নগরীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
নগরীর শান্তিধাম মোড়ের একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ক্রেনের শ্যাপ ভেঙ্গে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুন) বিকেল ৪টার দিকে জনৈক হাসিবের বাড়ির ছাদ ঢালাই দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক হলেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাইনতলা গ্রামের মো. বোরহান শেখের ছেলে মো. হাফিজুল ইসলাম।
খুলনা থানার এস আই মো. ওলিয়ার রহমান বলেন, শান্তিধাম মোড়স্থ জাতিসংঘ শিশু পার্কের বিপরীতে হাসিবের সাত তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে ২০০ জন শ্রমিক কাজ করছিল। বিকাল ৪টার দিকে হঠাৎ ঢালাই মিকচার ওঠানোর বাকেট শ্যাপ ভেঙ্গে হাফিজের গায়ের ওপর পড়ে। এ সময় তার ডান পা ও বাম হাত ভেঙ্গে যায়। পিঠের বাম পাশে গুরুতর জখম হয়। সহযোগিরা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন। হাফিজের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, ঢালাই মিকচার ওঠানোর কাজে ব্যবহৃত মেশিনের শ্যাপ ভেঙ্গে হাফিজুরের গায়ের ওপর পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪৮০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৬৪ টিবি ক্রস রোডের মৃত. এম এ লতিফ এর ছেলে কামরুজ্জামান কামু (৪৮), খালিশপুর নয়াবাটি গোলচত্ত্বরের সামনের সেলিম মল্লিক এর ছেলে মো. রাজু মল্লিক ওরফে রাজু মিয়া (২৫), দৌলতপুর পশ্চিম সেনপাড়ার মৃত. আতিয়ার গাজীর ছেলে মো. কাকন গাজী (৫৫), মহেশ্বরপাশা ৯/৩ কেদার নাথ ক্রস রোডের মৃত. শেখ আমির হোসেনের ছেলে আশিফুল হোসেন রাজীব (৪১) ও মহেশ্বরপাশা বণিকপাড়া শান্তিনগরের মৃত. সৈয়দ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৩৮)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৪৮০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে।
আফিল জুট মিলের শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা শিল্প এলাকার আফিল জুট মিলের শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ এর দাবিতে বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ও আফিল জুট মিলের সাধারন শ্রমিক কর্মচারীদের উদ্যোগে এক শ্রমিক সভা মঙ্গলবার সকাল ১০ টায় আফিল জুট মিল মজদুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়। আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সাধারন সম্পাদক ও ফেডারেশনের সহ সভাপতি মোঃ নিজামউদ্দিনের সভাপতিত্বে এবং ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক,এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান। এ সময় বক্তব্য রাখেন জুট স্পিনার্স মিলের সিবিএ সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল কালাম, শ্রমিক নেতা আলাউদ্দিন, শিরোমনি হুগলী বিস্কুট কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, আফিল জুট মিলের শ্রমিক নেতা প্রমুখ। সভা থেকে আফিল জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনা আদায়ের লক্ষে শ্রমিক নেতা নিজামউদ্দিনকে আহবায়ক করে ১৬ সদস্যের ১ টি কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলো যুগ্ন আহবায়ক খান হারুন আর রশিদ, শেখ জয়নাল আবেদিন, ফকির রেজাউল করিম এছাড়া সদস্যরা হলেন আবু বক্কার সিকদার, শেখ খোকন, মোঃ শাহাজান, মোঃ নওশের আলী, মোঃ ইলিয়াস মুন্সি, খান সিদ্দিকুৃর রহমান, মোঃ রোস্তম আলী, শেখ আশরাফ হোসেন, সৈয়দ আজমল হোসেন, মোঃ শাহ আলম, শেখ জাহাঙ্গির হোসেন, মোঃ কওসার বিশ^াস । শ্রমিকদের বকেয়া মুজুরী পরিশোধসহ ন্যায় সঙ্গত ৬ দফা দাবি আদায়ের লক্ষে ৫ দিনের কর্মসূচি অনুযায়ি আজ বুধবার সকাল ১০ টায় মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নে শ্রমিক সভা সফল করার আহবান জানানো হয় ।
মাদক নির্মূলে কঠোর হুশিয়ারি খানজাহান আলী থানার নবাগত ওসির
ফুলবাড়ীগেট প্রতিনিধি
কেএমপির খানজাহান আলী থানায় নতুন যোগদান করা অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল হোসেন বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।মাদক সামাজিক অস্থিরতার একটি বড় কারণ। মাদক নির্মূলে যতটুকু কঠোর হওয়া দরকার তাই তিনি করতে চান। মাদক নির্মূল, ইভটিজিং সহ আইনশৃংখলা উন্নয়নে তিনি সব মহলের সহযোগিতা কামনা করেছেন। থানা এলাকায় চুরি ও ডাকাতিসহ সব ধরনের অপরাধমুক্ত কাজ করার জন্য শতভাগ কাজ করতে চান তিনি ,এ ছাড়া এলাকাকে বাল্যবিয়েসহ সব সামাজিক অপরাধমুক্ত করা। যাতে সমাজে বিন্দু পরিমাণ অপরাধ না ঘটতে পারে। সব মিলিয়ে এ সমাজকে সুন্দর একটা পরিবেশ উপহার দিতে চাই। ওসি কামাল হোসেন বলেন আমি সবসময় জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। সোমবার (৬ জুন) রাতে তিনি খানজাহান আলী থানায় যোগদান করেন। এর আগে তিনি খালিশপুর থানা ও নগর গোয়েন্দা ডিবি”তে ওসি হিসাবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। মোঃ কামাল হোসেন ১৯৯৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পিরোজপুর জেলায় জন্ম গ্রহণ করেন তিনি। তিনি এলাকার সুধীজন ও গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ।
চুলকাটির মক্কা অটো রাইস মিলের গোডাউন হতে ২২২বস্তা সরকারী চাউল জব্দ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারের মক্কা অটো রাইস মিলস এর গোডাউন হতে ২২২বস্তা সরকারী চাউল জব্দ করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার বিকালে দু’ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে এই চাউল জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিল মালিকের জামাতা আল মামুনকে লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে তাকে ৩০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে জেলা খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা কর্মকর্তা এস এম তাহাসানুল হকে’র নেতৃত্বে একদল প্রশাসনিক কর্মকর্তা চুলকাটি বাজারের মক্কা অটো রাইস মিলস এর গোডাউন পরিদর্শন করতে আসেন। এ সময় তারা সরকারী সিলযুক্ত এবং বিক্রয় নিষিদ্ধ ২২২বস্তা (৭টন) সরকারী চাউল দেখতে পেয়ে তা জব্দ করেন। চাউলের মুল মালিক রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের সরকারী ডিলার মোঃ মোস্তাফিজুর রহমান। যার বাড়ী চাকশ্রী এলাকায়। এর আগেও এই মোস্তাফিজুর রহমান সরকারী চাউল আবৈধ ভাবে রাখায় চাউলসহ তিনি আটক হন। এ ঘটনায় তার বিরুদ্ধে ১টি নিয়োমিত মামলা রুজু হচ্ছে বলেও খাদ্য কর্মকর্তারা জানিয়েছে। জব্দকৃত চাউল উপজেলা সরকারী গোডাউনে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে ভ্রম্যমান আদালতের বিজ্ঞ বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড মারজানা আক্তার মিল মালিকের জামাতা আল মামুনকে ৩০হাজার টাকা জরিমানা প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মনোতোষ কুমার মজুমদার ও খাদ্য পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম।
আওয়ামী লীগের সকল নির্যাতনের জবাব রাজনৈতিকভাবে দেয়া হবে: মনা
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য এড. শফিকুল আলম মনা বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের যেসব নেতাকর্মী মাঠে আস্ফালন দেখাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করছে, তারা জানে না তাদের নেত্রী যেকোন সময় জনস্রোতের মুখে পদত্যাগ করতে বাধ্য হবেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সকল নির্যাতনের জবাব রাজনৈতিকভাবে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের আগ পর্যন্ত পাকিস্তানি সৈন্যরা জানত না পাকিস্তানকে আত্মসমর্পণ করতে হবে। এরশাদের লোকজনও জানত না তাদের নেতাকে পদত্যাগ করতে হচ্ছে। এখন আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা করছে, নির্যাতন করছে তারাও জানে না তাদের নেত্রী শেখ হাসিনা কখন পদত্যাগ করবেন।
মঙ্গলবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মহানগর শ্রমিক দলের আয়োজনে চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার বিস্ফোরনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল পুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনা আরো বলেন, বাতি নিভে যাওয়ার আগে যেমন ধপ করে জ্বলে উঠে, এই সরকারের অবস্থাও তেমন। এ কারণেই বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা করছে। মহানগর শ্রমিকদলের আহবায়ক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। শ্রমিক দল মহানগর শাখার সদস্য সচিব শফিকুর রহমান শফির পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স ম আব্দুর রহমান, বেগম রেহেনা ঈসা, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, আব্দুর রাজ্জাক, আশফাকুর রহমান কাকন, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, মোল্লা ফরিদ আহমেদ, মিজানুর রহমান মিলটন, মাসুদ খান বাদল, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, এড. কানিজ ফাতেমা আমিন, জাহিদুর রহমান রিপন, জাকির ইকবাল বাপ্পি, আসাদুজ্জামান আসাদ, ওয়াহিদুজ্জামান হাওলাদার, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, সিরাজুল ইসলাম লিটন, মঈদুল হক টুকু, গোলাম মোস্তফা ভুট্টো, শাহনাজ সরোয়ার, এড. কামরুন্নাহার হেনা, হাসনা হেনা, সাইফুল ইসলাম, মিরাজুল ইসলাম মনি, রুমা, রোজা খানম, কাকলি অক্তার, শারমিন, রাবেয়া আক্তার প্রীতি, শারমীন বেগম, সানু বেগম, মদিনা আক্তার, রিনা খানম, মিজান সরদার, সৈয়দ তানভীর, মুশফিক টিপু, আলমগীর হোসেন, শেখ সিদ্দিকুর রহমান, সৈয়দ আনোয়ার হোসেন, আবু বক্কর সিদ্দিক, আযম সরোয়ার, জি এম মাহবুব হোসেন, আবুল হাসান হাওলাদার, আকরাম হোসেন মোল্লা, ওয়াদুদ খান, শেখ মো. বাদল, আলমগীর তালুকদার, ফজলুর রহমান, মো. আবু জাফর, কবির সরদার, হালিম, আবু তালেব মোল্লা, মিজানুর রহমান, রিপন আকন, ইসলাম খলিফা, সাহেব আলী, নুর আলম, আসাদুল সরদার, দুলাল, আজিজুল, বাদল খান প্রমূখ। আলোচনা শেষে চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার বিস্ফোরনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী জখম
