পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছা থানায় দায়ের করা মিথ্যা অভিযোগ প্রমানিত হলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষনা দিয়েছেন ওসি মোঃ এজাজ শফী। মিথ্যা মামলার জট ঘুচাতে তিনি এ ঘোষনা দিয়েছেন। শুধু তাইনয়, কারোর নামে এমন মামলা করলে তদন্তকারী পুলিশ কর্মকর্তা বাদীর বিরুদ্ধে- ২১১ ধারার বিধান মতে ব্যবস্থা নিলেও সে সব পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হবে বলেও ঘোষনা দেন তিনি।
জানা গেছে, পাইকগাছা থানায় যোগদানের ১ মাস কর্মদিবসের পর এলাকার সার্বিক বিষয়ে পর্যবেণের পর এ পদেেপর কথা জানিয়েছেন তিনি। ইতোমধ্যে এই প্রথম খুলনা বিভাগের মধ্যে পাইকগাছা থানায় মাদক মামলায় কয়েক যুবককে গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়ে ডোপ টেস্টের উদ্যোগ যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে এলাকায়। তিনি যোগদানের পর থেকে অত্র থানাকে মডেল হিসাবে দাড় করাতে নানা পদপে গ্রহন করেন। এরই ধারাবাহিকতায় থানার শিানবিশ পিএসআই পুলিশ কর্মকর্তাদের ফৌজদারী আইনের ধারা-উপধারা সম্পর্কে নিয়মিত প্রশিন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

পুর্বসূরিদের ধারাবাহিকতা বজায় রাখার কথা বলে ওসি মোঃ এজাজ শফী থানাকে দালাল মুক্তর ঘোষনা দিয়ে এ প্রতিনিধিকে জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী থানায় পুলিশী সেবা প্রত্যাশীদের হয়রানী হবার কোন সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, জনসেবার কাজে কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নির্ভয়ে ওসিকে জ্ঞাত করানোর কথা বলেছেন ভুক্তভোগী মানুষের।
এতদ সংক্রান্তে থানার ইন্সপেক্টর (ওসি) তদন্ত আশরাফুল আলম জনান, এখন থানায় অভিযোগ, জিডি বা মামলা হলেই সঙ্গে-সঙ্গে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌছিয়ে যাচ্ছেন এবং কি পদপে নিলেন তা ফলোআপের আওতায় আনা হচ্ছে। থানা পুলিশের এমন কর্মকান্ডের সুফল ইতোমধ্যে জনগন পেতে শুরু করেছে। পুলিশের ভিতরে সচ্ছতা বৃদ্ধির লে এসব নিয়ম চালু করেছেন ওসি এজাজ শফি।
এছাড়া পুলিশ সদস্যদের নিয়ে থানার অভ্যন্তরে পরিস্কার পরিছন্নতা বজায় রাখা সহ থানাকে পরিবেশবান্ধব সৃষ্টি করতে প্রতিদিন কাজ করে চলেছেন তিনি। জানাযায়, জীবনের চরম ঝুঁকি নিয়ে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মতে দায়িত্ব পালনের বিরামহীন চেষ্টায় নিয়জিত রয়েছেন এখানকার পুলিশ সদস্যরা। তিনি আরোও জানান, করোনা মুহুর্তে বিভিন্ন স্থানে অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে দু’পকে ১৫১ ধারায় আদালতে পাঠানো হচ্ছে। এ মুহুর্তে থানায় মিথ্যে মামলা নেই বললেও চলে। এলাকায় মাদক-জুয়া বাল্য বিবাহ সহ যে কোন অপরাধ প্রবনতা প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করে সকলকে সতর্ক থাকার আহবান জানান পুলিশের এ কর্মকর্তা ।









































