Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

12

বটিয়াঘাটার হালিয়া ও বরণপাড়া গ্রামে জমি জবর দখল এবং মিথ্যা মামলায় হয়রানি করছে সংখ্যালঘুদের
স্টাফ রিপোর্টার।।
খুলনা জেলার বটিয়াঘাটা থানাধিন হালিয়া ও বরণপাড়ার মৌজায় ৬৩ একর জমি ২০১১-১২ সালে বন্দোবস্ত নিয়ে ভূমিহীন সমবয় সমিতির মাধ্যমে ডিসিআর এবং পরবর্তীতে প্রত্যেক সদসদের নামে নামে ধান চাষ করে আসছে ৮০/৯০ পরিবার। সম্প্রতি নগরীর ৭, সামসুর রহমান রোডের মৃত. মোহাম্মদ হোসেনের ছেলে প্রভাবশালী হোসেন ইমাম চৌধুরী পল্টু তার লাঠিয়াল বাহিনী দিয়ে জমি জবর দখল করে সংখ্যালঘু পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
রবিবার (৫ জুন) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বটিয়াঘাটা থানার হালিয়া গ্রামের সুধাংশু শেখর ঢালীর ছেলে উপানন্দ ঢালী ওরফে অয়ন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বটিয়াঘাটা থানাধিন হালিয়া ও বরণপাড়ায় অবস্থিত কাজীবাছা নদী ভরাট হয়ে যাওয়ায় ১৯৭৫ সাল থেকে ওই চরভরাটি খাস জমি হালিয়া ও বরণপাড়া ভূমিহীন সমবয় সমিতির মাধ্যমে ডিসিআর এবং পরবর্তীতে প্রত্যেক সদসদের নামে নামে ২০১১-১২ সালে স্থায়ী বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করে আসছে আমার পিতা সুধাংশু শেখর ঢালী ও শেখ রফিকুল ইসলামসহ ৮০/৯০ পরিবার। গত ২৫ ফেব্রুয়ারি উক্ত বন্দোবস্তকৃত জমির মালিকগণ একত্রিত হয়ে খালে সীমানা বাঁধ দেই এবং ১২ মে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ জানাই। অভিযোগের কোন ফল না পেয়ে ২২ মে জাতীয় সংসদ সদস্য (হুইপ) বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। এমপি মহোদয়ের সঙ্গে সাক্ষাতে আমাদের সকল দু:খের কথাশুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জকে লিখে দেন। কিন্তু ওসি বটিয়াঘাটা কোন ব্যবস্থা না নেয়ায় ২৯ মে রাত ৮টার দিকে পল্টু সাহেব তার সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী পাঠিয়ে ইজারাকৃত খালের মাছ লুটপাট করে এবং আমাদের সীমানা বাঁধ কেটে দেয়। ওয়াপদার পানি নিয়ন্ত্রণ গেটের ঢাকনা উচু করে লবণ পানি তুলে আমাদের সমস্ত বন্দোবস্তকৃত জমি লবণ পানিতে তলিয়ে দেয়। আমাদের সমস্ত বন্দোবস্তকৃত জমিতে লবণ পানি তুলে মাছ চাষ করার মত কোন বৈধ কাগজ নেই পল্টু সাহেবের। যেখানে অবৈধ ভাবে পল্টু সাহেব জমি দখল করছে তার কোন প্রতিকার না করে থানার অফিসার ইনচার্জ সংসদ সদস্য’র আদেশ অমান্য করে বৈধ জমি বন্দোবস্তকারী সুধাংশু শেখর ঢালী ও শেখ রফিকুল ইসলামসহ ১০জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৫/৭জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন।
উপানন্দ ঢালী ওরফে অয়ন দাবি করেন পল্টু সাহেব আমাদের সংখ্যালঘুদের উপর যে ভাবে অত্যাচার চালাচ্ছে তাতে করে এলাকা ছেড়ে সবাইকে পালাতে হবে। বৈধভাবে জমি বন্দোবস্ত নিয়ে ধান চাষ করে পরিবার পরিজন নিয়ে সংসার চালিয়ে আসলেও এখন প্রভাবশালী সন্ত্রাসীদের মিথ্যা মামলার আসামি হয়ে এলাকা ছাড়া হতে হচ্ছে। উক্ত ঘটনার তদন্তপুর্বক সঠিক ব্যবস্থা গ্রহণ করে যাতে বন্দোবস্ত জমিতে ধান চাষ করে দিনযাপন এবং মিথ্যা মামলা থেকে রেহাই পেতে পারি তার সুব্যবস্থা করতে প্রসাশনের প্রতি আহবান জানান তিনি।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৩০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ছোট বয়রা শ্মশানঘাট এলাকার রবিন রায়ের ছেলে চন্দ্র দেব রায় (২২), খান এ সবুর রোডের মৃত. সাজ্জাদুর রহমান এর ছেলে মো. শাকিল আজিজ (৫০), দক্ষিণ দর্গাপাড়া বিশ্বরোড মোড়ের মো. মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে মো. আজিজুর রহমান হাসান (২৩) ও নড়াইল জেলার লোহাগড়া থানার রায়গ্রাম মধ্যপাড়ার
মো. দেলোয়ার শেখের ছেলে মো. ফেরদাউস শেখ (২২)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২২০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ২৪নং ওয়ার্ড নাগরিক ফোরামের র্যা লি ও আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্য সামনে ২৪নং ওয়ার্ড নাগরিক ফোরামের উদ্যোগে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুন) বিকেল সাড়ে ৪টায় র্যা লি এবং বিকেল সাড়ে ৫টায় ২৪নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৪নং ওয়ার্ড নাগরিক ফোরামের সভাপতি এস এম ইকবাল হাসান তুহিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বনানী সুলতানা ঝুমু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. শমসের আলী মিন্টু, বিশেষ অতিথি ছিলেন সংরক্ষীত মহিলা কাউন্সিলর মাজেদা খাতুন। সভায় বক্তরা বলেন, মানুষ প্রতিনিয়ত তাদের উন্নয়নের স্বার্থে প্রকৃতির ক্ষতি করছে। নানাভাবে ধ্বংস হচ্ছে প্রকৃতি। পরিবেশ দূষণের ফলে মানুষ, জীব জন্তু ও বাস্ত সংস্থানের ক্ষতি হচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে। পরিবেশের এই বিপর্যয় সুরক্ষার জন্য আমাদের সকলের ব্যক্তি পর্যায়ে সচেতন হতে হবে। প্রকৃতির সাথে আমাদের একাত্বভাবে থাকতে হবে। প্রকৃতি যে ভাবে আছে এর পরিবর্তন করা যাবে না। আমাদের সকলের মনে রাখতে হবে, আমরা যদি বাঁচতে চাই তা হলে পৃথিবীকে বাঁচাতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠণের সহ-সভাপতি জিএম মঈন উদ্দিন ও লায়লা পারভীন, সহ-সাধারণ সম্পাদক ফরিদা পারভীন পলি, সাংগঠনিক সম্পাদক কাওসারী জাহান মঞ্জু, দপ্তর সম্পাদক এ আর রাজিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ জলিল, পরিবেশ সম্পাদক ফরিদা বেগম, নারী বিষয়ক সম্পাদক সেলিনা ইয়াসমিন নিশি, বস্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, কার্যকরী সদস্য নিয়াজ অহমেদ তুহিন, মো. জাকির হোসেন হাওলাদার, মো. তৈয়েবুর রহমান তপু প্রমুখ।

