Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

26
খুলনায় পদ্মসেতু উদ্বোধনের ছোয়া

গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে অবৈধ সরকারকে বিদায় করতে হবে:তুহিন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, বর্তমান সরকারের ষড়যন্ত্রের কারণে খালেদা জিয়া সুচিকিৎসা থেকে বঞ্চিত। দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে এই অবৈধ সরকারকে বিদায় করতে হবে। খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য মহিলা দলের সবাইক ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার (২৫ জুন) বিকাল সাড়ে ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে নবগঠিত খুলনা মহানগর মহিলা দলের প্রথম সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হলে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার গণআন্দোলন গড়ে তুলতে হবে। যারা ঐক্যের পক্ষে থাকবে না, ধরে নিতে হবে তারা দলের বিরুদ্ধে কাজ করছেন।
মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মিজানুর রহমান মিলটন, আনজিরা খাতুন, এ্যাড. হালিমা আক্তার খানম, নাসরিন হক শ্রাবনী, নিঘাত সীমা, সালমা বেগম, মুঞ্জুয়ারা বেগম, রোকেয়া ফারুক, চমন আরা, শাহনাজ সরোয়ার, পাপিয়া রহমান পারুল, রাবেয়া ফাহিদ হাসনা হেনা, রুমা আক্তার, আরিফা চুমকি, লুৎফর নাহার লাভলী, সুলতানা রহমান, মদিনা আক্তার, রুমানা আফরোজ ন্যান্সি, কাকলী খান, সাথী আমিন, ফরিদা বেগম, নারগিস আক্তার, ইভা জামান, ময়না বেগম, লুবনা ইয়াসমিন, সানু আক্তার, রেশমী সুলতানা, শাহানাজ আক্তার লুসাই, কাজলী আক্তার, জাকিয়া সুলতানা, আসমা সুলতানা হিরা, লায়লা আঞ্জুমান আরা, রোজা খানম পুতুল, জেসমিন আরা, লিপি আক্তার, মিনু বেগম, সোনিয়া খান, পারভীন বেগম প্রমূখ। সভার শুরুতেই সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশনায়ক তারেক রহমান এর দীর্ঘায়ু কামনা করা হয়। সভায় মহিলা দলকে সংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
বিসিক শিল্প মালিক সমিতির সদস্য’র ইন্তেকালে বিসিক শিল্প মালিক সমিতির শোক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনি বিসিক শিল্প মালিক সমিতির সদস্য মেসার্স আলামিন স মিলের স্বত্তাধীকারি বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি ও সমাজসেবক শেখ আনোয়ার হোসেন (৫৮) ২৫ জুন সকাল ৬ টায় শিরোমনি নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন , এসময় পরিবারের সদস্যরা তাকে দ্রত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন । (ইন্না – লিল্লাহি- রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী ১ পুত্র ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গতকাল বাদ আছর শিরোমনি নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার আকষ্মিক মৃত্যুতে বিসিক শিল্প মালিক সমিতি, শিরোমণি খুলনা এর পক্ষ থেকে গভীর শোক এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মিতালী ফুড ইন্ডাজট্রিজের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব ইসতিয়াক আহম্মেদ আকন্দ, সাধারণ সম্পাদক হ্যামকো গ্রুপের পরিচালক আলহাজ্ব কবির হোসেন তালুকদার, ইউনিভার্সাল ষ্টিল ইন্ডাঃ এর স্বত্তাধীকারি ও সমিতির যুগ্ন সম্পাদক কাজী আমজাদ হোসেন, মেসার্স জামান ফাউন্ডারীর পরিচালক আলহাজ¦ সাহিদুল ইসলাম, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান ও সমিতির সদস্য আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, কাজী গিয়াসউদ্দিন, শেখ আকতার হোসেন, মোঃ সাইদুল ইসলাম, মাওলানা মুজিবর রহমান, শহিদুল ইসলাম শাহিন, কাজী মনিরুল হক, মতিয়ার রহমান,শেখ রুহল আমিন, শেখ বাবুল হোসেন, দিপক কুমার দাস, স্বপন কুমার দাস, শেখ ইমরান হোসেন সহ সমিতির সকল সদস্য বৃন্দ।

কলারোয়ায় পৌর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
সোহাগ হোসেন কলারোয়া,
“সময়ের সাহসি কলম সৈনিক” ব্রতকে বুকে ধারন করে এক ঝাক তরুন সাংবাদিকের সমন্বয়ে নতুন আঙ্গিকে কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারন সভা থেকে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
একই সাথে দক্ষিন বঙ্গের ২১ জেলার গন মানুষের স্বপ্নের পদ্মা সেতু নিয়ে আলোচনা করা হয়।
শনিবার ২৫ জুন বেলা ১২টার দিকে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক সমাজের আলোর সম্পাদক ইয়ারব হোসেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সাংবাদিক ও নবগঠিত কমিটির উপদেষ্টা সাংবাদিক আনোয়ার হোসেন।

