শহিদুল ইসলাম দইচ।।
যশোরে পুলিশ গত গত ১৫ দিন ( ১ জুন- ১৫ জুন) বিশেষ অভিযান পরিচালনস করছে। এই বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে ১ টি ওয়ান সুটারগান, দুটি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন,৫ কেজি দুইশ’ গ্রাম গাজা,৬শ৬৬ পিস ইয়াবা,৩৮ বোতল ফেনসিডিল, তাড়ি ৫ লিটার। এসময় আসামি আটক হয়েছে একশ’ ২৩ জন।
যশোর কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. মনিরুজ্জামান, দৈনিক খুলনাঞ্চালকে জানান, যশোরর কোতয়ালী থানা এলাকায় সকল ধরনের মাদক নির্মূল, উড়ন্ত ছিনতাই, কিশোর গ্যাং প্রতিরোধ, চাকু মারা ঠেকানো সন্ত্রাসী – চাদাবাজীসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রনে রাখতে পুলিশ নিশেষ অভিযান পরিচালনা করছে।
আর এই অভিযান সরাসরি নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক) সার্কেল বেলাল হোসেন ও ওসি কোতয়ালী মো. তাজুল ইসলাম। গত পনের দিনে পুলিশের পৃথক ১০- ১২ টি টিম নিয়ে একই সাথে এই অভিযান চালানো হয়। এসময় ১৬জন সাজাপ্রপ্ত আাসামি,জিআর মামলায় গ্রেপতারভূক্ত ১২৮ জন ও সিআর ৭৮ জন আসামিকে আটক কটা হয়েছে।নিয়মিত মামলার ৩৯ জন আসমিকে আটক করা হয়েছে।
এক প্রনের জবাবে মনিরুজ্জান বলেন, ওয়ান সিটারগান দুটি পিস্তল তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার আছে। মোট আসমির সংখ্যা ১২৩ জন।











































