আইচগাতী স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি।।
জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা সর্বদা প্রস্তুত। যারা ৭৫ এর ঘটনার পুনরাবৃত্তির স্বপ্ন দেখছেন তাদেরকে হুশিয়ারি উচ্চারন করে নেতৃবৃন্দ বলেন ১৯৭৫ ও ২০২২ এক নয়। বাংলাদেশের মানুষের কাছে এখন স্পষ্ট হয়েছে যে, বঙ্গবন্ধুর খুনের সাথে জিয়া সরাসরি জড়িত ছিলো। আত্মস্বীকৃত খুনিদের বিচার বাংলার মাটিতে হয়েছে। যারা সহযোগীতা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। যারা দেশের অগ্রগতি, উন্নতি ও এগিয়ে যাওয়াকে স্তব্ধ করতে চায় তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ২৫ জুন প্রানের দাবী পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে যাদের গাত্রদাহ হয়েছে তারা এদেশের উচ্ছিষ্ট, এদেরকে এ দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখান করেছে। আজ বিকাল ৪.০০ টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন শাখা উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, কুরুচি পূর্ণ বক্তব্য ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আইচগাতী ঈদগাহ্ ময়দানে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ কথা বলেন।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর ইসলাম সরদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দাউদ আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. এম এম মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. নিমাই রায়, ইউপি চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগ নেতা জামিল খাঁন, মহানগর যুবলীগের আহবায়ক মোঃ সফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, মোঃ মোতালেব হোসেন। প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা মোঃ এমদাদুল ইসলাম, মল্লিক আইয়ুব হোসেন বাবু, মোঃ আরিফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রুহুল আমিন রবি, সাধারন সম্পাদক রাজীব দাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন সাহা, আঃ জব্বার, লিটন সরদার, আঃ গফ্ফার, মুছা মোল্লা সবুজ, ইমলাক হোসেন, অমিত মজুমদার, রাসেল হাফিজ, মোঃ রুবেল, মোঃ শিমুল, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, মোঃ সোহেল সরদার, আজমল হোসেন মিন্টু, সাবেক ছাত্রনেতা এইচ এম কামাল হোসেন, আবু সালেহ বাবু, হামিম কবির রুবেল, মোঃ জাহিদ হোসেন, রেজাউল ইসলাম রাজা, মোঃ ফেরদৌসুর রহমান, জিহাদুল চৌধুরী মিলন, মোঃ সালাহ উদ্দিন, মৃনাল কান্তি বাছাড়, জাহাঙ্গির হোসেন, শেখ মোঃ রাসেল, শেখ রায়হান মুন্না, সিরাজুল ইসলাম, মিঠুন ঘোষ, সাইফ আল মামুন, সোহাগ জমাদ্দার, রিয়াজ আহম্মেদ, শফিকুল ইসলাম সোহাগ প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল সেনের বাজার এলাকায় অনুষ্ঠিত হয়।









































