Home জাতীয় আবারও বাড়ল ভোজ্যতেলের দাম

আবারও বাড়ল ভোজ্যতেলের দাম

11

ঢাকা অফিস।।

ভোজ্যতেলের দাম আবারও বেড়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ টাকা বেড়ে ২০৫ টাকা হয়েছে। বেড়েছে পাম তেলের দামও। আজ  বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই দফায় দাম বৃদ্ধির পর এক লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৮৫ টাকা। আর বোতলজাত এক লিটার সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম হবে ২০৫ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম হবে সর্বোচ্চ ৯৯৭ টাকা।

এতে বলা হয়, এক লিটার খোলা পাম তেলের দাম বেড়ে দাঁড়াল ১৫৮ টাকা। এর বেশি দামে তেল বিক্রি করা হলে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে বাজার প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯৮ টাকায় এবং ৫ লিটারের বোতল ৯৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।