Home জাতীয় পদ্মায় ধরা পড়লো ৪৭ কেজির বাঘাইড়, ৫৬ হাজারে বিক্রি

পদ্মায় ধরা পড়লো ৪৭ কেজির বাঘাইড়, ৫৬ হাজারে বিক্রি

11

খুলনাঞ্চল রিপোর্ট।।

মানিকগঞ্জে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪৭ কেজির বাগাড়। ১ হাজার ২০০ টাকা কেজি ধরে ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয় মাছটি।

শুক্রবার (২৪ জুন) সকালে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে মাছটি বিক্রির জন্য আনেন মৎস্য ব্যবসায়ী মানিক হালদার ও তাপস হালদার। তাদের বাড়ি উপজেলার বাল্লা ইউনিয়নে।

মানিক হালদার জানান, বৃহস্পতিবার রাতে পদ্মা নদীর আরিচা পয়েন্টে জেলেদের জালে ধরা পড়ে ৪৭ কেজি ওজনের এ বাগাড় মাছটি। স্থানীয় আড়ত থেকে মাছটি কিনে আনেন তারা। এরপর ঝিটকা বাজারে মাছটি কেটে ১২০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। এ সময় বিশাল আকৃতির বাগাড় দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।

বাজারে উপস্থিত বিজয় হালদার জানান, এত বড় মাছ সচরাচর ঝিটকা বাজারে পাওয়া যায় না।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, আমি শুনেছি। পদ্মায় বোয়াল, কাতল, চিতল, আইড়সহ বড় বড় মাছ ধরা পড়ছে। মাছের প্রজননের জায়গা হলো হরিরামপুর। ফলে জেলেরা এখানে পদ্মা নদীতে জাল ফেললে অনেক সময় এ ধরনের বড় মাছ ধরতে পারেন।