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী জখম হয়েছে। আহত ওই দম্পতি ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার সাহস এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত ২ জন কে আটক করেছে পুলিশ। পুলিশ,ভূক্তভোগী দম্পতি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডুমুরিয়ার সাহস গ্রামের হত দরীদ্র কৃষক হামিদুল কাজীর সাথে তার ভাইপো মহিদুল কাজি ও মফিজুল কাজীসহ অন্যানদের সাথে বিগত ইউপি নির্বাচন কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে ঘটনার দিন দিবাগত রাতে প্রতিপক্ষ ভাইপো মহিদুল কাজী, মফিজুল কাজী,প্রতিবেশী সোবহান ফকির, মোমিন ফকির,জাফর সরদারসহ তাদের সহযোগীরা হামিদুল কাজীর বাড়িতে ঢুকে অতর্কিত ভাবে মারপিট করতে থাকে। এ সময় হামিদুলের স্ত্রী সালমা বেগম ঠেকাতে গেলে তাকেও বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে ¯’ানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।খবর পেয়ে থানা পুলিশ ঘটনা¯’লে পৌঁছিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোমিন ফকির ও সোবহান ফকির কে আটক করে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্র¯‘তি চলছিল।
“লাইট হাউস খুলনার আয়োজনে এইচআইভি/এইডস্ প্রতিরোধ বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত”
খবর বিজ্ঞপ্তি
লাইট হাউস এর আয়োজনে, দি গ্লোবাল ফান্ড প্রজেক্ট, আইসিডিডিআর,বি-এর অর্থায়নে হেলথ সার্ভিস প্রোভাইডার, ধর্মীয় নেতা, আইনজীবী, সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সিবিও রিপ্রেজেন্টেটিভদের নিয়ে ১৪ শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিক সম্মেলন কক্ষে দুপুর ০৩.৩০টায় এইচআইভি/এইডস ্প্রতিরোধ বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার, কেএমপি।
সভায় শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন লাইট হাউস, খুলনা ডিআইসির ম্যানেজার মোঃ কবির হুসাইন। তিনি খুলনা ও খালিশপুর সেন্টারএর কার্যক্রমের অগ্রগতি মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন। বিশেষ অতিথি বলেন- এইচআইভি প্রতিরোধে ধর্মীয় অনুসাশন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আফ্রিকার দেশগুলোর তুলনা করে বলেন, সেখান থেকে বাংলাদেশের আক্রান্তের সংখ্যা অনেক কম। অফ্রিকার দেশগুলাতে প্রতি ঘরেই কেউ না কেউ এইচআইভিতে আক্রান্ত। বাংলাদেশের মানুষের মধ্যে ধর্মীয় এবং সামাজিক অনুশাসনএর কারণে এইচআইভি সংক্রমনের হার কম। তিনি বলেন সকল শ্যোনীকে নিয়েই পুলিশের কাজ সেখানে কোন বিশেষ শ্রোনী নাই। বাংলাদেশ পুলিশ কোন শ্রোনী বিভাজন নিতীতে বিশ্বাস করে না বরং সকলকে সেবা প্রদানই তাদের লক্ষ্য। হিজড়া জনগোষ্ঠীকে আলাদা করে দেখার কিছু নাই, সকলকে একই দৃষ্টিতে দেখতে হবে, যাতে এমএসএম এবং হিজড়া জনগোষ্ঠী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চত করা যায়। এইচআইভি/এইডস্-এরঝুঁকি হ্রাসকরা, তাদের মানবাধিকার ও মর্যাদা’র বিষয় গুলি তুলে ধরেন। সভাপতি ডাঃ সুজাত আহমেদ তার বক্তব্যে বলেন, এইচআইভি বিষয়ে সাধারণ মানুষের মধ্যে জ্ঞান কম থাকার কারণে এ বিষয়ে মানুষ সচেতন নয় যার ফলে তারা এই ভয়াবহ ব্যাধি অসেচতন আচরণ করছে। তিনি এ বিষয়ে সকলকে সচেতন হতে আহবান জানান। তিনি বলেন সচেতনতার মাধ্যমেই এইচআইভিকে প্রতিরোধ করা সম্ভব। সমাজে অনেক লোক এখন ও এইচআইভি/এইডস্- এর ভয়াবহতা সম্পর্কে অবগত নয় বিধায় তাদেরকে সচেতন করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম বৃদ্ধি করার জন্য সুপারিশ করেন। সভায় বাংলাদেশসহ বিশ্বে বর্তমান এইচআইভি সংক্রমনের অবস্থা ও এর সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করা হয়। উচ্চ ঝুঁকিপূর্ন জনগোষ্টি এমএসএম ও হিজড়াদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের জীবিকা নির্বাহের জন্য বিকল্প কোন উৎস তৈরী করার জন্য আহবান জানানো হয়।
হত্যামামলার আসামি প্রতিপক্ষের হাতে খুন
শহিদুল ইসলাম দইচ, যশোর।।
প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম আশিকুর রহমান অপু (২৭) নামে এক যুবক মারা গেছেন।
যশোর পুলিশের মুখপাত্র গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র, হাসপাতাল ও পুলিশ জানায়, হত্যামামলার আসামি আশিকুর রহমান অপুকে প্রতিপক্ষরা মঙ্গলবার সকাল ৬টার দিকে যশোর শহরের খালধার রোড আমিনিয়া মাদ্রাসা মোড় এলাকায় প্রতিপক্ষরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, অপুর শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা অথবা ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়।
সকাল ৮ টার দিকে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ফরিদপুরে পৌঁছুলে অপু মারা যান বলে তার সাথে থাকা স্বজনরা পুলিশকে অবহিত করে।
স্থানীয়রা জানায়, বছর দুই আগের এই দিনে শহরের বড় বাজার এলাকায় (মাছ বাজার) পাপ্পু নামে এক সন্ত্রাসীকে অপু হত্যা করেছিল। সেই হত্যার প্রতিশোধ নিতে মঙ্গলবার সকালে একই এলাকার কয়েক যুবক তাকে কুপিয়ে এবং গলা কেটে দেয়। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নিহত অপু শহরের খালধার রোড এলাকার হাবিবুর রহমান হবির ছেলে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।
শরণখোলায় প্রধান শিক্ষকের বাড়িতে হামলা প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলা উপজেলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ জুন) বেলা ১১টার দিকে প্রতিপক্ষের মহিদুল হাওলাদারের নেতৃত্বে ১৫-১৬ জন লোক দা, লাঠিসোটা নিয়ে ওই শিক্ষকের বাড়িতে চড়াও হয়। তারা সীমানার পিলার তুলে ফেলে এবং বেড়া ভাঙচুর করে বাড়ির পূর্ব অংশের জমি দখলের চেষ্টা চালায়।
এসময় শিক্ষকের স্ত্রী ফারজানা ইয়াসমিন বাড়িতে একা ছিলেন। তিনি দখলে বাধা দিতে গেলে তাকে লাঞ্ছিত করে ওই দখলবাজরা। হামলার খবর পেয়ে প্রধান শিক্ষক নান্না মিয়া বিদ্যালয় থেকে বাড়িতে গেলে তাকেও মারার জন্য তেড়ে আসে তারা। এঘটনায় শরণখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক।
এদিকে প্রধান শিক্ষকের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর শুনে বিদ্যালয় ছুটির পর বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। তারা স্থানীয় রাজাপুর বাজারে মিছিল করে ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় প্রশাসনের কাছে।
প্রধান শিক্ষক নান্না মিয়া বলেন, উপজেলার রতিয়া রাজাপুর গ্রামে আমার বাড়ির মধ্যে জমি পাবেন বলে দাবি করেন একই গ্রামের আ. সামাদ হাওলাদারের ছেলে মহিদুল হাওলাদার। এনিয়ে স্থানীয় গণমান্যদেন নিয়ে দুই দফা সালিস বৈঠকে আমার পক্ষে রায় প্রদান করেন সালিসগণ। কিন্তু তারপরও মহিদুল এবং তার ভাই ছগির হাওলাদারের নেতৃত্বে ১৫/১৬ লোক দা, লাঠিসোটা নিয়ে জোরপূর্বক আমার বসত বাড়ির পেছনের অংশ দখলের জন্য হামলা চালায়।
এব্যাপারে প্রতিপক্ষের মহিদুল হাওলাদার জানান, তিনি শিক্ষকের বাড়ির মধ্যে জমি পাবেন। সেই জমি দেখতে গিয়েছিলেন। কোনো হামলা বা ভাঙচুর করেননি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, এঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্তে বিকেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ডুমুরিয়ায় বৃদ্ধ শ্বশুরকে মারপিটের ঘটনায় পুলিশের দ্বারস্থ পুত্রবধূ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বৃদ্ধ শ্বশুরকে মারপিটের ঘটনায় থানা পুলিশের দ্বার¯’ হয়েছে পুত্রবধূ। একদিকে জমি জবর দখলের পাঁয়তারা, অপরদিকে প্রতিপক্ষের দফায় দফায় হামলায় অতিষ্ট হয়ে পড়েছে পরিবারটি। বিষয়টি নিরসনের জন্য ¯’ানীয়দের সালিশী বৈঠক,থানা পুলিশ ও আদালত পর্যন্ত গড়িয়েও এর কোন প্রতিকার পা”েছ না পরিবারটি। উপজেলার রুদাঘরা গ্রামে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। থানায় দায়ের কৃত অভিযোগ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা যায়,রুদাঘরা গ্রামের আঃ গণি বিশ্বাসের ছেলে শহিদুল বিশ্বাস চাকুরীর সুবাদে ঢাকায় অব¯’ান করে আসছে। গ্রামে স্ত্রী তানিয়া বেগম বৃদ্ধ শ্বশুর শ্বাশুড়ি নিয়ে বসবাস করে আসছে। এরমধ্যে ¯’ানীয় এক প্রভাবশালী পরিবার থেকে একখন্ড জমি ক্রয় করে প্রয়োজনীয় কাগজপত্র সহ চার বছর ধরে ভোগদখলে থাকলেও প্রভাবশালী ওই পরিবার সেটি জবর দখলের নেশায় মেতে উঠে। এ নিয়ে দফায় দফায় হামলা মামলা অব্যাহত রয়েছে। এরই জের ধরে গতকাল মঙ্গলবার সকালে বৃদ্ধ শ্বশুর গণি বিশ্বাস জবর দখলে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ মোস্তফা, মুরাদ, আশিকুর রহমান সহ অনেকে তার উপর হামলা চালায়। এ ঘটনায় আবারও আহত বৃদ্ধ শ্বশুরকে নিয়ে থানা পুলিশের দ্বার¯’ হয়েছেন পুত্রবধূ তানিয়া। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।
ডুমুরিয়ায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ছাত্র বহিষ্কার !