উপস্থিত ছিলেন কলারোয়া পৌর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি জুলফিকার আলী, বেনাপোল টিভির সম্পাদক সরদার ইমরান হোসেন ও নতুন কমিটির সকল সদস্যবৃন্দ।

সভায় নতুন কমিটির সভাপতি ও সম্পাদক পদ ব্যতিত সকল পদ বন্টন করে দেওয়া হয়।
পরবর্তি সভায় সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচনের তারিখ ঘোষনা করা হবে বলে সাধারণ সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক ইয়ারব হোসেন বলেন, ২৫ জুন আজ বাংলাদেশের ইতিহাসে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্নের পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন করেছেন। কমিটির নতুন সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকদেরকে কোন অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য প্রকাশ করতে হবে। তিনি আরো বলেন
অন্য সাংবাদিকদের সাথে কোন বিষয়ে প্রতিহিংসা না করে ভাল কাজে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক সরদার জিল্লুর রহমান।

খুলনায় পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
তথ্য বিবরনী
সকল শ্রেণি-পেশার মানুষের বিপুল অংশগ্রহণ ও উজ্জীবিত জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে বিভাগীয় শহর খুলনায় বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের জাতীয় অনুষ্ঠানমালা খুলনা জেলা স্টেডিয়ামে বড় পর্দায় সরাসরি প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের সাথে সাথে খুলনায় নানা রঙের বেলুন উড়িয়ে মুহুর্তটি উদযাপন করা হয়।

খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানস্থলে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন, কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিকেলে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পটের গান, জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিবেশনা, ব্যান্ড দল ‘চিরকুট’ এবং ‘বাউলা’ এর সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে সন্ধ্যায় লেজার শো এবং আতশবাজির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে খুলনা শহর ও স্টেডিয়াম সংলগ্ন এলাকা রঙিন পতাকা, ব্যানার, ফেস্টুন দ্বারা সুসজ্জিত করা হয়। সরকারি-বেসরকারি ভবনে বর্ণিল আলোকসজ্জা করা হয়। বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে ও স্থানীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা রেলওয়ে স্টেশন এবং ডাক অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সামনে এল-ই-ডি স্ক্রিনে পদ্মা সেতুকে উপজীব্য করে নির্মিত বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

