Home আঞ্চলিক জনগণ যখন কষ্ট থাকে, তাদের পাশে থাকে বিএনপির নেতাকর্মীরা: মনা

জনগণ যখন কষ্ট থাকে, তাদের পাশে থাকে বিএনপির নেতাকর্মীরা: মনা

31

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, যেকোনো দুর্যোগ অসহায় মানুষের পাশে থাকা বিএনপির ধর্ম। বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম হামলা-মামলা অব্যাহত রয়েছে। সরকারের সীমাহীন অত্যাচারের রয়েছে তারপরও বিএনপির নেতাকর্মীরা উত্তরাঞ্চলের বন্যার্তদের পাশে দাড়িয়েছে। তিনি বলেন, নির্যাতন করে, কষ্ট দিয়েও বিএনপিকে জনগণের কাছ থেকে সরানো যাবে না। জনগণ যখন কষ্টে থাকে, তাদের পাশে ছুটে যায় বিএনপির নেতাকর্মীরা। এটাই বিএনপি নেতাকর্মীদের ধর্ম। সোমবার (২৭ জুন) দুপুরে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে উত্তরাঞ্চলের বন্যার্তদের সাহায্যের্থে খুলনা মহানগর বিএনপির জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বানভাসী মানুষের সাহাযার্থ্যে খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান জানান।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় জরুরী সভায় বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তারিকুল ইসলাম জহির, স ম আ রহমান, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু,আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, শাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, কে এম হুমায়ূন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী মিজানুর রহমান, গাজী আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, আলমগীর হোসেন, ফারুক হোসেন হিল্টন, তারিকুল ইসলাম,খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মুজিবর রহমান, মাসুদ খান বাদল, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, ইসতিয়াক আহমেদ ইসতি, মোঃ জাহিদুর রহমান রিপন, ডাঃ হালিম মোড়ল, মোঃ আসলাম হোসেন, মোঃ আব্দুস সালাম হাওলাদার, মোঃ ফরহাদ হোসেন, জাকির ইকবাল বাপ্পী, মোঃ মাঈদুল হক টুকু, ইয়াজুল ইসলাম এপোলো, মেসকাত আলী, বায়েজিদ হোসেন, হানিফ শেখ, মুনসুর আজাদ, মাসুদ খান, নুর আলম নুর, মোঃ সেলিম হোসেন, এস এম আশিকুর রহমান, হাসান মাহমুদ, মাজাহারুল ইসলাম রাসেল,এস এম ইউসুফ,নাজিম উদ্দিন শামীম, রাজু আহমেদ, ইয়াসিন গাজী, আরিফ মোল্লা তূর্য, এস এম নয়ন হোসেন, ইমরান সালেহ সিফাত, নাজের মাহমুদ নিবিড়, তামিম খান, এস এম সাকিব রেজা,মাহমুদুল আলম ছাহিল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে এড. শফিকুল আলম মনাকে আহবায়ক ও চৌধুরী শফিকুল ইসলাম হোসেনকে সদস্য সচিব করে উত্তরাঞ্চলের বন্যার্তদের সাহাযার্থ্যে ৩১ সদস্যের ত্রান কমিটি গঠন করা হয়।