Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

26

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মোংলায় প্রীতি ফুটবল ম্যাচ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মোংলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে অংশ গ্রহণ করেন উপজেলা অফিসার্স একাদশ ও উপজেলা সোনালী অতীত একাদশ। খেলায় উভয় দলই তিনটি করে গোল দেন। যার ফলে খেলার ফলাফল ড্র/সমান-সমান হয়। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। খেলা শেষে প্রধান অতিথি উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন।

থানায় লিখিত অভিযোগ: খুলনার নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগ
স্টাফ রিপোর্টার
খুলনার মোস্ত’র মোড় এলাকায় কেডিএ’র নিয়ম বর্হিভূতভাবে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। দৌলতপুরের আলাউদ্দিন নামক এক ব্যক্তির বিরুদ্ধে নিয়ম বর্হিভূতভাবে ভবন নির্মাণের কারণে দিঘলিয়ার আব্দুল্লাহ খান তপু গত ১৮ জুন খুলনার হরিণ টানা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল্লাহ খান তপু খুলনার মোস্তোর মোড় এলাকায় বিশ্বাস প্রোপার্টিজ থেকে চার শতক জমি ক্রয় করেন। তার জমির পাশে দৌলতপুরের আলাউদ্দিন নামে আরেক জন জমি ক্রয় করে বিশ্বাস প্রোপার্টিজ এর কাছ থেকে । কিন্তু কেডিএ- এর অনুমতি ছাড়া নিয়ম বহির্ভূতভাবে তিনি (আলাউদ্দিন) একটি পাঁচ তলা ভবন নির্মাণ করছেন । নিয়ম অনুযায়ী ১-২ফুট ছেড়ে বাড়ি নির্মাণের কথা থাকলেও তিনি তা করেননি। প্রাথমিকভাবে বাধা দিলে তিনি জবাবে বলেন ১-২ ফুট জায়গা ছেড়ে দিয়ে বাড়ি নির্মাণ করা হবে। কিন্তু তিনি জায়গা না ছেড়ে সীমানা প্রাচীরসহ বাড়ি নির্মাণ করেছেন। এ ব্যাপারে তার সঙ্গে তপু মোবাইলের মাধ্যমে কথা বললে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন হুমকি দেন। এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল্লাহ খান তপু কেডিএ বরাবর ও লিখিত অভিযোগ করেন।

মহানগরীর ২২টি মোড়ের সৌন্দর্যবর্ধনের কেসিসি এবং খুবির চুক্তি
খবর বিজ্ঞপ্তি
‘‘খুলনা সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’’ প্রকল্পের আওতায় মহানগরীর গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ বাস্তবায়নে কেসিসি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর উপস্থিতিতে কেসিসি’র পক্ষে প্রকল্পের পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আর্কিটেকচার ডিসিপ্লিনের ‘‘রিসার্চ এন্ড ডিজাইন কনসালটেন্সি ইউনিট (আরডিসিইউ)’’-এর পরিচালক প্রফেসর ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইন স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সভায় সিটি মেয়র বলেন, খুলনাকে পরিচ্ছন্ন ও নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ কাজের সুফল পেতে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। মহানগরীর গুরুত্বপূর্ণ এ মোড়গুলি আধুনিকায়ন করা হলে শহরের যানজট নিরসনে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রকল্পভুক্ত মোড়গুলি হচ্ছে বঙ্গবন্ধু চত্বর (ময়লাপোতা মোড়), সোনাডাঙ্গা থানার মোড়, খুলনা মেডিকেল কলেজের সামনে, বয়রা বাজার মোড়, বয়রা মহিলা কলেজ মোড়, শিববাড়ি মোড়, বৈকালী মোড়, গোয়ালখালী মোড়, নতুন রাস্তার মোড়, দৌলতপুর মহসিন মোড়, রয়্যাল চত্বর, পিটিআই মোড়, টুটপাড়া কবরখানা মোড়, শান্তিধাম মোড়, পাওয়ার হাউজ মোড়, জোড়াগেট মোড়, নূর অপটিক্যাল মোড়, কেসিসি সুপার মার্কেট মোড়, কোর্ট মোড়, সদর থানার মোড়, পিকচার প্যালেস মোড় ও ডাকবাংলো মোড়। প্রকল্পের আওতায় মোড়সমূহের সম্প্রসারণসহ রোড মার্কিং, জেব্রা ক্রসিং, রাউন্ড এ্যাবাউট, ফোয়ারা/ভাষ্কর্য নির্মাণ ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়ন করা হবে। এ কাজে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৪৬ লক্ষ টাকা।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সচিব (উপসচিব) মোঃ আজমুল হক, প্রধান প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ সিরাজুল হাকিম, সহযোগী অধ্যাপক শেখ মোঃ মারূফ হোসাইন ও রুমা আসাদ, সহকারী অধ্যাপক ড. সিফাত সরোয়ার, কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

