহিলা সদস্যা দিপিকা রাণী দাস, কামরুন্নাহার নাহার নিপা, রাফেজা বেগম, ইউপি সদস্য অসিত দেবনাথ বাদল, লুৎফর রহমান কালা, ইমাম মোহম্মদ ইসলাম শেখ, পুরহিত কুমারেশ চক্রবর্তী, শিক্ষক চন্দন কুমার দাস ও মহিলা নেত্রী কৃষ্ণা রাণী দাস প্রমুখ।

যুবনেতা শেখ শহীদ আলী’র ২য় মৃত্যু বার্ষিকীতে নগর যুবলীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুবলীগের সাবেক সদস্য ও সোনাডাঙ্গা থানা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মরহুম শেখ শহীদ আলী’র ২য় মৃত্যু বার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা আয়োজিত এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এ ছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দীন বাচ্চু, জাহাঙ্গীর হোসেন খান, ফারুক হাসান হিটলু, এস এম আকিল উদ্দীন, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, যুবনেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, শওকত হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, মহিদুল ইসলাম মিলন, মো: মেহেদী হাসান মোড়ল, ইয়াসিন আরাফাত, মো: রাশেদুল ইসলাম, রাশেদুজ্জামান রিপন, আব্দুলাহ-আল মামুন মিলন, আরিফুল ইসলাম আরিফ, ইলিয়াস হোসেন লাবু, নগর ছাত্রনেতা আসাদুজ্জামান বাবু, এস এম মাসুদ হোসেন সোহান, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হীরা, জহির আব্বাস, এস এম ইমাজ উদ্দীন, মাহামুদুর রহমান রাজেশ, হিরণ হাওলাদার, জোয়েব সিদ্দিকী প্রমূখ।