গোলদার পাড়ার যাতায়াতের রাস্তা নেই; হস্তক্ষেপ কামনা
ঝাউডাঙ্গা প্রতিনিধি

সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ওয়ারিয়া গ্রামের গোলদার পাড়ার যাতায়াতের রাস্তা নেই সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। গভীর অনুসন্ধানে জানা যায় গোলদার পাড়ায় প্রায় ৫০০পরিবার বসবাস করে এবং গোলদার পাড়ার অধিকাংশ লোক নিম্ন আয়ের এবং দলিত সম্প্রদায়ের লোকজন সহ অন্য সম্প্রদায়ের লোকজন বসাবাস করে বলে জানা গেছে । প্রায় ৭০ বছর যাবৎ ওয়ারিয়া গোলদার পাড়ায় পূর্ব পুরুষেরা এলাকায় বসবাস করে আসছে । প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া থেকে বাদ যাইনি এই গ্রাম ও। এখানে বিদ্যুৎ ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করে আসছে দলিত পরিবারের লোকজন সহ অন্য সম্প্রদায়ের লোকজন। তবে ক্ষোভ প্রকাশ করে বলেন এ দলিত পরিবারের জন্য সরকারি বরাদ্দকৃত কোনো রাস্তা নেই ওয়ারিয়া গোলদার বাসীর জন্য। দীর্ঘদিন যাবৎ তারা যাতায়াতের জন্য অন্যের জমি ব্যবহার করে আসছে কিন্তু ভবিষ্যৎতের কথা চিন্তা করে যদি যাতায়াতের পথ বন্ধ হয় তাহলে ঐ সকল পরিবারের লোকজন বিপাকে পড়বে এমনটাই জানালেন ওয়ারিয়া গোলদার পাড়া বাসী।
কোন উপায় না পেয়ে বিভিন্ন দপ্তরে রাস্তা প্রাপ্তির জন্য লিখিত আবেদন করে আসছেন ।এ বিষয়ে ওয়ারিয়া গ্রামের.মৃত্যু তারক লাল ঘোষ এর পুত্র সাবেক ইউপি সদস্য মোহন লাল ঘোষ এর কাছে এই প্রতিবেদককে রাস্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জমিটা আমার আমি সরকারের খাজনা দিয়ে আসছি আমি যেমন অন্যার জমি দিয়ে মাঠে যাই গোলদার পাড়ার লোকেরা তেমনি আমার জমি দিয়ে যাতায়াত করে এখন আমার এই জমির প্রয়োজন নেই তাই আমি তাদের কে ব্যাবহার করতে দেই। আমার প্রয়োজনে হলে আমি আমার জায়গা বন্ধ করে দিব।যদি সরকার মনে করে তার প্রয়োজনে জায়গা লাগবে তাহলে আমি ছেড়ে দিব তবে আমার জায়গা আমি যাতায়াতের পথ দিব না ।অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন অন্য সবার দিলেও আমি আমার জায়গা দেবনা বলে এই প্রতিবেদককে জানান। এ বিষয়ে ওয়ারিয়া গ্রামের মৃত্যু বিকাশ ঘোষ এর পুত্র পার্থ ঘোষ এর কাছে রাস্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি আমার জায়গা থেকে রাস্তা দিব, এটা মানবিক কাজ আমি রাস্তা দিলে তাদের উপকার হয়।আমার রাস্তা দিতে কোন সমস্যা নেই বলে তিনি জানান।এ বিষয়ে ওয়ারিয়া ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইদ্রিস আলী পুটুর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি দীর্ঘদিন যাবৎ এ বিষয়টি জানি এবং আমি দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিয়ে আলোচনা করি। কিন্তু কোন সমাধান পায়নি তবে রাস্তা হলে গোলদার পাড়ার যাতায়াতের ব্যাবস্থা ভালো হবে এবং দীর্ঘ দিনের সমস্যা সমাধান হবে বলে মনে করি। এ বিষয়ে ওয়ারিয়া গোলদার পাড়ার রঞ্জন , শুনেন ,সুফাল, শুনীল তকরদর, মুকেম তরকদার মোহন গোলদার,,শূনীল , নীরা ,তাপস , রিজাউল ডালী, সিরাজুল সরদার,সলেমান সরদার , তকব্বর সানা ,রবিউল , এশার আলী , সুমন , মফিজুল, শাহিন মোসারাফ, এ প্রতিবেদককে বলেন আমরা দীর্ঘদিন যাবৎ একই সাথে সামাজিক ভাবে বসাবাস করে আসছি আমাদের মধ্যে কোন প্রকার ভেদাভেদ নাই তবে এ বিষয়ে রঞ্জন আরও বলেন আমাদের একটা দাবি আমরা দলিত সম্প্রদায়ের লোক আমাদের যাতায়াতের জন্য কোন রাস্তা নাই তাই আমাদের সরকারের কাছে আকুল আবেদন যাহাতে ওয়ারিয়া গোলদার পাড়ায় সরকারের বরাদ্দকৃত ভাবে রাস্তা পাইতে পারি তার জন্য সুদৃষ্টি কামনা করছি। এ ছাড়া স্কুলগামী বাচ্চা ও বৃদ্ধ মা বাবা পরিবার নিয়ে চলাচল করতে পারি সেই বিষয় দলিত পরিবারের পক্ষ থেকে ও এলাকা বাসীর পক্ষ থেকে সরকারের ঊদ্ধতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছি।

রামপালে নিহত বিএনপি নেতার স্ত্রী’র মৎস্যঘের কেটে দখল চেষ্টার অভিযোগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে নিহত কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে মৎস্যঘের কেটে দখল চেষ্টা ও মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। নিহত বিএনপি নেতা আতিয়ার রহমানের স্ত্রী সুলতানা বেগম বাদী হয়ে প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার সোনাতুনিয়া গ্রামের নিহত আতিয়ারের স্ত্রী সুলতানা বেগম স্বামীর রেখে যাওয়া জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করে আসছেন। ওই ঘেরের পাশে থাকা হত্যা মামলার আসামি একই এলাকার আ. মজিদ শেখের পুত্র অলিয়ার রহমান ও বাচ্চু শেখ এবং বারিক শেখের পুত্র তহিদ শেখ বৃহস্পতিবার সকালে মৎস্যঘের কেটে নিজেদের ঘেরের সাথে মিশিয়ে দেয় এবং গাছপালা কেটে সাবাড় করে। এতে তার বিপুল পরিমাণ ক্ষতি হয়। সুলতানা বেগম অভিযোগ করেন তার স্বামী মার্ডারের ওই তিন জন আসামি মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে আসছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য অলিয়ার রহমান ও বাচ্চুর কাছে জানতে চাইলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন যে ও জমি আমাদের। এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে জানান।

দাকোপে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করা হয়েছে। এ লক্ষে ২৫ জুন শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের জাতীয় অনুষ্ঠানমালা স্ক্রিনে (পর্দায়) সরাসরি প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর আনন্দ উদযাপন উপলক্ষে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গালিব মাহমুদ পাশা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা রাজবুল আহম্মেদ, চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসিম কুমার থান্দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহেদ গাজী, দাকোপ প্রেসক্লাব সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মোঃ মামুনুর রশিদসহ বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক মন্ডল ও ছাত্রছাত্রী বৃন্দ।

বিএনপি নেতা কওসারের শয্যাপাশে খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ
ফুলবাড়িগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ কওসার আলী গুরুতর অসুস্থ হয়ে খুলনার একটি বেসরকারী হাসপাতালে চিকিসাৎ শেষে ডাক্তারের পরামর্শ অনুয়ায়ি শিরোমনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন । তিনি দির্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ২৫ জুন শনিবার বিকাল ৫ টায় গুরুতর অসুস্থ বিএনপি নেতাকে দেখতে তার নিজ বাড়ি শিরোমনিতে যান খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আবুল কালাম জিয়া, সদস্য চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কাজী মিজানুর রহমান, আবু সাইদ হাওলাদার আব্বাস, শেখ আব্দুস সালাম, শেখ আলমগীর হোসেন, রফিকুল রইসলাম, শেখ সেলিম, সাবেক ছাত্রদল নেতা শরিফ ওবায়দুর রহমান চয়ন, জুয়েল হাওলাদার প্রমুখ। এসময় বিএনপি নেতৃবৃন্দ তার চিকিৎসার খোজ খবর নেন। বিএনপি নেতা শেখ কওসার আলীর পারিবারিক সুত্রে জানা গেছে উন্নত চিকিৎসা ও অপরেশন এর জন্য তিনি আগামিকাল পুনরায় হাসপাতালে ভর্তি হবেন।

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ফকিরহাটে আনন্দ র্যা লি
ফকিরহাট প্রতিনিধি।
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র্যালি বের হয়েছে। শনিবার সকাল ১০টায় আনন্দ র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এর পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহম্মদ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, পুষ্পেন কুমার শিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাঈদা দিলরুবা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রাম কর্মকর্তা শহিনা আক্তার ও পল্লী বিদ্যুতের ডিজিএম আহসানুল করিম প্রমূখ। এসময় বিভিন্ন সরকারী কর্মকর্তা, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফকিরহাটে মহাসড়ক নষ্ট থাকায় গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক দুর্ঘটনার কবলে
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগত স্কেল লোড নিয়ন্ত্রন কেন্দ্রের সামনে একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক আইল্যান্ডের উপর উঠিয়ে দিয়ে র্দুঘটনার কবলে পড়ে ব্যপক ক্ষতি হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় শ্যামবাগত স্কেল লোড নিয়ন্ত্রন কেন্দ্রের সামনে এদুর্ঘটনা ঘটে। মহাসড়ক নষ্ট থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। অতিদ্রুত উচু-উচু ট্যাম গুলি মেরামত করা না হলে বড় ধরনের র্দুঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, মোংলা হতে খুলনা গামী গ্যাসের সিলিন্ডার ভর্তি একটি ট্রাক (বরিশাল-ড ১১-০১০৯) শ্যামবাগত স্কেল লোড নিয়ন্ত্রন কেন্দ্রের সামনে আসলে সড়কে উচু উচু ট্যাম থাকায় চালক নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্বের আইল্যান্ডের সাথে প্রচান্ড আকারে ধাক্কা খাই। এসময় ট্রাকের পিছনের দুটি চাকা ট্রাক হতে বিছিন্ন হয়ে রাস্তার অপর প্রান্ডে চলে যায়। এ সময় ট্রাকের চালক নাসির উদ্দিন সামান্য আহত হয়। কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন।

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে বিড়ি শ্রমিকদের আনন্দ র্যা লি
খবর বিজ্ঞপ্তি
‘পদ্মা সেতু উদ্বোধন’ উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করার পর মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ির সমাবেশস্থলে এ আনন্দ র্যালি করেন বিড়ি শ্রমিকরা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হারিক হোসেন, প্রচার সম্পাদক শামীম ইসলাম, বিড়ি শ্রমিক নেতা আলম শেখ, দুলাল মোল্ল্যা, ছাদ আলী, টোকন রায়, আব্দুল খালেক, দুলাল শেখসহ কয়েকশত বিড়ি শ্রমিক।

