Home আঞ্চলিক কালীগঞ্জের ৮ মুসল্লী পেলেন বাইসাইকেল উপহার

কালীগঞ্জের ৮ মুসল্লী পেলেন বাইসাইকেল উপহার

11

 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

জামায়াতে নামাজে উৎসাহিত করতে কালীগঞ্জে শিশুসহ ৮ মুসল্লিকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এছাড়াও ১৩ মুসল্লীকে দেয়া হয়েছে জায়নামাজ, পান্জাবীসহ অন্যান্য উপহার সামগ্রী। তারা একটানা ৪০ দিন মসজিদে গিয়ে জামায়াতের সহিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় নিশ্চিন্তপুরের এক ব্যবসায়ীর অর্থায়নে শুক্রবার শহরের খাদ্য গুদাম জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ শেষে এ পুরষ্কার তুলে দেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার।

এ সময় কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, মসজিদের খতিব মাও,মোয়াজ্জেম হোসেন, মসজিদ কমিটির সভাপতি নাইমুর রহমান ছাড়াও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সাইকেল পেয়ে তামিম নামের এক শিশু তার অনুভূতিতে জানায়,উপহার পেয়ে আমি খুবই খুশি। আমি জামায়াতের সহিত সারাজীবন আদায়ের চেষ্টা করবো।

লাবিব নামের অপর শিশু জানায়, আজকে পাওয়া সাইকেলটি আমার জীবনের সেরা উপহার।

হাবিবুর রহমান নামের ওই মসজিদের এক মুসল্লী জানান, মানুষকে জামায়াতে নামাজ আদায় করতে যিনি এমন মহৎ উদ্যোগ গ্রহন করেছেন তাকে ধন্যবাদ জানাতে হয়।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে আকাশ সাংস্কৃতির ছোয়ায় আমাদের শিশু ও যুবকেরা ধর্মীয় ও নৈতিক শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। তাই তাদেরকে নামাজের প্রতি আগ্রহী করে তুলতে তিনি এমন ঘোষনা দিয়েছিলেন।

উপজেলা খাদ্য গুদাম জামে মসজিদের ইমাম মাওলানা নাজির আহম্মেদ জানান, স্থানীয় এক ধর্মপ্রান মুসুল্লির পক্ষ থেকে শিশুসহ সব বয়সী নামাজিদের জামায়াতে নামাজ আদায়ে আগ্রহী করতেই এমন মহৎ কাজের উদ্যোগ নেওয়া হয়েছি। এর আগে যাচাই বাছাইয়ের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সদস্যরা একাধারে ৪০ দিন তাদের পর্যবেক্ষনের মাধ্যমে তালিকা প্রদান করেন।