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজে এক ছাত্র কর্তৃক ৩ শিক্ষক লাঞ্ছিত’র ঘটনায় বহিস্কার করা হয়েছে ওই ছাত্রকে। গতকাল মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত গত রবিবার দুপুরে উপজেলার শরাফপুর ইউনিয়নে বানিয়াখালি মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজে দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র গোলাম রব্বানী বহিরাগত দুই মাদ্রাসা ছাত্রীকে নিয়ে কলেজের পুরাতন দ্বিতল ভবনের একটি পরিত্যক্ত কক্ষে আড্ডায় লিপ্ত হয়। বিষয়টি জানাজানির পর অধ্যক্ষের নির্দেশে ইংরেজি প্রভাষক ইলিয়াস হোসেন, সহকারী অধ্যাপক কেএম হযরত আলী ও প্রভাষক আব্দুল হাই ঘটনা¯’লে পৌঁছানো মাত্রই ওই ছাত্র রুম থেকে বেরিয়ে তিন শিক্ষককে অশ্লীল গালি গালাজ করতে থাকে। এমনকি গালিগালাজের এক পর্যায়ে শিক্ষক ইলিয়াস হোসেনের শার্টের কলার ধরে ধস্তাধস্তি ও মারপিটে উদ্যত হয়। খবর পেয়ে অধ্যক্ষ দ্রুত ঘটনা¯’লে এসে পরি¯ি’তি নিয়ন্ত্রণে আনে। ঘটনা প্রসঙ্গে অধ্যক্ষ এএইচএম আমিনুল ইসলাম খান বলেন, এ ঘটনায় মঙ্গলবার জিবির মিটিং এ সিন্ধান্তে ওই ছাত্রকে কলেজ থেকে বহিস্কার করা হয়েছে।
কয়রায় নতুন প্রযুক্তিতে কৃষি উৎপাদন বাড়াতে কৃষক প্রশিক্ষন
কয়রা(খুলনা)প্রতিনিধি
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তিতে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় ৫ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ চলছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত কৃষক প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আছাদুজ্জামান (রাব্বী)। মঙ্গলবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩০ জন কৃষক কৃষাণী নতুন প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে প্রশিক্ষনে অংশ নিতে দেখা যায়। অনুরুপ উপজেলার ৭ টি ইউনিয়নে ৫ দিনে ১৫০ জন কৃষক/কৃষাণী প্রশিক্ষণ গ্রহন করবেন বলে কতৃপক্ষ জানিয়েছেন। জানা গেছে, প্রশিক্ষণ শেষে প্রতি প্রশিক্ষণার্থীদের ফলজ চারা সহ কৃষি উপকরণ দেয়া হচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আছাদুজ্জামান (রাব্বি) জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক প্রতিটি বাড়ীর আঙিনা ও আশেপাশে নতুন প্রযুক্তির মাধ্যমে গ্রামের মানুষ শাকসবজিসহ ফলজ গাছ লাগাতে পারে সে জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন কৃষি মন্ত্রণালয়। তিনি বলেন, উপকূলীয় এলাকা কয়রায় ঘনঘন জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ এই এলাকার কৃষকরা, তাই জলবায়ু পরিবর্তন অভিযোজন খাপ খাইয়ে নিতে নতুন নতুন প্রযুক্তির বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উক্ত কৃষক প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপ-সহকারি কৃষি অফিসার অনুতপ সরকার, মোঃ হামিদুজ্জামান ও গুরুদাস মন্ডল এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রশিক্ষন চলবে।
উপ-পরিচালক মামুন কবীর তরফদারের প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে আজ থেকে লাগাতার কর্মবিরতি
প্রতিনিধি বেনাপোল
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের প্রত্যাহার সহ ৩ দফা দাবিতে আগামীকাল বুধবার সকাল থেকে বেনাপোল স্থল বন্দরে লাগাতার কর্ম বিরতির ডাক দিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। মঙ্গলবার (৭ জুন) দুপুরে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নিজস্ব ভবনে এক সাংবাদিক সম্মেলনে কর্ম বিরতি ঘোষণা দেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী।
দাবি সমুহ হচ্ছে ,বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মোঃ মামুন কবীর তরফদারকে প্রত্যাহার, বেনাপোল স্থল বন্দরের ইক্যুইপমেন্ট সরবরাহ বৃদ্ধি সহ দক্ষ চালক নিয়োগ দেওয়া এবং বন্দরে পর্যাপ্ত শেড ও জায়গা বৃদ্ধি সহ যানজট মুক্ত রাখা।
সংবাদ সম¥েলনে আজিম উদ্দিন গাজী বলেন বাংলাদেশের সর্ব বৃহত্তম স্থল বন্দর বেনাপোল। যে বন্দরের মাধ্যমে বাংলাদেশ সরকার প্রতি বছর ৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে থাকেন। কিন্তু বন্দরে পর্যাপ্ত ক্রেন ফরকলিফট, না থাকায় পণ্য লোড/আনলোড ব্যহত হচ্ছে ক্ষেত্রে চরম ভাবে ব্যাহত হচ্ছে। যার ফলে গত ১৬ মে ২০২২ ইং তারিখের মধ্যে বেনাপোল স্থল বন্দরে পর্যাপ্ত ইক্যুইপমেন্ট ব্যবস্থা না করা হলে, ১৭ মে ২০২২ ইং তারিখ হতে বেনাপোল স্থল বন্দরের পণ্য পরিবহন করা হতে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহন করা হয়। তার প্রেক্ষিতে বেনাপোল স্থল বন্দরের মামুন কবীর তরফদার, উপ-পরিচালক (ট্রাফিক)“র” সভাপতিত্বে ইক্যুইপমেন্ট সমস্যা নিরশন সংক্রান্ত সভার স্থানীয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে গত ৩১/০৫/২০২২ ইং তারিখের মধ্যে বন্দরে ৩ টি নতুন ক্রেন ও ৩ টি নতুন ফর্কলিফটের সরবারহসহ দক্ষ চালক নিয়োগ দেওয়া হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু অদ্যবধি বন্দরে কোন প্রত্যাশিত ইক্যুপমেন্ট সরবারহ করা হয়নি। তার পরেও উক্ত বিষয় সমূহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের অবহিত করনের জন্য ০১/০৬/২০২২ ইং তারিখে সভা আহ্বান করতে বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করে পত্র প্রেরন করা হয়। পরে গত ০৫/০৬/২০২২ ইং তারিখে বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সংগঠনকে নিয়ে আলোচনা সভা আহ্বান করে। উক্ত সভায় পরিচালক (ট্রাফিক) সিদ্ধান্ত জানাবেন বলে অবহিত করেন। কিন্তু বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে কোন তথ্য সরবারহ করেননি। যার প্রেক্ষিতে নিন্মে উল্লেখিত যৌক্তিক দাবী সমূহ আদায়ের লক্ষে আগামী ০৮/০৬/২০২২ ইং তারিখ হতে বেনাপোল স্থল বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের যৌথ আলোচনার মাধ্যমে আমদানী/ রপ্তানীসহ সকল প্রকার পণ্য পরিবহন করা থেকে কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
তিনি আরো বলেন, মামুন কবীর তরফদার বন্দরের টেন্ডার সহ বিভিন্ন কার্যক্রমে তার নিজস্ব লোক কিংবা আত্মীয় স্বজনদের নিয়োগ দিচ্ছেন। তিনি বেনাপোল বন্দরটাকে ধ্বংসের জন্য পায়তারা করছেন। তাকে এ বন্দর থেকে প্রত্যাহার করলে, বেনাপোল বন্দরের কার্যক্রম আরও গতিশীল হওয়া সহ রাজস্ব আদায় আরও বেশি বাড়বে। মামুন কবীর তরফদারের কারণে বেনাপোল বন্দর ধ্বংসের দ্বারপ্রান্তে । এমন কোন দূর্ণীতি নেই যে, যেখানে মামুন তরফদার জড়িত নয়। সব কাজে তার সম্পৃক্ততা রয়েছে। তাকে এ বন্দর থেকে প্রত্যাহার করা না হলে, এ বন্দরের উন্নয়ন আর সম্ভব না। তাকে প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আমাদের কর্ম বিরতি লাগাতার চালিয়ে যাবো। বন্দর ব্যবহারকারী সব সংগঠনই আমাদের সাথে আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের ৩ দফা দাবি আদায় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্ম বিরতি চলবে।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি এ.কে.এম. আতিকুজ্জামান (সনি), সহ-সভাপতি-১ ইদ্রিস আলী, সহ- সভাপতি-২ মশিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান (সুমন), দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম (রিপন), কার্যক ারী সদস্য-১ রাজু আহম্মেদ ও সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি মুজিবর রহমান।
চালের বাজার মাতাবে বঙ্গবন্ধু ব্রি ধান ১০০: প্রথম বছরে চাষে পেলো ব্যাপক জনপ্রিয়তা
