Home আঞ্চলিক দেশনেত্রী খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে: নগর স্বেচ্ছাসেবক দল

দেশনেত্রী খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে: নগর স্বেচ্ছাসেবক দল

8

 

।। খবর বিজ্ঞপ্তি।।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার দাবি জানিয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেছেন, আল্লাহ না করুক, দেশনেত্রী খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে। খালেদা জিয়া কয়েক বার মৃত্যুর হাত থেকে চিকিৎসকদের সুচিকিৎসায় বেঁচে এসেছেন। তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন, যা দেশে নেই। তাই, উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত বিদেশে পাঠাতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ প্রেরণ ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বুধবার (১৫ জুন) বিকাল ৪টায় মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় বক্তারা এ দাবি জানান।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিন’র সভাপতিত্বে ফারুক হোসেন হিল্টন’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলু। এসময় উপস্থিত ছিলেন, মিজানুর রহমান মিলটন, ইউসুফ মোল্লা, মুন্তাসির আল মামুন, সাইফুল ইসলাম মল্লিক, নাসির উদ্দীন, হেলাল ফরাজী, জাহিদুল ইসলাম বাচ্চু, আলাউদ্দীন তালুকদার, বিল্লাল হোসেন, আল আমিন সর্দার রতন, মিজান সর্দার, সিরাজুল ইসলাম, আবুল খায়ের, মনিরুজ্জামান মিন্টু, নজরুল ইসলাম বাবু, মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম কালু, স্বপন তালুকদার, মেহেদী হাসান ইবু, রফিকুল ইসলাম বাবু, কাওসার, সাইফুর রহমান জাহিদ, জাহিদুল ইসলাম, আলাউদ্দিন জমাদ্দার, আসরাফ হোসেন,নোমান, শহিদুল ইসলাম শহিদ, নুর ইসলাম, শাহআলম, পলাশ হাওলাদার, মিলন, সাইদুল ইসলাম তুহিন, শাহিন, রাকিবুল ইসলাম, মাসুম বিল্লাহ, নূর হোসেন, শাকিল আহমেদ, জাফর, সবুজ, কালু, খায়রুল ইসলাম, আব্দুল জলিল, মোঃ রাসেল প্রমুখ।