Home আঞ্চলিক ইউপি চেয়ারম্যান গাজী জাকির’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের...

ইউপি চেয়ারম্যান গাজী জাকির’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

11

 

দিঘলিয়া প্রতিনিধি।।
দিঘলিয়া উপজেলাধীন বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী জাকির হোসেন এর উপর গত ১২ তারিখ সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গতকাল উপজেলার পথের বাজারে অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গাজী জাকিরের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। হামলাকারীদের অনতিবিলম্বে গ্ৰেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা আরো বলেন আলহাজ্ব গাজী জাকির হোসেন আওয়ামীলীগ মনোনীত বার বার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি, আওয়ামীলীগ নিবেদিত প্রাণ। আওয়ামীলীগ ক্ষমতায় থাকা অবস্থায় একজন জনপ্রতিনিধিকে এভাবে সন্ত্রাসীদের হামলার শিকার হলে আমরা কেউ নিরাপদে নই। তাই আওয়ামী কান্ডারীদের একত্রিত হয়ে এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এ সকল সন্ত্রাসীদের গ্ৰেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য মোসাম্মাৎ সামসুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাষ্টার ইউনুস আলী, যুগ্ম সাধারন সম্পাদক আলী রেজা বাচা, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মোল্লা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ রায়হান উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খান আনিসুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম মল্লিক, সদস্য কে এম আসাদুজ্জামান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসনে, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফ, সাধারণ সম্পাদক ওয়াদুদ চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম রিতা, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম, উপজেলা যুবলীগের সহসভাপতি শেখ রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা আমজাদ হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন মহিলালীগের সভাপতি পাখি বেগম ,জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাসির উদ্দীন, উপজেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি ফোরকান আহম্মেদ রনি, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরশেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান সহ প্রমুখ।

এর আগে সকাল ১০ টায় ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলা চৌরাস্তা মোড়ে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।