পরিবেশ দূষণ মুক্ত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে
খবর বিজ্ঞপ্তি
প্রকৃতির প্রায় সব উপাদানে নানা রকম দূষণ এবং জলবায়ূ পরিবর্তনের প্রভাব বর্তমানে মানুষের মধ্যে চরম স্বাস্থ্য ও জীব জগতের একটি আকার ধারণ করায় কলকারখানার দূষণ, বিষক্ত বর্জ্য নিষ্কাষণ, উন্মুক্ত স্থান দখল, বন উজাড় করে পরিবেশ ধ্বংস, বিভিন্ন নদ-নদীতে বর্জ্য ফেলে পরিবেশ মারাত্মক ভাবে ধ্বংস হচ্ছে। এর থেকে রক্ষা পেতে হলে এবং প্রজন্মকে একটি সুন্দর নির্মল পরিবেশ দিতে হলে এখনই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
রবিবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন। বক্তরা আরও বলেন, গল্লামারী ময়ূর নদীসহ সকল নদ-নদী সংষ্কার ও দূষণ মুক্ত করতে হবে। বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু’র সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. মো. আব্দুস সালাম ও শেখ হেদায়েত হোসেন হেদু, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম ভুট্রো, আলহাজ্ব তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শরীফ ক্বারী মিজানুর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. জিসান, মো. আবু বক্কর, মো. আজমল হোসেন, মো. রকিব আহমেহ, মো. জাহিদুর রহমান, মো. জাবেদ আলম, মো. রফিকুল ইসলাম, মো. হারুনুর রশিদ মোল্যা প্রমুখ।

বাংলাদেশ পিপলস্ পাটির চেয়ারম্যান ও মহাসচিব খুলনায় আগমন উপলক্ষে সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পিপলস্ পাটির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী এবং মহাসচিব আব্দুল কাদের এর খুলনায় আগমন উপলক্ষে বাংলাদেশ পিপলস্ পাটি খুলনা মহানগর শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুন) সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে মহানগর সভাপতি শাকিল আহমেদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পাটির চেয়ারম্যান ও মহাসচিব সাংগঠনিক সফরে খুলনায় আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা সোমবার (৭ জুন) সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়। উক্ত প্রস্তুতি সভায় দলের সকল নেতা-কর্মিদের উপস্থিত থাকার আহবান জানান সাধারণ সম্পাদক মো. ইরফান।

ইসলামী আন্দোলন নগর কমিটির গভীর সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
চট্টগ্রামের সীতাকুণ্ডে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে হতাহতের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটি।
নেতৃবৃন্দ চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতের পারিবারের কাছে জনপ্রতি দশ লক্ষ টাকা এবং আহতদের পাঁচ লক্ষ টাকা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কমিটি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে থেকে তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।
নিহতদের প্রতি গভীর সমবেদনা, তাদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মাওঃ আব্বাস আমিন, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ।

দিঘলিয়ায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, সাড়ে ৫ লক্ষ টাকার ক্ষতি
দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়ার ব্রহ্মগাতী ভাসার বিল এলাকার বাসিন্দা মোঃ ইনামুল শেখ এর সাড়ে ৩ বিঘা মৎস্য ঘেরে বিষ প্রয়োগ এর অভিযোগ পাওয়া গেছে। ভুক্ত ভোগী মোঃ ইনামুল শেখ জানান গত ০৩ জুন সকাল আনুঃ সাড়ে ৯ টার দিকে তিনি তার ঘের থেকে বাড়িতে চলে আসি ঠিক একই দিন বিকাল ৪ টার দিকে মোঃ ইনামুল শেখ আবারও নিজের ঘেরে যায় এবং দেখতে পায় তার ঘেরের বিভিন্ন প্রজাতীর সাদা মাছ মরে ভেসে উঠেছে। এসময় ঘেরের মাছ হাতে নিয়ে কিটনাশকের গন্ধ পায় এবং তাৎক্ষণিক প্রতিশেধক প্রয়োগ করে কিন্তু তাতেও কোন শুফল হয়নি। মোঃ ইনামুল শেখ জানান কে বা কাহারা তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে তা তিনি জানেন না এবং কাউকে সে দেখেনি। বিষ প্রয়োগ ফলে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ঘের মালিক দাবি করেন। এবিষয়ে মোঃ ইনামুল শেখ দিঘলিয়া থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দিঘলিয়া থানার ডিউটি অফিসার লিখিত অভিযোগ এর বিষয় টি নিশ্চিত করেন এবং তদন্ত করে দোষী দের বিরুদ্ধে আইনি ব্যবস্হা গ্রহণ করা হবে বলে জানান।

খুলনা জেলা বিএনপির গভীর সমবেদনা ও সুচিকিৎসার দাবি
খবর বিজ্ঞপ্তি
চট্টগ্রামের সীতাকুন্ডের সোনাইছড়ি বিএম কন্টেইনার ডিপোতে শনিবার দিবাগত রাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আগুনে পুড়ে অন্তত ৪১ জনের মৃত্যু এবং অগ্নিদগ্ধ হয়ে তিন শতাধিক শ্রমিক গুরুতর আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় দেশবাসী ও তাদের স্বজনদের মত আমরাও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। অগ্নিকান্ডের হতাহতের উদ্ধার ও অগ্নিনির্বাপক কার্যক্রমে নিয়োজিত থাকাকালে খুলনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের ছোট ভাই নিহত হয়েছেন। গতকাল রবিবার এক বিবৃতিতে খুলনা জেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন, মরহুমদের মাগফেরাত কামনা ও অসুস্থ্যদের সুচিকিৎসার দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবুসহ সকল যুগ্ম-আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কেনো বারবার এইধরণের বিষ্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটছে, এতো মানুষের জীবনহানী ঘটছে, তার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নিতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সরকারের উদাসীনতার কারণেই অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে। বারংবার দুর্ঘটনার পুনরাবৃত্তিতে ভুক্তভোগীদের আহাজারীতেও সরকারের টনক নড়ছে না বরং ক্ষমতাসীন গোষ্ঠীর প্রতিটি সেক্টরে সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতার কারণেই আজ দেশে মানুষের জান-মালের নিরাপত্তা চরম হুমকির মুখে নিপতিত হয়েছে। যেখানেই অপমৃত্যু ও দুর্ঘটনা সেখানেই ক্ষমতাসীনদের যোগ থাকে।