বিড়ি শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বহু চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে পদ্মার বুকে দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু তৈরি করে আপনি জাতীয় অভিভাবকের আসনে সমাসীন হয়েছেন। পদ্মা সেতু বাংলাদেশের জনগণকে মাথা উঁচু করে দাঁড়ানো সাহস এনে দিয়েছে।

ডুমুরিয়ায় দিবালোকে মটরসাইকেল চুরি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে একটি মটরসাইকেল চুরি হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার চেচুড়ি গাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চেচুড়ি এলাকার আব্দুর রশিদ গাজী ঘটনার দিন সকালে তার নিজ নামীয় লাল রঙের প্লাটিনা ১০০ সিসি মটর সাইকেলটি চেচুড়ি-জামিরা সড়কের পাশে গাজী বাড়ির সামনে রেখে পার্শ^বর্তী বিলে যায়। এ সময় সুচতুর চোর মটরসাইকেলটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যব¯’া গ্রহণ করা হবে।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের লোহার রডে আহত ৩ সহোদর
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় তু”ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ সহোদর গুরুতর জখম হয়েছে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার শোভনা শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে উপজেলার শোভনা শেখপাড়া এলাকার মাকসুদুল মোড়লের একটি হাস পাশের বাড়ি জাহাঙ্গীর মোড়লের আঙিনায় যাওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। তারই জের ধরে প্রতিপক্ষ রবিউল মোড়লের নেতৃত্বে আনজারুল, মাকসুদুল মাহামুদুল সহ ২/৩ জন দা, লাঠিসোটা নিয়ে মলঙ্গীর মোড়লের উপর হামলা চালায়। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এসময় মলঙ্গীর মোড়লের ভাই জাহাঙ্গীর ও আলামিন ঠেকাতে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করে আহত করে। পরে ¯’ানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্র¯‘তি চলছিল।

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের বৃহত্তম অর্জন সপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান বর্ণিল আয়োজনে সারা দেশে এই দিনটি উদযাপন করে। এর ধারাবাহিকতায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খুলনার পক্ষ থেকে বিশদ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল বিশ^বিদ্যালয়ের ভবন নং ০১ ও ০২ এ অলোকসজ্জা এছাড়াও শনিবার সকাল ১০:০০ ঘটিকায় সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার এবং দেশের সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ বজলার রহমান, ফ্যাকাল্টী অব সাইন্স এন্ড টেকনোলজির ডীন প্রফেসর ড. নওশের আলী মোড়ল, রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নাসীম আহমেদ, প্রক্টর শেখ মাহরুফুর রহমান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্রনাথ দত্ত , বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের লালচন্দনপুর গ্রাম থেকে ১ হাজার ৯৫০ পিচ ভারতীয় আমদানী নিষিদ্ধ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র্যাব। র্যাব-৬এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের লালচন্দনপুর গ্রাম থেকে তাদের আটক করে।
আটককৃত দুই যুবক হল, কলারোয়া উপজেলার কুমারনাল শেখপাড়া গ্রামের করিম মোল্লার ছেলে ফয়সাল হোসেন (১৯) ও একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে রাসেল হোসেন (১৬)।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতেয়াক আহমেদ জানান, তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের লালচন্দনপুর গ্রামের পাটকেলঘাটা ওভারব্রিজ সংলগ্ন নিউ কপোতাক্ষ হোটেলের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত দুই যুবককে আটকের পর তাদের কাছ থেকে ১ হাজার ৯৫০ পিচ ভারতীয় আমদানী নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, নগদ ১১’শ টাকা, চারটি সিম কার্ড ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়। আটক দুই চোরাকারবারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে পাটকেলঘাটা থানায় পাঠানো হয়েছে বলে এই র্যাব কর্মকর্তা আরো জানান।