স্টাফ রিপোর্টার
চলতি বোরো মৌসুমে মাঠে প্রথমবারের মতো সীমিত পরিসরে চাষ হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান ১০০, যার নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু ধান’। ধানের আকার ছোট যা নাইজারশাইল, জিরাশাইল, দাতখানি বা কাটারির মতো। হালকা লালচে রংয়ের এ ধানের বাম্পার ফলন হয়েছে। একর প্রতি ৩৬-৪০ মণ পর্যন্ত ফলন পাওয়া গেছে যা প্রচলিত জাত ব্রি ধান ২৮ এর চেয়ে বেশি। ধানের দানা পুষ্ট এবং আকার কিছুটা গোলাকার। ইতোমধ্যে ধান কাটা ও মাড়াই শেষে তা অনেকে আগ্রহভরে চাল বানিয়ে ভাত রান্না করে খেয়ে বলেছেন এ ধানের চাল বাজার মাতাবে। ঝরঝরে ভাত ঠিক কাটারিভোগের চালের মতো ছোট ও চিকন। এ চালে কেবল ঘ্রাণ নেই। তাছাড়া সকল বৈশিষ্ট্য বিদ্যমান। বিশেষ করে জিঙ্কের উপস্থিতি প্রচলিত সব জাতের ধানের চেয়ে বেশি। অ্যাইমাইলোজের পরিমাণও বেশি। ভাত সুস্বাদু। আতপ ও সিদ্ধ উভয় চালই আকর্ষণীয় আকারের। তবে যেহেতু চাষ হয়েছে সীমিত জমিতে তাই এ চাল এবছরই বাজারে আসছে না। বাণিজ্যিকভাবে বাজারে আসতে আরও ৩-৪ বছর সময় লাগবে। তবে যারা সৌখিন চাষি বা ক্রেতা তারা চুক্তিভিত্তিতে এ ধান চাষ করে চাল বানিয়ে বাজারে আসার আগেভাগেই স্বাদ নিতে পারেন বা পারিবারিকভাবে খেতে পারেন। এ চালের সবচেয়ে বড় উপকার জিঙ্কের বেশি উপস্থিতি। শিশুদের দৈহিক বৃদ্ধি, রোগ-প্রতিরোধ ও খিদে বাড়াতে এ চাল উপকারী।
খুলনার ডুমুরিয়ায় নিজ পৈত্রিক জমির এক বিঘা জায়গায় এ ধান চাষ করান সৌখিন ধানচাষি খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান। নানা বিষয়ে অগ্রসর ভাবনার এ কর্মকর্তা একই জমিতে ২০১০ সালে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান ৫০ ‘বাংলামতি’ চাষ করে সারাদেশে সাড়া ফেলেন। গত বছর আমন মৌসুমে পদ্মার এপার প্রথম ব্রি ধান ৯০ এবং লুপ্তপ্রায় বিন্নিধান চাষ করেন। এবার ব্রি ধান ১০০ বঙ্গবন্ধু ধান চাষ সর্ম্পকে তিনি বলেন, নতুন উদ্ভাবিত এ ধান সম্পর্কে জেনে তিনি ব্রি’র সদর দপ্তর গাজীপুরে যোগাযোগ করেন। সেখান থেকে বীজের ব্যাপারে ব্রি’র গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিলে তিনি সেখানকার প্রধান ড. মোহাম্মদ জাহিদুল ইসলামের সাথে কথা বলে ৫ কেজি বীজ সংগ্রহ করেন। ওই বীজ দিয়েই ডুমুরিয়ার কার্তিকডাঙ্গা বিলে এক বিঘা জমিতে এ ধানের চারা লাগানোর ব্যবস্থা নেন। এবার ঈদুল ফিতরের প্রায় ৮-১০ দিন আগেই অর্থাৎ এপ্রিল মাসের শেষে ধান কাটা হয়। কাটা ও মাড়াই শেষে ধান ভাঙ্গিয়ে যে চাল পান তাতে তিনি অবাক। শতকরা ৯৫ শতাংশের বেশি চাল অভাঙ্গা রয়েছে যা সাধারণত ধান কেটে শুকিয়ে এতো তাড়াতাড়ি এ রকম ভালো চাল পাওয়া যায় না। তিনি এ চালের ভাতের ব্যাপারে জানান নিঃসন্দেহে ব্রি’র এটা ভালো জাত হিসেবে কৃষকের মধ্যে জনপ্রিয় পাবে এবং বাণিজ্যিকভাবে বাজারে আসা শুরু হলে এটা ক্রেতার আগ্রহ অর্জন করবে। যারা আতপ ও সিদ্ধতে একটু চিকন ও ছোট আকারের চাল পছন্দ করেন তাদের জন্য এটা খুবই পছন্দের হবে। তিনি আরও জানান, ভালো মানের হোটেলগুলোতেও এ চালের ভাত ভোক্তাদের আগ্রহ বাড়াবে।
জানা যায়, এ বছর ব্রি ধান ১০০ তথা বঙ্গবন্ধু ধানের সবচেয়ে বেশি আবাদ হয়েছে গোপালগঞ্জে এবং এর মধ্যে কোটালিপাড়ায়।
ব্রি’র গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের প্রধান ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এবার তিনি এক হাজার কেজি বীজ কৃষকদের মাঝে দেন। তার মধ্যে অল্পকিছু নড়াইল ও বাগেরহাট এলাকাতেও গেছে। তবে সবচেয়ে বেশি চাষ হয়েছে গোপালগঞ্জের কোটালিপাড়ায়। তাঁর প্রদত্ত বীজে ৫শ একরেরও বেশি জায়গায় এ ধান চাষ হয়েছে যা সারা দেশে চাষকৃত জমির এক তৃতীয়াংশের বেশি। গোপালগঞ্জের চাষিরা সাধারণত মোটা ধান চাষ ও মোটা চাল খেতে অভ্যস্ত। কিন্তু বঙ্গবন্ধু ধানের চাষ করে তারা খুশি। কারণ, এ ধানের উৎপাদনও ভালো এবং রোগবালাই কম হয়েছে। বাজারে দু’চারজন ধান বিক্রি করলেও তার দাম পেয়েছেন প্রচলিত ২৮ জাতের চেয়ে বেশি। ফলে এ ধান আগামী মৌসুমে ব্যাপক চাষ হবে বলে আশা করা হচ্ছে এবং আগামী ৩-৪ বছরের মধ্যে ব্রি ধান ২৮ বা অন্য অনেক ধানের অবাদের স্থান দখল করে নেবে বঙ্গবন্ধু ধান এমনটিই আশা করছেন কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা।
জানা যায়, এ ধানের জীবনকাল ১৪৮ দিন। এ ধানের উচ্চতা ১০১ সে.মি.। প্রতিকেজি চালে জিঙ্কের পরিমাণ ২৫.৭ মিলিগ্রাম। অ্যামাইলোজ ২৬.৮% ও প্রোটিন ৭.৮%।
ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়নে নগর উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা শীর্ষক সেমিনার
তথ্য বিবরনী
বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে কিন্তু জমির পরিমান বাড়ছে না। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও বাসস্থানের চাহিদা মেটাতে জমির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে হবে। নগর পরিকল্পনা: ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়নে নগর উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা শীর্ষক সেমিনারে অংশগ্রহণকারীরা এই আহ্বান জানান। নগর উন্নয়ন অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয় মঙ্গলবার আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, যে কোন উন্নয়নের পূর্বশর্ত পরিকল্পনা। এই পরিকল্পনা হতে হবে সমন্বিত। এই পরিকল্পনায় ভূমির ব্যবহার, জলাধার সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন সকল বিষয় অন্তর্ভূক্ত থাকতে হবে। একই সাথে সেই পরিকল্পনা বাস্তবায়নে আইনগত ভিত্তি থাকতে হবে। যে কেউ চাইলেই যেন যত্রতত্র বাড়িঘর, শিল্প কলকারখানা নির্মাণ করতে না পারে তা নিশ্চিত করতে হবে।
খুলনা নগর উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্ল্যানার প্রভাষ চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ^বিদ্যালয়ের নগর ও গ্রামীন পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মোঃ মঈন উদ্দীন এবং নগর উন্নয়ন অধিদপ্তর ঢাকার সিনিয়র জিওগ্রাফার মোঃ জাহাঙ্গীর আলী। সেমিনারটি সঞ্চালনা করেন খুলনা নগর উন্নয়ন অধিদপ্তরের সহকারী প্ল্যানার পলাশ কান্তি বিশ^াস।
সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় খুবি উপাচার্যের শোক ও দুঃখ প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণজনিত ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এক বিবৃতিতে তিনি ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত সকলের আত্মার শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। একই সাথে তিনি এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এই দুর্ঘটনা থেকে দেশের সমুদ্র, নৌ ও স্থল বন্দরসমূহের মাধ্যমে রাসায়নিক/দাহ্য দ্রব্য আমদানি, গুদামজাত ও পরিবহনের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে।
খুবিতে ‘অ্যাপ্লিকেশন অব জিইই ইন ফরেস্ট্রি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘অ্যাপ্লিকেশন অব গুগল আর্থ ইঞ্জিন (জিইই) ইন ফরেস্ট্রি-২’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ইফতেখার শামস্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স’র পরিচালক প্রফেসর ড. জারিন আখতার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. রোমেল আহমেদ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের প্রধান ড. সুপ্রিয় চাকমা ও যুক্তরাষ্ট্রের ফরেস্ট্র সার্ভিসের কম্পাস প্রোগ্রামের প্রজেক্ট লিড ড. আবু মোস্তফা কামাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।