কয়রায় অপদ্রব্য পুশ করা বাগদা চিংড়ি মাছ সহ ১ জন আটক
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ৪০ কেজি বাগদা চিংড়ি মাছ সহ ১ জনকে আটক করেছে উপজেলা মৎস্য অফিস। জানা গেছে গতকাল রবিবার সকাল ৭ টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক অভিযান চালিয়ে দালাল বাড়ির মোড় এলাকা থেকে এ সকল পুশকরা বাগদা চিংড়ি সহ সাজিদুল ইসলাম আটক করে। পরে তার নিকট থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পুশকরা বাগদা চিংড়ি মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক বলেন, এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে ১০ম শ্রেণীর ছাত্রীকে অপহরন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে রাস্তা থেকে অপহরণ করেছেন ইব্রাহিম চঞ্চল (২৪) নামে এক যুবক। ইব্রাহিম নগরির খানজাহান আলী থানাধীন আটরা শিল্প এলাকার আফিল গেটের ইসমাইল সানার পুত্র । ২৫ জুন ইব্রাহিম চঞ্চল তার পিতা ইব্রহিম সানা ও মাতা মোসাঃ মুন্নি বেগম এর বিরুদ্ধে খানজাহান আলী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন স্কুল ছাত্রীর পিতা। যার নং ১৬ তাং ২৫/০৬/২২ইং। মামলার এজাহার সূত্রে জানা যায়, আটরা আফিল গেট এলাকার মৃত আব্দুল মকিম তালুকদারের পুত্র ও মুজের খা এর বাড়ির ভাড়াটিয়া আটরা শ্রিনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী (১৬) কে বিদ্যালয়ে যাতায়াতের পথে ইব্রাহিম চঞ্চল প্রেমের প্রস্তাব দেয়। উক্ত প্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রতিনিয়ত স্কুলছাত্রীকে বিভিন্ন ভাবে উত্যক্ত করতে থাকে ইব্রাহিম। ফলে স্কুলছাত্রীর বাবা এ বিষয়টি নিয়ে ইব্রাহিম এর পিতা মাতার নিকট অভিযোগ দেন। ইব্রাহিমের পিতা মাতার কাছে মৌখিকভাবে বিষয়টি জানান এরপর থেকে সে আরো বেপরোয়া হয়ে উঠে। গত ২২ জুন বেলা ৩ টার দিকে বাড়ির পাশে বাগান সংলগ্ন রাস্তায় হাটাহাটি করতে থাকে ওই স্কুলছাত্রী। এসময় ইব্রাহিম বিয়ের প্রলোভন দেখিয়ে নাবালিকা ওই স্কুলছাত্রীকে অপহরন করে নিয়ে যায়। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন খান বলেন, অপহরণ মামলার ২ নং আসামী ছেলের পিতা ইসমাইল সানা (৪৪) কে আফিলগেট এলাকা থেকে ২৫ জুন বিকাল ৪ টায় গ্রেফতার করা হয় , এবং অপহরন হওয়া স্কুল শিক্ষার্থীকে ২৫ জুন রাত ১১ টায় গোপালগজ্ঞ এর মোকসেদপুর থেকে উদ্ধার করা হয়। বাকি আসামি গ্রেপ্তার এর জন্য অভিযান অব্যহত রাখা হয়েছে। উদ্ধারকৃত ভিকটিমকে খুলনা মেট্রোপলিটন আদালত ৩ এর বিচারক সুমাইয়া কায়সার কিশোরী সংশোধন (বাগেরহাট) প্রেরন এবং আটককৃত আসামিকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

ঈদুল আযহাকে সামনে রেখে শিরোমণি বাইপাস সড়কে সক্রিয় ছিনতাই চক্র
ফুলবাড়ীগেট প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাই চক্র। প্রতি বছর ঈদ এলেই প্রতারক চক্র, চোর ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। বাসস্ট্যান্ড, রেলওয়ে, হাসপাতালসহ বিভিন্ন স্থানে মানুষজনকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে নগদ অর্থসহ, স্বর্ণালঙ্কার, মোবাইল সেট অথবা প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এবার ও ঈদুল আযহাকে সামনে রেখে তারা নগরীর বিভিন্ন স্থানে চুরি- ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। ঈদকে ঘিরে বিভিন্ন জেলা থেকে মানুষজন গ্রামের বাড়িতে ঈদ করার জন্য আসে। অনেকে গভীর রাতেও একা কিংবা পরিবার-পরিজন নিয়ে রাত করে তাদের গন্তব্যে ছুটে যান। তাই তাদের নিরাপত্তার জন্য চোর ও ছিনতাইকারীদের কবল থেকে বাঁচতে থানা এলাকার বিভিন্ন স্থানে পুলিশ পাহারা জোরদারের প্রয়োজন বলে মনে করছেন সচেতনমহল। পুলিশ বলছে, ঘটনাপ্রবণ এলাকায় বাড়তি নজর রয়েছে তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, ছিনতাইয়ে জড়িতদের বেশির ভাগই কিশোর, উঠতি তরুণ ও গাড়িচালক।আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সংগঠিত হতে শুরু করেছে এসব অপরাধী চক্র। বিভিন্ন গরুর হাটেও এদের টার্গেটে রয়েছে। কোমল পানীয় বা বোতলের পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে তা তুলে দেওয়া হয় তৃষ্ণার্তের মুখে। তা খেয়ে অজ্ঞান হলেই চক্রের অন্য সদস্যরা তাকে বাঁচানোর নাম করে নিরাপদে নিয়ে সব কিছু হাতিয়ে নিয়ে রাস্তায় ফেলে চলে যায়। গণপরিবহনের আসনে ক্লোরোফোম জাতীয় রাসায়নিক পদার্থ লাগিয়েও অজ্ঞান করা হচ্ছে। ডাবের পানি, জুস, চা, কফি, পান, খেজুর, ঝালমুড়ি, শক্তিবর্ধক হালুয়া, চটপটি, ক্রিমজাতীয় বিস্কুট, চকলেট, রঙিন পানীয় ইত্যাদি খাবারের সঙ্গে মেশানো হচ্ছে চেতনানাশক। সিএনজি অটোরিকশা চালক সেজেও ধোঁকা দেওয়া হয়। বাসের যাত্রী সেজে পাশে বসে খোশগল্পে ঘনিষ্ঠ হয়ে গন্ধ শুঁকিয়ে বা নাকে-মুখে মলম লাগিয়ে অজ্ঞান করা হয়। অটোরিকশা বা মাইক্রোবাস ব্যবহার করে যাত্রী হিসেবে গাড়িতে তুলে উদ্দেশ্য হাসিল করে অপরাধীচক্র। সব হাতিয়ে নেওয়ার পর অজ্ঞান অবস্থায় যাত্রীকে গাড়ি থেকে রাস্তার পাশে ফেলে দিয়ে সটকে পড়ে। অজ্ঞান পার্টির সদস্যরা যেসব মলম বা ওষুধ ব্যবহার করে তা মারাত্মক বিপজ্জনক। পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যুও ঘটে। অভিযানে আটক এসব ছিনতাইকারীদের বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ জোগাড় করতে না পারায় তারা সহজেই রেহাই পেয়ে যায়। কিছু ভুক্তভোগী মামলা করেন, অনেকেই করেন না। বিভিন্ন পেশাজীবীর মধ্যে কারা ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে তাও খতিয়ে দেখছে পুলিশ। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পথচারী ও যাত্রীদের চলার পথে সতর্ক ও সচেতন থাকা অতি জরুরি বলে মনে করেন তিনি। তিনি আরো বলেন, এবারের ঈদের কেনাকাটা নির্বিঘ্নে করতে শিরোমনি ,ফুলবাড়ীগেট সহ থানা এলাকার শপিংমল ও বিপণিবিতান কেন্দ্রগুলোতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মার্কেটের আশপাশে এবং গভীর রাত পর্যন্ত শিরোমনি বাইপাস সড়ক, বিভিন্ন পয়েন্টে, সড়কে, গলির মাথায় পুলিশের টহলে পাশপাশি সাদা পোশাকেও পুলিশও দায়িত্ব পালন করবে।সাধারন মানুষ কেনাকাটা করে নির্বিঘ্নে ঘরে ফিরে পরিবারের সদস্যদের নিয়ে ঈদ আনন্দ উপভোগ করবে বলে তিনি আশা করেন।

বটিয়াঘাটায় এক নারীর বিরুদ্ধে সরকারি রাস্তা দখল সহ নানাবিদ অভিযোগ
স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটা উপজেলার গজলমারি রহিম সড়ক এলাকার এক নারীর বিরুদ্ধে সরকারি রাস্তা দখল সহ নানাবিদ অসামাজিক কার্যকলাপের অভিযোগে এলাকাবাসী আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, ঐ এলাকার সনিয়া আক্তার নুপুর নামে এক নারী বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির প্রভাব খাটিয়ে এলাকার সরকারি রাস্তা সহ নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত।
এ নিয়ে এলাকার গনমান্য ব্যক্তিবর্গ কয়েক দফা শালিশি করেও কোনো সুফল মেলেনি।
নিরুপায় হয়ে ভুক্তভোগীরা আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন দপ্তরে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনার ধারাবাহিকতায় এ ব্যাপারে পত্রিকার চেয়ে রোববার সকালে বটিয়াঘাটা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।
বিক্ষোভ সমাবেশ তারা জানান, সনিয়া আক্তের নুপুর এর বসতবাড়ীর পাশ দিয়া একটি চলাচলের রাস্তা সহ এলাকাবাসী চলাচলের রাস্তা বন্ধ করিয়া ইং-০৮/০৬/২০২২ তারিখ সকালে রাস্তার মাটি খনন করে পাকা প্রাচীরের কাজ শুরু করে।
এ সময় এলাকাবাসী বাধা দিতে গেলে সোনিয়া আক্তার তাদের উপর চড়া হয়ে থানায় একটি মিথ্যা অভিযোগ করেন।
তারা বলেন, ওই নারী এলাকার যুবকদের মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি এবং কৌশলে’ ফাঁদে ফেলে টাকা পয়সা আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে সনিয়া আক্তার নুপুর মুঠোফোনে জানান, যতটুকু জমি কেনেছ ততটুকু তুমি ছাড়া কোনদিন সরকারি রাস্তা দখল করিনি, এসব বানোয়াট মিথ্যা।
নারী বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির প্রভাব খাটিয়ে এলাকার সরকারি রাস্তা সহ নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত।
এ বিষয়ে বটিয়াঘাটা থানার ওসি জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিব।

ফকিরহাটে মাতৃত্বকালীন ভাতা গ্রহণকারী মায়েদের প্রশিক্ষণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদে ‘মাতৃত্বকালীন ভাতা গ্রহণকারী দরিদ্র মায়েদের সচেতনাতা মূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। রোববার সকাল ১১টায় বেসরকারী সমাজিক উন্নয়ন সংস্থা সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা ১৪৪জন নারীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন করেন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহিরদিয়া-মানসা ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার জেলা সমন্বয়কারী শেখ ফরহাদ হোসেন, প্রকল্প সমন্বয়কারী প্রশান্ত কুমার, ইউপি সদস্যবৃন্দ ও ভাতা উপকারভোগী মায়েরা। উল্লেখ্য সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা উপজেলার ১৪৪জন মায়ের মাসিক ৮০০ টাকা হারে ৬৩ মাস ভাতা প্রদান ও বিভিন্ন সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করে আসছেন।

ফকিরহাটের ধনপোতা এলাকায় চোরের উপদ্রবে জনগন অতিষ্ট
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামে চুরির ঘটনা চরম ভাবে বৃদ্ধি পেয়েছে। চোরের উপদ্রবে স্থানীয় জনগন অতিষ্ট হয়ে পড়েছেন। কোন কোন স্থানে রাত জেগে পাহারা দিয়েও চুরি রোধ করা যাচ্ছে না। তাই ভুক্তভোগী পরিবার গুলি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেণ। জানা গেছে, বর্তমানে বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামে চুরির ঘটনা চরম ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিরাতে কোন না কোন বাড়ি বা মৎস্য ঘেরে চুরির ঘটনা ঘটছে। গত একসপ্তাহের ব্যবধানে উক্ত গ্রামে বেশ কয়েকটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমানে মাছ চুরি করে পালিয়েছে অজ্ঞাত চোরেরা। এর মধ্যে ধনপোতা গ্রামের মাহম্মুদ মোহরীর দুই বিঘার মৎস্য ঘের, কনেক পালের দুই বিঘার মৎস্য ঘের, ডাঃ আমল পালের দুই বিঘার মৎস্য ঘের, আলতাব হোসেনের পুকুর ও মৎস্য ঘেরে বিষ দিয়ে বিপুল পরিমানে চিংড়ী ও সাদা মাছ চুরি করে পালিয়েছে। এছাড়া হতদরিদ্র মাহেন্দ্র চালক আল আমীন ও ফিরোজ শেখ নিজ বাড়ীর ভিতর রেখে দেওয়া মাহেন্দ্র গাড়ী হতে ব্যাটারী চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনা ঘটলেও ভুক্তভোগীদের কেউ সংশ্লিষ্ট মডেল থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের করেননী।