খুলনায় তুহিনসহ ৩৫ কারামুক্ত; হাইকোর্টে আগাম জামিনপ্রাপ্ত ৫০ নেতাকর্মী
খবর বিজ্ঞপ্তি।।
খুলনায় পুলিশের দায়ের করা হামলার মামলায় মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, তারিকুল ইসলাম জহির, রকিবুল ইসলাম বকুলসহ ৮৫ নেতাকর্মীর জামিন দিয়েছে আদালত। এরমধ্যে ৫০ জনের ৬ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন দিয়েছেন মহামান্য হাইকোর্ট ও ৩৫ জনকে খুলনা অতিরিক্ত মহানগর হাকিমের আদালত। রোববার (৫জুন) সকালে খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমি আহমেদ মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৩৫ জনের জামিনের আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী এড. গাজী আব্দুল বারী, এড. মোমরেজুল ইসলাম ও এড. তৌহিদুর রহমান তুষার। হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান আহম্মেদ ও বিচারপতি মো. সেলিম’র আদালতে হাজির হয়ে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, তারিকুল ইসলাম জহির, রকিবুল ইসলাম বকুলসহ ৫০জন জামিনের আবেদন করলে আদালত আগামী ৬ সপ্তাহের জন্য তাদের অর্ন্তবর্তি কালিন জামিন মঞ্জুর করেন। হাইকোর্টে আসামীদের পক্ষে আইনজীবী ছিলেন এড. নিতাই রায় চৌধুরী, র্যারিষ্টার শফিউর আলম মাহমুদ, এড. আবু জাফর মানিক, এড. মশিউর রহমান রিয়াজ, এড. জাহিদ আল কাদির। প্রসঙ্গত, সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২৬ মে) খুলনা মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসুচিতে ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশ হামলা চালিয়ে সমাবেশ পন্ড করে দেয়। কিন্তু পুলিশের ওপর হামলার অভিযোগ এনে বিএনপির ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় ৮০০ জনের বিরুদ্ধে রাতে মামলা হয়। খুলনা সদর থানার এসআই বিশ্বজিত কুমার বসু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে সন্ধ্যায় খুলনা জেলা কারাগারের প্রধান ফটকে কারামুক্ত খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৩৫ নেতাকর্মীকে শত শত নেতাকর্মী ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। নেতাকর্মীদের বিভিন্ন ধরনের স্লোগান স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর, জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী।

ক্ষমতা হারানো ভয়ে আওয়ামী লীগ বেসামাল : খুলনা বিএনপি
।। খবর বিজ্ঞপ্তি।।
ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে আওয়ামী লীগ বেসামাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। রবিবার (৫জুন) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগের মধ্যে যায় যায় ভাব চলে এসেছে বলে নিজের দলের লোকজনদেরও বিএনপির নেতাকর্মী ভাবছেন।
খানজাহান আলী থানা আওয়ামী লীগ নেতাদের রুটি হালুয়ার ভাগাভাগি নিয়ে সৃষ্ট ঘটনায় তারা বিএনপির বিরুদ্ধে কল্পকাহিনী রটনা করেছেন। পত্রিকায় খবর বিজ্ঞপ্তির মাধ্যমে সম্পুর্ন মিথ্যা বানোয়াট বিবৃতি দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেছেন। খুলনার মানুষ জানেন খানজাহান আলী থানা এলাকায় শনিবার সন্ধ্যায় কি ঘটনা ঘটেছে এবং কারা কারা ঘটিয়েছে। অথচ খুলনার শাসক দলের মন্ত্রী এমপি মেয়র ও নেতারা অহেতুক বিবৃতি দিয়ে সৃষ্ঠ ঘটনাটি ধামাচাপা দেয়ার অপচেষ্টা করেছেন। নেতৃবৃন্দ আওয়ামী লীগের দ্বন্দ্বে বিএনপি নেতা আবু সাঈদ হাওলাদার আব্বাসকে গ্রেফতার করায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন। একই সাথে ভবিষতে এধরনের কল্পকাহিনী রটনা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক কাজী মো: রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।

খুলনা মহানগর বিএনপির গভীর সমবেদনা ও সুচিকিৎসার দাবি
।।খবর বিজ্ঞপ্তি।।
চট্টগ্রামের সীতাকুন্ডে শনিবার দিবাগত রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত অন্তত ৪৯ জনের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। একই সাথে অগ্নিদ্ধদের সুস্থতা কামনা বরেছেন। রবিবার (৫জুন) প্রদত্ত শোক বিবৃতিতে নেতৃবৃন্দ এ ধরণের অগ্নিকান্ডের ঘটনা, জীবনহানীর কারণ খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে বলেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারনে অসহায় খেটে খাওয়া শ্রমজীবি মানুষদের বারবার জীবনহানী ঘটছে। অবিলম্বে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের সঠিক চিকিৎসা প্রদানের আহবান জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক কাজী মো: রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।

ফুলতলায় ১ কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফুলতলা প্রতিনিধি
ফুলতলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১ কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি সুত্রে জানা গেছে, জেলা ডিবির ইনচার্জ উজ্জল কুমার দত্তের নেতৃত্বে ও অন্য সদস্যরা ফুলতলা উপজেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায়। শনিবার দিনব্যাপী অভিযানে ফুলতলা উপজেলার দক্ষিণডিহির বাদশার চায়ের দোকানের সামনে থেকে মোঃ আজিবর খা (৩৮) কে ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি অভয়নগর গোপীনাথপুর গ্রামের মৃতঃ জহর খার পুত্র। অপরদিকে ফুলতলার ইমান মোড়লের ভাটার সামনে থেকে একই গ্রামের মৃতঃ মোঃ কওছার আলীর পুত্র মোঃ মঞ্জেল মোল্যা (৩৮) কে ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এছাড়া নড়াইল জেলার খড়লিয়া গ্রামের কবির শেখের পুত্র রুবেল শেখ (২৮) কে ফুলতলা বাজার মাইক্রো ষ্ট্যান্ড থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। ডিবির ওসি উজ্জল কুমার দত্ত জানান, শনিবার ফুলতলার বিভিন্ন এলাকা হতে ৩ মাদক ব্যবসায়ীকে ১ কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। আসামী আজিবর খা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরও ২টি মাদক মামলা রয়েছে।