খুলনায় বিশ^ নিরাপদ খাদ্য দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ স্লোগানে খুলনায় বিশ^ নিরাপদ খাদ্য দিবস-২০২২ উপলক্ষে মঙ্গলবার সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খুলনা জেলা কার্যালয় এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম।
সভাপতিত্ব করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খুলনা জেলা কার্যালয়ের কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার। পরিচালনা করেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার ভুপালী সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
মুক্ত আলোচনায় অংশ নেন ক্যাব প্রতিনিধি এ সালাম মন্টু, হোটেল মালিক সমিতির শ্যামল কুমার, কেসিসি’র ফুড এন্ড স্যানেটারি ইন্সপেক্টর শেখ সেলিম হাসান বুলবুল প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনার বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম বলেন, নিজেকেই সচেতন হয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। এ সংক্রান্ত আইনও জানতে হবে। তিনি বলেন, উৎপাদন পর্যায়ে খাদ্যে ভেজাল হচ্ছে। আর ভেজাল খাদ্য খেয়ে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা অপরিপক্ক ফল বাজারে তুলছে। এ কারণেই ঘটছে বিপত্তি। তিনি সংশ্লিষ্টদের অধিক মুনাফা অর্জনের মানসিকতা পরিবর্তনের আহবান জানান।
সভায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খুলনা জেলা কার্যালয়ের কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার বলেন, এ পর্যন্ত খুলনায় ২৪০জনকে নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে। কেউ ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে প্রশিক্ষণের আয়োজন করলে সহযোগিতা করা হবে। তিনি নিরাপদ খাদ্য সম্পর্কিত সার্বিক বিষয়ে জানতে-জানাতে মোবাইলে ‘খাদ্য কথন’ অ্যাপস ব্যবহারের আহবান জানান। এছাড়া সভায় অন্যান্য বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
শরণখোলা থেকে দুরপাল্লার পরিবহন বন্ধের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাট বাস মালিক সমিতি কর্তৃক শরণখোলা থেকে দুরপাল্লার পরিবহন বন্ধের প্রতিবাদে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪৮ঘন্টার মধ্যে পূর্বের ন্যায় দুরপাল্লার পরিবহন চলাচল করতে না দেয়া হলে বৃহত্তর আন্দোলন করার ঘোষণা দেয়া হয়।
সভায় শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস, শিক্ষক আক্তারুজ্জামান তালুকদার, পরিবহন কাউন্টার পরিচালন মোঃ জামাল আকন, মাসুদ জোমাদ্দার, মোঃ গুলজার হাওলাদার, আবু তালেব বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাগেরহাট বাস ও মিনিবাস মালিক সমিতি একটি পত্রের মাধ্যমে নোটিশ দিয়ে ৬ জুন থেকে ঢাকা, চট্ট্রগ্রাম সহ দুর পাল্লার পরিবহন বন্ধের ঘোষনা দেন। এরপর সোমবার সকাল থেকে শরণখোলা থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন বাগেরহাট বাসস্ট্যান্ডে আটকে দেয়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হলে মালিক সমিতির একটি সভা করে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে পরিবহনগুলি ছেড়ে দিতে বাধ্য হয়। পরবর্তীতে ৮জুন তারা চুড়ান্ত সিদ্ধান্ত দিবেন বলে ঘোষনা দেন। মালিক সমিতির এ ঘোষনা মানবাধিকার লঙ্ঘনের সামিল।
তারা বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পূর্ব মুহুর্তে উপজেলা পর্যায়ে পরিবহন বন্ধ করার অপতৎপরতা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। শরণখোলা ও মোরেলগঞ্জ থেকে দুইটি বাস পরিবর্তন করে বাগেরহাট যেয়ে দুরপাল্লার পরিবহনে উঠতে মানুষ চরম ভোগান্তিতে পড়বে। তাই বুধবার থেকে পূর্বের মতো স্বাভাবিকভাবে দুরপাল্লার পরিবহন চলাচলে বাধাঁর সৃষ্টি করা হলে ৯জুন থেকে বৃহত্তর আন্দোলন করা হবে বলে ঘোষনা দেন তারা।
মহেশপুরে আনসার ও ভিডিপি’র সমাবেশ
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ আশিকউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মহেশপুর থানার ওসি সেলিম মিয়া, সাংবাদিক আব্দুর রহমান ও সরোয়ার হোসেন।
এসময় আনসার বাহিনীর সদস্যরা ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তহমিনা খাতুন।
কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জসিম উদ্দিন নামে এক পুরুষ সদস্যকে একটি বাইসাইকেল ও শিরিনা আক্তার নামে এক নারী সদস্যকে সেলাই মেশিন প্রদান করা হয়।
দাকোপে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের বাজারে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে। বিশেষ করে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সয়াবিন তেল ও রসুনের দাম। হঠাৎ করেই ৩০ টাকা কেজি রসুন এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। একইভাবে ১৫০ টাকা কেজি দরের সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে ১৯৮ টাকা। প্রতি কেজি কাঁচা মরিচের দাম এখনও ১০০ থেকে ১২০ টাকার বেশি। মোটা চালের দাম এখনও ৬০ টাকা কেজি। আর চিকন চালের দাম ৭০ টাকা কেজি। মঙ্গলবার বাজুয়ার সাপ্তাহিক বাজারে ঘুরে দেখা যায় অধিকাংশ সবজির দামই বেড়ে গেছে। দাম বেশি হওয়ায় চাহিদা অনুযায়ী সবজিও কিনতে পারছে না সীমিত আয়ের মানুষেরা। শুধু তা-ই নয়, অধিকাংশ পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। এ প্রসঙ্গে দাকোপের বাজুয়া বাজার এলাকায় বাজার করতে আসা বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা প্রশান্ত মন্ডল বলেন, এখনই বাজার নিয়ন্ত্রণ করা জরুরি। কারণ, অধিকাংশ পণ্যের দাম এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাকোপের পোদ্দারগন্জ বাজারে কথা হয় দেবাশীষ রায় নামের এক সরকারি কর্মকর্তার সঙ্গে। তিনি বলেন, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে সরকারি কর্মকর্তাদের পক্ষেও সার্ভাইভ করা সম্ভব না। অতি দ্রুত বাজার নিয়ন্ত্রণ হওয়া জরুরি। বাজারের চিত্র বলছে, টানা কয়েক সপ্তাহ ধরে বাড়তে থাকা ব্রয়লার ও পাকিস্তানি কক বা সোনালি মুরগির দাম নতুন করে আরও বেড়েছে। গত সপ্তাহের তুলনায় দাকোপ উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারগুলোতে কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত। আর সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। দাকোপের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৭৫ থেকে ১৮০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৬৫ থেকে ১৭০ টাকা। আর গত মাসের শুরুর দিকে ছিল ১৬০ থেকে ১৬৫ টাকার মধ্যে। এ হিসাবে মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। মুরগি ব্যবসায়ীরা বলছেন, ব্রয়লার মুরগির মতো পাকিস্তানি কক বা সোনালি মুরগির দামও দফায় দফায় বেড়েছে। গত মাসের শুরুর দিকে ২৫০ থেকে ২৬০ টাকা কেজি বিক্রি হওয়া সোনালি মুরগির দাম কয়েক দফা বেড়ে এখন ৩২০ থেকে ৩৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এই মুরগির কেজি বিক্রি হয় ৩০০ থেকে ৩২০ টাকা। বাজুয়ায় মুরগির দাম বেড়ে যাওয়ার কারণ বাজারের মহসীন শেখ বলেন, একদিকে বাজারে মুরগি সরবরাহ কম, অন্যদিকে হোটেল-রেস্টুরেন্টসহ সবকিছু খুলে দেওয়া হয়েছে। এখন বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। ফলে মুরগির চাহিদা বেড়েছে। সব মিলিয়ে মুরগির দাম বেড়ে গেছে। দুই সপ্তাহ আগে ২০ থেকে ২৫ টাকা কেজি বিক্রি হওয়া পেঁয়াজের দাম