স্টাফ রিপোর্টার:
বিশ্বব্যাপি ছড়িয়ে পরা করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তার ল্েয তাদের টহল অব্যাহত রেখেছে। মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। এসময় মুদি দোকান হার্ডওয়ারের দোকান খোলা রাখার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক ছয় হাজার টাকা জরিমানা করা হয়। নৌ কন্টিনজেন্ট ১০৩৪টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে। এসময় ২০০টি লিফলেট ও ১০০টি মাস্ক বিতরণ করা হয়। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, জরুরী প্রয়োজনে বাড়ীর বাহিরে অবস্থানের েেত্র মুখে মাস্ক পরিধানের জন্য বাধ্য করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতিত সরকারের নির্দেশনা অনুযায়ী অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির ল্েয দিগরাজ বাজার, মংলা বন্দর, মাখরদন, সুন্দরবন এলাকায় টহল পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। এসময় মটরসাইকেল চালক ও মুদি দোকান খোলা রাখার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক এক হাজার ছয়শত টাকা জরিমানা করা হয়। নৌ কন্টিনজেন্ট ৩৪৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে। এসময় ১০০টি লিফলেট ও ৫০টি মাস্ক বিতরণ করা হয়। এছাড়া নৌ ঘাঁটি মংলা দিগরাজ বাজার, মংলা ফেরিঘাট এবং আশেপাশের এলাকায় ঘরে ঘরে গিয়ে ৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে।









