কলারোয়া থেকে অপহরণের ১ মাস ১৪ দিন পর ঢাকা মহাখালী থেকে উদ্ধার সেতু

সোহাগ হোসেন কলারোয়া

সাতক্ষীরার কলারোয়া থেকে অপহরণের ১ মাস ১৪ দিন পর পুলিশের সহযোগিতায় ঢাকা মহাখালী থেকে ফাহমিদা আক্তার সেতু (২১) নামের এক নারীকে উদ্ধার করা হয়েছে বলে জানান মোছাঃ রাবেয়া খাতুন।
তিনি জানান ফাহমিদা আক্তার সেতু তার মেয়ে।
সেতুর পিতার নাম মোঃ মাজহারুল ইসলাম। তাঁরা সাতক্ষীরা থানার বৈকারি ইউনিয়ন খলিল নগরের বাসিন্দা। দুই বছর আগে পরিবারিক ভাবে সেতুর বিয়ে দেন কলারোয়া উপজেলার বামন আলী গ্রামের ছিদ্দিক হোসেনের পুত্র মোঃ সেলিম হোসেন সাথে।ভালোই চলছিলো তাদের সাংসারিক জীবন।গত ১০ মে ২০২২ ইং তারিখে সেতু বাবার বাড়ি বৈকারি খলিল নগর থেকে কলারোয়া বামন আলী গ্রামের উদ্দেশ্যে একা বের হয়। সেতু কলারোয়া পৌঁছালে হঠাৎ করে কার ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সেতুর শ্বশুরবাড়িতে যোগাযোগ করলে তারা বলেন সেতু সে খানে পৌঁছায়নি ।চারিদিকে খোঁজ খবর করার পরেও সেতুর কোন সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে তারা কলারোয়া থানা তে একটি নিখোঁজ অভিযোগ করেন সেতুর পরিবার।সেতুর খোঁজাখুঁজি অব্যাহত থাকে। হঠাৎ ১ মাস ১৪ দিন পর গত ২৪/৬/২০২২ তারিখে আনুমানিক রাত ১০:৩০ ঘটিকায় ০১৭৮৭৪২২০৭৮ নম্বর থেকে একটা কল আসে সেতুর বোন জামাই উজ্জ্বল হোসেনের মোবাইল ফোনে। তার নাম আল আমিন। তিনি এক জন পল্লী বিদ্যুত কর্মকর্তা।সেতুর বোন জামাই উজ্জ্বল হোসেন কে জানান সেতু এখন আহত অবস্থায় তার কাছে আছে। আমি ব্যাচেলর মানুষ এখানে তাকে রাখতে পারব না। আপনারা দ্রুত সেতুকে এখান থেকে নিয়ে যান। উজ্জল হোসেন বলেন আমরা সাতক্ষীরাতে থাকি এখান থেকে অনেকটা পথ।এর আশেপাশে আমাদের তেমন কোন আত্মীয় নেই যে আপনার ওখানে যেতে পারে। আমরা কাল সকালে রওনা দিচ্ছি দুপুরের ভিতরে পৌঁছে যাব।আপনি অনুরোধক্রমে সেতু কে নিকটস্থ একটি থানাতে দেন আমরা সেখানে আসবো।
উজ্জলের কথামতো পল্লীবিদ্যুৎ কর্মকর্তা আলামীন তাকে জয়দেবপুর হোতাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। উজ্জল হোসেন আরো বলেন তাদের আগের করা নিখোঁজ অভিযোগটি কলারোয়া থানার এস আই এনামুলের কাছে ছিলো। সেই সুবাদে তিনি এস এই এনামুল কে ফোন সব খুলে বলেন এসআই এনামুল জয়দেবপুর হোতাপাড়া থানায় কথা বলেন এবং তাদেরকে সেখানে যেতে বলে। তাঁরা সময় নষ্ট না করে পরদিন মা রাবেয়া খাতুন ও বোনজামাই উজ্জল হোসেন জয়দেবপুর হোতাপাড়া থানা থেকে গিয়ে সেতু কে নিয়ে কলারোয়া থানায় আসেন। তাঁর সেতু শারীরিক অবস্থা খারাপ দেখে তাকে দ্রুত কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য পাঠানো হয়। সেতুর সমস্ত শরীরে কাঁটা দাগ, কামড়ানো দাগ, ফোলা রক্ত জমাট বাঁধা আঘাতের দাগ স্পষ্ট। এবং সে এখনো কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ বিষয়ে সেতু বলেন সে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় তার সম্পর্কের মামাতো ভাই ফিরোজ তাকে নানান ধরনের কথাবার্তা বলে ভয়-ভীতি দেখিয়ে সেখান থেকে নিয়ে চলে যায় এমনকি বলে তার ছোট ভাইকে মেরে ফেলা হবে যদি সে তার সাথে না যায়। সেতু কে নিয়ে একটি জায়গাতে দীর্ঘদিন আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং তাকে বারবার বিয়ে করার জন্য জোর করতে থাকে। বিয়েতে রাজি না হওয়ায় তার কাছে থাকা সমস্ত গহনা টাকা পয়সা কেড়ে নেওয়া হয়। গত ২৪ /০৬/২০২২ ইং তারিখে সেতু কে নিয়ে সে একটি জঙ্গলের দিকে চলে যায়। তাকে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে এক পর্যায়ে তারা গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে ফিরোজ।সে ফিরোজের হাতে কামড় দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে রাস্তার উপরে চলে আসে সে রাস্তার উপরেই আল-আমিন নামে একজন বিদ্যুৎ কর্মকর্তার সাথে দেখা হয় এবং সেতু তাকে সবকিছু খুলে বলে। আলামিন তাৎক্ষণিক তার বোন জামাইয়ের কাছে ফোন করে। এবং তার পরিবারের কথা মতো তাকে জয়দেবপুর হোতাপাড়া থানাতে রেখে আসে। পরে তার মা ও বোন জামাই গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে কলারোয়াতে আসে।সে ফিরোজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। কোন ধরনের থানাতে অভিযোগ হয়েছে কিনা জানতে চাইলে সেতুর বোনজামাই উজ্জ্বল বলেন মামলা প্রক্রিয়াধীন। এবিষয়ে বিবাদী সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

৪৫ টন ত্রাণসামগ্রী দিচ্ছে যশোর ইমাম পরিষদ
যশোর অফিস
সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে যশোর ইমাম পরিষদ। সোমবার সকালে ৪৫ টন ত্রাণসামগ্রী ও নগদ অর্থ নিয়ে সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গতদের উদ্দেশে রওনা দেয় সংগঠনটির একটি প্রতিনিধি দল।

এদিন সকালে যশোর সার্কিট হাউসের সামনে থেকে তিনটি ট্রাকে করে ত্রাণসামগ্রী যাত্রার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

