Home জাতীয় পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ২

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ২

17

খুলনাঞ্চল রিপোর্ট।।

যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার রাতে পদ্মা সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার সুমন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেতুর ২৭ ও ২৮ নম্বরে পিলারের মাঝখানে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

এ দিকে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুই মোটর সাইকেলের গুরুতর আহত দুইজন সেতুর উপর পড়ে আছেন। দুর্ঘটনাস্থলের পাশেই রক্ত ও আহতদের জুতা পড়ে আছে। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‌‘দুর্ঘটনার বিষয়টি শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, শনিবার সকালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার সকাল ৬টা থেকে সকল ধরনের যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়।