Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

220
নানা প্রজাতির ক্যাকটাস

নগরীর ধর্ষণ মামলায় পরিদর্শক মাসুদ জেলহাজতে
স্টাফ রিপোর্টার
নগরীর ছোট মির্জাপুরের একটি অফিসে কলেজ ছাত্রী ধর্ষণ মামলার আসামি পিবিআই পরিদর্শক মো. মঞ্জুর হাসান মাসুদকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বুধবার (৮ জুন) সকালে মাসুদ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মোসা. দিলরুবা সুলতানা জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অলোকা নন্দ দাস এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, আসামি মাসুদ ২৬ মে উচ্চ আদালত থেকে এ মামলায় ১৪ দিনের অন্তবর্তী জামিন লাভ করেন। আজ বুধবার উচ্চ আদালতের জামিন মেয়াদের শেষ দিন ছিল। নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১৫ মে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন ওই সময় জানিয়ে ছিলেন, কলেজছাত্রী ওই মেয়েটি পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুকে ছবি সংক্রান্ত বিষয় নিয়ে ৫ দিন আগে আসে। এ সুযোগে তাকে সহযোগিতা করার কথা বলে ১৫ মে দুপুর সাড়ে ১২টার দিকে ছোট মির্জাপুরের কাগজী হাউজের ওই অফিসে নিয়ে যায় মাসুদ। সেখানেই তাকে ধর্ষণ করে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উক্ত অফিসের তালা ভেঙ্গে সেখানে অভিযান পরিচালনা করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ওই কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্নের পর এঘটনায় থানায় মামলা হয় যার নং- ১৫, তাং ১৫-০৫-২২।

নগরীতে র‌্যাবের অভিযানে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
নগরীর খালিশপুর থানাধীন রেলগেট এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও পিস্তলের এক রাউন্ড গুলিসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ৭ জুন রাত ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অস্ত্রধারী হলেন নগরীর ছোট বয়রা ইসলামিয়া কলেজ রোডের মো. তাজউদ্দিন শেখ (৩০)। সে খুলনা জেলার ডুমুরিয়া থানার কুখিয়া গ্রামের মৃত. সামছুর রহমান শেখের ছেলে।
র‌্যাব-৬ জানায়, ৭ জুন রাত ১০টার দিকে খালিশপুর থানাধীন রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও পিস্তলের এক রাউন্ড গুলিসহ তাজউদ্দিন শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন বাংলাদেশ ভারত সীমান্তে অভিযান চালিয়ে লেবুতলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে চাঁন মিয়াকে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা মামলার প্রধান আসামীসহ ৩জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ৭ জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৩ আসামী হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন লেবুতলা গ্রামের মো. মোসলেম দফাদারের ছেলে মো. নাজিম উদ্দিন (৩৮), নাজিম উদ্দিনের স্ত্রী মোছা. আন্না বেগম (৩৫) ও তাদের মেয়ে মোছা. জুলি বেগম (২০)।
র‌্যাব-৬ জানায়, ৭ জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহেশপুর থানাধীন বাংলাদেশ ভারত সীমান্তে অভিযান পরিচালনা র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় গত ২৩ এপ্রিল ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন লেবুতলা এলাকায় পারিবারিক কলহের জের ধরে প্রধান আসামী মো. নাজিম উদ্দিনসহ তার সহযোগী আসামীরা ভিকটিম চাঁন মিয়া(২৬)কে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখে। এ বিষয়ে ভিকটিম এর পিতা মো. মহিউদ্দিন বাদী হয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হত্যা মামলা রুজু করে। এরই ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৭৫০ গ্রাম গাঁজা ও ১৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর হরিণটানা শিশু বাগান এলাকার নেছার শেখের ছেলে হযরত আলী লাদেন (২৩), পাবলা মধ্য কারিকর পাড়ার মৃত. আরশাদ আলী বিশ্বাসের ছেলে মো. আজাহার বিশ্বাস ওরফে হাজের (৫২), বকশিপাড়ার মো. আব্দুল হামিদ শিকদারের মো. নুরু শিকদার (৪৪), পূর্ব বানিয়া খামার ১৮২ বি কে মেইন রোডের মৃত. শেখ ইসমাইল হোসেনের ছেলে শেখ ইমরান হোসেন ওরফে পরাগ (৪৫), সোনাডাঙ্গা খোরশেদ নগর রোডের মো. রফিকুল ইসলামের ছেলে মো. আলামিন মোল্যা (৩৬) ও খুলনা জেলার বটিয়াঘাটা থানার তেঁতুলতলা মিয়াবাড়ীর রাহাত আলীর ছেলে মো. মাহবুবুর রহমান(২৮),
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৭৫০ গ্রাম গাঁজা ও ১৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ এখন দিশাহারা : মনা
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ এখন দিশাহারা। এ নিয়ে সরকার নীরব ভূমিকা পালন করছে। মানুষের এই সীমাহীন দুঃখ, দুর্দশা ও কষ্টের জীবন তাদের যেন স্পর্শ করছে না। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, সরকারের কিছু করার নেই এবং মানুষের নাভিশ্বাস উঠা জীবন সরকার চেয়ে চেয়ে দেখছে, উপভোগ করছে। চাল থেকে শুরু করে সকল পণ্যের মূল্যের ঊধর্বগতি। একদিকে এই মূল্যস্ফীতি, অন্যদিকে টাকার মান কমে যাচ্ছে। কীসের জন্য? এই সরকারের দুঃশাসনের জন্য। গায়ের জোরে তারা সরকারে আছে, সিন্ডিকেট করে সরকারে আছে। ব্যবসা-বাণিজ্য তাদের আওয়ামী সিন্ডিকেটের হাতে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ সিন্ডিকেট। গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজকের (বৃহস্পতিবারের) বিক্ষোভ কর্মসুচি সফল করার বুধবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের জনগণ শিগগিরই এই সরকারের পতন চায়। সারা দেশের মানুষ এই সরকারের প্রতি বিক্ষুব্ধ, এই সরকারের প্রতি তারা আস্থা হারিয়েছে। তাই আজকে দেশের জনগণ চায় যত শিগগিরই এই সরকারের পতন। সভা থেকে আজকের সমাবেশ সফল করতে মহানগরীর সকল থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ খুলনাবাসির প্রতি আহবান জানানো হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ সাদী, হাসানুর রশিদ মিরাজ, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, ওয়াহিদুর রহমান দিপু, বেগ তানভীরুল আযম, শাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, নাজির উদ্দীন নান্নু, হাবীবুর রহমান বিশ্বাস, হাসান উল্লাহ বুলবুল, শেখ জামাল উদ্দীন, আফসার উদ্দীন মাস্টার, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, তারিকুল ইসলাম তারেক, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মাসুদ খান বাদল, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, এড. কানিজ ফাতেমা আমিন, কাজী আব্দুল লতিফ, শেখ জাকির হোসেন, এইচ এম আসলাম হোসেন, আব্দুল মতিন বাচ্চু, সাইফুল ইষলাম সান্টু, ইশতিয়াক আহমেদ ইস্তি, তাজিম বিশ্বাস, সজীব তালুকদার, মঈদুল হক টুকু, জাকির ইকবাল বাপ্পি, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, রফিকুল ইসলাম, মো. আব্দুস সালাম হাওলাদার, মো. বাকার হোসেন, রাজু মোল্লা, বায়েজিদ হোসেন প্রমূখ।

।। আজকের নগরী।।
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবি বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হবে।

রূপসার তিলকে সম্পত্তিতে নিষেধাজ্ঞা থাকা স্বত্তেও ঘেরাবেড়া ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা

স্টাফ রিপোর্টার
রূপসার তিলক মৌজায় ক্রয়কৃত সম্পত্তিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্তেও ঘেরা-বেড়া ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। এঘটনায় ভুক্তভোগী হাসিনা বেগম ৮ জুন বুধবার বেলা ১১টায় মো. সেলিম শেখ (৫৫), মো. মাসুম শেখ (৫০) ও মো. ইমরান গাজী সহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, রূপসার তিলক মৌজায় ৮ জুন বুধবার ভোর রাতে প্রতিপক্ষরা জমির ঘেরা-ভেড়া ভাংচুর করে এবং বাশ ও নেট কেটে দেয়। এমনকি ভুক্তভোগীদের মারপিট করবে বলেও উদ্যত হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ খুন জখমের হুমকি প্রদান করে। পরে ওইদিন দুপুরে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা স্বরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে সম্পত্তি হারানোর আংশকার ভয়ে ভুক্তভোগী হাসিনা বেগম গত ১৫ ফেব্রুয়ারী খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে উক্ত প্রতিপক্ষ মৃত খোরশেদ শেখের পুত্র মো. সেলিম শেখ ও মো. মাসুম শেখকে বিবাদী করে মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক গত ২৬ মার্চ সকালে রূপসা থানা পুলিশ ওই সম্পত্তিতে গিয়ে স্বরেজমিন তদন্ত করে নিষেধাজ্ঞা (১৪৪/১৪৫) ধারা জারি করা হয়। গত ১০ মার্চ বেলা সাড়ে ১১ টায় উপজেলার ৪নং টিএসবি ইউনিয়ন পরিষদে উভয়পক্ষদের নিয়ে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরদের উপস্থিতিতে প্রথম দফা সালিশ হয়। পরে ১২ মার্চ সন্ধ্যায় একই ইউপি চেয়ারম্যান, মেম্বর ও নৈহাটী ইউপি’র মেম্বর সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্পত্তির স্বরেজমিনে গিয়ে উভয় পক্ষকে নিয়ে পূনরায় সালিস করা হলেও বিবাদীরা সেই সালিশ মেনে নেয়নি বলে ভুক্তভোগীরা জানায়। এমনকি এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী হাসিনা বেগম গত ২২ ফেব্রুয়ারী তাদের বিরুদ্ধে খুলনার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও দাখিল করে। এছাড়াও খুলনা প্রেসক্লাবে তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করা হয়। উল্লেখিত জমি ক্রয়ের পর থেকে দীর্ঘ ২২ বছর ধরে তারা সেখানে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন। ভুক্তভোগী হাসিনা বেগম উপজেলার নৈহাটী ইউনিয়নের ইলাইপুর মোমিন বাগ এলাকার আবুল কালাম সরদারের স্ত্রী।