বিপিজেএ’র সভাপতির হজ্ব যাত্রা উপলক্ষে সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম এর পবিত্র হজ্ব যাত্রা উপলক্ষে তার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন) দুপুর দেড়টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখা আয়োজিত সংগঠনের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের ইমাম হাফেজ মোঃ ইউসুফ হাবিব।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল এর নির্বাহী সম্পাদক আহমেদ আলী খান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু হাসান, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, বিএফইউজে’র যুগ্ম-সম্পাদক হেদায়েত হোসেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সহকারি সম্পাদক আহমেদ মূসা রঞ্জু, রীতা রানী, খঃ রহমান কবিরুজ্জামান বাপ্পী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দেবব্রত রায়, সাবেক সাধারণ সম্পাদক এম এ হাসান, সহ-সভাপতি বাহাউদ্দিন বাহার, যুগ্ম-সম্পাদক যথাক্রমে কাজী শান্ত, হেলাল মোল্লা, কোষাধ্যক্ষ সাগর সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক সোহেল রানা, সদস্য যথাক্রমে কামরুল আহসান, আরজি উজ্জল, মামুন হাওলাদার, তুফান গাইন, শেখ শান্ত, আব্দুর রাজ্জাক, সেলিম গাজী, ওবায়দুল হক তালুকদার, জায়েদ আঁকন, ইমাম হোসেন সুমন, জিকু আলম প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনায় জাহিদুল ইসলাম সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

সাতক্ষীরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে রোভিং সেমিনার
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
২০২১-২২ অর্থ বছরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা’র আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে ডিএই, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. ফজলুল হকের সভাপতিত্বে রোভিং সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের সকল সেক্টরে আমূল পরিবর্তন ঘটিয়েছে। বাংলাদেশের নিজস্ব অর্থায়ণে স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ করায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এমপি রবি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্বাধীন বাংলাদেশ, আর জননেত্রী শেখ হাসিনার অবদান দেশের নিজস্ব অর্থায়ণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পদ্মাসেতুর বাংলাদেশ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা’র উপ-পরিচালক কৃষিবিদ মো. নূরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সিএসও (বি আর আর আই) কর্মকর্তা কৃষিবিদ ড. তাহমিদ হোসেন আনসারী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি জেলা প্রশিক্ষণ অফিসার এস.এম খালিদ সাইফুল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবহাওয়া অধিদপ্তর সাতক্ষীরা’র অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, দেবহাটা কৃষি অফিসার শরীফ মো. তিতুমীর, সদর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার অমল ব্যানার্জী প্রমুখ। উপজেলা কৃষি অফিসার, উপসহকারী কৃষি অফিসার, কৃষক ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ ২ শতাধিক ব্যক্তিরা রোভিং সেমিনারে অংশ নেয়।

চৌগাছার অবৈধ পশু হাট বন্ধের দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসী
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
যশোরের চৌগাছার অবৈধ পশু বন্ধের দাবিতে গতকাল রোববার দুপুরে পুড়াপাড়া বাজারে এক কিলোমিটার জুরে মানববন্ধন করেছে গ্রামবাসী। গ্রামবাসীর দাবি পুড়াপাড়ার পশু হাটের দিনে চৌগাছার অবৈধ পশুহাট চালু থাকায় সরকার প্রতি বছর কোটি টাকার রাজস¦ হারাচ্ছে। এ নিয়ে মহেশপুরের পুড়াপাড়া বাজারে ব্যবসায়ী,বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মী ও এলাকাবাসী এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মহেশপুরের মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান,ইউপি সদস্য আব্দুল কাদের,পুড়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুজিন আলী,সাধারণ সম্পাদক আলমগীর কবির, ইউপি সদস্য শাহিনুর রহমান, বেন্টু মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভূমি মন্ত্রোনালয় ও হাইকোর্ট থেকে দুই বছর পূর্বে চৌগাছার পশুহাটকে অবৈধ হাট ঘোষনা করা হয়েছে। তার পরেও যশোরের জেলা প্রশাসক ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা অবৈধ হাট বন্ধের কোন পদক্ষেপ নেয়নি। ফলে প্রতি বছর সরকার পুড়াপাড়া পশু হাট ইজারা বাবদ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। আর চৌগাছার অবৈধ পশু হাটের কোটি কোটি টাকা যাচ্ছে কোথায়?
বক্তারা আরো বলেন অবিলম্বে যশোরের চৌগাছার অবৈধ পশু বন্ধ করতে হবে। পুড়াপাড়ার পশু হাটের দিনে চৌগাছার অবৈধ পশুহাট চলতে পারেনা।

