ঢাকা অফিস।।
আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৬ টা কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ পরীক্ষার রিপোর্ট আসে। তাতে পজিটিভ হয়েছেন মির্জা ফখরুল।
বর্তমানে নিজ বাড়িতে ডাক্তার রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে আছেন তিনি। দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়ার আবেদন করা হয়েছে।
উল্লেখ, কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করেছেন বিএনপির মহাসচিব। আর আগে এবছর ১১ জানুয়ারী কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন তিনি।
এদিকে মির্জা ফখরুল করোনাক্রান্ত হওয়ায় আগামীকাল ২৬ জুন সকাল ১১ টায় জিয়াউর রহমানের মাজারে নবগঠিত যুবদল কমিটির নেতৃবৃন্দকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।











