পাটকেলঘাটায় বিভিন্ন মামলায় ৬ আসামী গ্রেফতার
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৬জন আসামী গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হলো পাটকেলঘাটা থানার পুটিয়াখালী গ্রামের মৃত অবনী কান্ত ঘোষের পুত্র সুধাংশু কুমার ঘোষ, শাঁকদহ গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ২পুত্র মন্টু সরদার ও আব্দুল আলিম সরদার, কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত নাটু শেখের পুত্র শেখ মোস্তফা, নগরঘাটা গাবতলা গ্রামের মৃত শহর আলীর পুত্র মোনজেল আলী ও শুক্তিয়া গ্রামের মৃত তারাপদ মন্ডলের পুত্র স্বপন মন্ডল। এদেরকে গ্রেফতার করে গতকাল পাটকেলঘাটা থানা পুলিশ জেল হাজতে প্রেরণ করে।
১৮ জুন সুজনের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে খুলনায় প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৮ জুন সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে বুধবার বিকেলে খুলনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সুজন জেলা ও মহানগর কমিটির যৌথভাবে শেরে বাংলারোডস্থ আমতলা মোড়ের অফিসে এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইমাম, পরিচালনায় ছিলেন জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা। সভায় বক্তৃতা করেন সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, মহানগর কমিটির সম্পাদক রমা রহমান, মহানগর কমিটির নেতা সোহরাব হোসেন, এসকেএম তাছাদ্দুজ্জামান,এড. মামুনুর রশীদ, খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সম্পাদক খলিলুর রহমান সুমন,শাহ মামুনুর রহমান তুহিন, শেখ আইনুল হক, সৈয়দ আলী হাফিজ, নিয়তী রায়, বনানী সুলতানা ঝুমু, ইসরাত আরা হীরা, ইরিনা আক্তার, সুপ্রিয়া রায় প্রমূখ।
সভায় আগামী ৩০ জুনের মধ্যে সদস্য চাঁদা পরিশোধ, আসন্ন ১৮ জুন কেন্দ্রীয় সম্মেলনে খুলনা থেকে অংশ গ্রহন, নতুন করে প্রতিমাসের শেষ শনিবার বিকেলে সুজনের মাসিক সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

কেশবপুর সড়ক দূর্ঘটনায় পথচারী বৃদ্ধের মৃত্যু
কেশবপুর (যশাের)প্রতিনিধি
কেশবপুরে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করেছেন। জানা গেছে, কেশবপুর পৌর শহরের মধ্যকুল এলাকার মৃতঃ কফিল উদ্দীনের ছেলে আব্দুল মান্নান শেখ (৭০) বুধবার বিকালে নিজ বাড়ী থেকে কেশবপুর বাজারের দিকে যাচ্ছিলেন।এ সময় ট্রাক টার্মিনাল পার হয়ে সামনে পৌছলে পিছন দিক থেকে একটি যাত্রী বােঝাই বাস (ঢাকা মেট্রােÑখ-১৪-০০-৭০) ধাক্কা দিলে আব্দুল মান্নান গুরুতর আহত হন। এলাকাবাসী আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘােষনা করেন। পুলিশ ঘাতক বাস ও তার ড্রাইভারকে আটক করেছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ বােরহান উদ্দীন বলেন, সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘাতক বাস ও বাসের ড্রাইভারকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকাবাসীরা জানান, ট্রাক টার্মিনালের পাশে যশোর- সাতক্ষীরা সড়কের উপর প্রায় প্রতিদিনই ট্রাক রেখে অর্ধেক রাস্তা দখল করে রাখা হয়। যার কারনে এরকম দূর্ঘটনা প্রায়ই ঘটে।

শ্রমিক জনসভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি আগামিকাল শুক্রবার বিকাল ৪ টায় শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে শ্রমিক জনসভা সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা বুধবার সকাল ১০ টায় সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নে অনুষ্ঠিত হয়। সোনালী জুট মিলের শ্রমিক নেতা ও ফেডারেশনের যুগ্ন সম্পাদক লিয়াকত মুন্সির সভাপতিত্বে ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক,এর পরিচালনায় বক্তৃতা করেন আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সাধারন সম্পাদক ও ফেডারেশনের সহ সভাপতি মোঃ নিজামউদ্দিন, সোনালী জুট মিলের শ্রমিক নেতা বাবুল হোসেন শিরোমনি হুগলী বিস্কুট কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।

শুক্রবার খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কতৃক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ জুন শুক্রবার বিকাল ৪ টায় নগরীর নিউমার্কেট বায়তুন নূর মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবারের সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে গতকাল বুধবার (৮ জুন) বিকাল চারটায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে এক যৌথ সভা নগর সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, শেখ হাসান ওবায়দুল করিম, মুফতী ইমরান হোসাইন, মাওঃ দ্বীন ইসলাম, শায়খুল ইসলাম বিন হাসান, মোঃ সাইফুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাওঃ আব্বাস আমিন, মুফতী আমিরুল ইসলাম, আব্দুস সাত্তার, হাফেজ আব্দুল লতিফ, মাওঃ হাফিজুর রহমান, মুফতী আবদুল জব্বার, জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, মাওঃ নিজাম উদ্দিন মল্লিক, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাওঃ আলী আহমাদ, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা শায়খুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জিএম মুরাদ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি এনামুল হাসান সাঈদ, নগর সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় ১০ জুন শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ভ্যানচালক আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে শিমুল কাজি (৩৫) নামের এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছে। আহত ওই ভ্যানচালক ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার দুপুরে উপজেলার গুটুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গুটুদিয়া এলাকার মৃত আজিজুর কাজির ছেলে শিমুল কাজির সাথে একই এলাকার আল আমিন সরদারের দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে তু”ছ ঘটনাকে কেন্দ্র করে আল আমিন সরদারের নেতৃত্বে ৩/৪ জন লাঠিসোটা নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এতে শিমুল কাজি গুরুতর আহত হয়ে পড়লে ¯’ানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।

পদ্মা সেতু চালু হলে চাপ বাড়বে মোংলা বন্দরে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পদ্মা সেতু চালু হলে ঢাকার সাথে মোংলা বন্দরের দূরত্ব কমে যাতায়াত সহজ হবে। ফলে ঢাকা ও চট্রগ্রাম কেন্দ্রীক ব্যবসায়ীদের চাপ বাড়বে এ বন্দরে। আধুনিক যন্ত্রপাতি সংযোজন করে সেই সক্ষমতাও বাড়ানো হয়েছে মোংলা বন্দরে। তবে পদ্মা সেতুর পুরোপুরি সুফল ভোগে সেতু থেকে বন্দর পর্যন্ত ফোর-সিক্স লেনের রাস্তা, বন্দর এলাকায় ফাইভষ্টার মানের হোটেল, খানজাহান আলী বিমান বন্দর চালু ও বন্দর জেটিতে নাব্যতা বৃদ্ধির করার দাবী ব্যবসায়ীদের।
বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, পদ্মা সেতু চালু হলে ব্যবসায়িক সুবিধার্থে তারা মোংলা বন্দরের দিকে ঝুঁকবেন। কিন্তু এখনও অনেকভাবেই তাদের ব্যবসার ক্ষেত্রে বাঁধা রয়েছে। আর তা হচ্ছে সড়কের যোগাযোগ ব্যবস্থা, বন্দর জেটিতে নাব্যতা সংকট। মোংলা বন্দর বার্থ-শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন বলেন, সেতু চালু হওয়ার পর ঢাকা থেকে মোংলার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। যার ফলে ঢাকাসহ ঢাকার আশপাশে যে শিল্প কলকারখানা রয়েছে সেসব কারখানার পণ্য মোংলা বন্দরের মাধ্যমে আমদানী-রপ্তানী শুরু হবে। এ কারণে এই বন্দরের কর্ম ব্যস্ততা অনেকগুনে বেড়ে যাবে। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় প্রয়োজন হলো বন্দর জেটিতে নাব্যতা বৃদ্ধি করতে হবে। বর্তমানে বন্দর জেটিতে ৭ মিটার নাব্যতা আছে। প্রয়োজন সাড়ে ৯ মিটারের নাব্যতা। তাই দ্রুত নাব্যতা নুন্যতম ৮ মিটারে উন্নত করতে হবে। তিনি আরো বলেন, যে কোন বিদেশী জাহাজ মালিক যখন এ বন্দরে জাহাজ পাঠান তখন তার একটা লাভ লোকসানের হিসাব করেন। সেক্ষেত্রে এখান থেকে জাহাজে যে পরিমাণ পণ্য রপ্তানী হবে তাতে তারা লাভবান হবেন না। অনাগ্রহ প্রকাশ করবেন। তবে পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দর দিয়ে যে পরিমাণ পন্য রপ্তানী হবে তার জন্য নাব্যতা বৃদ্ধি ছাড়া বিকল্প নেই।
মোংলা বন্দর বার্থ-শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জেসান ভুট্টো বলেন, পদ্মা সেতু চালুর পর এ অঞ্চলে যে কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখেনা। তবে সরকারের উপরের মহলে দৃষ্টি রেখে বলবো, প্রথমত ফরিপুরের ভাঙ্গা থেকে মোংলা বন্দর পর্যন্ত দুই লেনের রাস্তা। ব্যবসায়ীরা যখন এই বন্দরে ছুটে আসবে তখনই সড়কে এমন যোগাযোগ ব্যবস্থা দেখে মুখ ফিরিয়ে নিতে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে এটাকে ফোর-সিক্স লেনে উন্নীত করতে হবে। কারণ সেতু চালুর পর সড়কে গাড়ীর চাপ বাড়বে। তাই টেকসই রোড ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত এখানে ইপিজেড়, অর্থনৈতিক অঞ্চলসহ বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেসব প্রতিষ্ঠানের দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য এখানে দ্রুত সময়ের মধ্যে একটি পাঁচতারা মানের হোটেল করতে হবে।
তবে মোংলা বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের এসব দাবীর সাথে একমত পোষণ করে বলেন, সব কিছুই যথা সময়ের মধ্যে করার চেষ্টা করা হচ্ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পদ্মা সেতুকে কেন্দ্র করে এরইমধ্যে এই বন্দরে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আরেকটা বড় প্রকল্প মহাসড়ক ফোর-সিক্স লেনে উন্নীত করার কাজ বাস্তবায়নাধীন। বন্দরের আউটারবার ড্রেজিং সম্পন্ন হয়েছে। ইনারবার ড্রেজিংয়ের কাজও শুরু হয়েছে। বন্দরে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে, যা ইতোমধ্যে এর সুফল পাচ্ছেন ব্যবসায়ীরা। কোন প্রকল্পই পিছিয়ে নেই, সবকিছুই ঠিক সময়ের মধ্যে করা হবে বলেও জানান তিনি।

ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার ৩ আসামীকে আটক করেছে র্যাব-৬
মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার তিন আসামীকে আটক করেছে র্যাব। বুধবার ভোর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, লেবুতলা গ্রাামের মোসলেম দফাদারের ছেলে নাজিম উদ্দীন, তার স্ত্রী আন্না বেগম ও কন্যা জুলি খাতুন।
ঝিনাইদহ র্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারিক বিরোধের জের ধরে গত ২৩ এপ্রিল লেবুতলা গ্রামের মহিউদ্দীনের ছেলে চাঁন মিয়া (২৬) কে শ্বাসরোধ করে হত্যা করে আসামীরা। এ ঘটনায় নিহতর পিতা মহিউদ্দীন বাদী হয়ে ঝিনাইদহের একটি আদালতে মামলা করেন। আদালত বাদীর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহন করার জন্য মহেশপুর থানাকে নির্দেশ দেয়। র্যাব মামলাটির ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী শুরু করে।
বুধবার আসামীরা সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব তাদের আটক করে। আটককৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁন মিয়া হত্যার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর উদ্যোগে সাংবাদিক সুভাষ চৌধুরীকে সংবর্ধনা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার চলমান ডিকশনারি খ্যাত প্রবীণ সাংবাদিক সুভাস চৌধুরী বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’র অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।
দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলাম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্রের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু আহমেদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সাতক্ষীরা পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড.আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাপ্তাহিক সুর্যের আলোর সম্পাদক ও প্রকাশক ওয়ারেশ খাঁন চৌধুরী, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম , সাতক্ষীরা জেলা টিভি জার্নালিষ্ট’র আহবায়ক আবুল কাশেম, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর কার্যকরী সদস্য সৈয়দ রেজাউল করিম বাপ্পা, সদস্য শেখ ফারুখ হোসেন প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন এর সভাপতি এস এম মহিদার রহমান। অনুষ্ঠানে সাংবাদিকতার বিভিন্ন স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি দৈনিক যুগান্তর এর জেলা প্রতিনিধি এবং এন টিভি’র জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী। সাংবাদিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন হাফেজ মোঃ আবুল হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহসানুর রাজিব, দৈনিক কালের চিত্রের সহ সম্পাদক রবিউল আলম, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এসোসিয়েশন এর কর্মকর্তা ও সদস্য যথাক্রমে মোঃ তৌফিকুজ্জামান লিটু, মাসুদুর জামান সুমন, মীর আবু বক্কার, মোঃ রমজান আলী, মোঃ রুবেল হোসেন, এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, শেখ হাসান গফুর, শেখ রেজাউল ইসলাম বাবলু, মোঃ আমিরুল ইসলাম, সরদার জিল্লুর রহমান, মোঃ অহিদুজ্জামান, মোঃ শহিদুল ইসলাম শহিদ, মোঃ বোরহান উদ্দীন বুলু, মোঃ মনিরুজ্জামান মনি, মোঃ কামাল উদ্দীন সরদার, মোঃ আব্দুস সালাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ জিয়াউর রহমান, জুলফিকার গাজী, মহিউদ্দীন আহমেদ, মোঃ নাজমুল হক, হাবিবুল্লাহ বাহার, আবু জাফর, গোলাম মোস্তফা, হাফিজুর রহমান শিমুল, ওমর ফারুক মুকুল, আবির হোসেন লিয়ন, শফিকুল ইসলাম, খান নাজমুল হুসাইন, সাবিনা ইয়াসমিন পলি প্রমুখ।

খুলনা বড় বাজার ঐক্য সমন্বয় সমিতির কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বড় বাজার ঐক্য সমন্বয় সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নগরীর ১৫০/১ স্যার ইকবাল রোডস্থ বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতির কার্যালয় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এর আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মো. কামরুল ইসলাম। সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মো. মনিরুল ইসলাম মাসুম আহবায়ক, মো. সোহাগ দেওয়ান সদস্য সচিব এবং আলহাজ¦ মো. রফিকুল ইসলাম মোড়লকে কোষাধ্যক্ষ করে ১০১সদস্য বিশিষ্ট খুলনা বড় বাজার ঐক্য সমন্বয় সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় বক্তৃতা করেন এসএম নুরুল হক, সরদার আশরাফুল টুয়েল, মাসুদ মল্লিক, মো. হুমায়ুন কবীর, মাহবুবুর রহমান স্বপন, অধ্যাপক আজম খান, শংকর কর্মকার, আবুল হাসান, আব্দুর রাজ্জাক, আ. সালাম, মো. আলম, মো. আজিজুল ইসলাম মৃধা, তৌফিক আলী সাদি, মো. মোজাফ্ফার, মো. এমদাদুল হক ও এসএম মুরাদ হোসেন মিঠু। এ সময় বড় বাজার এলাকার ৪৩টি মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপসা উপজেলা কৃষি অফিসে প্রকল্প অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা
রূপসা প্রতিনিধি:
রূপসায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা গত ৮ জুন বেলা ১১ টায় রূপসা উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, রূপসা থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম, প্রকল্প মনিটরিং অফিসার দীমান মজুমদার , অতিরিক্ত কৃষি অফিসার ফরহদিবা শামস। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মদন কুমার দাস ,উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ রেজাউল করিম ,খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও কৃষক প্রতিনিধি আব্দুল মজিদ ফকির, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইসহাক সরদার, ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল, আওরঙ্গজেব স্বর্ণ, খায়রুন্নেসা (বেবি মল্লিক), সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেহেনা সুলতানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিনিয়র মোঃ আব্দুর রহমান, মোঃ জাহাঙ্গীর মোল্লা, হিমাদ্রি বিশ্বাস, নীলিমা চন্দ্র বালা, মিলি বেগম, জিহাদুল ইসলাম, জান্নাতুল নাহার , শেখ রাজু আহম্মেদ ,সোহেল রানা, হিমাংশু রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মমতাজ উদ্দিন মোল্লা, উপজেলা কৃষক লীগের যুগ্ন- আহবায়ক মোঃ আব্দুল মান্নান প্রমুখ।

মহেশপুরে দরিদ্র ভ্যান চালক শিশুকে স্কুলে ভর্তি করে দিলেন এসআই সাগর
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি
মাত্র ১১ বছর বয়সে শিশু সাব্বির আহম্মেদকে কাঁধে তুলে নিতে হয়েছে সংসার। আর এই সংসার চালাতে হাতে নিয়েছেন ভ্যানগাড়ি। বাবা পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়ার পর থেকে ভ্যান চালিয়ে আয় করে সাব্বির। স্কুল ছেড়ে ভ্যানের হ্যান্ডেল ধরে রাস্তায় রাস্তায় ঘুরতে বাধ্য হয়। এভাবে যা আয় করে তা দিয়েই তাদের তিনজনের সংসার চলছিল।
৫ই জুন বিকালে ভ্যান নিয়ে বের হয় শিশু সাব্বির। ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে যাবার সময় এই অমানবিক দৃশ্যটি চোখে পড়ে ফাঁড়ির ইনচার্জ সাগর সিকদারের। তিনি বাচ্চাটির সঙ্গে কথা বলে বিস্তারিত শোনেন। ওই দিনই অসুস্থ বাবার কাছে গিয়ে বিকল্প আয়ের ব্যবস্থা করতে করনিয় ঠিক করেন। সিদ্ধান্ত নেন তার বাড়িতে একটি দোকান করে দেবেন। ৬ জুন সকালে শিশুটির বাড়ি থেকে সঙ্গে নিয়ে স্কুলে ভর্তি করে দেন।
শিশু সাব্বির আহম্মেদ ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রামের আব্দুল জব্বারের একমাত্র পুত্র। যুথি খাতুন নামে ১৪ বছরের তার একটি বোন রয়েছে, সে অষ্টম শ্রেণীতে পড়ছে। আব্দুল জব্বার জানান, নিজের কোনো চাষযোগ্য জমি নেই। মাত্র এক কাঠা জমির উপর এক কক্ষের মাটির ঘরে বসবাস করেন তারা। নিজে ভ্যান চালিয়ে যা আয় করতেন তা দিয়ে কষ্ট হলেও চলে যাচ্ছিল। মেয়েটি অষ্টম আর ছেলে সাব্বির তৃতীয় শ্রেণীতে পড়ছিল। কিন্তু হঠাৎ এক দূর্ঘটনায় তার সবকিছু এলোমেলো হয়ে যায়। ২ বছর পূর্বে একদিন তিনি গ্রামের মাঠে ছাগলের জন্য ঘাষ আনতে যান। হঠাৎ করে জমির আইলে পড়ে যান। গ্রামবাসি তাকে হাসপাতালে নিয়ে যান। অনেক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন, কিন্তু তার ডান হাতটি চিরদিনের জন্য অকেজো হয়ে পড়ে। এই অবস্থায় কিছুদিন জমানো টাকা এবং মানুষের সাহায্যে চলেছেন। এরপর যখন আর পেরে উঠছিলেন না তখন ছেলের হাতে ভ্যানের হ্যান্ডেল তুলে দেন।
আব্দুল জব্বার আরো জানান, শনিবার বিকালে হঠাৎ করে তার বাড়িতে দত্তনগর ফাঁড়ির কর্মকর্তা সাগর সিকদার তার ছেলেকে নিয়ে আসেন। প্রথমে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, ছোট মানুষ কোনো অন্যায় করেছে এই ভেবে। পরে পুলিশ কর্মকর্তা তার কাছে এসে জানতে চান কি করলে তিনি সংসার চলার মতো আয় করতে পারবেন। তার বাড়িতে পুলিশ দেখে প্রতিবেশিরাও এগিয়ে আসেন। সবাই মিলে ঠিক করেন বাড়িতে একটি টোং দোকান হলে স্বামী-স্ত্রী দু’জন মিলে চালাতে পারবেন। তাৎক্ষনিকভাবে ওই পুলিশ সদস্য দোকান করতে ১০ হাজার টাকা দিয়ে যান। পরের দিন সকালে এসে ছেলেকে নিয়ে গ্রামের প্রাইমারি স্কুলে নিয়ে ভর্তি করে দেন। তিনি বলেন, ছেলে ভ্যানের হ্যান্ডেল ছেড়ে আবার কলম ধরলো এটা ভেবে তার খুব ভালো লাগছে।
সাব্বির আহম্মেদের সহপাঠী রাকিব হোসেন জানায়, তারা একসঙ্গে পড়তো। মাঝে সাব্বির স্কুলে যেতো না। এটা তাদের কাছে খারাপ লাগতো। আবার যাবে শুনে ভালো লাগছে। প্রতিবেশি রফিকুল ইসলাম জানান, দরিদ্র হলেও একটা সাজানো সংসার এলোমেলো হয়ে গিয়েছিল। পুলিশ কর্মকর্তার উদ্যোগে সংসারটা আবার সচল হবে। সাব্বির আহম্মেদের স্কুল পোড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল ইসলাম জানান, বাচ্চাটি স্কুল ছেড়ে গেলে তারা একাধিকবার খোজ নিয়েছেন। তাকে স্কুলে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। কিন্তু সংসারের বোঝা কাঁধে থাকায় ফিরতে পারেনি। পুলিশ কর্মকর্তার সহযোগিতায় বাচ্চাটি স্কুলে ফেরত এসেছে। তারা বাচ্চাটির সার্বিক খোজখবর রাখবেন বলে জানান।
এবিষয়ে পুলিশ কর্মকর্তা সাগর সিকদার জানান, ৫ থেকে ৬ জন যাত্রী নিয়ে শিশুটির ভ্যান চালাতে দেখে তার খারাপ লেগেছিল। তাই দাড় করিয়ে পরিবারের খোজ নেন। সবকিছু জেনে বাবাকে একটি দোকান আর ছেলেটির স্কুলে ভর্তির ব্যবস্থা করেছেন। এটা করতে পেরে তার ভালো লাগছে বলে জানান।

রূপান্তরের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত
খবর বিজ্ঞপ্তি
রূপান্তরের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তায় রূপান্তরিত করে আয়মুলক কর্মকান্ডে নিয়োজিত করার লক্ষ্যে পরিচালিত স্ক্রিম প্রকল্পের আওতায় ২৩ ও ২৪তম ব্যাচের প্রশিক্ষণ আজ বুধবার শেষ হয়েছে।

নগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং কো-অর্ডিনেটর সৈয়দা সুবহা শবনম। বক্তৃতা করেন রাখেন প্রকল্পের জেলা কর্মকর্তা শেখ জার্জিজ উল্লাহ, বেইস খানজাহানিয়া গণবিদ্যালয়ের ট্রেনিং অফিসার সুভাষ চন্দ্র রায় ও পুতুল বেপারী। প্রশিক্ষণে সহায়তায় ছিলেন প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল ও টুকু রানী বিশ্বাস। এই প্রশিক্ষণে ৫৫জন নারী-পুরুষ ২টি ব্যাচে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (ঝঈজঊঅগ) প্রকল্পটি খুলনা উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে করোনার নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যেই বাস্তবায়িত হচ্ছে।

দাকোপে হারিয়ে গেছে গ্রামীণ ঐতিহ্য মাটির হাঁড়ি পাতিল
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপ উপজেলার হাট বাজারে প্লাস্টিক সামগ্রীর বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্রের ভিড়ে বিলুপ্ত হচ্ছে দেশের চিরচেনা মৃৎশিল্প। সেই সাথে প্রায় হারিয়ে গেছে মাটির তৈরি বিভিন্ন পণ্যেও পসরা সাজানো গ্রামীণ সংস্কৃতির নানান উপকরনাদি ও গৃহস্থালি নানান প্রয়োজনীয় সামগ্রীর দোকান। জানা গেছে, দাকোপে পাল পাড়া মৃৎশিল্প তৈরীকারক পরিবারগুলোর সদস্যদেও মাঝে চলছে অভাব-অনটন। কারণ তাদের তৈরি পণ্য এখন বাজারে না চলায় বদলে যাচ্ছে কুমারপাড়ার জীবনের চালচিত্র। উপজেলার ৯টি ইউনিয়নের ওই সব গ্রামে এ পেশার সাথে জড়িত রয়েছে প্রায় শতাধিক পরিবার। পূর্বপুরুষের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে মৃৎশিল্প প্রস্তুতকারী পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে মেলায় অংশ গ্রহণের জন্য তৈরি করছে ছোট ছোট পুতুল ও মাটির খেলনা। পরিবারের নারী সদস্যরা রঙের কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। পূর্বে মৃৎ শিল্পের খ্যাতি ছিল কিন্তু আজকাল অ্যালুমিনিয়াম, চীনা মাটি, মেলা-মাইন এবং বিশেষকরে সিলভারে রান্নার হাড়ি কড়াই প্রচুর উৎপাদন ও ব্যবহারের ফলে মৃৎশিল্প হারিয়ে যেতে বসেছে। কথিত আছে এ মৃৎ শিল্প প্রায় দুই থেকে আড়াই শত বৎসর পূর্ব থেকে চলে আসছে। জানা যায় অতীতে এমন দিন ছিল যখন গ্রামের মানুষ এই মাটির হাঁড়ি কড়া, সরা,বাসন, মালসা ইত্যাদি দৈনন্দিন ব্যবহারের সমস্ত উপকরণ মাটির ব্যবহার করত: কিন্তু আজ বদলে যাওয়া পৃথিবীতে প্রায় সবই নতুন রূপ। নতুন সাজে আবার নতুন ভাবে মানুষের কাছে ফিরে এসেছে। আজ শুধু গ্রাম বাংলার নয় শহরের শিক্ষিত সমাজ ও মাটির জিনিস ব্যবহার করে। তবে তা বিচিত্ররূপে। এখন মানুষের রুচি পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে নিত্য নতুন রূপ দিয়ে মৃৎ শিল্পকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে। এক সময়ে খুলনা উপজেলার প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামে ছিলও মাটির তৈরি পণ্য সামগ্রীর সমাহার। বিভিন্ন বাজারে ছিল মাটির তৈরি হাড়ি পাতিল সহ অন্যান্য সামগ্রীর দোকান। কিন্তু এখন আর কুমারদের কর্তৃত্ব নেই এখানে। দাকোপের বাজুয়া বাজারে পাতিল দোকান নামে কুমারদের মাত্র একটি দোকান রয়েছে। এখানে দৃষ্টি নন্দন মাটির সামগ্রী কলসি, হাঁড়ি, পাতিল, সরা, মটকা, দৈ পাতিল, মুচি ঘট, মুচি বাতি, মিষ্টির পাতিল, রসের হাঁড়ি, ফুলের টব, চাড়ার টব, জলকান্দা, মাটির ব্যাংক, ঘটি, খোঁড়া, বাটি, জালের চাকা, প্রতিমা,বাসন-কোসন, ব্যবহারিক জিনিসপত্র ও খেলনা সামগ্রী ইত্যাদি পাওয়া যায়। তারাও অস্তিত্বে টিকিয়ে রাখার জন্য লড়াই করে কোন রকম নিজেদের অবস্থান জানান দিচ্ছে। বাজুয়া খুটাখালি বাজারের একমাত্র মৃৎশিল্প পণ্যেও দোকানের বিক্রেতা বৃষ্ণু পাল জানান, প্রায় ৩০ বছরেরও বেশী সময় ধরে তার এই ব্যবসা করে আসছি। বাজারের কুমাররা পেশা বদল করায় মাটির এসব পণ্য সামগ্রী বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করতে হয়। কিন্তু বর্তমানে প্লাস্টিক এবং সিলভার সামগ্রীর জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় তাদের ব্যবসায় ধস নেমেছে বলে জানান তিনি। বাজারে প্লাস্টিক সামগ্রীর বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্রের ভিড়ে বিলুপ্ত হচ্ছে দেশের চিরচেনা মৃৎশিল্প। সেই সাথে প্রায় হারিয়ে গেছে মাটির তৈরি বিভিন্ন পণ্যের পসরা সাজানো গ্রামীণ সংস্কৃতির নানান উপকরনাদি ও গৃহস্থালি নানান প্রয়োজনীয় সামগ্রীর দোকান। জানা গেছে, দাকোপে মৃৎশিল্প তৈরীকারক পরিবারগুলোর সদস্যদের মাঝে চলছে অভাব-অনটন। কারণ তাদেরও তৈরি পণ্য এখন বাজারে না চলায় বদলে যাচ্ছে
কুমারপাড়ার জীবনের চালচিত্র। খুলনার দাকোপ থানার বাজুয়া গ্রাম। এই গ্রামে আগে এই পেশার সাথে জড়িত ছিলো প্রায় শতাধিক পরিবার। এখন কিছু কিছু পরিবার পূর্বপুরুষের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে মৃৎশিল্প প্রস্তুত করছে। এলাকা ঘুরে দেখা যায় তারা বিভিন্ন স্থানে মেলায় অংশ গ্রহণের জন্য তৈরি করছে ছোট ছোট পুতুল ও মাটির খেলনা। পরিবারের নারী সদস্যরা রঙের কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে।

অভয়নগরে দু’দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন
অভয়নগর (যশোর )প্রতিনিধি
শিশু ও নারী উন্নয়ন সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় অভয়নগরে দু’দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৮ জুন) সকালে নওয়াপাড়া ইনস্টিটিউট প্রাঙ্গনে অভয়নগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও মেলার উদ্বোধন ঘোষণা করেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রবিউল হাসান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামীম হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিলা আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। এ মেলার আয়োজনে ছিল যশোর জেলা তথ্য অফিস এবং সার্বিক সহযোগিতায় অভয়নগর উপজেলা প্রশাসন।

সাংবাদিকের ওপর হামলা মানে বাক স্বাধীনতার ওপর হামলা
খবর বিজ্ঞপ্তি
মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক এর উপর বিএনপি’র চিহ্ণিত সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৮ জুন) বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকের ওপর হামলা মানে বাক স্বাধীনতার ওপর হামলা। যারা দেশের স্বাধীনতা-গণতন্ত্রে বিশ^াস করে না, যারা দেশের উন্নয়ন বিশ^াস করেনা তারাই সাংবাদিক নেতা ওমর ফারুকের ওপর হামলা চালিয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ অনতিবিলম্ভে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের ওপর হামলাকারি বিএনপির চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা সাংবাদিক নেতা ওমর ফারুকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, কোন ধরনের উষ্কানি ছাড়াই বার বার সাংবাদিকরা আক্রমনের শিকার হয়। কোন হামলাই আর বরদস্ত করা হবেনা। সমাবেশ থেকে সকল সাংবাদিকের নিরাপত্তারসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচার দাবি জানানো হয়।
খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃকা করেন, খুলনা সাংবাদিক ইউনিনে সাবেক সভাপতি শেখ আবু হাসান। বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন, খুলনা প্রেসক্লবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, মহানগর যুবলীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশ, মহানগর কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান বাবু।
মানববন্ধনে বক্তৃতা করেন বিএফইউজে’র যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, বিএফইউজে’র কার্যনির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির,খুলনা টিভি রিপোটার্স ইউনিটির সভাপতি রকিব উদ্দিন পান্নু, খুলনা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি,ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন খুলনা জেলা সভাপতি মো: জাহিদুল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়,বিএফইউজের নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম, খুলনা টিভি রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, স্বজন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সুনীল দাস, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আবু সাঈদ প্রমুখ।

ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঝিনাইদহ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় সিভিল সার্জন অফিস এ আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ অন্যান্যরা। বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এক অনুপুষ্টি। ১২ থেকে ১৫ জুন জেলায় মোট ২ লাখ ২৮ হাজার ৩ শত ৩৮ জন শিশুর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়।

নগরীর লিটন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা
খবর বিজ্ঞপ্তি
নগরীর রায়পাড়া রোডস্থ লিটন স্মৃতি সংসদ (সাবেক কস্মস্ একাদশ) এর উদ্যোগে এলাকার অসহায় দরিদ্র চক্ষু রোগে আক্রান্তদের ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার (৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাব প্রাঙ্গণে খুলনা কমিউনিটি চক্ষু হাসপাতাল লিমিটেড এর সহযোগিতায় এ চিকিৎসা দেয়া হয়।
সকালে ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করেন ক্লাবের সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন, বিকাশ চন্দ্র রায় চৌধুরী, এম এ জলিল, জয়নুল আবেদিন সাগর, কিংকর, মুকুল, রাজা, পারভেজ, কাকন, আনোয়ারসহ ক্লাবের কর্মকর্তা-কর্মচারী এবং সকল সদস্যবৃন্দ। চিকিৎসা প্রদান করেন খুলনা কমিউনিটি চক্ষু হাসপাতাল লিমিটেড এর মেডিক্যাল অফিসার ডা. জেসিকা তুকবীর ঈশা। সহযোগিতায় ছিলেন মার্কেটিং ম্যানেজার উম্মি জাকিয়া, মার্কেটিং অফিসার জিয়াউর রহমান সজিব, সামিয়া জাহান ও বেবী নাজনীন।
উল্লেখ্য, নগরীর ২/১, বাবু খান রোডস্থ খুলনা কমিউনিটি চক্ষু হাসপাতালে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ সার্জন দ্বারা অত্যান্ত স্বল্প মুল্যে চক্ষু অপারেশন করা হয়। এছাড়া চোখের যে কোন সমস্যায় স্বল্প মুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সীতাকুণ্ডে নিহত-আহতদের ক্ষতিপূরণ, মজুতদার ও মুনাফাখোরদের আইনের আনার দাবি
শহিদুল ইসলাম দইচ, যশোর।।
সীতাকুণ্ডে নিহত ও আহতদের ক্ষতিপূরণ, মজুতদার ও মুনাফাখোরদের আইনের আওতায় আনাসহ চার দফা দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ যুব মৈত্রী ও ছাত্র মৈত্রীর উদ্যোগে আজ বুধবার বেলা ১২টায় যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যুব মৈত্রীর জেলা সভাপতি অনুপ কুমার পিন্টুর নেতৃত্বে সংগঠনের শতাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সীতাকুণ্ডের দুর্ঘটনা এ যাবৎকালের সবচেয়ে বড় দুর্ঘটনা। এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারকে এগিয়ে আসতে হবে।
নেতৃবৃন্দ বলেন, সম্প্রতিকালে প্রত্যেকটি দ্রব্যের মূল্য বেড়ে মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মজুতদার ও মুনাফাখোররা নিজেদের ইচ্ছামত দ্রব্যমূল্য বাড়িয়ে চলেছে। এ অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মজুদদার ও মুনাফাখোরদের আইনের আওতায় আনা জরুরি।
নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারিভাবে রেশনিং ব্যবস্থা চালু করা খুবই প্রয়োজন। ফলে দরিদ্র সীমার নিচে থাকা দেশের চার কোটি মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় আনা গেলে বাজার নিয়ন্ত্রণ সহজ হবে। এজন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।
সমাবেশে অনুপ কুমার পিন্টু, আব্দুর রশিদ ডলার, জিয়াউর রহমান, ছাত্রমৈত্রীর জেলা কমিটির সাধারণ অরূপ মিত্র, মামুন হোসেন প্রমুখ।

দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করতে অতন্ত্র প্রহরির কাজ করবে: স্বেচ্ছাসেবক লীগ
খবর বিজ্ঞপ্তি
দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে এদেশের মুজিব সৈনিক সর্বদা প্রস্তুত। যারা ৭৫ এর ঘটনার পুনরাবৃত্তির স্বপ্ন দেখছেন তাদেরকে হুশিয়ারি উচ্চারন করে নেতৃবৃন্দ বলেন যে মুজিব আদর্শের সৈনিকরা সর্বদা রাজপথে জননেত্রী শেখ হাসিনার অতন্ত্র প্রহরির হিসাবে কাজ করছে। যারা সন্ত্রাস সৃষ্টি করবার পায়তারা করছেন বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখান করেছে। এই স্লোগানের মধ্যে দিয়ে প্রমানিত হয় খুনি জিয়াই বঙ্গবন্ধু খুনের প্রধান কুশিলব। যারা দেশের অগ্রগতি, উন্নতি ও এগিয়ে যাওয়াকে স্তব্ধ করতে চায় তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ২৫ জুন প্রানের দাবী পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে যেকোন ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ বিকাল ৪.০০ টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, কুরুচি পূর্ণ বক্তব্য ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে স্থানীয় বারাকপুর বাজারে গাজী চত্ত্বরে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ এ কথা বলেন। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হাসেম মোল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গাজী আব্দুর রউফ, সাধারণ সম্পাদক চৌধুরী ওয়াদুদ হোসেন, কৃষক লীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, গাজী বাকের প্রিন্স, সদস্য সচিব এস এম আবুল বাশার, মোঃ আমিনুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল ইসলাম রাজা, মোঃ ফেরদৌসুর রহমান, এফ এম হাবিবুর রহমান, অরিনদম গোলদার, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ওহিদুজ্জামান, গাজী ফরহাদ হোসেন, সোহাগ জমাদ্দার, মোঃ আজিম মিয়া, আবু সালেহ বাবু, সিরাজুল ইসলাম, জাফর ইসলাম শান্ত, নাইম ফারহান, মোঃ রিয়াজুল ইসলাম, নাসির উদ্দিন, চৌধুরী সাইদুল ইসলাম, সুরেজিত মন্ডল, শরিফ মাসুম, শেখ মোঃ রাসেল, মোঃ সজিব তালুকদার, শেখ রায়হান মুন্না, চিনময় রায়, অহেদুজ্জামান খাজা, পরাগ পারভেজ রুবেল, জহুরুল ইসলাম, মাহাতাব উদ্দিন, ইয়ার আলী, আলমঙ্গীর হেসেন, রাকিবুল ইসলাম সৌরভ, শফিকুল ইসলাম সোহাগ প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বারাকপুর বাজার এলাকায় প্রদক্ষিন করে।

শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবি বিএনপির
খবর বিজ্ঞপ্তি
নগরীর ২৭ নং ওয়ার্ডে অবস্থিত শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাগমারা মাধ্যমিক বালিকা বিদ্যালয় রাখার সিদ্ধান্তের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তন করে বর্তমান নাম বহাল রাখার জোরালো দাবি জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
আজ এক বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, ১৯৯৪ সালে সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন জমিতে এলাকার কতিপয় বিদ্যোৎসাহী ব্যক্তি স্কুলটি প্রতিষ্ঠা করেন। সাবেক ওয়ার্ড কাউন্সিলর কে এম হুমায়ুন কবিরের বড় ভাই কে এম আব্দুল্লাহেল কাফি ছিলেন জমিদাতা। প্রায় ৩০ বছর যাবৎ এলাকার নারী শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখা শিক্ষা প্রতিষ্ঠানটি আজ রাষ্ট্রীয় রোষানলে পড়ে নিজস্ব নাম হারাতে বসেছে। সম্প্রতি মন্ত্রী পরিষদ জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত সকল স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে মর্মে স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেছে প্রশাসন। সরকারের এ সিদ্ধান্ত কার্যকর করতে স্কুল ম্যানেজিং কমিটি সভা আহবান করেছে। সেই সভায় স্কুল থেকে স্বাধীনতার মহান ঘোষক, রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হবে।
বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, এই সরকার তাদের অনিয়ম, দুর্নীতি, দু:শাসন, লুটপাট, ত্রাসের রাজত্ব কায়েম, ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার হরণের কারণে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গায়ের জোরে প্রশাসনকে ব্যবহার করে তারা রাষ্ট্র ক্ষমতা দখলে রাখলেও এই দখলদারিত্ব আর বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। পতনের ঘণ্টা বাজছে, আলামত ফুটে উঠেছে সর্বত্র। মুক্তিযুদ্ধের অমর মহানায়ক সেক্টর কমান্ডার, বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে মুছে ফেলার চক্রান্তকারীরাই জনগনের দ্বারা প্রত্যাখ্যাত হবেন এবং ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।
বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক কাজী মো: রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।

বাবার দেওয়া আগুনে পুড়ে ছাই ছেলের ঘর
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় বাবার দেওয়া আগুনে পুড়ে গেল ছেলের বসতঘর। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, মধ্য খোন্তাকাটা গ্রামের লালমিয়া হাওলাদারের ছেলে আকাশ জীবিকার তাগিদে চট্টগ্রামে শ্রমিকের কাজ করেন। টাকা জমিয়ে বাবা-মার থাকার জন্য বাড়িতে কাঠের একটি ঘর তৈরি করে দেন সবুজ। কিন্তু টাকার লোভে গোপনে সেই জমি বিক্রি করে দেয় বাবা লাল মিয়া হাওলাদার। বিক্রি করা জমিতে ঘর থাকার কারণে ক্রেতাকে জমি হস্তান্তর করতে পারছিলেন না তিনি।

বেশ কয়েকদিন ধরে স্ত্রীকে ঘর অন্যত্র সরিয়ে নিতে চাপ দিচ্ছিলেন লালমিয়া। কিন্তু স্ত্রী আয়শা বেগম স্বামীর এমন সিদ্ধান্তে রাজি হননি। একপর্যায়ে স্ত্রী ও মেয়েকে হত্যার হুমকি দিয়ে ঘর থেকে নামিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেন লালমিয়া। ভয়াবহ আগুনে দুইতলা কাঠের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত লালমিয়া হাওলাদার পলাতক রয়েছেন।

লালমিয়ার স্ত্রী আয়শা বেগম বলেন, ‘আমার একমাত্র ছেলে আকাশ লাখ লাখ টাকা খরচ কইরা ঘর উঠাইছে। জমি খালি করার জন্যই আমার স্বামী এই কাজ করছে। টাকার লোভে তার মাথা খারাপ হইয়া গেছে। ’

এ ব্যাপারে প্রতিবেশী শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক সাব্বির আহম্মেদ মুক্তা এবং স্থানীয় ইউপি সদস্য মো. মহিউদ্দিন বলেন, বাড়ির জমি বিক্রির জন্য লালমিয়া নিজেই ঘরে আগুন দিয়েছেন।

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেনাপোলে ৩ দফা দাবিতে ধর্মঘট
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারকে প্রত্যাহারসহ তিন দফা দাবিতে বুধবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে ধর্মঘট চলছে।

বন্দর ব্যবহারকারী বড় সংগঠন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছে।

মঙ্গলবার দুপুরে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নিজস্ব ভবনে এক সংবাদ সম্মেলন থেকে এ ধর্মঘটের ঘোষণা দেন।

ধর্মঘট যারা করছে তাদের দাবির মধ্যে রয়েছে— বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মো. মামুন কবীর তরফদারকে প্রত্যাহার, বেনাপোল স্থলবন্দরের ইকুইপমেন্ট সরবরাহ বৃদ্ধিসহ দক্ষ চালক নিয়োগ দেওয়া এবং বন্দরে পর্যাপ্ত শেড ও জায়গা বৃদ্ধিসহ যানজট মুক্ত রাখা।

ট্র্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, বাংলাদেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোল। যে বন্দরের মাধ্যমে বাংলাদেশ সরকার প্রতি বছর ৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে থাকেন। বেনাপোল বন্দরে পর্যাপ্ত ক্রেন ফরকলিফট না থাকায় পণ্য লোড/আনলোড ব্যাহত হচ্ছে দীর্ঘদিন থেকে। বন্দর কর্তৃক্ষকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তারা ব্যর্থ হয়েছে। ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে পণ্য খালাস প্রক্রিয়া।

এক সমাবেরেশ বক্তব্য রাখেন ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি একেএম আতিকুজ্জামান (সনি), সহসভাপতি-১ ইদ্রিস আলী, সহসভাপতি-২ মশিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রম্নল ইসলামসহ প্রমুখ।

বেনাপোল বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, আমদানি-রফতানি স্বাভাবিক
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। বুধবার (৮ জুন) দুপুরে কর্মবিরতি প্রত্যাহারের পর থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে তিন দফা দাবিতে মঙ্গলবার (৭ জুন) দুপুরে সমিতির কার্যালয়ে সাংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি।

দাবিগুলো হলো—স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারকে প্রত্যাহার, বন্দরে পর্যাপ্ত ইকুইপমেন্ট সরবরাহসহ দক্ষ চালক নিয়োগ, বন্দরে পর্যাপ্ত শেড ও জায়গা বৃদ্ধি করাসহ বন্দর এলাকা যানজটমুক্ত রাখা।

সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, ‘বন্দরে পর্যাপ্ত ইকুইপমেন্ট (ক্রেনের মতো সরঞ্জাম) না থাকার কারণে পণ্য ওঠানো-নামানো চরমভাবে ব্যাহত হচ্ছে। ১৬ মের মধ্যে এসব সরঞ্জামের ব্যবস্থা করা না হলে ১৭ মে থেকে পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩১ মের মধ্যে বন্দরে তিনটি নতুন ক্রেন ও তিনটি নতুন ফর্কলিফট সরবারহ এবং দক্ষ চালক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই শর্তে ওই আন্দোলন স্থগিত করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বন্দরে কোনও প্রত্যাশিত সরঞ্জাম সরবরাহ করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘দাবি আদায়ের জন্য বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হয়। কিন্তু ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল জাতীয় বাজেট ঘোষণা করা হবে। এছাড়া সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। এসব কারণে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন আমাদের অনুরোধ করেছেন, এই সময়ে কর্মবিরতি পালন না করতে। সমস্যা সমাধানের জন্য তিনি চেষ্টা করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। এজন্য কর্মবিরতি সাময়িকভাবে প্রত্যাহার করেছি। সমস্যার সমাধান না হলে বাজেট ঘোষণার পর পুনরায় কর্মবিরতি শুরু করা হবে।’

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ‘বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছে। বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি স্বাভাবিকভাবেই চলছে।’

৯৯৯-এ ফোনে প্রাণে বাঁচলো তিন শিশু

যশোর অফিস
পথচারীর দায়িত্ববোধ আর ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় প্রাণে রক্ষা পেল তিন শিশু। ৯৯৯-এ ফোন পেয়ে ড্রেনে আটকা পড়া তিন শিশুকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) বিকেলে যশোর শহরের রেলগেট তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া তিন শিশু হলো- যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে নীরব (১৪), একই এলাকার শুকুর আলীর ছেলে নয়ন হোসেন (১৩) ও নূর ইসলামের ছেলে হৃদয় হোসেন (১৬)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর শহরের রেলগেট তেঁতুলতলা থেকে খালিদ হাসান নামে এক পথচারী মঙ্গলবার বিকেল সোয়া ৩টায় ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধারসহায়তা চেয়ে অনুরোধ জানান। কলার জানান, সেখানে ড্রেনের ভেতর কয়েকটি শিশু আটকা পড়েছে। তিনি শিশুদের কান্নাকাটি ও চিৎকার শুনতে পাচ্ছিলেন। ড্রেনের ছোট্ট একটি ছিদ্র দিয়ে তিনি কান্নারত এক শিশুকে দেখতে পেয়েছেন। তার কাছ থেকে জানতে পেরেছেন ড্রেনের ভেতরে তার সঙ্গে আরও দুই শিশু রয়েছে।

৯৯৯-এর কনস্টেবল মোসাম্মৎ ফাতেমা আক্তার কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিক যশোর ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধার তৎপরতার জন্য অনুরোধ জানান।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। ড্রেনে নামার আর কোনো পথ না থাকায় ঢালাই করা ড্রেনের কংক্রিট ড্রিল করে ভেঙে প্রথমে এক কিশোরকে উদ্ধার করা হয়। এরপর ড্রেনের ভেতর আধা কিলোমিটার দূর থেকে আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
জানা গেছে, ওই তিন শিশু মাছ ধরার জন্য ড্রেনে নেমেছিল। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাওয়ার পর অন্ধকার ড্রেনের ভেতর তারা দিক ও পথ হারিয়ে ফেলে।

যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ড্রেনের গন্ধে ও ঢাকনা বন্ধ থাকায় সেখানে অক্সিজেনের ঘাটতি ছিল। এজন্য শিশুরা কিছুটা অসুস্থও হয়ে পড়ে। উদ্ধারের পর একটু বিশ্রাম নিয়ে সুস্থবোধ করলে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

এক পায়ে ভর করেই সংসারের বোঝা বইছে শিহাব
স্টাফ রিপোর্টার
তরিকুল ইসলাম শিহাব। বয়স সবে নয় বছর। খুলনার সাচিবুনিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। বছর তিনেক আগে দুর্ঘটনায় এক পা হারায়। মাকে হারিয়েছে তিন বছর বয়সে।

যে বয়সে মায়ের হাতে মাখানো ভাত খাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে খেলায় মত্ত থাকার কথা সে বয়সে এক পায়ে ভর করেই ধরতে হয়েছে সংসারের হাল। চালাচ্ছে নিজের পড়াশোনার খরচও।

এক পা আর ক্র্যাচে ভর করে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ঘুরে ঘুরে ডিম ও শশা বিক্রি করত শিহাব। এতেই দৈনিক দেড়শো থেকে দুইশো টাকার মতো আয় হতো। ক্র্যাচে ভর করে সারা ক্যাম্পাস ঘুরতে কষ্ট হয় দেখে একজন শিক্ষার্থী তাকে একটি ওজন মাপার যন্ত্র কিনে দিয়েছেন। এতে যা আয় হয় তা দিয়েই চলে সংসার।

পারিবারিক টানাপোড়েনে শিহাবের তিন বছর বয়সে আত্মহত্যা করেন তার মা। বাবাও বিয়ে করে ভিন্ন সংসার পেতেছেন। সেই থেকেই শিহাবের পৃথিবীতে আপন বলতে শুধু তার নানিই আছেন।

শিহাব জানায়, মা মারা যাওয়ার পর নানির সঙ্গে খুলনার জিরোপয়েন্টের পার্শ্ববর্তী কৃষ্ণনগর এলাকায় থাকে সে। তিন বছর আগে অটো ভ্যানের চেনের মধ্যে পা চলে যায় তার। তখন এক পায়ের বড় রগটি কেটে যাওয়ার কারণে পুরো পা কেটে ফেলতে হয়। এরপর থেকেই ক্র্যাচে ভর করে চলাচল করে সে।

সেসময় শিহাবের নানি অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। ফলে শিহাবের আর কিছু করতে হতো না। সম্প্রতি নানি অসুস্থ হওয়ায় শিহাবের ছোট্ট কাঁধে চাপে সংসারের বড় বোঝা। তাই এক পা ও ক্র্যাচে ভর করে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েন জীবিকার খোঁজে।

শিহাবের নানি হোসনে আরা বলেন, শিহাবের তিন বছর বয়সে ওর মা মারা যায়। তারপর সৎ মায়ের নির্যাতনে ও আর বাবার বাড়িতে থাকতে চায়নি। এখন আমি কাজ করতে পারি না, তাই ও যা আয় করে তা দিয়েই চলছে সংসার।

শিহাবের স্বপ্ন বড় হয়ে অনেক বড় চাকরি করবে। অদম্য ইচ্ছাশক্তি থাকলেও স্বপ্ন পূরণে বড় প্রতিবন্ধকতা অভাব-অনটন। কোনো বিত্তবান ব্যক্তি পাশে দাঁড়ালে হয়তো পাল্টে যেতে পারে শিহাবের জীবন যাত্রা।

গো-খাদ্যে নাজেহাল খামারিরা, ঘাস খাওয়ানোর পরামর্শ
স্টাফ রিপোর্ট
‘গরুর খাবারের দাম যে পরিমাণ বেড়েছে তাতে আর খামার করা হবে না। সব ধরনের খাবারের দাম কেজি প্রতি ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। সরকার যদি এই খাতে বরাদ্দ না দেয় বা খাবারের দাম কমানোর ব্যবস্থা না করে তাহলে অনেক খামারি পথে বসবে।’ গো-খাদ্যের দাম বৃদ্ধিতে এমনই হতাশা প্রকাশ করেন খুলনার আড়ংঘাটা থানার ঝাউতলা এলাকার গরুর খামারি ফেরদাউস।

তিনি বলেন, এরইমধ্যে লোকসান ঠেকাতে অনেক খামারি তাদের খামার খালি করা শুরু করেছেন। প্রাণিসম্পদ অফিস থেকে বিকল্প হিসেবে গরুকে ঘাস খাওয়াতে বলা হচ্ছে। কিন্তু ঘাস বেশি খাওয়ালে গরুর পেট খারাপ হয়। তখর আবার ওষুধ কিনতে হয় বলে জানালেন এ খামারি।

ফেরদাউসের সঙ্গে তাল মিলিয়ে একই কথা বললেন শেখ মো. তুহিন ও দিঘলিয়া উপজেলার ফিরোজ শেখ।

তারা বলেন, এক মাস আগে যে গমের ভুসি ১ হাজার ৮৫০ টাকা ছিল তা এখন ২ হাজার ৪৫০ টাকায় কিনতে হচ্ছে। এ কারণে অনেকে পরিমাণ মতো পশুদের খাদ্যের যোগান দিতে পারছেন না। খাবার কমিয়ে দেওয়ায় গবাদি পশুর স্বাস্থ্যও খারাপ হতে শুরু করেছে। ফলে প্রতি বছর ঈদ উল আযহাকে কেন্দ্র করে খামারিরা যে স্বপ্ন বুনতে থাকেন তা এবার আর হবে না বলেও জানান এই দুই খামারি।

তুহিন বলেন, গরুর খামার একটি লাভজনক ব্যবসা। এমন কথাই শুনে আসছি দীর্ঘদিন। তাই অনেকের মতো আমিও খামার গড়ে তুলি। কিন্তু খামারের শুরুতেই হোচট খেতে হয়েছে। গো-খাদ্যের দাম বৃদ্ধির কারণে শ্রমিকের মজুরিও বেড়েছে। এক কেজি ঘাস কেটে দেওয়ার জন্য শ্রমিককে ৬ টাকা করে দিতে হচ্ছে।

ফেরদাউস বলেন, সামনে কোরবানির ঈদ। সারা বছর খাটাখাটনির পর ঈদের সময় গরু বিক্রি করেন খামারিরা। কিন্তু এবার ঝোপ বুঝে কোপ মারছেন খাদ্য উৎপাদনকারীরা। তারা হঠাৎ করেই গো খাদ্যের দাম বাড়িয়েছেন। দাম বৃদ্ধির কারণে অনেকেই এখন গরু খামারে রাখতে চাচ্ছেন না। তারা গরু বেচে দিতে পারলেই যেন হাফ ছেড়ে বাঁচেন। শুধু খামারিরাই নয়, খাদ্য বিক্রেতারাও পড়েছেন বিপাকে।
ফেরদাউসের স্ত্রী তহমিনা বলেন, প্রতি বছর আমরা বেশ কয়েকটি গরু কোরবানির জন্য প্রস্তুত করি। এবারও একটা বড় গরু তোলা হয়েছে খামারে। যার নাম বাহাদুর। গরুটার ওজন প্রায় ১৫ মণ। ঈদে হাটে নেওয়া হবে।

তিনি বলেন, গরুটার দাম হয়েছে সাড়ে চার লাখ টাকা। প্রতিদিন এই গরুর পেছনে তিন-চারশ টাকা খরচ হচ্ছে। কিন্তু সেই খরচ এখন ৫ থেকে ৭শ’ টাকায় গিয়ে ঠেকেছে।

তিনি বলেন, খাবার ঠিকমতো দিতে না পারায় গরুটার ওজন ধীরে ধীরে কমে যাচ্ছে। তার খামারে আরও ৮-৯টি গরুর একই অবস্থা।

তারা গো-খাদ্যের দাম বৃদ্ধির পেছনে আমদানিকারক ও মিলারদের কারসাজি এবং সরকারের মনিটরিংয়ের অভাবকে দায়ী করছেন।

দিঘলিয়া উপজেলার গবাদি পশুর খামারি ফিরোজ শেখ বলেন, খাদ্যের দাম বৃদ্ধির কারণে খুব অসুবিধায় আছি। গরুগুলোকে খুব কম খাওয়াতে হচ্ছে। এতে করে তাদের স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। বাজারে এখন এসব গরু তোলা যাবে না। তাহলে দাম পাওয়া যাবে না। আবার ঘরে রেখেও অধিক দামে কিনতে হচ্ছে খাবার।

খামারিদের মতো বিপাকে পড়েছেন গো-খাদ্য বিক্রেতারাও। অধিক দামে খাদ্য কিনে তা দোকানেই মজুত রাখতে হচ্ছে তাদের। দাম বৃদ্ধির কারণে খামারিরা এখন ঘাসের দিকে ঝুঁকছেন। ফলে দানাদার খাদ্য খুব একটা বিক্রি হচ্ছে না।

নগরীর দৌলতপুর এলাকার গো-খাদ্য বিক্রেতা মো. আব্দুল হাই জানান, সব ধরনের খাবারের দাম বেড়েছে। দাম বাড়ার কারণে এখন আর ক্রেতা নেই বললেই চলে।

তিনি বলেন, প্রতি কেজি গো-খাদ্যের দাম ১০ টাকা বেড়েছে। ফলে এখন গো-খাদ্যের ক্রেতারা আসছেন না খাদ্য কিনতে।

নগরীর পার্শ্ববর্তী দিঘলিয়া উপজেলা কার্যালয় মোড়ের গো-খাদ্য বিক্রেতা হারুনার রশিদ বলেন, দুই মাস আগেও গমের ভুসি ৩৭ টাকা কেজি বিক্রি হয়েছে এখন ৬৪ টাকা কেজি, বুট ভুসি তিন মাস আগে ৪৬ টাকা কেজি ছিল যা এখন ৬৪ টাকা কেজি, সরিষা খৈল ৪৭ টাকা কেজি ছিল যা এখন ৫২ টাকা কেজি, পালিশ কুড়া আগে ছিল ২৫ টাকা কেজি এখন ৩৮ টাকা, বিচালি ২৫০০ টাকা কাওন ছিল এখন ৪০০০ টাকা কাওন।
ইতোমধ্যে জেলার বিভিন্ন হাটগুলোতে গরু উঠতে শুরু হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে কোরবানির জন্য এখন থেকেই গরু কিনে মজুত শুরু করেছেন ব্যবসায়ীরা। কোরবানিতে গরু বাজারজাত করে ভালো আয় করতে পারেন তাই এখনই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ব্যবসায়ীরা। তবে তাদের মনে রয়েছে লোকসানের আশঙ্কা।

খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক ডাক্তার সুখেন্দু শেখর গায়েন বলেন, গো খাদ্যের দাম বৃদ্ধির কারণে আমরা খামারিদেরকে দানাদার খাদ্যের পরিবর্তে বেশি পরিমাণে ঘাস খাওয়ানোর পরামর্শ দিচ্ছি। দানাদার খাবারের পরিবর্তে ঘাসের ওপর চাপ বাড়াতে হবে। তা না হলে এই ঊর্ধ্ব মূল্যের সময় টিকে থাকা যাবে না।

এই কর্মকর্তা বলেন, আমাদের খামারিরা নেপিয়ার ঘাস চাষ করতে চান না। খামারিরা দানাদার খাবারের ওপর নির্ভরশীল। গরুর ১০০ কেজির বেশি ওজন হলে ঘাস ৮ থেকে ১২ কেজি ঘাস ও ২-৩ কেজি দানাদার খাবার দিলেই হয়। জিংক ও ফসফরাসের চাহিদা মেটাতে দানাদার খাদ্য ব্যবহার করতে হয়। এতে গরুর হাঁড় মজবুত হয়। তবে ওজন ঠিক রাখতে ঘাস খাওয়ালেই হবে।

এ বছর কোরবানির ঈদ উপলক্ষে খুলনা জেলায় ৩৩ হাজার ৬০০টি গবাদি পশুসহ বিভাগে ৮ লাখ ৭৯ হাজার গবাদি পশু প্রস্তুত করা হয়েছে বলেও জানিয়েছেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. সুখেন্দু শেখর গায়েন। তবে তা গত বছরের তুলনায় পরিমাণে কম বলেও জানান তিনি।

ঝিনাইদহ পৌর নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন আ’লীগের খালেক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিলের প্রজ্ঞাপন এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে তিনি প্রার্থীতা ফিরে পেলেন এবং নির্বাচনে অংশ নিতে তার আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ বিষয়ে শুনানি নিয়ে বুধবার (৮ জুন) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজি জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ।

এর আগে মঙ্গলবার (৭ জুন) হাইকোর্টের একই বেঞ্চে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না সেটি জানতে চেয়ে রুল জারি করেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়।

আর এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য বুধবার দিন ঠিক করেন আদালত। তারই পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

আদালতে এদিন রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরি সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও এমএস সাঈদ আহমেদ রাজা। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার হারুনুর রশিদ খান।

ইসির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম। অন্যদিকে আরেক প্রার্থীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফিদা এম কামাল, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মুরাদ রেজা ও অ্যাডভোকেট এবিএম ইলিয়াস কচি। এসময় নির্বাচন কমিশনের ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ড. মোহাম্মদ ইয়াসিন খান উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ জুন ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে একাধিকবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয় উপসচিব (নির্বাচন প্রশাসন) মো. মিজানুর রহমান গত ২ জুন তার প্রার্থীতা বাতিল করেন। প্রার্থিতা বাতিল করার বিষয়ে নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রাণী হিসেবে পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৫ এর বিধান লঙ্ঘন করেছেন। সেহেতু, এ ক্ষণে পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৫ এর বিধি ৩২ অনুসারে নির্বাচন কমিশন ঝিনাইদহ পৌরসভার নির্বাচনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করলেন।

এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনঘোষিত সময়সূচি অনুসারে আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য ঝিনাইদহ পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে মেয়র প্রার্থী মো. আবুল খালেক ও তার সমর্থকরা মিছিল-শোভাযাত্রা করে গত ১৮ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কাইয়ুম শাহরিয়ার জাহেদীর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছেন, যা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, আব্দুল খালেক তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদীর প্রচারে বাধা দিয়েছেন। আব্দুল খালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চাওয়ার পর তিনি ক্ষমা চান। ভবিষ্যতে নিৰ্বাচন আচরণবিধি মেনে চলবেন বলেও অঙ্গীকার করেন। এরপরও আব্দুল খালেকের সমর্থকরা বুধবার (১ জুন) কাইয়ুম শাহরিয়ার জাহেদী ও তার সমর্থকদের আক্রমণ করে আহত করেন, যা বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওতে প্রকাশ পায়।

এসব কারণে পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৫ একাধিকবার লঙ্ঘন হওয়ায় আব্দুল খালেকের মেয়র পদে প্রার্থিতা ওই বিধিমালার ৩২ অনুচ্ছেদ অনুসারে বাতিল করা হয়েছে।

আগামী ১৫ জুন ঝিনাইদহ পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে আব্দুল খালেক বাদে মেয়র প্রার্থী তিনজন। তারা হলেন—স্বতন্ত্রপ্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, মিজানুর রহমান মাসুম এবং ইসলামী অন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সিরাজুল ইসলাম।

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ইয়াকুব হোসেন নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুন) রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।
অভিযুক্ত শিক্ষক ইয়াকুব আলী উপজেলার জয়পুর গ্রামের উজির আলীর ছেলে। তিনি দেলুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দেড় ডজন মামলা রয়েছে। এ কারণে ২০১৬ সাল থেকে তিনি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত।

মামলা সূত্রে জানা যায়, গত ৬ জুন দুপুরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ক্লাস নেওয়ার একপর্যায়ে ইয়াকুব আলী অন্য শিক্ষার্থীদের সামনে এক ছাত্রীর যৌন হয়রানি করেন। সেই ক্লাস থেকে বেরিয়ে তিনি তৃতীয় শ্রেণিতে ঢুকে এক ছাত্রীর সাথে একই আচরণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে এ ঘটনা প্রকাশ না করতে বলেন তিনি।

এদিকে পঞ্চম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রী পরের দিন মঙ্গলবার স্কুলে যেতে রাজি হয়নি। তখন বাবা-মা জিজ্ঞেস করলে সে শিক্ষকের খারাপ আচরণের কথা জানায়। পরে এলাকাবাসী ওই শিক্ষককে ধরে মারধর করে। একপর্যায়ে পুলিশের খবর দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ওই দিন আমি বিদ্যালয়ে ছিলাম না। ফিরে এসে এক শিক্ষিকার কাছে ঘটনা শুনেছি। বহিষ্কার হওয়ায় ইয়াকুব আলী শ্রেণিকক্ষে পাঠদান করান না। তিনি নিয়মিত কর্মস্থলে আসেন না। অন্য শিক্ষকের অনুপস্থিতি হয়তো ওই দিন ক্লাস নিয়েছেন।

ঢাকুরিয়া ক্লাস্টারের দায়িত্বে থাকা উপসহকারী শিক্ষা কর্মকর্তা তৌহিদুর রহমান নুরুন্নবী বলেন, বহিষ্কৃত হওয়ায় শিক্ষক ইয়াকুব আলীর শ্রেণিকক্ষে ক্লাস নেওয়ার কোনো সুযোগ নেই। আমি প্রশিক্ষণে বাইরে আছি। ফিরে এসে এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।

মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনাডাঙ্গা ও খালিশপুর থানার ১৬ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের আবেদন আহবান
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা ও খালিশপুর থানার অন্তর্গত ১৬ টি ওয়ার্ড (সোনাডাঙ্গা থানার ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৫, ২৬ ওয়ার্ড এবং খালিশপুর থানার ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ড) যুবলীগের সভাপতি ও সাধারণ পদপ্রাথীদের জীবন বৃত্তান্ত চেয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। বৃহস্পতিবার ০৯ জুন ‘২২ থেকে ১৫ জুন ‘২২ বুধবার পর্যন্ত সন্ধ্যা ০৭ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত দলীয় কার্যালয়ে আবেদন পত্র বিতরণ ও জমা নিবে নগর যুবলীগের সাংগঠনিক কমিটি। নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট সময়ে ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীদের মধ্যথেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের আবেদন পত্র গ্রহন করে, এবং সেটা পূরনসহ, ছবি ও আবেদন পত্রে উল্লেখিত কাগজ পত্রাদি জমা দেওয়ার আহবান জানানো হয়েছে। পাশাপাশি নগর যুবলীগের সাংগঠনিক কমিটির সদস্যদের যথা সময়ে দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন নগর যুবলীগের সাংগঠনিক কমিটির প্রধান এস এম হাফিজুর রহমান হাফিজ।

খুলনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন
স্টাফ রিপোর্টার
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সী ও দৈনিক লোকসমাজের রামপাল প্রতিনিধি এ এস সবুর রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
মঙ্গলবার (৭ জুন) তাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল খুলনার বিচারক কনিকা বিশ্বাস এই চার্জ গঠন করেন। সাইবার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এম সাজ্জাদ আলী জানান, আদালত আগামী ২০ সেপ্টেম্বর মামলার প্রথম সাক্ষী ও বাদী খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সাক্ষ্য গ্রহণের জন্য সমন জারি করেছেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা মামলায় আসামিদের অব্যাহতির আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন। ২০২১ সালের ২১ এপ্রিল খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা সদর থানায় আবু তৈয়ব মুন্সী এবং এ এম সবুর রানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় আবু তৈয়ব গ্রেফতার হন এবং পরে জামিন পান। পরবর্তী সময়ে মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার পুলিশ পরিদর্শক মো. সাঈদুর রহমান ২০২১ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন।

যার শুনানি অনুষ্ঠিত হয় মঙ্গলবার। শুনানি শেষে বিচারক ডিজিটাল নিরাপত্তা আইনে দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বর্তমানে আবু তৈয়ব ও এ এম সবুর রানা উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন।
সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাই সে সকল অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।