বটিয়াঘাটায় অজ্ঞতা ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের শৈলমারী নদীর হাটবাটি-হোগলবুনিয়া গেট সংলগ্ন এলাকায় অজ্ঞতানামা (৫৫) নামের এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী। ভাসমান লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানার এসআই মনোজ কুমার ঘোষ সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছায় গতকাল ভোর ৫ টার দিকে। কিন্তুু ততক্ষণে নদীতে জোঁয়ার এসে যাওয়ায় লাশটি পানিতে নিমজ্জিত হওয়ার কারনে লাশটি উদ্ধার করতে সক্ষম হননি তাঁরা। পরক্ষণেই নৌ-পুলিশ, পিবিআই, সিআইডি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থলে পৌঁছে ৩/৪ ঘন্টা অভিযান চালিয়ে ভাঁটার সময়ে সকল বাহিনীর সমন্বয়ে লাশটি উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত লাশটির পরনে কোন বস্ত্র ছিলো না। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির সনাক্তকরণের প্রক্রিয়া চলছিলো বলে নৌ-পুলিশের এসআই আঃ মুন্নাফ জানান।

ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী রুমার বাড়িতে হামলা বাগেরহাট ছাত্রদলের নিন্দা
খবর বিজ্ঞপ্তি
রামপালে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী সারমিন সুলতানা রুমার বাড়িতে হামলা, গাছপালা কেটে সাবাড় করে দেওয়া ও মৎস্যঘের কেটে দিয়ে আর্থিক ক্ষতি করার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা ছাত্রদল নেতৃবৃন্দ। শনিবার পাঠানো এক বিবৃতিতে তারা এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের শাস্তি দাবী করে জানান, উপজেলার সোনাতুনিয়া গ্রামের নিহত যুবদলের সভাপতি মো. আতিয়ার রহমানের হত্যা মামলার আসামিরা গত বৃহস্পতিবার সকালে আওয়ামীগের নামধারী সন্ত্রাসীদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতিতা ছাত্রদল নেত্রী রুমার গ্রামের বাড়িতে হামলা করে গাছপালা কেটে সাবাড় করে। এসময়ে তারা তার মৎস্যঘেরের বেড়িবাঁধ কেটে দিয়ে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি করে এবং তার মাতা সুলতানা বেগম কে ভয়ভীতি প্রদান ও হুমকি দেয়। বিবৃতিদাতারা হলেন বাগেরহাট জেলা ছাত্রদল সভাপতি গোলাম রসূল তরফদার নেওয়াজ, সহ সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান সোহেল, রামপাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম সোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, মোফাজ্জল হুসাইন বাদল প্রমুখ

ডুমুরিয়ায় একই চাষীর দুটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, দুই লক্ষ টাকার ক্ষতি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় একই মৎস্য চাষীর দুটি ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে হতদরিদ্র ওই চাষীর প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গত শুক্রবার উপজেলার নলঘোনা বিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানা পুলিশের দ্বার¯’ হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের উলা গ্রাম¯’ মোনতাজ শেখের ছেলে ক্ষতিগ্রস্ত চাষী মাহাবুর রহমান শেখ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, নলঘোনা বিলে ৫ বিঘা জমি হারিতে নিয়ে দুটি মৎস্য ঘের কেটে পাঁচ বছর যাবত মাছ চাষ করে জীবিকা অর্জন করে আসছে চাষী মাহাবুর রহমান। ঘটনার দিন গত শুক্রবার সকালে ঘেরে গিয়ে দেখেন ঘেরে থাকা গলদা চিংড়ি মরে সাবাড় হয়ে গেছে এবং ভাসমান মাছ থেকে বিষের দূর্গন্ধ ছুটছে। এটি তার উপার্জনের একমাত্র উৎস,এ ঘটনায় পথে বসেছেন তিনি এমনটি উল্লেখ করে চাষী মাহাবুর রহমান বলেন,হারি নেয়াকে কেন্দ্র করে শত্রুতার জের হিসেবে এ ঘটনা ঘটতে পারে। এতে তার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যব¯’া গ্রহণ করা হবে।

দাকোপ থানা পুলিশের অভিযানে ২”শত” পিছ ইয়াবা সহ আটক ০১
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ রাসেল গাজী নামে এক ব্যবসায়িকে আটক করেছে দাকোপ থানা পুলিশ। দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নির্দেশনায় এসআই আকরাম হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় মোংলা থানাধীন শেলাবুনিয়া গ্রামের কাদের গাজীর ছেলে রাসেল গাজি (২১) কে দাকোপের লাউডোব ইউনিয়নের খুটাখালি বাজার সংলগ্ন বাজুয়া খেয়াঘাটের সামনে থেকে ২শত পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয।
থানা পুলিশ জানায় পরবর্তীতে বাদীর এজাহারের প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দাকোপ থানায় মামলা দায়ের করে পুলিশ প্রহরার মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। দাকোপ থেকে মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত।

মহেশপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ দিবস পালন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহেশপুর প্রেসক্লারের সভাপতি আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, কৃষি কর্মকর্তা হাসান আলী, উপজেলা প্রকৌশলী শাহরিয়ার আকাশ প্রমুখ।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ২৬ জুন (রবিবার) ‘সিটিজেন চার্টার এন্ড গ্রিভেন্স রেড্রেস সিস্টেম (জিআরএস)’-১’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর উদ্দেশ্য রয়েছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবা সহজীকরণ। তিনি আরও বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করা দরকার। তাতে যেনো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান অনুপ্রাণিত হয়।
উপাচার্য বলেন, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি বিধিবিধান প্রতিপালন এবং একই সাথে কর্মরতদের সুবিধা-অসুবিধা দেখাও জরুরি। কেউ যেনো সংক্ষুব্ধ না হয়, কারও কোনো অভিযোগ থাকলে, প্রাপ্তি থাকলে তা নিষ্পত্তি দরকার।
উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট ও পরিচালকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ভূমিকার কথা উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় তারা অন্যতম চালিকাশক্তি। তাই আইকিউএসি যে বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. মখলেছুর রহমান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনপর্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. মখলেছুর রহমান এবং ইউআরপি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাহমুদ উজ জামান।
উদ্বোধনপর্ব সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, পরিচালকসহ মোট ৪৬ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।

