Home আঞ্চলিক আশ্বাস দিয়ে মেলামেশা, বিয়ে না করায় প্রেমিকের বাড়িতে প্রেমিকা

আশ্বাস দিয়ে মেলামেশা, বিয়ে না করায় প্রেমিকের বাড়িতে প্রেমিকা

25

মাগুরা প্রতিনিধি।।
দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক থেকে বিয়ের স্বপ্ন দেখছিলেন কলেজছাত্রী। কিন্তু প্রেমিক প্রতিশ্রুতি ভঙ্গ করায় আর বসে থাকেননি ওই প্রেমিকা। সোজা চলে এসেছেন প্রেমিকের বাড়িতে। বিয়ের দাবিতে বসেছেন অনশনে। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার কাওয়ালী পাড়া গ্রামে।

প্রেমিক যুবক রাজকুমার বিশ্বাস মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কাওয়ালী পাড়া গ্রামের পদ্ম কুমার বিশ্বাসের ছেলে। বাড়িতে প্রেমিকার উপস্থিতির খবর পেয়ে প্রেমিক রাজকুমার বিশ্বাস পালিয়ে গেছে বলে জানা গেছে।

অনশনরত মাগুরা সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ওই শিক্ষার্থী জানান, রাজকুমার বিশ্বাসের সাথে তার প্রায় সাত বছর ধরে প্রেমের সম্পর্ক। ভবিষ্যতে উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এমন প্রতিশ্রুতিতে তারা মেলামেশা করেছে। এক সময় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রাজকুমারের চাপে পড়ে সে তিনমাস পর সেটি নষ্ট করে দেয়। কিন্তু এখন বিয়ে করতে রাজী না হওয়ায় রাজকুমারের বাড়িতে চলে এসেছে সে।

মেয়েটি আরও বলেন, এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ের দাবিতে রাজকুমারের বাড়িতে চলে আসে। সে সময় স্থানীয় চেয়ারম্যান ও মেম্বররা বিয়ের আশ্বাস দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিলেও পরে বিয়ের উদ্যোগ নেয়া হয়নি।

সরেজমিনে কাওয়ালী পাড়া গ্রামে পদ্ম কুমার বিশ্বাসের বাড়িতে গিয়ে রাজকুমারকে পাওয়া যায়নি। এ সময় তার বোন রুপা বিশ্বাস বলেন, ‘শুক্রবার হঠাৎ মেয়েটি তাদের বাড়িতে আসে। প্রথমে রাজকুমারের কাছে সে টাকা পাবে বলে জানিয়েছে। আর এখন বলছে রাজকুমার তার প্রেমিক। মেয়েটিকে আমরা খাবার দিলে সে খেয়েছে। এখানে কোন অনশন চলছে না।’

এ বিষয়ে স্থানীয় বাবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলী বলেন, ‘ছেলে মেয়ের উভয় পক্ষকে ডাকা হয়েছে। তাদের নিয়ে বসলে অবশ্যই এর সমাধান করা যাবে বলে বিশ্বাস করি।