বেড়ে এখন ৩৫ থেকে ৪০ টাকা। হঠাৎ পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। এছাড়া বাজারে দেশি পেঁয়াজের সরবরাহও কিছুটা কমেছে। সব মিলে পেঁয়াজের দাম বেড়ে গেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা থেকে ১৫ টাকা বেড়েছে। গত মাসের মাঝামাঝি সময়েও বিভিন্ন বাজারে প্রতি কেজি রসুনের খুচরা মূল্য ছিল সর্বোচ্চ ৩০ থেকে ৩৫ টাকা। এখন বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। এদিকে জানা যায় সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এক মাসের ব্যবধানে রসুনের দাম (খুচরা মূল্য) প্রায় ৫৮ শতাংশ বেড়েছে। আর বাজারের তথ্য বলছে, দেশী রসুনের পাশাপাশি আমদানি করা ভারতীয় রসুনের দামও বেড়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। দুই সপ্তাহ আগে ভারতীয় রসুনের সর্বোচ্চ দাম ছিল ৩৫ টাকা। দাকোপের মসলা জাতীয় পণ্যের পাইকারি বাজার প্রতি কেজি রসুন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। আর খুলনার বাজারের আড়তে রসুন বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬৫ টাকায়। বাজার ঘুরে দেখা যায় সবজির দামও চড়া। তবে অধিকাংশ ক্ষেত্রেই স্বস্তি মিলছে না দামে। বাজারে এখন বেশিরভাগ সবজির কেজি ৫০ টাকার ওপরে। শুধু আলু, কচুমুখী ও পেঁপের কেজি ৩০ টাকার নিচে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সবজির দামও একটু বেশি। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো। মানভেদে এক কেজি টমেটো ১০০ থেকে ১৬০ টাকা বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হওয়া ঝিঙের দাম কমে এখন ৩০ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া করলা বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, পটল ৩০ থেকে ৪০ টাকা, ঢেঁড়শ ৪০ থেকে ৬০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা। এছাড়া কাঁচকলার হালি ৩০ থেকে ৩৫ টাকা, লাল শাকের আঁটি ১০ থেকে ২০ টাকা, পাট শাকের আঁটি ১৫ থেকে ২০ টাকা, কলমি শাকের আঁটি ৫ থেকে ১০ টাকা বিক্রি হচ্ছে। সাদা ও লাল আলুর কেজি ২৫ টাকা। ভর্তার জন্য জনপ্রিয় জাম আলু ৪০ টাকা আর দেশি ছোট ঝুরি আলু ৩০ টাকা কেজি। লেবুর হালি ২০ টাকা, মাঝারি সাইজের লাউ ৩০ টাকা, জালি কুমড়া ২৫ টাকা পিস। বাজারে মাছের বাজারেও অস্বস্তির। নদীর চিংড়ির কেজি ৪০০ টাকা। তবে বড় সাইজের চিংড়ির দাম আরও বেশি। প্রতি কেজি ৫০০-৬০০ টাকা। লাল চিংড়ি (টাইগার) ৪৪০ টাকায় মিলছে। চাষের ট্যাংরা মাছ ৪৫০ টাকা। এক থেকে দেড় কেজি ওজনের রুই ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাতল ৪০০ টাকা। তেলাপিয়া ১৪০ টাকা কেজি। নদীর সরপুঁটি ৪০০ টাকা, চাষের দেশি সরপুঁটি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দুই সপ্তাহের ব্যবধানে খোলা ময়দার দাম বেড়েছে কেজিতে সাত টাকার বেশি। অর্থাৎ দুই সপ্তাহ আগে যে ময়দা ৩৫ টাকা কেজি পাওয়া যেত, এখন সেই ময়দা বিক্রি হচ্ছে ৪২ টাকা কেজি দরে। দুই সপ্তাহ আগে যে চাল ৬৫ টাকা কেজি বিক্রি হয়েছে, এই সপ্তাহে সেই চাল বিক্রি হয়েছে ৬৬ টাকা কেজি দরে। গরুর মাংস প্রতিকেজি ৭০০ টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। ডিমের দাম বেড়েছে রেকর্ড ব্রেক। দোকানে ডিম (লেয়ার) প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, যা খুচরা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দেশি মুরগির ডিম ডজন ১৫০ থেকে ১৬০ টাকা এবং হাঁসের ডিম ১৬০ টাকা। বাজারে হঠাৎ করে সকল পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা বাজার করত এসে দিশেহারা হয়ে পড়ছে। ক্রেতা বলছে এভাবে যদি লাগামহীনভাবে দ্রব্য মৃল্যর দাম বাড়তে থাকে তাহলে আমরা নিম্ন আয়ের মানুষদের বাজারে এসে বাজার না করে খালি হাতেই ফিরতে হবে। বাজারে দ্রব্য মূল্যর দাম বেড়ে যাওয়ার কথা দাকোপ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা গালিব মাহমুদ পাশার কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের অভিযান চলছে দাকোপের বিভিন্ন বাজারে আমাদের অভিযান চলবে কোন ক্রমে বাজারে বেশি দামে পণ্য বিক্রয় করা যাবে না। সরকারি রেট অনুযায়ী দোকানদারদের সকল পণ্য বিক্রয় করতে হবে। এব্যাপারে বাজারে আসা নিম্ন আয়ের মানুষেরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য বাজার মনিটরিং করার জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।।
বেনাপোল বন্দরে পণ্য খালাসসহ আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল প্রতিনিধি
জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে ফেডারেশন অব বাংলাদেশ সিএন্ডএফ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডি এজেন্ট এসোসিয়েশনের ডাকা সকাল- সন্ধ্যা ধর্মঘটের কারণে (মঙ্গলবার ০৭ জুন) বেনাপোল বন্দরে সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধসহ বন্দরের পণ্য ওঠানামাসহ খালাস প্রক্রিয়া সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে দু’দেশের বন্দর এলাকায় প্রায় হাজার হাজার পণ্যবোঝাই ট্রাক দাড়িয়ে আছে যত্রতত্র। যার ফলে উচ্চ পচঁনশীল পণ্য নষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে। এছাড়া গার্মেন্টস- ইন্ডাসট্রিজ ও শিল্প কলকারখানা মালামাল কাস্টমসে আটকা পড়ায় ব্যহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। তবে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীর যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ।
এদিকে বন্দর ব্যবহারকারী ৫টি সংগঠন কাস্টমস ও বন্দরের সামনে অবস্থান নিয়েছেন। কাস্টমস… সিএন্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০ কিছু অংশ পরিবর্তন ও এইসএস কোড পরিবর্তন করে ২০০% জরিমানা আদায়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল বন্দর, ঢাকা কাস্টমস, আইসিটি, চট্রগ্রাম বন্দর, মোংলা বন্দর,হিলি বন্দর, সোনামজিদ বন্দর ও ভোমরা স্থলবন্দরগুলোতেও একযোগে ধর্মঘট পালিত হচ্ছে।
এব্যাপারে বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, বন্দর ব্যবহারকারীরা ধর্মঘট করলেও আমরা কাস্টমস হাউস, বন্দর ও চেকপোস্ট খোলা রেখেছি এবং আমাদের অভ্যন্তরী কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
ফেডারেশন অব বাংলাদেশ সিএন্ডএফ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডি এজেন্ট এসোসিয়েশনের মহাসচিব সুলতান আহম্মেদ খান জানান… জাতীয় রাজস্ব বোর্ড আমাদের ন্যার্য দাবি পূরণ না করা পর্যন্ত এ ধর্মঘট চলবে। উল্লেখ্য বেনাপোল কাস্টম হাউস এই ধর্মঘটের ফলে একদিনে ৩০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
দাকোপে পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে পানিতে ডুবে তাহমিদ গাজী (৫) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কালাবগি সুন্দরবন মাধ্যমিক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহমিদ ঐ এলাকার গোলাম মোস্তফা গাজীর ছোট ছেলে।
স্থানীয় মেম্বর মহাসিন শেখ জানায়, খেলাধুলা করার সময় সকলের অগোচরে তাহমিদ বিদ্যালয়ের পাশর্^বতী রেজাউল গাজীর মৎস্য ঘেরের পুকুরে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ঐ পুকুরের ভিতর থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করেন। এমন হৃদয় বিদারক ঘটনায় শিশুটির পরিবারে শোকের মাতম চলছে এবং গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে তিনি জানান।
খুলনা সাতক্ষীরা মহাসড়কের উচ্ছেদ কার্যক্রম স্থগিত!