বেনাপোলের ইউপি সদস্য বাবলু হত্যার দুই আসামি আটক
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বালুন্ডা বাজারে ইউপি সদস্য বাবলু হত্যার প্রধান আসামি হাকিম ও তার সহযোগী আসানুরকে আটক করেছে র্যাব। আজ রবিবার (২৬ জুন) সকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃত হাকিম শার্শা থানার মহিষাকুড়া গ্রামের নুর আলী মন্ডলের ছেলে ও আসানুর একই গ্রামের আঃ রশিদের ছেলে। র্যাব-৬ যশোরের কোম্পানী লেঃ কমান্ডার নাজিউর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালুন্ডা বাজারে ইউপি সদস্য বাবলু হত্যার প্রধান আসামি হাকিম ও তার সহযোগী আসানুর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য গত মঙ্গলবার রাত ১০ টার দিকে বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া ৭ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্যকে বালুন্ডা বাজার থেকে নিজ বাড়ীতে ফেরার পথে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেন।

দাকোপে স্টিক সোলার লাইটগুলো মেরামত করা জরুরী বলে দাবি করে এলাকাবাসী
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের সকল ইউনিয়নের মোড়ে মোড়ে বসানো স্টিক সোলার লাইট গুলো মেরামত করা জরুরী বলে দাবি করে এলাকাবাসী। জানা যায় দাকোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিয়ন্ত্রণাধীন বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে স্থাপিত স্টিক সোলার, লাউডোব খুটাখালী বাজার, বাজুয়া বাজার, বাজুয়া চড়ার বাঁধ, কোম্পানির বাঁধ, কলেজ মোড়, বানিশান্তা বাজার, কৈলাশগঞ্জ, দাকোপ, তিলডাংগা, কামারখোলা, চুতরখালি, পানখালি সহ দাকোপের প্রতিটি ইউনিয়নের গুরুত্ব পূর্ন জায়গার স্টিক সোলার লাইটগুলো অকেজো অবস্তায় পড়ে আছে। এলাকা বাসি জানায় এলাকায় রাতে প্রতিনিয়ত চুরি হচ্ছে। এ অবস্থায় লাইট রাস্তায় সারারাত জ্বললে চোরেরা রাস্তা দিয়ে অত সহজে চলতে পারতো না। বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় বলেন এলাকার গুরুত্ব পূর্ণ জায়গা গুলোতে এই লাইট বসানো হয়েছিল কিন্তু এখন দেখছি লাইটগুলো ভালোভাবে জ্বলছে না আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে এই বিষয়ে কথা বলেছি। কথা হয় দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলি খাঁনের সাথে তিনি বলেন লাইট পোস্ট সোলার সরকারের একটা ভালো উদ্যোগ ছিলো বর্তমানে এই প্রজেক্ট শেষ নতুন করে আবার প্রজেক্ট হলে আমরা দেখবো। যেগুলো জ্বলছে না সেই লাইট গুলো ঠিক করার জন্য আমি উপরে কথা বলেছি। খুব তাড়াতাড়িই এর সমাধান হবে। তাই এলাকাবাসী স্টিক সোলার লাইটগুলো এই মুহুর্তে অতি জরুরী ভিত্তিতে মেরামতের জন্য প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

পদ্মা সেতু চালু হওয়ায় মোংলা বন্দর কর্তৃপক্ষের বর্ণাঢ্য র্যালী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পদ্মা সেতু চালু হওয়ায় বর্ণাঢ্য আনন্দ র্যালী করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। রবিবার সকাল ১০টায় বন্দর কর্তৃপক্ষের জেটির প্রধান গেইট/ফটক থেকে বের হওয়া র্যালীটি বন্দর এলাকা প্রদক্ষিণ করে। পরে আনন্দ র্যালীটি বন্দরের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।র্যালীতে অংশ নেয়া বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা সাহসি ভূমিকা নিয়ে পদ্মা সেতু সম্পন্ন ও চালু করে দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নানা শ্লোগান দেন।
র্যালী শেষে স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, পদ্মা সেতু চালুর ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মধ্যে যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি লাভবান হলো তা হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সেতুর সুফলে খুব দ্রুতই এ বন্দরের আমদানী-রপ্তানী পণ্য, কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং অনেক গুনে বেড়ে যাবে। আর এজন্য অবশ্যই বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে আরো দায়িত্বশীল হয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
বহুলকাঙ্খিত এ পদ্মা সেতুর উদ্বোধনে উচ্ছ্বসিত এখন মোংলা বন্দর কর্তৃপক্ষ। পদ্মা সেতুর ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোংলা বন্দরসহ ২১ জেলার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এই ২১ জেলার মধ্যে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব পড়বে মোংলা বন্দরে।
র্যালী শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় আরো উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মোঃ ইমতিয়াজ হোসেন, পরিচালক (প্রশাসন) মোঃ শাহিনুর আলমসহ অন্যান্যরা।