দেবহাটায় নাশকতা মামলার আসামী কর্তৃক পৈত্রিক জমি দখল চেষ্টার বিষয়ে সাংবাদিক সম্মেলন
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় নাশকতা মামলার আসামীসহ কয়েক কুচক্রী কর্তৃক পৈত্রিক সম্পত্তি জবর দখলে অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিষয়ে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু বিশ্বাস। রবিবার ৫ জুন, ২২ ইং সকাল ১০ টার সময় দেবহাটা রিপোটার্স ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, দেবহাটা থানার শ্বেতপুর মৌজার এসএ খতিয়ান-৯৮, ২৫, ৯৩, দাগ নং- ১৪৭, ৬৬, ৮৩, ৬৯, ৮১। যার বর্তমান বিআরএস খতিয়ান-২০, ১১১, ৬০ এবং দাগ নং- ১৪৮, ৩৭, ৮০, ৮২, ৮৮ তে মোট সম্পত্তির পরিমান ২ একর ৯১ শতক। উক্ত খতিয়ান ও দাগের এসএ এবং আরএস খতিয়ান অনুযায়ী ১। নাংলা গ্রামের চিকন বিশ্বাসের ছেলে এছমদ্দিন বিশ্বাস, ২। নাংলা গ্রামের সোনাই বিশ্বাসের ছেলে তফিলউদ্দিন, ৩। ছায়েম বিশ্বাসের দুই ছেলে রহমতুল্যা বিশ্বাস ও নেছারদ্দিন বিশ্বাস এবং ৪। নাংলা গ্রামের আইনদ্দিন বিশ্বাস গং ও তার ছেলে আব্দুল জব্বার বিশ্বাসের মালিকানা বিদ্যমান। উক্ত এসএ ও আরএস অনুযায়ী ছায়েম বিশ্বাসের দুই ছেলে রহমতুল্যা ও নেছারদ্দিনের জমির মালিকানা বাদে বাকি আমরা ৩ শরিকদার মিলে মোট ১ একর ৯০ শতক জমি পাব। কিন্তু আমাদের মালিকানা থাকা সত্ত্বেও দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাংলা গ্রামের মৃত বরকতুল্যা বিশ্বাসের ছেলে দেবহাটা থানায় চার্জশীটভুক্ত নাশকতা ও সন্ত্রাসী কার্য্যকলাপের অপরাধের আসামী কামাল হোসেন বিশ্বাস ও অপর ষড়যন্ত্রকারী মৃত নেছারদ্দিনের ছেলে নাজমুছ শাহাদাত নফর বিশ্বাস প্রভাব খাটিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আমাদের সম্পত্তি জবরদখল করে দীর্ঘদিন ভোগদখল করছে। কামাল ও নফর বিশ্বাস ছাড়াও মৃত ইউসুফ বিশ্বাসের ছেলে আকরাম বিশ্বাস, নফর বিশ্বাসের ছেলে রঞ্জু বিশ্বাস, মৃত রুহুল কুদ্দুস বিশ্বাসের দুই ছেলে বাচ্চু বিশ্বাস ও শান্ত বিশ্বাস, ফয়জুল করিম বিশ্বাসের চার ছেলে এহছান বিশ্বাস, বাবু বিশ্বাস, রতন বিশ্বাস ও অলিউল বিশ্বাস, মৃত রফিকুল ইসলাম বিশ্বাসের ছেলে ময়নদ্দিন বিশ্বাস একত্রে মিলে আমাদের জমি জবরদখল করে আছে। আমরা তাদেরকে আমাদের নামীয় জমিটুকু ছেড়ে দিতে বললে তারা আমাদেরকে বিভিন্ন প্রকারের হুমকি, ভয়ভীতি, মিথ্যা মামলা দেয়া ও এমনকি আমাদেরকে জীবননাশসহ ক্ষতি করার ভয় দেখিয়ে আসছে। যার কারনে গত কয়েকমাস পূর্বে নাশকতা মামলার আসামী কামাল হোসেন বাদী হয়ে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ২য় আদালতে আমাদের শরিকদার ১শত জনের অধিককে বিবাদী করে ২০৩/২১ নং মামলা দায়ের করে। উক্ত মামলাটি চলমান থাকা সত্ত্বেও কয়েকদিন আগে কামাল গং দেবহাটা থানায় আমাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করে। এবিষয়ে থানা কর্তৃপক্ষ একজন বিজ্ঞ আইনজীবির সহায়তায় শালিশ মিমাংসা করে উক্ত জমিতে আমাদের মালিকানা শর্ত বিরাজমান আছে মর্মে সিদ্ধান্ত জানায়। যার কারনে তারা আমাদের জমি ফেরত না দেওয়ার বাহানায় আবারো নানারকম ষড়যন্ত্র শুরু করেছে। তারা আমাদের নামে নানারকম অপপ্রচার ও ভিত্তিহীন কথাবার্তা বলছে।
তিনি বলেন, আমাদের ঐ জমির শরিকদারেরা অনেকেই আছে দিনহীন অসহায়। তারা বর্তমানে অনেকেই মানবেতর জীবনযাপন করে। ঐ জমিটুকু পেলে হয়তো তারা পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে। কিন্ত কামাল ও নফর বিশ্বাস গং জমি না দিয়ে উল্টো নানারকম হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বর্তমানে তারা পরিবার পরিজন নিয়ে অসহায়ভাবে ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তিনি। তিনি বিষয়টির সুষ্টু তদন্তপূর্বক তাদের রেকর্ডিও জমি ফিরে পেতে জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। উল্লেখ্য যে, উক্ত কামাল তার নামে মামলার কারনে নাংলার তার বাড়িঘর ছেড়ে নলতাতে ভাড়া বাসায় দীর্ঘদিন বসবাস করছেন।

ইভিএম জনগণের বিশ্বাস ও আস্থার জায়গায় পৌঁছুতে পারেনি: যশোরে ড. জাফরুল্লাহ
শহিদুল ইসলাম দইচ যশোর।।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, পৃথিবীর খুব কম দেশেই ইভিএম সিস্টেমে ভোট হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ইভিএম পদ্ধতি জনগণের বিশ্বাস ও আস্থার জায়গায় পৌঁছুতে পারেনি। সাধারণ মানুষের ধারণা, তারা যে প্রতীকে ভোট দিক না কেন তা নির্দিষ্ট একটি প্রতীকে গণনা হয়।
তিনি বলেন, সাবেক সিইসি যথার্থই বলেছেন- আগামী সংসদ নির্বাচন বিএনপিসহ সব দলের উপস্থিতি ছাড়া কার্যকর হবে না। রবিবার দুপুরে যশোর সদরের লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামে “গণস্বাস্থ্য লেবুতলা হাসপাতাল”র নির্ধারিত স্থানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, স্বাস্থ্য নিয়ে ব্যবসা করি না বলেই আমরা কম পয়সায় স্বাস্থ্যসেবা দিতে পারছি। বাংলাদেশে স্বাস্থ্য নিয়ে ব্যবসা করা যাবে না, যেমন ধর্ম নিয়ে ব্যবসা করা যায় না।
দেশের প্রায় দুই কোটি মানুষ খুবই অনটনের মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে আগামী ঈদে তাদের কোনও আনন্দ থাকবে না।
গণস্বাস্থ্য কেন্দ্র তার সীমিত সাধ্যের মধ্যে ২০ হাজার গরিব মানুষের মধ্যে চাল, ডাল, আটা, তেল, আলু ইতাদি সরবরাহ করবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনের তুলনায় এটি খুবই সামান্য। সেক্ষেত্রে সরকারের প্রতি আহ্বান থাকবে কম আয়ের এই ২ কোটি মানুষের জন্যে রেশনিং ব্যবস্থা চালু করার।
এ বছর ৫৩ হাজার হাজি হজব্রত পালন করবেন। তিনি প্রত্যেক হাজির প্রতি অনুরোধ করেন, তারা যেন ১০ হাজার করে টাকা দান করেন। এতে করে ঈদে প্রায় ৬ লাখ মানুষের মুখে হাসি ফুটবে।
আগামী বাজেটের বিষয়ে তিনি বলেন, আমাদের বড় দেশ, তাই বাজেটের আকারও বড় হবে এটাই স্বাভাবিক। শুধু অপচয়টি কমাতে হবে। বিদ্যুৎ আজ ঘরে ঘরে এটি সত্যি, সেকারণে প্রধানমন্ত্রী ধন্যবাদ পেতেই পারেন। কিন্তু কুইক রেন্টাল কেন পুষতে হবে- এটি অপচয়।
তিনি বলেন, ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকেন; সাধারণ মানুষ তো দূরের কথা গত ১৩ বছরে তার দলের নেতা-কর্মীরাও তার কাছে পৌঁছুতে পারেননি। সেকারণে ক্ষমতার বিকেন্দ্রীকরণের আওয়াজ তুলতে হবে। প্রদেশ হলেও মানুষ তার মুখ্যমন্ত্রীর কাছে দুঃখ কষ্টের কথা বলতে পারে।
এরপর বিকেলে তিনি বাঘারপাড়া উপজেলার কয়েলখালী গ্রামে গণস্বাস্থ্য কেন্দ্রের আরেকটি হাসপাতালের নতুন জায়গা পরিদর্শনে যান।
সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে অন্যদের মধ্যে নারীপক্ষের সদস্য শিরিন হক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী ডা. মনজুর কাদের, লেবুতলা গ্রামের জমিদাতা মৃত শুভাংশু শেখর খাঁর স্ত্রী কল্পনা রাণী খাঁ ও মৃত অরুণ কুমার খাঁর স্ত্রী অরুণা রাণী খাঁ, গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইসহাক, রফিকুল ইসলাম প্রমুখ।
শুভাংশু শেখর খাঁ ও তার ভাই অরুণ খাঁর পক্ষে তাদের স্ত্রীরা টিন শেড ঘরসহ ৫৫ শতক জমি হাসপাতালের অনুকূলে আজ রেজিস্ট্রি করে দেন। গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী জমি গ্রহণ করেন।