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে
খুলনা সাতক্ষীরা মহাসড়কের দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান। নাম মাত্র একতলা দোতলা ভবনগুলি না ভেঙ্গে ভবন মালিকদের দুমাসের সময় দেওয়া হয়েছে কিন্তু দু মাসের স্থলে ছয় মাস অতিবাহিত হলেও থেমে যাওয়া উচ্ছেদ অভিযান শুরু হয়নি এর রহস্যটা কি? এদিকে ছোট খাট স্টলগুলো ভেঙ্গে দিয়ে এদের পেটে লাথি মারা হয়েছে। সরজমিনে তদন্তে দেখা গেছে ১৮ মাইলের পশ্চিম পাশে সাইনবোর্ডে লেখা সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরা। উক্ত স্থান থেকে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা বুলডোজার দিয়ে উচ্ছেদের অভিযান শুরু করেছিল কিন্তু উচ্ছেদের বেলায় চলেছে ছোট বড় ভেদাভেদ। সিএ্যন্ডবির আওতার মধ্যে থাকা প্রভাবশালীদের একতলা দোতলা ভবনগুলো উচ্ছেদ না করে ভেঙ্গে ফেলা হয়েছে ছোট খাট চা স্টল ও মুদি দোকানগুলো। এ নিয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে গুঞ্জন। ছোট চায়ের স্টল ও মুদি দোকানগুলি উচ্ছেদ হয়েছে আর বড় ভবন মালিকরা দেখে হাসাহাসি করছে। এতে করে গরীবদের রুটি রুজি বন্ধ। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে তাদের দুঃখ্যের শেষ নেই। মির্জাপুর নওয়াপাড়া বাজারের কয়েকজন চায়ের দোকানদার বলেন, এ দেশে আইন প্রয়োগ হয় গরীবের উপর। ধনীদের বেলা কোন আইন প্রয়োগ হয় না। একটি সূত্রে জানাগেছে সিএ্যন্ডবির আওতার মধ্যে বড় ভবন মালিকরা গাত্রদাহ শুরু হওয়ার ফলে তারা ভবন রক্ষার জন্য বিভিন্ন সরকারী অফিসে যোগাযোগের জন্য দৌড় ঝাপ শুরু করে এই উচ্ছেদ অভিযান বন্ধ রাখার চেষ্টা করছে।
“কেইউজে’র মানববন্ধন আজ”
খবর বিজ্ঞপ্তি:
আজ ৮ জুন বুধবার বেলা ১১ টায় খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে’র সভাপতি ওমর ফারুকের ওপর বিএনপির চিহ্নিত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হবে। মানববন্ধনে স্বাধীনতা স্বপক্ষের সকল সাংবাদিক, সংগঠনসহ সামাজিক সংগঠনের সকলকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপস্থিত থাকার আহবান জানান খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ।
দম্পতির আত্মহত্যা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে এক দম্পতি আত্মহত্যা করেছেন। তারা হলেন- সাগর আলী (২৩) ও তার স্ত্রী চামেলী খাতুন (১৮)। মঙ্গলবার দুপুরে উপজেলার ধানখোলা ইউনিয়নের দিগলকান্দি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
সাগর আলী মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের পাটকেলপোতা গ্রামের ইকতার আলীর ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। আর চামেলী গাংনীর ধানখোলা ইউনিয়নের দিগলকান্দি গুচ্ছগ্রামের কালু শেখের মেয়ে।
সাগরের বন্ধু মিঠু আলী বলেন, সোমবার রাত ১২টা পর্যন্ত আমাদের সঙ্গে স্থানীয় ইউপি নির্বাচনে এক মেম্বার প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে বাড়ি চলে যায় সে। বাড়ির বাইরে থাকায় তার বাবা তাকে বকাবকি করেন। এ নিয়ে সে রাগ করে রাতেই শ্বশুরবাড়িতে চলে যায় সাগর।
স্থানীয়দের ধারণা, সাগর তার বাবার সঙ্গে অভিমান করে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় চোখের সামনে স্বামীর মৃত্যু সইতে না পেরে চামেলীও আত্মহত্যা করেন।
চামেলীর মা হোসনেয়ারা খাতুন জানান, মেয়ে তাকে দোকানে কেনাকাটার জন্য পাঠায়। এ সময় মেয়ে-জামাইকে রেখে দোকানে যান তিনি। পরে ছোট মেয়ে শিল্পী খাতুন স্কুল থেকে বাড়ি ফিরে তাদের দুজনের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে।
তিনি বলেন, চামেলী ও সাগরের মধ্যে কোনো দ্বন্দ্ব ও কলহ ছিল না। কেন যে এমনটা হলো বুঝতে পারছি না।
ধানখোলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য রেজাউল হক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আত্মহত্যার কারণ জানা যাবে।
এক বছরের শিশু কামড়ে মেরে ফেলল গোখরো সাপের বাচ্চা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলায় শিশু জান্নাতুল ফেরদৌস নামে ১ বছরের শিশুর কামড়ে বিষধর গোখরো সাপের বাচ্চা মারা গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এমনি অবাক করা ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায়। সৌভাগ্যক্রমে শিশুটিও সুস্থ আছে। শিশু জান্নাতুল ফেরদৌস একই গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে।
শিশু জান্নাতুলের মা শিলা খাতুন জানান, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরের মধ্যে খেলছিল জান্নাতুল। একপর্যায়ে খেলতে খেলতে দুজনেই খাটের নিচে চলে যায়। এ সময় খাটের নিচে থাকা একটি গোখরো (জাত) সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল। পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে শিশু জান্নাতুল। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের বাচ্চাটি মারা গেছে। সেটি চিকিৎসকে দেখানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু জান্নাতুলকে শিশু ওয়ার্ডে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হয়। ৪ ঘণ্টা পর তার শরীরে কোনো বিষক্রিয়ার লক্ষণ না পাওয়ায় তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।
হত্যা মামলায় একজনের আমৃত্যু, ২ জনের যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে ইমরান রশিদ নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে একজনের আমৃত্যু ও দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সবাইকে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলো- কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহর চর এলাকার জমশের আলীর ছেলে জিয়া। অপরদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি হচ্ছেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহর চর এলাকার আসান আলীর ছেলে মোস্তফা এবং একই উপজেলার শাকদহর চর এলাকার ইবাদত আলীর ছেলে জাহাঙ্গীর।
আসামি জিয়া ও জাহাঙ্গীর বর্তমানে পলাতক রয়েছেন। তবে রায় ঘোষণার সময় অপর যাবজ্জীবনপ্রাপ্ত আসামি মোস্তফা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।
একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মিলন, আহসান এবং জসিম নামে তিনজনকে খালাস দিয়েছেন আদালত।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত এবং এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহর চর এলাকার বাদশা মাস্টারের ছেলে ইমরান রশিদ (২৮)। ২০০৪ সালের ২১ নভেম্বর রাতে পরিবারের লোকজনের সঙ্গে খাবার খাওয়ার পর ইমরান রশিদ প্রতিবেশী চাচাতো ভাই আশরাফুলের বাড়িতে যান এবং চাচাতো ভাইয়ের সঙ্গে ওই বাড়িতেই ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে আসামিরা দলবেঁধে অস্ত্র নিয়ে ইমরানের বাড়িতে যান এবং ইমরানকে খোঁজাখুঁজি করেন। এ সময় ইমরানের পরিবারের লোকজন আসামিরদের জানান, ইমরান তার চাচাতো ভাইয়ের বাড়িতে ঘুমাচ্ছে। এ কথা শোনার পর আসামিরা ইমরানের চাচাতো ভাইয়ের বাড়িতে যান এবং ইমরানকে নির্মমভাবে নির্যাতন করে গলায় ও বুকে গুলি করে হত্যা করে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা চরমপন্থি দলের সদস্য, চাঁদাবাজী অপহরণ খুনসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাদের অপরাধ কর্মকাণ্ডে বাধা দেওয়ায় এবং শত্রুতার জেরে ইমরানকে হত্যা করা হয়। এ ঘটনার পরের দিন ২২ নভেম্বর নিহত ইমরান রশিদের ছোটভাই হুমায়ুন রশিদ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০০৫ সালের ২৯ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপর আদালত এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় ঘোষণার দিন ধার্য করেন।
চুরির অভিযোগে পিটিয়ে হত্যা
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আশান উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় অজ্ঞাতরা। সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতাল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত আশান উদ্দিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিতলে রতনপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী তাসলিমা খাতুন।
তিনি জানান, ঢাকার নবীনগর এলাকায় তার স্বামীর পান-সিগারেটের দোকান রয়েছে। কয়েক দিন আগে তিনি বাড়িতে আসেন। রোববার তিনি বাড়ি থেকে বের হন। সোমবার রাতে বাড়িতে ফেরার পর কিছু লোক তাকে ডেকে নিয়ে যায়।
পুলিশ জানায়, সোমবার উপজেলার কাঁপাশহাটিয়া গ্রাম থেকে একটি তিন চাকার যানবাহন (স্থানীয় ভাষায় আলম সাধু) চুরি হয়। গ্রামবাসী তাড়া করে রামদিয়া শ্রীনগর এলাকা থেকে ধরে নিয়ে তাকে কাঁপাশহাটিয়া গ্রামের কলেজ এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। একপর্যায়ে মৃত্যু হলে ভোরে মরদেহ হাসপাতাল চত্বরে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হরিণাকুণ্ডু হাসপাতালের আবাসিক চিকিৎসক আশরাফুল ইসলাম জানান, ভোরে একটি ইজিবাইকে করে হাসপাতাল চত্বরে ওই ব্যক্তির মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় অজ্ঞাতরা। নিহত ব্যক্তির মাথা, মুখ, পিঠ, পা’সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি সাইফুল ইসলাম জানান, রাতে উপজেলার কাঁপাশহাটিয়া গ্রাম থেকে একটি গাড়ি চুরির অপরাধে ওই ব্যক্তিকে ধরে আনা হয় বলে জানা গেছে। রাতে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নামে আলমডাঙ্গা থানায় একটি চুরির মামলা আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুই সপ্তাহেও খোঁজ মেলেনি ইজিবাইকচালক শিমুলের