শরণখোলায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এসএসসি পরীক্ষার্থী
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বয়স বাড়িয়ে গোপনে বিয়ে দেওয়া হচ্ছিল এস.এস.সি পরীক্ষার্থী লামিয়া আক্তার রিমকে (১৭)। এ খবর জানতে পেরে ইউএনও লোকজন গিয়ে হাজির হন বিয়ের আসরে। তাদের হাতে ধরা পড়ে যান বর, বরের মামা ও চাচা। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় আটক তিন জনকে।
শনিবার (২৫ জুন) বিকেলে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মেয়ের বাবা রফিকুল ইসলামের বাড়িতে চলছিল এই বাল্যবিয়ের আয়োজন। এসময় মেয়ের বাবা পালিয়ে য়ায়। লামিয়া আক্তার রিম চালিতাবুনিয়া সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
দন্ডপ্রাপ্তারা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হোগলপাতি গ্রামের মো. জিহাদুল ইসলামের ছেলে মো. জুবায়ের (২০), জুবায়েরের চাচা নূরুজ্জামান ফকির (৩০) এবং মামা শরণখোলার চালিতাবুনিয়া গ্রামের বাদল তালুকদার (৫০)।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকী জানান, ছেলের মামা খালেক তালুকদার এ ব্যালবিয়ের আয়োজক। তিনি তার ভগ্নে জুবায়েরের সঙ্গে লামিয়া আক্তার রিমের বিয়ে দিচ্ছিলেন।
স্থানীয়দের মাধ্যমে এ খবর জনতে পেরে মেয়ের বাড়িতে গিয়ে ছেলেসহ তিন জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ##

খুলনায় দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা এবং দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা রবিবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সুশাসনের জন্য দুর্নীতি হল প্রধান বাধা। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আত্মসমালোচনা দরকার। যদি সবাই সবার দায়িত্ব ঠিকভাবে পালন করে তাহলে দুর্নীতি কমানো সম্ভব হবে। কেউ দুর্নীতি করলে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তা যেন প্রতিটি অফিসেই বাস্তবায়ন করা হয়। মেয়র বলেন, নগরীর প্রতিটি ঘরে সিটি কর্পোরেশনের সেবা পৌঁছে দিতে ওয়ার্ডভিত্তিক কমিটিকে শক্তিশালী করতে হবে। নাগরিকদের সেবা দেওয়া ও তাদের সেবা গ্রহণে সমন্বয় সৃষ্টি করতে জনমত গঠন জরুরি। তিনি উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করার আহবান জানান।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম, মোঃ আলী আকবর, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু ও সচিব মোঃ আজমুল হক। কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ প্রমুখ বক্তৃতা করেন। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কেসিসি’র বিভিন্ন শাখার প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

খুলনায় নির্যাতন বিরোধী দিবসে বক্তারা: সব ধরণের নির্যাতন-নিপীড়ন বন্ধ করে দোষীদের বিচারের সম্মুখীন করতে হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনায় ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে বিভিন্নভাবে দেশের জনগন নির্যাতনের শিকার হচ্ছে। আইন-শৃংখলা বাহিনী জনগনের নিরাপত্তার পরিবর্তে উল্টো তাদের ওপর নির্যাতন চালালে মানবাধিকার চরম ভাবে লঙ্ঘিত হয়। বক্তারা গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ সব ধরণের নির্যাতন-নিপীড়ন বন্ধ করে দোষীদের বিচারের সম্মুখীন করার দাবি জানান।
দিবসটি উপলক্ষে ২৬ জুন রোববার সকাল সাড়ে ১০ টায় নগরীতে আয়োজিত আলোচনা সভায় এসব দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক ও রাজনীতিক কাজী মোতাহার রহমান বাবু। প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের খুলনা মহানগর আহবায়ক ও কেন্দ্রীয় নেতা অ্যাড. ড. মো. জাকির হোসেন।
আলোচনা সভায় নগরীতে ২০১৭ সালে পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে দু’ চোঁখ হারানো যুবক মো. শাহজালাল ও তার পরিবারের সদস্যরা এবং নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন ও বিলুপ্ত আইসিটি এ্যাক্টের মামলার শিকার ৩জন গণমাধ্যম কর্মী অংশ নেন।
বক্তারা আরও বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার নেই। নেই বাক স্বাধীনতাও। রক্ষকরাই সংবিধান লঙ্ঘণ করছে। আইন-শৃংখলা বাহিনী আইন লঙ্ঘণ করলেও বিচার হচ্ছে না তাদের। যদিও নির্যাতনের দায়ে আজ যারা নিন্দিত হওয়ার পরিবর্তে নন্দিত হচ্ছেন- এমন একদিন আসবে তারাই নিন্দিত হবেন। সেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদের।
বক্তারা অবিলম্বে বাংলাদেশ সরকার কর্তৃক অনুস্বাক্ষরিত নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, নির্যাতন বন্ধে একটি স্বাধীন ও পৃথক তদন্তকারী প্রতিষ্ঠান গঠন এবং ২০১৩ সালে গৃহীত নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন বাস্তবায়ন এবং দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে এবং মানবাধিকার, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনে নামার আহবান জানান।
সভায় ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস’র বিবৃতি পড়ে শোনান সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুহাম্মদ নূরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক এনটিভি’র খুলনা বিভাগীয় প্রধান আলহাজ মুহাম্মদ আবু তৈয়ব মুন্সি, নিউ নেশনের খুলনা ব্যুরো প্রধান মুনীর উদ্দিন আহমদ ও জেএসডি’র কেন্দ্রীয় নেতা লোকমান হাকিম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা শাখার আহবায়ক মুনীর চৌধূরী সোহেল, নিরাপদ সড়ক চাই-নিসচা’র জেলা সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, নাগরিক নেতা শাহরিয়ার নাজিম, যুব অধিকার পরিষদ খুলনা মহানগর আহবায়ক মো. বিল্লাল হোসেন, ছাত্র অধিকার পরিষদের নেতা রাজু হাওলাদার, পুলিশের হাতে নির্যাতনের শিকার মো. শাহজালাল, তার স্ত্রী রাহিলা বেগম, স্বজন নাসিমা বেগম, রাকিবুল ইসলাম, মানবাধিকার কর্মী মো. শহিদুল ইসলাম, এম এ আজিম, মো. বদরুজ্জামান, হাফেজ মো. কামরুজ্জামান, মো. জামাল হোসেন, আয়শা খাতুন, মো. সিরাজুল ইসলাম, বনি সরকার, জান মোহাব্বত প্রমুখ।