উপস্থিত ছিলেন- জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ বেলায়েত হোসেন, মুফতি মুজিবুর রহমান, মাওলানা নাসিরুল্লাহ, মাওলানা নাজির উদ্দীন, মুফতি শামসুর রহমান, মুফতি হাফিজুর রহমান, মুফতি আবদুর রহমান এযাযী, মাওলানা আরিফুল্লাহ আলমগীর, মুফতি আব্দুল হান্নানসহ বিভিন্ন স্তরের নেতারা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, যশোর ইমাম পরিষদ নিজেদের সক্ষমতাকে পুঁজি করে মানুষের দুয়ারে হাত পেতে যতটা সম্ভব সিলেট-সুনামগঞ্জের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে এটা সত্যিই অনেক বড় কাজ। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। মানবিক বিবেচনায় বন্যার্তদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।

ইমাম পরিষদের নেতারা জানান, দেশের দুর্যোগ ও অসহায় পরিস্থিতিতে যশোর ইমাম পরিষদ দীর্ঘদিন ধরে অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। এর আগে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও চিকিৎসা সহায়তা বাবদ জেলা ইমাম পরিষদের উদ্যোগে ১ কোটি ২০ লাখ টাকা অনুদান দেওয়া হয়। এবার সিলেট বিভাগের বানভাসিদের জন্য প্রথম দফা ৪৫ টন ত্রাণসামগ্রী ও নগদ টাকা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে অর্থ সংগ্রহের মাধ্যমে আরও দেওয়া হবে বলে নেতারা জানান।

মোনাজাতের মাধ্যমে সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেন ইমাম পরিষদের ২৪ জন প্রতিনিধি। ৩টি ট্রাক ও দুটি মাইক্রোবাস বোঝাই ত্রাণবহরে নেতৃত্ব দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বেলায়েত হোসেন।

পুলিশের সামনে অধ্যক্ষের গলায় জুতার মালা, তদন্তে ২ কমিটি
নড়াইল প্রতিনিধি
পুলিশের সামনেই নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ওই কলেজের এক ছাত্রের গলায় জুতার মালা পরানোর ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের চৌধুরীকে। এ কমিটির অন্য দুই সদস্য হলেন-জেলা শিক্ষা অফিসার মো. ছায়েদুর রহমান ও সদর থানার ওসি শেখ শওকত কবীর।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার রিয়াজুল ইসলামকে আহবায়ক করে পুলিশ প্রশাসনের গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- ডিআই ওয়ান মীর শরীফুল হক ও পুলিশ পরিদর্শক (অপরাধ) রফিকুল ইসলাম। তাদের ৩০ জুনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে ।

মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যকারী ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার ছবি দিয়ে ফেসবুকে ওই কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রের পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগ তুলেন ওই কলেজের ছাত্র ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা। একই ধর্মের হওয়ায় তাকে সাপোর্ট দিচ্ছে- এমন অভিযোগ তুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে দেন। এ সময় তাদের পাশে পুলিশের অবস্থান দেখা গেছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত কলেজছাত্রের সঙ্গে আটক করা হয় অধ্যক্ষকে। তবে এ ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা না পাওয়ায় ওই দিনই থানা হাজত থেকে অধ্যক্ষকে ছেড়ে দেয় পুলিশ।

কিন্তু ভয়ে ও আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে সংখ্যালঘু হিন্দু পরিবারের ওই শিক্ষক পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন তার পরিবার। শুধু তাই নয়, ঘটনার পর থেকেই পরিবারের প্রধান আত্মগোপনে থাকায় ওই অধ্যক্ষের পরিবার গত ৯ দিন যাবত পুলিশ প্রহরায় অনেকটা গৃহবন্দি হয়ে আছেন।

এছাড়া ঘটনার পর থেকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ বন্ধ থাকার পাশাপাশি ওই এলাকায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে সেখানে একদিকে যেমন উত্তেজনা বিরাজ করছে, অন্যদিকে স্থানীয় হিন্দুদের মধ্যে রয়েছে আতঙ্ক।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ঘটনাটি ঘটলেও বিষয়টি খতিয়ে দেখতে সেদিনকার উপস্থিত জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নড়াইলে এ ঘটনার সূত্রপাত ১৭ জুন। ওই দিন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্র নিজের ফেসবুক আইডিতে বিজেপি নেত্রী নূপুর শর্মার ছবি দিয়ে পোস্ট করেন- ‘প্রণাম নিও বস ‘নূপুর শর্মা’ জয় শ্রীরাম’।

বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে কলেজের কিছু ছাত্র তাকে সেটি মুছে (ডিলিট) ফেলতে বলেন। এরপর ১৮ জুন সকালে অভিযুক্ত ছাত্র কলেজে আসলে তার সহপাঠীসহ সব মুসলিম ছাত্র তার গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও তাৎক্ষণিক বহিষ্কারের দাবি তুলে অধ্যক্ষের কাছে বিচার দেয়। কিন্তু ওই সময় ‘অধ্যক্ষ হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ায় তাকে রক্ষা করার চেষ্টায় ওই ছাত্রের পক্ষ নিয়েছেন’ এমন কথা রটানো হলে উত্তেজনা তৈরি হয়।

এ সময় বিষয়টি কলেজের গণ্ডি ছাড়িয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের বিরুদ্ধেও কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্ত ছাত্র ও অধ্যক্ষের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি দল ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতাকে লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে।

এরপর পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। দিনভর পুলিশ ও ছাত্র-জনতা দফায় দফায় সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। এ সময় মারাত্মক আহত হন কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ। ওই সময় বিক্ষুব্ধ জনতা কলেজের শিক্ষকদের ৩টি মোটরসাইকেল আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

এরপর জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার প্রবীর কুমার রায় ঘটনাস্থলে পৌঁছলে তাদের উপস্থিতিতে উত্তেজিত জনতা ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত ছাত্রের পাশাপাশি ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে দিয়েছিল। এ সময় গ্রেফতারের দাবি জানালে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস, অভিযুক্ত রাহুল দেব রায় ও তার বাবা বাবুল রায়কে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এসব ঘটনার কিছু ছবি ও ভিডিও ফেসবুকে আসে। এরপর থেকে পুলিশের উপস্থিতিতে অধ্যক্ষের গলায় জুতার মালা পরানোর ঘটনায় ক্ষোভ চলছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তার উপস্থিতিতে এ ধরনের পাশবিক উপায়ে সম্মানিত অধ্যক্ষকে অপমানিত করা হয়েছে, তাতে সারা দেশের শিক্ষক সমাজের সঙ্গে শান্তিপ্রিয় জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।

ভার্চুয়াল জগত ছেড়ে সেই প্রতিবাদ এবার মাঠেও নামছে। পুলিশের সামনে কী করে একজন শিক্ষককে এভাবে অসম্মান করা গেল, তা নিয়ে প্রশ্ন তুলে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে সোমবার (২৭ জুন) সদর উপজেলার বড়কুলা গ্রামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখা যায়, ওই পরিবারের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় পরিচয় দিয়ে পুলিশের অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করতে হয়। তাদের পরিবারের সদস্যরা বাড়ির বাইরে যেতে চাইলে পুলিশের অনুমতি নিয়ে যেতে হয়।

এ ব্যাপারে অধ্যক্ষের মা বনলতা বিশ্বাস বলেন, কলেজের ঘটনায় পুলিশ আমার ছেলেকে নিয়ে যাওয়ার পর আর বাড়ি আসেনি। আমার সঙ্গে ফোনেও যোগাযোগ করেনি।

একই বিষয়ে অধ্যক্ষের চাচাতো ভাই সুমিত্র কুমার বিশ্বাস বলেন, আমরা যতটুকু জেনেছি কলেজের ঘটনায় তাকে নিরাপত্তা দিয়ে থানা হেফাজতে রাখার পর ওই দিনই রিলিজ দেওয়া হয়েছে। তবে নিরাপত্তার অভাবে তিনি আর বাড়ি ফেরেননি। এরপর থেকে আমাদের বাড়িটিতে সবসময় পুলিশ পাহারায় রয়েছে। প্রথমদিকে বাড়ির ওঠানেই অবস্থান করলেও থাকার সমস্যার কারণে বাড়ির প্রবেশ মুখেই একটি সর্বজনীন মন্দিরে রাতদিন ২৪ ঘণ্টায় পুলিশ প্রহরায় রয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, অভিযুক্ত ছাত্র রাহুল দেব রায়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার পর সে কারাগারে আছেন। অন্যদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অব্যাহতি দিয়ে ওই কলেজের শিক্ষক আকতার হোসেন টিংকুকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, তখন জটিল পরিস্থিতি মোকাবেলার কাজে ব্যস্ত থাকায় অধ্যক্ষের গলায় কে-বা কারা কখন মালা পরিয়েছে তা লক্ষ্য করিনি। তবে এ বিষয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। দোষী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তদন্ত কমিটিকে আগামী ৩০ জুনের মধ্যে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