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন ইজিবাইকচালক আরিফুজ্জামান শিমুল (২২)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। নিখোঁজ শিমুল সদর থানার উত্তর রাজারবাগান গ্রামের হোসেন আলী গাজীর ছেলে।
শিমুলের বাবা হোসেন গাজী জানান, গত ২৪ মে সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন তার ছেলে। এরপর শিমুল আর বাড়িতে ফেরেননি। এমনকী তার ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ। অনেক খোঁজাখুঁজির পরে এখনো সন্ধান মেলেনি শিমুলের।
ওইদিন শিমুল নীল রঙের জিন্স প্যান্ট ও সবুজ রঙের ফুলহাতা শার্ট পরা ছিলেন। এছাড়া তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাকার, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি বলে জানান হোসেন গাজী।
অশ্রুসিক্ত কণ্ঠে নিখোঁজের বাবা বলেন, আমার দুই ছেলে। বড় ছেলে মালয়েশিয়ায় থাকে। ছোট ছেলে শিমুলই এখন আমাদের সব। আমার বয়স হয়েছে। আগের মতো কাজ করতে পারি না। আমার ছেলের উপার্জিত অর্থ দিয়ে ভালোই চলছিল সংসার। ছেলেটি নিখোঁজ হওয়ায় সংসারের বেহাল অবস্থা। ছেলে নিখোঁজের পর থেকে আমরা আতঙ্কে আছি। সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলাম। ঘটনার ১৪ দিনেও সন্ধান মেলেনি আমার ছেলের।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী বলেন, ইজিবাইকচালকের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
খুলনার ফায়ার ফাইটার শাকিলকে চোখের জলে শেষ বিদায়
স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটার ফায়ার ফাইটার শাকিল তরফদারকে চোখের জলে শেষ বিদায় জানানো হলো। শেষবারের মতো তার মরদেহ আনা হয়েছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে।
মঙ্গলবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাজা সম্পন্ন হয়।
জানাজা শেষে সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে তারা সহকর্মীকে শেষবারের মতো বিদায় জানান। জানাজায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, কারা অধিদপ্তরের ডিজি এবং বিজিবি ডিজিসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। জানাজা শেষে শাকিল তরফদারের মরদেহ খুলনার বটিয়াঘাটা থানার শুখদারা গ্রামের উদ্দেশে নেওয়া হয়েছে।
ফায়ার ফাইটার শাকিল তরফদারের চাচা আবুল কালাম তরফদার বলেন, তার ভাতিজা পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন। তার অকাল মৃত্যুতে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সরকারের কাছে তাদের আবেদন তার ভাইকে যেন যোগ্যতা অনুযায়ী একটা কাজের ব্যবস্থা করা হয়। ভাতিজার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
উল্লেখ্য, খুলনার বটিয়াঘাটা উপজেলার সুখদারা গ্রামের সাত্তার তরফদার ও জেসমিন বেগমের ৩ ছেলের মধ্যে সবার ছোট শাকিল হাসান তরফদার (২৪)। কর্মরত ছিলেন ফায়ার সার্ভিসের কুমিরা ইউনিটে ফায়ার ফাইটার পদে। শনিবার রাতে বিএম কনটেইনার ডিপোতে আগুনের খবর শুনে কুমিরা ইউনিটের সঙ্গে তিনিও ছুটে গিয়েছিলেন আগুন নেভাতে। তবে নিয়তি বিস্ফোরণে ফায়ার সার্ভিসের অন্য কর্মীদের সঙ্গে শাকিলকেও থমকে দেয়।
এদিকে তার মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলের শোকে কাতর মা-বাবার বিলাপ থামছে না কিছুতেই। বাড়িতে ভিড় করেছেন পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে স্বজনরা। সান্তনা দেওয়ার কোনো ভাষাই যেন খুঁজে পাচ্ছেন না কেউ। স্বজনদের আশা ছিল আসছে কোরবানির ঈদের পর ধুমধাম করে বিয়ে দেবেন শাকিলকে।
শাকিল ২০২০ সালের ১৯ জানুয়ারি ফায়ার সার্ভিসে যোগ দেন। সর্বশেষ তিনি সীতাকুণ্ডের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
সর্বশেষ মূহুর্তেই শেষ হয়ে গেছে শাকিলকে নিয়ে স্বজনদের সব আশা সব স্বপ্ন। হয়তো দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি খুঁজে পাবে মূল কারণ, শাস্তিও হবে কারো। তবে শাকিলদের নিয়ে স্বপ্নগুলো কেবল বার বার খুঁজে ফিরবে স্বজনদের।
জনসেবার পাশাপাশি সফল খামারি জনপ্রতিনিধি বিপ্লব
খুলনাঞ্চল রিপোর্ট
জনসেবার পাশাপাশি দক্ষ খামারি হতে পারে তারই দৃষ্টান্ত গড়েছেন ভোলার বাপ্তা ইউনিয়নের চারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। কী নেই তাঁর খামারে। পেঁয়াজ, আলু, মাছ, আম, লিচু, জামরুল, কাঠাল থেকে শুরু করে সবই আছে। বিষমুক্ত ফল পাওয়ার বেশ সুনাম রয়েছে এই খামারের। এতে বেশ লাভবান হচ্ছেন তিনি। সফলতা দেখে মুগ্ধ হয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকও।
বিপ্লবের খামারের নাম—সবুজ বাংলা কৃষি খামার। ভোলা সদর থেকে অন্তত ১৭ কিলোমিটার দূরে রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামে প্রায় ৩৫ একর জমির ওপর ২০০৫ সালে গড়ে উঠেছে সবুজ বাংলা কৃষি খামার। শখের বসে খামারটি গড়ে তুললেও ২০১০ সালে যাত্রা শুরু করে বাণিজ্যিকভাবে।
মনোরম পরিবেশ আর বিশাল এই খামারে দেড় হাজারের মতো রয়েছে আমের গাছ। যার মধ্যে কাটিমন, বারি-৪, হাড়িভাঙ্গা, ব্যানানা, গৌড়মতি, কিউজাই, পালমার, চাকাপাত, থাইকাচা মিঠা, চিয়াংমাই, ব্রুনাইকিংসহ বিভিন্ন দেশের নানান প্রজাতির গাছ।
বাগানে আছে শত শত লিচু গাছ। যার মধ্যে উল্লেখ্যযোগ্য মোজাফফরি, দেশিসহ বিভিন্ন প্রজাতির লিচু।
এ ছাড়া জামরুল, মাল্টা, লেবু, নারিকেল বাগান, কাঠাল, মাছ ও ডেইরি ফার্ম রয়েছে এই খামারে।
জেলায় একমাত্র বাণিজ্যিকভাবে গড়ে তোলা খামারটিতে দূরদুরান্ত থেকে ক্রেতারা এসে বাগান থেকেই ফল কিনে নিচ্ছেন। বাগান দেখা, আর একই সঙ্গে ফরমালিনমুক্ত লিচু কেনার অন্যরকম আনন্দের কথা জানালেন ক্রেতা মো. আরিফুর রহমান, মো. এরফান এবং মো. রুবেল খান। তাদের মতে, দাম বেশি হলেও ঝুঁকিমুক্ত ভালো স্বাদের ফল উপকারী।
খুচরা বিক্রেতা মো. মনির হোসেন জানান, দেশের অন্য জেলায় যখন লিচু আসে না, তখন ভোলার এই খামারের লিচু পেকে যায়। যে কারণে কিনে নিয়ে বিক্রি করে বেশ লাভবান হচ্ছি। ভোলার মানুষের কাছে এই খামারের কথা বললেই তারা কিনে নিয়ে যায়।
প্রায় ৫১ বছররের ইয়ানুর রহমান বিপ্লব সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চার বারের ইউপি চেয়ারম্যান এবং একই সঙ্গে সফল একজন খামারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রীতিমত ভোলা জেলা ছাড়াও বিভিন্ন জেলায় হৈচৈ ফেলে দিয়েছেন।
আলু আর পেঁয়াজ চাষেও রয়েছে সবচেয়ে বড় অবদান। একশ টনের বেশি পেঁয়াজ উৎপাদন করেছেন এ বছর। বেশ ভালোই লাভবান তিনি। তাঁর এই সফলতা দেখার জন্য ছুটে এসেছেন সয়ং কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি পেঁয়াজের ক্ষেত থেকে পেঁয়াজ তুলে বিপ্লবের এই বিপ্লব ঘটনোর প্রশংসাও করেছেন।
আর সবকিছু নিজের মুখেই তুলে ধরলেন বিপ্লব ঘটানো সবুজ বাংলা কৃষি খামারের কর্ণধার ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। সারের কারসাজির কথা তুলে ধরে তা কৃষকদের মাঝে সমানভাবে যাতে বণ্টনের ব্যবস্থা গ্রহণ এবং কৃষি কর্মকর্তাদের মাঠমুখী হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘অন্যসব জনপ্রতিনিধি ও বেকার যুবকের প্রতি অনুরোধ জানাচ্ছি, তাঁরাও যেন এমন খামার গড়ে তুলে নিজেরকে সাবলম্বী হিসেবে গড়ে তোলেন। তাঁরা যেন চাকরির পেছনে না ঘুরে নিজেরাই যেন উদ্যোক্তা হন।’
প্রায় প্রতিদিন আসছেন প্রশাসনের কর্তারাও। ঘুরে বাগান দেখে মুগ্ধ হচ্ছেন। খোঁজ খবর নিচ্ছেন বাগানের সার্বিক পরিস্থিতির। যাওয়ার সময় বাগান থেকে কিনে নিচ্ছেন ফরমালিন মুক্ত লিচু। তেমনি ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. আলী সুজা গিয়েছিলেন খামারটিতে। তিনি মুগ্ধ হয়ে বললেন, ‘জনপ্রতিনিধিদের নামে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাই। তবে, একজন জনপ্রতিনিধি খামারি হয়ে সমাজের অনুকরণীয় হয়েছেন তিনি। বেকারত্ব ঘুচিয়ে কীভাবে সাবলম্বী হওয়া যায়, তা এই কৃষি খামারটি দেখলে বোঝা যায়।’
খাসজমি বেকারদের নামে কিংবা কৃষি খামার করার ক্ষেত্রে দেওয়া হবে কি না জানতে চাইলে মো. আলী সুজা বলেন, ‘ফলের বাগানসহ ফলদ বাগান করতে চাইলে আমরা উপযুক্ত প্রমাণ পেলে তাদেরকেই জমি বন্দোবস্ত দেব। এটা আমাদের নীতিমালায়ও রয়েছে।’
সম্প্রতি খামার দেখতে আসেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। সেসময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘ব্যবসায়ীরা আমদানি বন্ধ করে দেয়, তখন এখানে পেঁয়াজের কেজি ৮০ থেকে ৯০ টাকা হয়। আমরা চাচ্ছি বাংলাদেশকে পেঁয়াজে স্বয়ংসম্পন্ন করতে। ভোলায় বিপ্লব পেঁয়াজের আবাদ করে খুবই সফল হয়েছে। এটা যদি ভোলাসহ সারা দেশ অনুকরণ করে সারা দেশে একটা বিপ্লব হবে।’











