শেখ হেলাল উদ্দীন এম.পি’র সাথে নগর শ্রমিক লীগের শুভেচ্ছা বিনিময়
খবর বিজ্ঞপ্তি
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পূত্র, বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য, খুলনা বিভাগের অভিভাবক, জননন্দিত নেতা শেখ হেলাল উদ্দীন এম.পি’র নেতৃত্বে ও সার্বিক সহযোগিতায় শিবচরের কাঁঠালবাড়ি দক্ষিণ-পঞ্চিম অঞ্চলের গৌরবের পদ্মা-সেতুর উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ এবং সফলভাবে সম্পূর্ণ হওয়ায়, শ্রমিক-কর্মচারী ভাই বোন’দের পক্ষ থেকে আজ বিকাল ৫:০০ টায় তার বাসভবনে- জাতীয় শ্রমিক লীগ, খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ এর নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার কাছে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করেন।
এসময় শেখ হেলাল উদ্দীন এম.পি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উন্নয়ন ও সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচন করেছেন এবং স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন এর মধ্যে দিয়ে দক্ষিণ-পঞ্চিম অঞ্চলের ব্যাপক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই এই উন্নয়নের ধারকে অব্যহত রাখতে আগামী মেয়র নির্বাচন ও জাতীয় নির্বাচনে শেখ হাসিনার সরকারকে আবারও নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, শফিকুর রহমান পলাশ, আসাদুজ্জামান রাসেল, মল্লিক নওশের আলী, মোঃ সেলিম, আব্দুর রহিম খান, মোল্লা আজাদ আলী, কিংকর সাহা, শেখ নজিবুল ইসলাম নজু, মিঠু দে, মো: আজিম উদ্দিন, সঞ্জয় কর্মকার, মোঃ বায়েজিদ সরদার, বিপ্লব কুমার রায়, মোঃ সেলিম ফরাজী, মোঃ সুমন মোল্লা, মোঃ এমরান, মোঃ জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ।

‘‘স্বপ্নের পদ্মা সেতু হওয়ায় খুললো দক্ষিণাঞ্চলের ২১ জেলার ডাক সেবার নতুন দুয়ার”
খবর বিজ্ঞপ্তি
স্বপ্নের পদ্মা সেতু হওয়ায় দক্ষিণাঞ্চল খুলনার ২১ জেলার ডাক চলাচলে অভূতপুর্ব পরিবর্তন আসবে। রাজধানীসহ উহার পাশর্^বর্তী জেলার ডাক পরবর্তী দিনেই বিলি করা সম্ভব হবে। ডাক সেবার মান পূর্বের তুলনায় অনেক গতিশীল হবে আশা করা হচ্ছে।
রবিবার (২৬ জুন) রাত ৮টায় খুলনা জিপিও চত্ত্বরে অবস্থিত নব নির্মিত মেইল প্রসেসিং এন্ড লজিস্টিক সেন্টারে ডাক পরিবহণ ব্যবস্থা দ্রুততম করার লক্ষে ‘‘স্বপ্নের পদ্মা সেতু” হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চল খুলনার ২১ জেলার ডাক পরিবহনে খুলনা অঞ্চলের ডাক বিভাগের নিজস্ব মেইল মটর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণাঞ্চল খুলনার পোস্টমাস্টার জেনারেল মো. শামসুল আলম এ কথা জানান।
তিনি আরো বলেন ২৬ জুন থেকে ডাক বিভাগের নিজস্ব পরিবহনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার ডাক পদ্মা সেতু হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গাতে অবস্থিত নতুন আরএমএস অফিসে পৌঁছাবে। সেখান থেকে ডাক বিভাগের নিজস্ব পরিবহন মাধ্যমে বরিশাল, গোপালগঞ্জ, খুলনা, যশোর, কুষ্টিয়ার মেইল প্রসেসিং সেন্টার এর ডাক এবং রাজবাড়ী এমএন্ডএসও এর ডাক ঢাকাসহ দক্ষিণাঞ্চল খুলনার বিভিন্ন মেইল প্রসেসিং সেন্টারে আদান-প্রদান করবে। ফলে দক্ষিণাঞ্চলসহ খুলনার ২১ জেলার মানুষ তাদের কাঙ্খিত ডাক স্বল্প সময়ের মধ্যে হাতে পাবে। প্রধান অতিথি তার বক্তব্যে স্বপ্নের পদ্মা সেতুর মাধ্যমে ডাক সেবা অধিকতর গতিশীলতার জন্য জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময়ে দক্ষিণাঞ্চল খুলনার ডাক বিভাগের সকল কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আরো জানা যায়, ডাক বিভাগে ইতোমধ্যে ১৪টি মেইল প্রসেসিং এন্ড লজিস্টিক সেন্টার নির্মান করা হয়েছে। উহাতে রয়েছে আধুনিক চিলিং চেম্বার সিসটেম। এতে গ্রাহক তার কাঙ্খিত দ্রব্য যেমন, মাছ, মাংশ, ফলমূল, শাক সবজি ইত্যাদি পঁচনশীল দ্রব্য এমন কি রান্না করা খাবার ও আপনজনের কাছে নিশ্চিন্তে পাঠাতে পারবেন। এ ছাড়া বিদেশগামী ইএমএস দ্রব্য ইস্যুর কার্যক্রম বর্তমানে উপজেলা পর্যয়ে চালু করা হচ্ছে মর্মে জানান। যুগের চাহিদা অনুয়ায়ী নতুন নতুন সার্ভিস/সেবা দ্বারা ডাক বিভাগ জনগনের কাঙ্খিত সেবা প্রদান করবে এই প্রত্যাশা সকলের এবং উহা পূরণ হবে মর্মে আশা করা হচ্ছে।