কেশবপুরে সড়কের দু’পাশে অসংখ্য বড় বড় গাছ মরে চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে
আলমগীর হোসেন, কেশবপুর
কেশবপুরের হাসানপুর-বগা সড়কের দু’পাশে অসংখ্য বড় বড় গাছ মরে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সড়কের দু’পাশের গাছ মরে শুকিয়ে গেলেও অপসারণ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি গাছ ভেঙ্গে পড়েছে সড়কের উপর। গাছ মরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ঝড়-বৃষ্টির এ মৌসুমে জনগুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে আতঙ্ক নিয়েই যাতায়াত করছে হাজারও পথচারী ও এলাকাবাসী। অতিদ্রুত সড়কের গাছ অপসারণ না করলে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর-বগা সড়কের দু’পাশ দিয়ে ৩ কিলোমিটারের ভেতর বিভিন্ন প্রজাতির অন্তত ২০টি গাছ দীর্ঘদিন মরে শুকিয়ে গেছে। হালকা বাতাস হলেই মরা গাছের ডালপালা ভেঙ্গে সড়কের উপর পড়ছে। সম্প্রতি একটি গাছের গোড়া থেকে ভেঙ্গে সড়কের উপর পড়ে। এলাকার লোকজন ভেঙ্গে পড়া গাছটি সড়কের পাশে ফেলে রেখেছে। এ সড়ক দিয়ে হাসানপুর, বগা, কাবিলপুর, টিটাবাজিতপুর, বেলেমাঠ, আওয়ালগাতী, মহাদেবপুর, সুঁড়িঘাটা, সাগরদাঁড়িসহ বিভিন্ন গ্রামের হাজারও লোকজন কেশবপুর উপজেলার পাশাপাশি পাশ্ববর্তী এলাকায় যাতায়াত করে থাকে। জনগুরুত্বপূর্ণ এ সড়কের দু’পাশের মরা গাছগুলো অতিদ্রুত অপসারণ না করলে যে কোন সময় গাছ ভেঙ্গে পড়ে সড়কে চলাচলকারী মানুষের প্রাণহানীর শঙ্কা রয়েছে।
হাসানপুর বাজারের ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদী বলেন, এই সড়কের দু’পাশের গাছ মরে শুকিয়ে ছালও উঠে গেছে। একটু বাতাস হলেই গাছের ছোট ছোট ডালপালা ভেঙ্গে পড়ে। এ সড়ক দিয়ে কেশবপুরে যাতায়াতের সময় ভয়ে ভয়েই পার হতে হয়। কিছুদিন আগেই একটা মরা গাছ ভেঙ্গে রাস্তার উপর পড়েছিল। ভাগ্যিস কারও কিছু হয়নি। হাসানপুর ইউনিয়ন পরিষদের সদস্য বুলবুল হোসেন বলেন, ওই সড়কের মরা গাছ যে কোন সময় ভেঙ্গে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে ইউএনও স্যারকে মৌখিক জানিয়েছি।
উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, সড়কের ওই মরা গাছগুলোর বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, মরা গাছগুলোর বিষয়ে হাসানপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা মৌখিকভাবে জানিয়েছেন। তাদেরকে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে এ বিষয়ে একটি লিখিত দরখাস্ত দিতে বলা হয়েছে। গাছগুলোর সঠিক মালিক পরিষদ নাকি বনবিভাগ সেটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয়ভাবে প্রথম স্থান শুভেচ্ছা স্মারক গ্রহণ রামপাল ইউএনওর
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল উপজেলাকে শ্রেষ্ঠ ঘোষণা করে পুরষ্কার প্রদাণ করেছেন। এ অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাবউদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার ও সংশ্লিষ্ট সচিবালয়ের সচিব এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রীর হাত দিয়ে পরিবেশের এ শুভেচ্ছা স্মারক ও পুরষ্কার গ্রহণ করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন। দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকা হিসেবে সুপরিচিত বাগেরহাটের রামপাল উপজেলায় লবণাক্ত বালুর পরিবেশে উপজেলা পরিষদ সংলগ্ন নিচু জমিতে ২০১৭ সালে মাটি ভরাট করে বিভিন্ন প্রকার বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও বৃক্ষরোপন বিষয়ে অভিজ্ঞ সরকারি কর্মকর্তাদের সহায়তায় নান্দনিক বাগান সৃজনের কাজ শুরু করেন। দীর্ঘ ৩ বছরের অধিক সময়ের পরিশ্রম ও নিবিড় পরিচর্যায় রামপাল উপজেলা পরিষদ চত্বর সবুজে আচ্ছাদিত হয়ে ওঠে। সমগ্র বাংলাদেশের মধ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় রামপাল উপজেলা পরিষদকে পুরষ্কৃত করা হয়।
এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন বলেন, লবণ অধ্যুষিত এ উপকূলে বাগান সৃজনের এ ধারা অব্যাহত রয়েছে। প্রাপ্ত স্বীকৃতি ও পুরস্কার উপজেলা পরিষদের অভ্যন্তরীণ সকল স্থানে বাগান সৃজন কার্যক্রমকে আরো বেগবান করেছে। তিনি আরও জানান, সাবেক রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে যশোরের এডিসি তুষার কুমার পালের নিপুণ হাতের ছোঁয়ায় পরিষদ চত্বর আজ ফুলে ফলে সুশোভিত হয়ে উঠেছে। ভবিষ্যতে সমগ্র রামপাল উপজেলায় বৃক্ষরোপন কার্যক্রমের চলমান ধারা অব্যাহত রাখতে ও সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে রবিবার সকালে নগরীতে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে রবিবার সকালে নগরীতে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইইউপিসি)’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটের সদস্যগণ অংশগ্রহণ করেন।
‘‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে কেসিসি’র সচিব মো: আজমুল হক, প্রধান পরিকল্পনা কর্মকর্তা ও প্রকল্পের সদস্য সচিব আবির উল জব্বার, প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফা, বাংলাদেশ স্কাউটস- খুলনা জেলার উপ-পরিচালক লতিফ উদ্দিন আহাম্মদ, স্বেচ্ছাসেবী সংস্থা ‘সিয়াম’-এর নির্বাহী পরিচালক এড. মোঃ মাসুম বিল্লাহসহ প্রকল্পের কর্মকর্তা এবং বিভিন্ন সিডিসি ও সিডিসি ক্লাস্টারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা খুলনা নগরীকে একটি পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে যত্রতত্র প্লাস্টিক বা পলিথিন না ফেলার আহবান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান পরিচালিত হয়। নগরীর বিভিন্ন ওয়ার্ডের বাজার, ঘাট, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ডসহ পাবলিক প্লেসসমূহে সংশ্লিস্ট ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে সিডিসি ক্লাস্টারের সদস্যগণ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেন।

