Home আঞ্চলিক মহেশপুর সীমান্তে শিশুসহ ১২ জন আটক

মহেশপুর সীমান্তে শিশুসহ ১২ জন আটক

9

 

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বিনাপাসপোর্টে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় নারী,পুরুষ ও শিশুসহ ১২ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি সদস্যরা। শুক্রবার ভোর রাতে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির মাটিলা বিওপির টহল দল সীমান্তের লেবুতলা গ্রামের মাঠের মধ্যে হতে ৪ জন পুরুষ,৪ জন নারী ও ৪ জন শিশুকে আটক করে।

মহেশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, শুক্রবার ভোর রাতে চোরাই পথে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের সময় উপজেলার কানাইডাঙ্গা গ্রাামের গ্রামের মাঠের মধ্যে হতে বাংলাদেশী নাগরিক ১। সালাম (৪০), পিতা-মৃত আদম আলী, ২। রেহেনা বেগম (৩৯), স্বামী সালাম, ৩। সালমা (১৬), পিতা সালাম, ৪। সাইফুল (০৭), পিতা সালাম, ৫। সাইদুর (০৪), পিতা সালাম, সকলের গ্রাম বাশবাড়ী, পোষ্ট মোহাম্মদপুর, থানা মোহাম্মদপুর, জেলা ঢাকা, ৬। জাকিয়া (২৬), স্বামী জাকির, ৭। জাইদুল (০৬), পিতা জাকির, উভয়ের গ্রাম বাইনখালী, পোষ্ট পাড়েরহাট, থানা পিরোজপুর, জেলা পিরোজপুর, ৮। লাইজু বেগম (২৫), স্বামী বিল্লাল হোসেন, পিতা বরকত আলী, গ্রাম খালপাড়া, পোষ্ট+থানা+জেলা ঠাকুরগাঁও, ৯। জাকির হোসেন (২২), পিতা রফিক, ১০। জাহানারা শেখ (৩২), স্বামী জাকির হোসেন, উভয়ের গ্রাম শিকারপুর, পোষ্ট লক্ষনপুর, থানা-শার্শা, জেলা-যশোর, ১১। করু রঞ্জন সরকার (৪৬), পিতা-মৃত বল হরি সরকার, গ্রাম চন্দ্রখোলা, পোষ্ট পাতিলঝাপ, থানা নবাবগঞ্জ, জেলা ঢাকা, এবং ১২। সঞ্জিত ভক্ত (৩১), পিতা-কৃষ্ণ ভক্ত, গ্রাম কদমতলী, পোষ্ট-খাশেরহাট, থানা কালকিনি, জেলা মাদারীপুর সকলকে ভারতে হতে বাংলাদেশ প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছ।