Home আঞ্চলিক রূপান্তরের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত

রূপান্তরের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত

11

খবর বিজ্ঞপ্তি।।

রূপান্তরের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তায় রূপান্তরিত করে আয়মুলক কর্মকান্ডে নিয়োজিত করার লক্ষ্যে পরিচালিত স্ক্রিম প্রকল্পের আওতায় ২৩ ও ২৪তম ব্যাচের প্রশিক্ষণ আজ বুধবার শেষ হয়েছে।

নগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং কো-অর্ডিনেটর সৈয়দা সুবহা শবনম। বক্তৃতা করেন রাখেন প্রকল্পের জেলা কর্মকর্তা শেখ জার্জিজ উল্লাহ, বেইস খানজাহানিয়া গণবিদ্যালয়ের ট্রেনিং অফিসার সুভাষ চন্দ্র রায় ও পুতুল বেপারী। প্রশিক্ষণে সহায়তায় ছিলেন প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল ও টুকু রানী বিশ্বাস। এই প্রশিক্ষণে ৫৫জন নারী-পুরুষ ২টি ব্যাচে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (SCREAM) প্রকল্পটি খুলনা উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে করোনার নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যেই বাস্তবায়িত হচ্ছে।