কুয়েটে ১০ তলা বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের আবাসিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (কুয়েট) “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ১০ তলা বিশিষ্ট আবাসিক ভবন এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়। কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এসময় তিনি প্রকল্পটির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির নির্মাণকাজ সুসম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ^বিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, বিশ^বিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এবিএম মামুনুর রশীদ, অহিদ কনস্ট্রাকশন এর প্রজেক্ট ডাইরেক্টর মোঃ শহিদুল হক। ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন হওয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, দপ্তর প্রধানগণ ও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

খুবিতে গল্লামারী বধ্যভূমি স্মৃতি জাদুঘরের সংরক্ষণ ও ল্যান্ডস্কেপিং উন্নয়ন কাজ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
মহান মুক্তিযুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনীর টর্চারসেল হিসেবে ব্যবহৃত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত টিনশেড ঘরটিকে ‘গল্লামারী বধ্যভূমি স্মৃতি জাদুঘর, খুলনা বিশ্ববিদ্যালয়’ হিসেবে সংরক্ষণ, সংস্কার ও ল্যান্ডস্কেপিং উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ৫ জুন (রবিবার) বিকাল ৪টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের ফিতা কেটে ও ফলকে কর্ণিক দিয়ে সিমেন্ট-বালি মিশ্রণ লাগিয়ে এই কাজের উদ্বোধন করেন। এসময় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সংক্ষিপ্ত বক্তৃতায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই আমাদের সবক্ষেত্রে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, ইউজিসি উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশ এবং মানোন্নয়নের পাশাপাশি দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, নিদর্শন সংরক্ষণ ও উন্নয়নে অবদান রাখতেও কাজ করছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত একাত্তরের টর্চারসেলটি গল্লামারী বধ্যভূমি স্মৃতি জাদুঘর করে তার সংরক্ষণ ও উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য যে উদ্যোগ নিয়েছেন এটা ভবিষ্যত প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এই স্থানটি সম্পর্কে একটি পরিচিতিমূলক নামফলক স্থাপনের পরামর্শ দেন, যাতে এখানে আগত দর্শনার্থীরা এ নির্দশনের গুরুত্ব সহজে বুঝতে পারেন।
এসময় আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, এই টর্চারসেল মুক্তিযুদ্ধের সময়ের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। এটা সংরক্ষণে অনেকদিন ধরে আমরা অপেক্ষায় ছিলাম। বিলম্বে হলেও এটা সংরক্ষণ, সংস্কার ও ল্যান্ডস্কেপিং উন্নয়ন কাজ শুরু হলো। তিনি এ কাজে আর্থিক সহায়তার জন্য ইউজিসিকে এবং বিশেষ করে সদস্য প্রফেসর ড. মো. আবু তাহেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সূচনা বক্তব্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ এই নিদর্শন সংরক্ষণে অতীতে কথা হলেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পরপরই বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুনসহ সিন্ডিকেটের সদস্যবৃন্দ এবং খুলনার বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের নিয়ে স্থানটি পরিদর্শন করে তাঁর পরিকল্পনার কথা জানান। তাদের পরামর্শ নিয়ে তিনি স্থানটি সংরক্ষণ ও উন্নয়নের উদ্যোগ নিয়েছেন। ইউজিসি এমন একটি মহতি উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহায়তায় এগিয়ে আসায় তিনি ধন্যবাদ জানান।

বেতাগার ইউপি’র অর্জন সম্পর্কীত পারস্পরিক শিখন কর্মশালা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মডেল বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৬৯তম জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন.আর.এল.জি) এর ৪০জন ইউপি সচিবদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষনের অংশ হিসাবে বেতাগা ইউপি’র অর্জন সম্প্রর্কীত পারস্পরিক শিক্ষন কর্মশালা রবিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন, জনঅংশিদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্টার লক্ষে উক্ত পারস্পরিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ। সম্মানীত অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআরএলজি) এর উপ-পরিচালক সাইয়েমা হাসান ও শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। প্রশিক্ষনে বাগেরহাট জেলা থেকে ৫জন, বরিশাল জেলা থেকে ৮জন, সাতক্ষীরা জেলা থেকে ৯জন, খাগড়াছড়ি জেলা থেকে ৭জন, নিলফামারী জেলা থেকে ৪জন, ব্রাম্মনবাড়িয়া জেলা থেকে ২জন, মৌলভীবাজার জেলা থেকে ১জন ও মাদারীপুর জেলা থেকে ২জন সহ মোট ৪০জন ইউপি সচিব অংশ গ্রহন করেন। ঢাকাস্থ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআরএলজি) এর সার্বিক সহযোগীতায় এবং বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত কর্মমালা অনুষ্ঠিত হয়েছে। পরে প্রশিক্ষনার্থীরা প্রাণী সম্পদ সাব সেন্টার, অর্গানিক বেতাগা, বেতাগা ইউপির নিজস্ব অর্থায়নে মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়ের দ্বীতল একাডেমিক ভবন, বেতাগা পাবলীক লাইব্রেরী ও মাসকাটা কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