একই প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, কলেজ ভবন থেকে বের করে আনার সময় উত্তেজিত জনতার হাত থেকে অধ্যক্ষ ও শিক্ষার্থীকে বাঁচানোর জন্য পুলিশ হয়তো জুতার মালা পরানোর বিষয়টি লক্ষ্য করেনি। এসব ঘটনা তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটির গঠন করা হয়েছে।

ফেসবুকে পোস্ট নিয়ে বিতর্ক, নড়াইলের সেই কলেজছাত্র কারাগারে
নড়াইল প্রতিনিধি
ভারতের রাজনীতিবিদ নূপুর শর্মার ছবি ব্যবহার করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় গ্রেফতার কলেজছাত্রের রিমান্ড মঞ্জুর করেননি আদালত। রবিবার (২৬ জুন) আমলী আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি শওকত কবির।

এরআগে, ১৮ জুন সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ওই শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ওই শিক্ষার্থী নিজ ফেসবুক আইডি থেকে ভারতের রাজনীতিবিদ নূপুর শর্মার ছবি ব্যবহার করে তার বিতর্কিত মন্তব্যকে সমর্থন জানান। পোস্ট দেওয়ার পর গত ১৮ জুন সকালে ওই শিক্ষার্থী কলেজে আসে। তখন তার বন্ধুরা পোস্টটি মুছে ফেলতে বলে। তবে সে পোস্টটি মুছেনি। পরে শিক্ষার্থীরা বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জানান। এক পর্যায়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের সব শিক্ষকদের পরামর্শে অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। এরই মধ্যে শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে কলেজ চত্বরে থাকা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেন তারা। এছাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং অভিযুক্ত শিক্ষার্থীর গলায় জুতারমালা পরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে। ঘটনার সময় অন্তত ১০ জন ছাত্র-জনতা আহত হন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, ঘটনার পরদিন ১৯ জুন দুপুরে মির্জাপুর কলেজের হলরুমে নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি স্থানীয়দের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের সভাপতি অ্যাডভোকেট অচীন চক্রবর্ত্তী, সদর থানার ওসি শওকত কবির, স্থানীয় বিছালী ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক প্রমুখ।

সার্বিক বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অচীন কুমার চক্রবর্তী বলেন, কলেজ এখন বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের তদন্ত কমিটি কাজ করছে। আমরা কলেজে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করছি।

কুষ্টিয়ায় বেড়েছে পাটের চাষ
কুষ্টিয়া প্রতিনিধি
গত মৌসুমে ভালো দাম পাওয়ায় কুষ্টিয়ায় পাট চাষ বেড়েছে। অনুকূল আবহাওয়া, সেই সঙ্গে কৃষি প্রণোদনা পাওয়ায় জেলার কৃষকরা পাট চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তবে কুষ্টিয়ার খোকসায় অবস্থিত সরকার অনুমোদিত একমাত্র পাট বিক্রয় কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় চাষিরা কিছুটা চিন্তিত।

কুষ্টিয়ার মুখ্য পাট পরিদর্শক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় এক লাখ ২৫ হাজার ২৮০ একর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে চাষ হয়েছে এক লাখ ১৫ হাজার ২৮০ একর জমিতে।

এ বছর কুষ্টিয়া সদরে পাঁচ হাজার ৪২৬ একর, কুমারখালীতে ১২ হাজার ৫৮৭ একর, খোকসায় ১০ হাজার ৭৪৪ একর, মিরপুরে ১২ হাজার ৬৯৫ একর, ভেড়ামারায় ২২ হাজার ৯৪৬ একর এবং দৌলতপুরে ৫০ হাজার ৮৮২ একর জমিতে পাট চাষ হয়েছে। গত বছর জেলায় পাট চাষ হয়েছিল এক লাখ এক হাজার একর জমিতে।