পদ্মাপাড়ের ঐতিহাসিক জনসভায় নগর আ’লীগের অংশগ্রহণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সহস্রাধিক নেতাকর্মী ও আইনজীবীরা পদ¥া সেতুর সফল উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। গত শনিবার প্রথম প্রহর থেকে শুরু করে ভোর ৫টা পর্যন্ত দলীয় নেতাকর্মীরা খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার নেতৃত্বে পদ্মাপাড়ের ঐতিহাসিক জনসভায় যেথে থাকে। মহানগরীতে ১৩৫টি বাস এবং অসংখ্য মাইক্রো ও প্রাইভেট কার জনসভা অভিমুখে যায়। এ সকল গাড়িতে আওয়ামী লীগ. শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা স্বত্ব:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. আইয়ুব আলী শেখ, এ্যাড. রজব আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, প্যানেল মেয়র আলী আকবর টিপু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি র্এ্যাড. মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী, মো. শহীদুল ইসলাম বন্দ,ু খালিশপুর থানা আওয়অমী লীগ সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, এস এম আকিল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. তারিক মাহমুদ তারা, মহানগর কৃষক লীগ আহবায়ক এ্যাড. এ কে এম শাজাহান কচি, কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মহানগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মহানগর যুব লীগ আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম এ নাসিম, সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, আইয়ুব আলী খান, মো. শহীদুল হাসান সহ প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দরা অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ যে সকল নেতাকর্মী পদ্মা পাড়ের ঐতিহাসিক জনসভাকে জনসমুদ্রে পরিণত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

মহেশপুরের নাটিমা ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দূর্নীতির অভিযোগ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) ইসমাইল হোসেনের বিরুদ্ধে ঘুষ দূর্নীতির অভিযোগ উঠেছে। আছিয়া বেগম নামের এক নারী এ অভিযোগটি তুলেছেন। নাটিমা ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) ইসমাইল হোসেনের বিরুদ্ধে ঘুষ দূর্নীতির অভিযোগ তুলে নস্তী গ্রামের মৃত ইউছুপ আলীর স্ত্রী আছিয়া বেগম সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে,নাটিমা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইসমাইল হোসেনের কাছে নস্তী গ্রামের মৃত ইউছুপ আলীর স্ত্রী আছিয়া বেগম তার দুই শতক জমির নামপত্তন করতে যান। এর পুর্বে দুই শতক জমির কাগজপত্র অনলাইন সম্পূর্ণ করা হয়। অনলাইন সম্পূর্ণ করা শেষ হলে নাটিমা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইসমাইল হোসেন আমার কছে ১০ হাজার টাকা দাবি করেন। আমি অসহায় বলে তাকে ৫ হাজার টাকা দিতে গেলে তিনি আমার টাকা না নিয়ে খারাপ ব্যবহার করে অফিস থেকে বের হয়ে যেতে বলেন।
একই অভিযোগ করেন একই এলাকার বাশার,আশাদুল ইসলাম নামের দু’কৃষক।
নাটিমা ইউনিয়ন পরিষদের ভুমি কর্মকর্তা (নায়েব) ইসমাইল হোসেন টাকা চাওয়ার ঘটনা অস্বীকার করে জানান, এলাকার কিছু লোক আমার নামে বিভিন্ন স্থানে মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন।
নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার জানান, আমার ইউনিয়নের ভুমি কর্মকর্তা ইসমাইল হোসেনের বিরুদ্ধে প্রতিদিনই এলাকার সাধারণ মানুষ একের পর এক ঘুষ চাওয়ার অভিযোদ করে থাকেন। কিন্তু আমি কি করবো। আমি তাদেরকে উপজেলা ভুমি অফিসে বিভিন্ন সময় পাঠিয়ে দিয়ে থাকি।
মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আনিচুর রহমান জানান, তার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

মহেশপুরে জামি-জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখম
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
জমা-জমি নিয়ে বিরোধে স্বামী-সন্তানকে মারপিট করার সময় তাদের বাচাঁতে গেলে সুফিয়া খাতুন(৪০)নামের এক নারীকে কুপিয়ে যখম করা হয়েছে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে। এ ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ৯টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের গাবতলা পাড়ায়।
এঘটনায় আহত সুফিয়া খাতুনের স্বামী সুন্নত আলী বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছেন।
সুন্নত আলী জানান, জমা-জমি নিয়ে আমার ভাই আশাদুল ইসলামের সাথে দীর্ঘদিন করে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে শনিবার সকালে গাবতলা পাড়ার মোড়ে নুরু ইসলামের চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ আমার ভাই আশাদুল ইসলাম ও তার ছেলে টিটু এসে অকথ্য ভাষাস গালিগালাজ করতে থাকে। আমি নিশেধ করার সময় তারা দু’জন মিলে আমাকে মারধর শুরু করে। এসময় আমার ছেলে রাজু ঠেকাতে গেলে তারা তাকেও মারধর শুরু করে। এক পর্যাতে আমার স্ত্রী সুফিয়া খাতুন আমাকে ও আমার ছেলেকে বাচাঁতে গেলে তারা আমার স্ত্রীকে কুপিয়ে যখম করে ফেলে রেখে যায়। মহেশপুর থানার এ এস আই হাবিবুর রহমান জানান, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

“স্বপ্নের পদ্মা সেতু” হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চল খুলনার ২১ জেলার ডাক পরিবহণে মেইল মটরের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
ডাক পরিবহণ ব্যবস্থা দ্রুততম করার লক্ষে “স্বপ্নের পদ্মা সেতু” হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চল খুলনার ২১ জেলার ডাক পরিবহণে মেইল মটরের উদ্বোধন হবে আজ। রবিবার (২৬ জুন) রাত ৮টায় নগরীর বৈকালীস্থ মেইল প্রোসেসিং এন্ড লজিস্টিক সেন্টারে এ মেইল মটর কার্যক্রমের উদ্বোধন হবে।
স্বপ্নের পদ্মা সেতু হওয়ায় দক্ষিণাঞ্চল খুলনার ২১ জেলার ডাক চলাচলে অভূতপুর্ব পরিবর্তন আসবে। রাজধানীসহ দেশের সকল জেলার ডাক পরবর্তী দিনেই বিলি করা সম্ভব হবে। ডাক সেবার মান পুর্বের তুলনায় অনেক গতিশীল হবে আশা করা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে মেইল মটর কার্যক্রমের উদ্বোধন করবেন দক্ষিণাঞ্চল খুলনার পোস্টমাস্টার জেনারেল মো. শামসুল আলম। এসময় ডাক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থাকবেন।

দাকোপে পল্লীবিদ্যুতের ভেলকিবাজী জনভোগান্তির চরম পর্যায়ে
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলায় হঠাৎ করে কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে কোনো কারন ছাড়াই হচ্ছে লোডশেডিং। দুই-এক দিনের নয়, নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই ভোগান্তি।।উপজেলার সদর ইউনিয়ন পানখালি সহ প্রায় সব কয়টি ইউনিয়নে চলছে লোডশেডিং এর ভেলকিবাজী। ভোর সকালে বিদ্যুৎ থাকে না সর্বনিন্ম এক ঘন্টা কোনো কোনদিন উপরে গেলে দুইঘন্টা আড়াই ঘন্টা ও কেটে যায়। সারাদিনের হিসাবে দেখা যায় পাচ থেকে ছয় বার সময়ে সময়ে তার বেশি ও লোডশেডিং হচ্ছে এ উপজেলাতে। সন্ধা রাতে মাঝ রাতে সব মিলিয়ে চব্বিশ ঘন্টার হিসাব করলে দেখা য়ায় বারো ঘন্টা বিদ্যুৎ থাকে আর বারো ঘন্টা বিদ্যুতের দেখা নেই। এছাড়াও হালকা বাতাস ও একটু মেঘ করলেই হারিয়ে যায় বিদ্যুৎ। স্থানীয়রা জানায় একাধিকবার দাকোপ সাব-জোনাল অফিসে মোবাইল ফোনে কল করে অভিযোগ জানিয়েও মিলছে না কোনো প্রতিকার। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ না থাকায় দাকোপের অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম, সাধারন মানুষ সহ ব্যবসায়ীরা পড়ছে বেশি ভোগান্তিতে। বিনোদন ও সংবাদ প্রচার মাধ্যম ডি এস টিভি বাংলা নিউজের এডমিন সৌরভ মন্ডল জানান, সপ্তাহ খানেক আগের কথা সকাল থেকে পাচবার বিদ্যুৎ যাওয়ার পর বিকালে অফিসে কলে দিলে বলে দেখতেছি সেই দেখায় কেটে যায় আরো একঘন্টা তার পর থেকে সে আর কখোনো বিদ্যুত অফিসে যোগাযোগ করেনি। এছাড়াও একাধিক ব্যাক্তি জানায় বিদ্যুৎ না থাকলে অফিসের নাম্বার প্রাই সময় কল করে বন্ধ পাওয়া যায় এবং কথা হলেও কোন কারনে বিদ্যুৎ নেই জানা যায় না সঠিক কারন। পল্লীবিদ্যুতের এ ভোগান্তি থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি আকর্ষন করছে দাকোপ উপজেলা বাসী।

পদ্মা সেতু উদ্বোধনের পরই খুবিতে সবাইকে মিষ্টিমুখ করালেন উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
২৫ জুন ২০২২খ্রি. তারিখ স্বপ্নের পদ্মা সেতুর ঐতিহাসিক উদ্বোধন অনুষ্ঠান খুলনা বিশ্ববিদ্যালয়ে সরাসরি দেখানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানসহ, বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি এই উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন। পদ্মা সেতু উদ্বোধনের পরই উপাচার্য সবাইকে মিষ্টিমুখ করান। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদ্মা সেতু নির্মাণে তাঁর দৃঢ় ও দূরদর্শী ভূমিকার জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, পদ্মা সেতু সকল ক্ষেত্রে আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। যেকোনো কাজে চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হয় সে উদাহরণ পদ্মা সেতু থেকে নেওয়া যায়। পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক, মনোবলের প্রতীক। এই সেতু নির্মাণ বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটাবে। বিশ্বে আমরা গর্বের সাথে পরিচয় দিতে পারবো, ‘আমরা বাঙালি, আমরাও পারি’। পদ্মা সেতু আমাদের আইকন। তিনি আরও বলেন পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সম্ভাবনার দ্বার উম্মোচন হলো। পদ্মা সেতু বিনিয়োগ বাড়াবে, শিল্পায়ন বাড়াবে, অর্থনীতিকে গতিশীল করবে। ফলে দক্ষ জনশক্তির প্রয়োজন হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপরও এর ইতিবাচক প্রভাব পড়বে। বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের উপর দায়িত্ব অর্পিত হয়েছে দক্ষ জনশক্তি সৃষ্টি করা। আমরা সবাই যদি এক হয়ে কাজ করি তাহলে উচ্চশিক্ষা ও গবেষণায় অভিষ্ট লক্ষ্য অর্জন করতে পারবো। এ সময় উপ-উপাচার্য বলেন আমাদের স্বপ্নের বাস্তব রূপ এখন পদ্মা সেতু। সারা বিশ্ব এখন আমাদের দিকে তাকিয়ে থাকবে। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

খুবিতে দু’দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে দু’দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন করা হয়েছে। ২৫ জুন ২০২২খ্রি. তারিখ সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই চাকরি মেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় আয়োজিত চাকরি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন বিশ্ববিদ্যালয় এখন থেকে বছরে দুইবার চাকরি মেলার আয়োজন করা হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা চাকরির বিভিন্ন ক্ষেত্রের তথ্য প্রাপ্তি ছাড়াও অভিজ্ঞতা অর্জন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র মাধ্যমে আগামীতে বিশ্ববিদ্যালয়ের মেইন স্ট্রিমে এই মেলা আয়োজনের বিষয় ব্যবস্থাপনা করা হবে। তিনি আরও বলেন খুলনা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা রাখবে। তাছাড়া চতুর্থ শিল্পবিপ্লবের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রিজির মধ্যে লিংক স্থাপিত হবে। তিনি ছাত্রবিষয়ক পরিচালক এবং রোটরেক্ট ক্লাবকে যৌথভাবে এই চাকরি মেলা আয়োজনের জন্য এবং অংশগ্রহণকারী বিভিন্ন নিয়োগ প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
আয়োজক সূত্রে জানা যায়, এ চাকরি মেলায় নামকরা নিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এসব কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, বিকাশ, আরএফএল, প্রাণ, আনোয়ার গ্রুপ, ম্যারিকো, এম আই এডুকেশন, ক্লাউড ইনস্টিটিউট, ইমপেল এডুকেশন, আলিফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস, জাইনিক ল্যাব, টেন ওয়েব প্রপার্টিজ, রাইট সাইট এডুকেশন, অ্যাপেক্স, লেক্সিকন। এছাড়াও ইউনিলিভার ও ব্রিটিশ আমেরিকান টোবাকো অনলাইনে অংশগ্রহণ করছে এ মেলায়। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
খুবি রোটার্যাক্ট ক্লাবের সভাপতি মাহামুদুল হাসান মিল্লাত বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় করে চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ মেলার মাধ্যমে অনেক বেকার শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আশা করি আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত বৃহৎ পরিসরে চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতেও এটা চলমান রাখার চেষ্টা থাকবে আমাদের। এর মাধ্যমে চাকরির ব্যাপারে শিক্ষার্থীরা অভিজ্ঞতা অর্জন করতে পারবে। একইসাথে তাদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

নড়াইলে ট্রলিচাপায় মাদরাসাছাত্র নিহত
নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় বালুবোঝাই ট্রলিগাড়ির চাপায় আসিফ মিনা (১৭) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।

শনিবার (২৫ জুন) সকালে উপজেলার খড়রিয়া-নওয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আসিফ খড়রিয়া গ্রামের হিরু মিনার ছেলে। সে খড়রিয়া রহিমা হাবিব দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল ৯টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদরাসায় যাচ্ছিল কিশোর আসিফ। পথে খড়রিয়া-নওয়াপাড়া সড়কের মোল্যাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রলিগাড়ি তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আসিফ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ট্রলিগাড়িটি আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।