তালায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)
“একটায় পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুন) সকালে তালায় উন্নয়ন প্রচেষ্টার সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহোযোগিতায় বৃক্ষ রোপণ, বৃক্ষ উপহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়ক এস. এম. মুজিবুর রহমানের সঞ্চালনায় তালা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
এসময় আরও বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলি, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এসম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, উন্নয়ন প্রচেষ্টার পরিবেশ কর্মকর্তা ইমরুল কায়েস, আমরা বন্ধুর প্রতিষ্ঠাতা এস, এম, নাহিদ হাসান প্রমুখ। অনুষ্ঠানে পরিবেশ কর্মী, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশ নেন।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা কপোতাক্ষ নদের তীরে কেওড়া ও গোলপাতার বৃক্ষ রোপণ উদ্বোধন করেন।

খুলনায় বিশ^ পরিবেশ দিবস পালিত
তথ্য বিবরনী
‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের মতো খুলনায় বিশ^ পরিবেশ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, মানুষ প্রতিনিয়ত তাদের উন্নয়নের স্বার্থে প্রকৃতির ক্ষতি করছে। নানাভাবে ধ্বংস হচ্ছে প্রকৃতি। পরিবেশ দূষণের ফলে মানুষ, জীব জন্তু ও বাস্ত সংস্থানের ক্ষতি হচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে। পরিবেশের এই বিপর্যয় সুরক্ষার জন্য আমাদের সকলের ব্যক্তি পর্যায়ে সচেতন হতে হবে। প্রকৃতির সাথে আমাদের একাত্বভাবে থাকতে হবে। প্রকৃতি যে ভাবে আছে এর পরিবর্তন করা যাবে না। আমাদের সকলের মনে রাখতে হবে, আমরা যদি বাঁচতে চাই তা হলে পৃথিবীকে বাঁচাতে হবে।

খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। স্বাগত জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সালমা বেগম। খুলনা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে নগরীর হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে কোটচাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কোটচাঁদপুর প্রতিনিধি

বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের কুরুচিপূর্ণ বক্তব্য এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর ন্যায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আঃলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন ) বিকেল ৫ টার দিকে পৌর আখ সেন্টার এর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর মেইন বাজার চত্বরে পৌঁছালে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা আঃলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান বাবলু”র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজান আলী”র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সহ সভাপতি ফারজেল হোসেন মন্ডল, পৌর আঃলীগের সভাপতি কাজী আলমগীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র (২) ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন লিমন,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম,জেলা যুবলীগের সদস্য আব্দুর রউফ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন,কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওবাইদুল হক প্রমুখ।

এসময় বক্তারা শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস প্রতিহত করতে নেতা-কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান।

এসময় উপজেলা আঃলীগের সহ সভাপতি লুৎফর রহমান, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, পৌর আঃলীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইয়ারুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক এনায়েত উল্লাহ সৈকত সহ উপজেলা ও পৌর আঃলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র কঠিনহস্তে প্রতিহত করা হবে: নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা সর্বদা প্রস্তুত। যারা ৭৫ এর ঘটনার পুনরাবৃত্তির স্বপ্ন দেখছেন তাদেরকে হুশিয়ারি উচ্চারন করে নেতৃবৃন্দ বলেন ১৯৭৫ ও ২০২২ এক নয়। বাংলাদেশের মানুষের কাছে এখন স্পষ্ট হয়েছে যে, বঙ্গবন্ধুর খুনের সাথে জিয়া সরাসরি জড়িত ছিলো। আত্মস্বীকৃত খুনিদের বিচার বাংলার মাটিতে হয়েছে। যারা সহযোগীতা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। যারা দেশের অগ্রগতি, উন্নতি ও এগিয়ে যাওয়াকে স্তব্ধ করতে চায় তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ২৫ জুন প্রানের দাবী পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে যাদের গাত্রদাহ হয়েছে তারা এদেশের উচ্ছিষ্ট, এদেরকে এ দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখান করেছে। আজ বিকাল ৪.০০ টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন শাখা উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, কুরুচি পূর্ণ বক্তব্য ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আইচগাতী ঈদগাহ্ ময়দানে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ কথা বলেন। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর ইসলাম সরদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দাউদ আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. এম এম মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. নিমাই রায়, ইউপি চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগ নেতা জামিল খাঁন, মহানগর যুবলীগের আহবায়ক মোঃ সফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, মোঃ মোতালেব হোসেন। প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা মোঃ এমদাদুল ইসলাম, মল্লিক আইয়ুব হোসেন বাবু, মোঃ আরিফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রুহুল আমিন রবি, সাধারন সম্পাদক রাজীব দাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন সাহা, আঃ জব্বার, লিটন সরদার, আঃ গফ্ফার, মুছা মোল্লা সবুজ, ইমলাক হোসেন, অমিত মজুমদার, রাসেল হাফিজ, মোঃ রুবেল, মোঃ শিমুল, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, মোঃ সোহেল সরদার, আজমল হোসেন মিন্টু, সাবেক ছাত্রনেতা এইচ এম কামাল হোসেন, আবু সালেহ বাবু, হামিম কবির রুবেল, মোঃ জাহিদ হোসেন, রেজাউল ইসলাম রাজা, মোঃ ফেরদৌসুর রহমান, জিহাদুল চৌধুরী মিলন, মোঃ সালাহ উদ্দিন, মৃনাল কান্তি বাছাড়, জাহাঙ্গির হোসেন, শেখ মোঃ রাসেল, শেখ রায়হান মুন্না, সিরাজুল ইসলাম, মিঠুন ঘোষ, সাইফ আল মামুন, সোহাগ জমাদ্দার, রিয়াজ আহম্মেদ, শফিকুল ইসলাম সোহাগ প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল সেনের বাজার এলাকায় অনুষ্ঠিত হয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ২৪নং ওয়ার্ড নাগরিক ফোরামের র্যালি ও আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্য সামনে ২৪নং ওয়ার্ড নাগরিক ফোরামের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুন) বিকেল সাড়ে ৪টায় র্যালি এবং বিকেল সাড়ে ৫টায় ২৪নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৪নং ওয়ার্ড নাগরিক ফোরামের সভাপতি এস এম ইকবাল হাসান তুহিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বনানী সুলতানা ঝুমু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. শমসের আলী মিন্টু, বিশেষ অতিথি ছিলেন সংরক্ষীত মহিলা কাউন্সিলর মাজেদা খাতুন। সভায় বক্তরা বলেন, মানুষ প্রতিনিয়ত তাদের উন্নয়নের স্বার্থে প্রকৃতির ক্ষতি করছে। নানাভাবে ধ্বংস হচ্ছে প্রকৃতি। পরিবেশ দূষণের ফলে মানুষ, জীব জন্তু ও বাস্ত সংস্থানের ক্ষতি হচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে। পরিবেশের এই বিপর্যয় সুরক্ষার জন্য আমাদের সকলের ব্যক্তি পর্যায়ে সচেতন হতে হবে। প্রকৃতির সাথে আমাদের একাত্বভাবে থাকতে হবে। প্রকৃতি যে ভাবে আছে এর পরিবর্তন করা যাবে না। আমাদের সকলের মনে রাখতে হবে, আমরা যদি বাঁচতে চাই তা হলে পৃথিবীকে বাঁচাতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠণের সহ-সভাপতি জিএম মঈন উদ্দিন ও লায়লা পারভীন, সহ-সাধারণ সম্পাদক ফরিদা পারভীন পলি, সাংগঠনিক সম্পাদক কাওসারী জাহান মঞ্জু, দপ্তর সম্পাদক এ আর রাজিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ জলিল, পরিবেশ সম্পাদক ফরিদা বেগম, নারী বিষয়ক সম্পাদক সেলিনা ইয়াসমিন নিশি, বস্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, কার্যকরী সদস্য নিয়াজ অহমেদ তুহিন, মো. জাকির হোসেন হাওলাদার, মো. তৈয়েবুর রহমান তপু প্রমুখ।