কৃষকরা জানান, চৈত্রের শেষ ভাগে পাটের মৌসুম শুরু হয়। বৈশাখে পুরোদমে এর আবাদ হয়। পাট কাটা হয় আষাঢ় ও শ্রাবণে। এ সময় বৃষ্টি বেশি হলে সহজে জাগ দিতে পারেন চাষিরা। এতে ভালো পাট পাওয়া যায়। তবে কোনও কারণে পানির অভাব দেখা দিলে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়।
পাট অধিদফতর বলছে, গতবার পাটের ফলন যেমন বেশি হয়েছে, তেমনই দামও ভালো পেয়েছেন কৃষকেরা। ফলে চাষিরা বেশ লাভবান হয়েছেন। এবারও তারা লাভের আশা করছেন। কারণ সরকার ধান, চাল, গম, ভুট্টা, চিনি ও সার ছয়টি পণ্য মোড়কিকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করেছে। এখন পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।

মিরপুর উপজেলার পাট চাষি আব্দুল কুদ্দুস শেখ বলেন, ‘চলতি বছর একবিঘা জমিতে পাট চাষ করেছি। তবে দাম নিয়ে কিছুটা চিন্তিত রয়েছি। আশা করি, সরকার এবারও চাষিদের কাছ থেকে ন্যায্য দামে পাট কিনবেন।’

কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের পাট চাষি বজলুর রহমান বলেন, ‘দুই বিঘা জমিতে পাট চাষ করেছি। পাট গাছের বয়স দেড় মাস পূর্ণ হয়েছে। গাছ ও পাতা অনেক ভালো আছে। এবারও ভালো ফলন পাবো।’

একই উপজেলার পান্টি ইউনিয়নের বড় ভালুকা গ্রামের আবু দাউদ বলেন, ‘গত বছর পাটের চাষ ছিল না। কিন্তু বাজারে ভালো দাম ছিল। তাই এবার আড়াই বিঘা জমিতে পাট চাষ করেছি।’

যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের কৃষক ফজুল শেখ বলেন, গত বছর কৃষকেরা প্রতি মণ পাটে তিন থেকে প্রায় চার হাজার টাকা দাম পেয়েছেন। প্রতি বিঘায় বীজ বপন থেকে ঘরে তোলা পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘায় প্রায় ১০ মণ পাটের ফলন পাওয়া যায়।

কুমারখালী উপজেলার কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, ‘বাজারে ভালো দাম, অনুকূল আবহাওয়া এবং সময়মতো কৃষি প্রণোদনা পাওয়ায় কৃষকেরা পাট চাষে আগ্রহ বাড়িয়েছেন। উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে পাট চাষ হয়েছে। কৃষকদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি প্রশিক্ষণ, বীজ বিতরণ ও সার বিনামূল্যে দেওয়া হয়েছে।

কুষ্টিয়ার মুখ্য পাট পরিদর্শক মো. সোহরাব উদ্দিন বিশ্বাস বলেন, ‘কৃষক যেন ভালো দাম পান এ জন্য সরকার বিদেশে পাট ও পাটজাত পণ্য রফতানি করার পদক্ষেপ গ্রহণ করেছে এবং পাটের ব্যবহার বাড়ানোর জন্য নতুন আইন করেছে।’

তিনি আরও বলেন, ‘কুষ্টিয়া জেলায় প্রায় দুই লাখ পাট চাষি রয়েছে। পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলার ছয়টি উপজেলার ১৮ হাজার চাষিকে প্রণোদনা দেওয়া হয়েছে। এরমধ্যে চাষি প্রতি ১২ কেজি সার ও কিটনাশক দেওয়া হয়েছে।’

এই পাট কর্মকর্তা বলেন, ‘গত বছর কৃষক দাম ভালো পাওয়ায় এবার পাট চাষ বেশি করছেন। সেই সঙ্গে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতে ২০১০ সালের আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কুষ্টিয়ায় এর চাহিদা বেড়েছে।’