সদর সোনাডাঙ্গা থানা আ’লীগের মতবিনিময় সভা আজ সোমবার
খবর বিজ্ঞপ্তি
সদর ও সোনাডাঙ্গা আওয়ামী লীগের ১৬ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক, নির্বাচিত দলীয় কাউন্সিলর ও মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে থানা আওয়ামী লীগের মতবিনিময় সভা আজ সোমবার। বাদ মাগরিব দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। উল্লেখিত সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা।

বিএনপিকে মিথ্যা বিবৃতি থেকে বিরত থাকতে আ’লীগ নেতৃবৃন্দের আহবান
খবর বিজ্ঞপ্তি
গত ৪ জুন রবিবার খুলনার বিভিন্ন পত্রিকায় “নগরীতে বিএনপির তবারকের ডেক লুট : বিএনপির নিন্দা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি নিজেরা রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে যাওয়ায় এখন মসজিদ মাদ্রাসায় গিয়ে রাজনীতি শুরু করেছে। তারা ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করতে এ ধরনের ষড়যন্ত্রের জাল বোনার অপচেষ্টা করছে। আওয়ামী লীগ ধর্ম নিয়ে কখনও রাজনীতি করে না। সেকারনেই কেউ ধর্ম নিয়ে রাজনীতির নামে ষড়যন্ত্র করলে তাদেরকে দাতভাঙ্গা জবাব দেয়া হবে। নেতৃবৃন্দ বলেন, বিএনপি প্রকৃত ঘটনাকে আড়াল করে বিভিন্ন পত্রপত্রিকায় মিথ্যা বিবৃতি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। প্রকৃত ঘটনা হচ্ছে- খালিশপুরে বিএনপি তাবারক বিতরনের নামে মাদ্রাসায় ব্যানার টানিয়ে রাজনৈতিক বক্তৃতা দিতে গেলে স্থানীয় আওয়ামী লীগ বাধা প্রদান করেন। এ ধরনের মিথ্যা অপপ্রচার বিরত থাকার জন্য বিএনপি’র প্রতি আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, দৌলতপুর থানা আওয়ামী লীগ শেখ সৈয়দ আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, খালিশপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, দৌলতপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বন্দ, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান।

জাতীয় প্রেস ক্লাবের অভ্যন্তরে সন্ত্রাসী তৎপরতা বন্ধের আহবান
খবর বিজ্ঞপ্তি
বিএফইউজেÑবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন রবিবার এক বিবৃতিতে দীর্ঘদিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের অভ্যন্তরে চলমান বিভিন্ন অনুষ্ঠানের নামে একটি রাজনৈতিক দলের সন্ত্রাসী তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ক্লাব কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে বারবার অভিযোগ করেও ক্লাব সদস্যরা কোন প্রতিকার না পাওয়ায় নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করেন। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রায় প্রতিদিন জোরপূর্বক ক্লাব অঙ্গনে সদস্যদের জন্য সংরক্ষিত জায়গায় ঢুকে পড়ছেন এবং সদস্যদের নাজেহাল করছেন। সাংবাদিকদের দ্বিতীয় বাড়ি হিসেবে পরিচিত এ অঙ্গনে এভাবে অতীতে কোন সময় এমন নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়নি উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনা এবং ক্লাবের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান।

রেলওয়ে কর্মচারীর বিরুদ্ধে ৩ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোর রেলওয়ের কর্মচারী মো. আব্দুল মতিনের বিরুদ্ধে ৩ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. মেহেদী হাসান নামে এক ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছেন। রোববার (৫ জুন) দুপুরে নওয়াপাড়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

মেহেদী হাসান অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের মহসীন ব্যাপারীর ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহেদী হাসান বলেন, আমিসহ আমার মা ও ছোট ভাইয়ের নামে অভয়নগর উপজেলার মহাকাল মৌজায় রাজ টেক্সটাইল মিলের সামনে ‘মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ’ নামে একটি তুলার মিল রয়েছে; যা বাংলাদেশ রেলওয়ের ইজারাকৃত জমিতে নির্মিত। পুরাতন এই জমি নবায়ন ও পার্শ্ববর্তী দখলে থাকা আরও পাঁচ শতক নতুন জমি ইজারা পাওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের নিকট আবেদন করি। এ ব্যাপারে যশোর রেলওয়ের সহকারী আমিন মো. আব্দুল মতিনের (১৭নং কাচারী) সঙ্গে যোগাযোগ করলে তিনি বিভিন্ন সময় নানা অজুহাত দেখিয়ে ৩ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন।

তিনি বলেন, দীর্ঘ তিন বছর পার হলেও আব্দুল মতিন আমাদের কোনো কাগজপত্র বা টাকা ফেরত দেননি বরং আরও ৩ লাখ টাকা দাবি করেন। অন্যথায় পূর্বের ইজারা বাতিলসহ নতুন জমি অন্যকে দেওয়ার হুমকিও দেন। তিনি তার লিখিত বক্তব্যে যশোর রেলওয়ের সহকারী আমিন আব্দুল মতিনের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাইপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এছাড়া পুরাতন জমির ইজারা নবায়নসহ ফাঁকা জমির ইজারা পেতে পারেন মর্মে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মেহেদী হাসানের বাবা মহসীন ব্যাপারী, ছোটভাই মিজানুর রহমান, চাচাতো ভাই আলমগীর হোসেন, প্রতিবেশী মো. বাবু, মো. আব্দুল্লাহ, মেহেদী হাসান হৃদয় প্রমুখ।

যশোর রেলওয়ের সহকারী আমিন মো. আব্দুল মতিন অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করে মোবাইল ফোনে বলেন, অভয়নগরের মেহেদী হাসান নামে এক ব্যবসায়ী ২০ হাজার টাকা পরিশোধ করে ইজারার রশিদ নিয়েছেন। চলতি বছরের ৩১ মে সেই মেহেদী হাসানসহ অজ্ঞাত কয়েক যুবক বেশকিছু টাকা নিয়ে আমার টেবিলে রেখে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন। এ ব্যাপারে মেহেদী হাসানসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছি।