শেখ রুবেলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ জালাল উদ্দিন রুবেলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সহ-সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মো. আলাউদ্দিন, মো. আমিনুল হক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম ভুট্রো, শহিদুল ইসলাম, ক্বারী শরীফ মিজানুর রহমান, আলহাজ্ব তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, মো. জিসান, সাব্বির, রাতুল প্রমুখ।
যারা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে তাদেরকে খুলনা থেকে বিতাড়িত করা হবে: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগের সাধারণ এম ডি এ বাবুল রানা বলেছেন, খুলনায় মুজিব সৈনিকদের নিয়ে বিএনপি-জামাতকে প্রতিহত করা হবে। বাংলাদেশে যারা পঁচাত্তরের স্বপ্ন দেখছে তাদের সে স্বপ্ন ভেঙে দেয়া হবে। তাদের সমুচিত জবাব দেয়া হবে। যাতে করে আর কোনদিন ১৫ ও ২১ আগস্টের মতো ঘটনা না ঘটাতে পারে।
তিনি আরো বলেন, বিএনপি‘র জন্ম হয়েছে রক্তের মধ্যে দিয়ে। জিয়াউর রহমান দল সৃষ্টি করে অকাতরে এদেশের মেধাবী সেনা অফিসার, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদদের রাতের অন্ধকারে হত্যা করেছে। এখনও অনেক সন্তান জানে না তাদের বাবার কবর কোথায়। জিয়াউর রহমান এদেশে রক্তের হলি খেলেছে। তার উত্তরসূরী হিসেবে খালেদা ও তারেক অকাতরে মানুষকে হত্যা করেছে। দেশকে অশান্ত করার চেষ্টা করেছে। তারা বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা এবং গুলশানের হলি অর্টিজনে জঙ্গী হামলা, সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে আইনজীবী সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক ও বিচারকদের হত্যা করেছে। এতো অশান্ত পরিবেশকে শান্ত করে প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে উন্নত বিশ্বের কাতারে দাঁড় করিয়েছেন। আজ আবার সূদুর লন্ডনে বসে তারেক রহমান দেশের বিরুদ্ধে নাশকতাসহ নানা ধরণের ধ্বংসের ষড়যন্ত্র করছে। তারা এখনো ১৫ আগস্ট সৃষ্টি করতে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। একজন মুজিব সৈনিক থাকতে এদেশে আর পঁচাত্তরের ঘটনা ঘটতে দেয়া হবে না। যারা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে তাদেরকে খুলনা থেকে বিতাড়িত করা হবে।
গতকাল শনিবার বিকাল ৪টায় প্রধানন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও ছাত্রলীগের শান্তিপূর্ণ মিছিলে নগ্ন হামলার প্রতিবাদে এবং কটুক্তিকারী ও হামলাকারী বিএনপি নেতাকর্মীদের গেফতারপূর্বক দৃষ্টান্তমূল শাস্তির দাবীতে মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দকার মজিবর রহমান, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক হাফেজ মো. শামীম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, কার্যনিবাহী সদস্য এস এম আকিল উদ্দিন, মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি, নগর যুবলীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারমান চৌধুরী রায়হান ফরিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লী নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ মো. আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহজাদা, শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, শেখ নুর মোহাম্মদ, মাহবুবুল আলম বাবলু মোল্লা, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, অধ্যা. এ বি এম আদেল মুুকুল, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, আইরিন চৌধুরী নীপা, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর মো. আনিছুর রহমান বিশ্বাষ, কাউন্সিলর মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর আরিফুল ইসলাম মিঠু, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর কণিকা সাহা, মো. আমির হোসেন, মো. মোক্তার হোসেন, আলী আকবর মাতুব্বর, তোতা মিয়া ব্যাপারী, সোহেল চৌধুরী, টুটুল মোস্তাক, জামিরুল হুদা জহর, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, মঈনুল ইসলাম নাসির, ফেরদৌস হোসেন লাবু, বাদল সরদার বাবুল, আব্দুল হাই পলাশ, এ্যাড. মো. ফারুক হোসেন, শেখ আবিদ উল্লাহ, মো. নুর ইসলাম, শেখ জাহিদ হোসেন, মো. জাহিদুল হক, চ. ম. মজিবুর রহমান, মুন্সি আইয়ুব আলী, শেখ আব্দুল আজিজ, মো. রুহুল আমিন, সরদার আব্দুল হালিম, মীর মো. লিটন, মো. মোতালেব মিয়া, মো. জাকির হোসেন, মো. ইউসুফ আলী খান, হাসান ইফতেখার চালু, নজরুর ইসলাম তালুকদার, মো. সিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, মো. আজম খান, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, ফায়জুল ইসলাম টিটো, ওহিদুল ইসলাম পলাশ, মো. সেলিম মুন্সি, মুন্সি নাহিদুজ্জামন, এস এম হাফিজুর রহমান, আফরোজা জেসমিন বিথী, রোজী ইসলাম নদী, কাজী কামাল হোসেন, নাসরিন ইসলাম তন্দ্রা, শওকত হোসেন, কবির পাঠান, অভিজিৎ চক্রবর্তী দেবু, সমীর কৃষ্ণ হীরা, খায়রুজ্জামান টল বাবু, শেখ নজরুল ইসলাম, মো. আইউব আলী খান, মো. শহীদুল হাসান, আসাদুজ্জামান বাবু, মাসুদুর রহমান সোহান, জহির আব্বাস, জব্বার আলী হীরা, সোহান হোসেন শাওন, ইবনুল হাসান, মাহমুদুর রহমান রাজেশ, বায়েজিদ সীনা, জোয়েব সিদ্দিকী, সৈকত কুমার দাস সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
খানজাহান আলী থানা আ‘লীগের সন্ত্রাসবাদ বিরোধী শান্তিপূর্ণ মিছিলে: বিএনপি‘র নগ্ন হামলায় নিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞাপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার, চার বারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদকের অশালীন মন্তব্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষাঙ্গনের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট এবং সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে খানজাহান আলী থানা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে বিএনপি-জামাত সন্ত্রাসীদের নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনায় খানজাহান আলী থানা আওয়ামী লীগের শান্তিপ্রিয় মিছিলে হামলা করে বিএনপি তাদের দেশব্যাপী ষড়যন্ত্রের বহি:প্রকাশ করেছে। বিএনপি-জামায়াতের ক্যাডার ছাত্রদল ছাত্রশিবিরের সন্ত্রাসীরা এই নাশকতার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে। এসব হামলার চক্রান্তকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
ডুমুরিয়ায় সরকারের উন্নয়ন কর্মকান্ডের উপর আওয়ামীলীগের মত বিনিময় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সাহস ইউনিয়নের ৫ ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বাগদাড়ি মোড়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য ইয়াসমিন আরাফাত। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অজয় সরকার। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা এইচএম উবাঈদ উল্লাহ ও আফরোজা খানম মিতা। মোল্যা আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা আশরাফুল আলম সেতু, ফয়সাল আহমেদ, মৎস্যজীবী লীগনেতা হারুন-অর-রশিদ, সজল কুমার মন্ডল, আব্দুল হামিদ, কাজল হোসেন, ফাহাদ রহমান, তারক চন্দ্র মন্ডল, দিপু মন্ডল, শাকিল আহমেদ, আকাশ, মামুনুর রহমান প্রমুখ।
পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার র্যালীতে ময়ূর নদকে বাঁচানোর আহবান
খবর বিজ্ঞপ্তি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার উদ্যোগে শনিবার বিকেলে নগরীতে র্যালী বের করা হয়। র্যালী শেষে ময়ূর নদ পরিচ্ছনতা অভিযান পরিচালনা করা হয়। একই সাথে ময়ূর নদকে বাঁচানোর আহবান জানিয়ে একটি বিল বোর্ড স্থাপন করা হয় নদের পাড়ে। র্যালীটি লায়ন্স স্কুল মাঠ থেকে শুরু হয়ে শেরে বাংলা সড়ক দিয়ে গল্লামারি ময়ূর নদে গিয়ে শেষ হয়। সহযোগিতায় ছিলো- আমরা খুলনাবাসী নিউইয়ার্ক। এসব কর্মসূচীতে সভাপতিত্ব করেন সুরক্ষা মঞ্চের সভাপতি নাগরিক নেতা এড. কুদরত ই খুদা, সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞ-এর পরিচালনায় কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে পরিচ্ছন্ন কাজের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল হক, বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আঃ আজিজ। অন্যান্যের মধ্যে অংশ নেন নারী নেত্রী তছলিমা খাতুন ছন্দা, মেরিনা যুথী, মাহফুজুর রহমান মুকুল, খলিলুল রহমান সুমন, মাহবুবুল আলম বাদশা, আফজাল হোসেন রাজু, ইকবাল হোসেন বিপ¬ব, সাংবাদিক আমিনুল ইসলাম, শরিফুল ইসলাম সেলিম, ইসমাত আরা হীরা, শিরিনা পারভীন, এড. জাহাঙ্গীর হোসেন, আঃ হাকিম, ফাহান মাহফুজসহ নাগরিক নেতৃবৃন্দ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বক্তারা খুলনার প্রাণ ময়ূর নদকে বাঁচানোর আহবান জানিয়ে বলেন, এ নদ খুলনার পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। এটি বাচিয়ে রাখতে পারলে খুলনাবাসীর অনেক উপকার হবে।
শেখ রুবেল এর সুস্থতা কামনায় খুলনা জেলা ছাত্রলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত
খভর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাতুষ্পুত্র, খুলনার ছাত্র ও যুব সমাজের অহংকার, খুলনা অভ্যান্তরীন নৌ পরিবহন মালিক গ্রুপের সম্মানিত সহ-সভাপতি শ্রদ্ধেয় শেখ জালাল উদ্দিন রুবেল এর থাইল্যান্ডে একটি হাসপাতালে মাইনর অপারেশন হয়েছে। তার আশু সুস্থতা কামনায় খুলনা জেলা ছাত্রলীগের উদ্যোগে ৪ জুন শনিবার ১২ টায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিল উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যড.সুজিত কুমার অধিকারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ নাথ মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুউদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক আবু সালহে, প্রেম কুমার মন্ডল, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি,শিল্প ও বানিজ্য বিষায়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, শ্রম সম্পাদক মোজাফফ্র মোল্লা, উপ প্রচার সম্পাদক খায়রুল আলম,জেলা আওয়ামী লীগের সদস্য অসিত বরন বিশ্বাস, বুলু রায় গাঙ্গুলি,রুপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ডাবলু,সাবেক ছাত্রনেতা দেবদুলাল বাড়ৈ বাপ্পি, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন। আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা মোঃ মারুফ হোসাইন, নাসির হোসেন, আমির মোমেন রানা, তানভীর রহমান আকাশ,ইয়াসিন আরাফাত, আতিকুজ্জামান তানভীর, আরিফুল ইসলাম কাজল,চিশতী নাজমুল, বাধন হালদার, শিমুল দেবনাথ,শেখ মোঃ রাসেল,অলিউজ্জামান সানি,নাহিদুজ্জামান নাহিদ, আনারুল ইসলাম,মোঃ ইমন, জুয়েল সরদার, রুদ্রনীল হালদার শুভ, অঞ্জন, আবির হোসেন হৃদয়, সানজু আহমেদ,পলাশ রায় আলমগীর হোসেন রাজু,রুবেল ইসলাম, আবু দাউদ রনি প্রমূখ। উক্ত দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।
আটরা গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে আটরা গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২২ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। বিদ্যালয়টিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি মিলে ২৩২ জন ভোটারের মধ্যে ১৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ১৫ টি ভোট বাতিল বলে গন্য হয় । নির্বাচনে ভোট পেয়ে বিজয়ীরা হলো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইব্রাহিম খালিদ (১৫৬ ভোট), ন্যান্সি আফরিন জান্নাত (১৫০ ভোট ) ৩য় শ্রেনির আফরিন জান্নাতি (১৪২ ভোট) রোদেলা (১০৫ ভোট)সাজিদ (৭৯ ভোট) নুসরাত (৭১ ভোট) আলামিন (৬৬ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছে ৫ম শ্রেনির শিক্ষার্থী বৃষ্টি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলম সরদার জানান উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পছন্দের ভোটারকে ভোট দিয়ে বিজয়ী করেছেন ।
বাগেরহাটে একটি মাদ্রাসায় ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ: দেখার কেউ নাই
স্টাফরিপোর্টার (রামপাল) বাগেরহাট।।
বাগেরহাট সদর উপজেলার বাগদিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সুপারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, মাদ্রাসা প্রতিষ্ঠাকালিন থেকে ম্যানেজিং কমিটির সভাপতি ও সুপারের একক ক্ষমতা বলে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন । সভাপতি ও সুপারের যোগ সাজসে ১৯৮২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিষ্ঠানের আয়-ব্যয় ও যাবতীয় হিসাবাদী কমিটির ভিতর সীমাবদ্ধ রেখে তাদের কার্যক্রম পরিচালনা করছে। মাদ্রাসাটি এমপিও ভুক্ত হওয়ার পরও চল্লিশ বছরে ও প্রতিষ্ঠানে কোন নির্বাচন হয়নি। দুর্নীতি,স্বজনপ্রীতি, সভাপতি ও প্রিন্সিপাল এর সিন্ডিকেট, বারবার একই ব্যাক্তিকে সভাপতি পদে রেখে দুর্নীতির অবাধ ক্ষেত্র তৈরি। সভাপতির শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বলে সবাই জানে,তাকে ডিগ্রী পাশ দেখিয়ে নতুন করে সভাপতি পদের জন্য প্রিন্সিপালের পত্রের প্রেরণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগদিয়া আলিম মাদ্রাসার পার্শ্বে একটি কাতার সংস্থার এতিমখানা ভবন নির্মাণ হয়েছে উক্ত প্রতিষ্ঠানটি সুপার ও সভাপতি পরিচালনা করেন। এবং আরো জানা যায়, প্রিন্সিপাল মোঃ মাওলানা হামিদ উদ্দিন এর ছেলে নাজমুস শাদাৎ ত্বোহাকে অফিস সহকারি পদে নিয়োগ দেন। অপর দিকে সভাপতি শেখ নাসির উদ্দিন এর ছেলে মাহাদী হাসানকে অফিস সহকারি (কাম কম্পিউটার) পদে ও সুপারের দুই ভাগ্নে শাহাজাহান গ্রন্থ্যগার ও রুহুল আমিনকে নাইট গার্ডে নিয়োগ দেন। এবিষয় নিয়ে সুপারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি সত্যতা স্বীকার করেন। স্থানীয় সচেতন মহল গণমাধ্যককর্মীদের জানান, একই পরিবারের কয়েকজনসহ আত্মীয় স্বজন দিয়ে মাদ্রাসাটি ভরা, এ নিয়ে এলাকার বাসির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবিষয়টি এলাকাবাসি প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করেছেন।
সাতক্ষীরায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব সদস্যরা। শুক্রবার রাতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা শহরের পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের সামনে থেতে তাদের আটক করেন।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, কলারোয়া উপজেলার ঝিকরা পূর্বপাড়া গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে সেলিম হোসেন গাজী (৪৫) ও একই উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের মোসলেম আলী মোড়লের ছেলে রবিউল ইসলাম (৪২)।
র্যাব জানায়, সাতক্ষীরা শহরের পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুই কেজি গাঁজাসহ উক্ত দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়। এরপর তাদের কাছ দুটি মোবাইল ফোন ও নগদ ৭’শ টাকা জব্দ করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ফেন্সিডিলসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পল্টু’র পিতার ৩য় মৃত্যুবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু’র পিতা আলহাজ্ব মোঃ আমির হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী আজ রবিবার (৫ জুন)। এ উপলক্ষে আজ যোহর বাদ খুলনা জেনারেল (সদর) হাসপাতাল সংলগ্ন জামে মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। পিতার আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন সাবেক ছাত্রলীগ নেতা পল্টু।
খুলনা মহানগরের ৩১টি ওয়ার্ডে নাগরিক ফোরামের বিশ^ পরিবেশ দিবস পালনে নানামূখী কর্মসূচী
খবর বিজ্ঞপ্তি
বিশ্বের বুকে প্রকৃতির অবদান বোঝাতেই ৫ই জুন বিশ^ পরিবেশ দিবস পালন করা হয়। জাতিসংঘের উদ্যোগে প্রকৃতির অবদান সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। এই দিবস উদযাপনের পেছনে থাকে বিশ্বব্যাপি পরিবেশ দূষণের হাত থেকে এ বিশ্বকে বাঁচানোর অঙ্গীকার। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতি বছর বিশ্বের ১০০টিরও বেশি দেশে পরিবেশ দিবস পালন করা হয়।
এবারে এই দিবসের শ্লোগান হচ্ছে- “ড়হষু ড়হব বধৎঃয” (শুধুমাত্র একটি পৃথিবী)। আর এই শ্লোগানের ওপর দৃষ্টি রেখে যে বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে তা’ হচ্ছে- “খরারহম ঝঁংঃধরহধনষু রহ ঐধৎসড়হু রিঃয ঘধঃঁৎব” (প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে টিকে থাকা)।
উপরোক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে নাগরিক ফোরাম, খুলনা মহানগরের ৩১টি ওয়ার্ডে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালী, আলোচনা সভা ও ফলজ ও বনজ বৃক্ষ রোপন।
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে খুলনায় বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা
তথ্য বিবরণী
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শনিবার সকালে খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ। এর সাথেই রয়েছে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ। রাষ্ট্রীয় উন্নয়নের অংশীদার বিভিন্ন বিভাগের সমন্বিত উদ্যোগ এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে। তিনি বলেন, সকলের মতামতের ভিত্তিতে মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করা গেলে রাষ্ট্রীয়ভাবে প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণে এটি কার্যকর ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এবং সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ মোঃ আতিকুজ্জামান। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ আব্দুর রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেস ইনোভেশন ইউনিটের সহযোগিতায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এবং খুলনা এডমিনিস্ট্রোটিভ কনভেশন সেন্টারের প্রকল্প পরিচালক আবু সায়েদ মোঃ মনজুর আলম।
পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা শীর্ষক প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে কর্মশালায় অংশগ্রহণকারীরা ১০টি গ্রুপে ভাগ হয়ে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় সুপারিশ তুলে ধরেন।
কর্মশালায় খুলনা বিভাগের ১০টি জেলার জেলা প্রশাসক, বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দাকোপে এবার রেকর্ড ছুঁয়েছে ডিমের দাম
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে কয়েক সপ্তাহের ব্যবধানে দফায় দফায় বেড়ে রেকর্ড ছুঁয়েছে ডিমের দাম। বর্তমানে খুচরা পর্যায়ে মুরগির ডিম বিক্রি করা হচ্ছে ১৩০ টাকা ডজন দরে, যা সর্বোচ্চ রেকর্ড। এই ডিম গত মাসের ১০ তারিখে বিক্রি করা হয়েছে ১১০ টাকা ডজন দরে। কয়েক সপ্তাহের ব্যবধানে লাল ডিম ডজন প্রতি ১১০ টাকা থেকে বেড়ে এখন ১৩০ টাকা। হাঁসের ডিম ১৩০ টাকা থেকে ১৬০ টাকায় দাঁড়িয়েছে। আর দেশি মুরগির ডিমে যেন আগুন। ১৭০ টাকা ডজন থেকে এখন ১৯০ টাকায় দাঁড়িয়েছে। বাজুয়া এলাকার বাসিন্দা মিজান শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, মাছ-মাংসের দাম বেড়ে গেছে। এরপর আবার ডিমের দামও বাড়লো। গতকাল এক হালি ডিম কিনেছি ৪৫ টাকায়। অল্প টাকা আয় করা মানুষের বেঁচে থাকাই এখন দায় হয়ে গেছে। উৎপাদন কিংবা সরবরাহে ব্যাঘাত না ঘটলেও তবুও ডিমের দাম বাড়ায় হতাশ নিম্ন ও মধ্যবিত্তরা। ডিমের দাম বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, কম চাহিদার মৌসুমে এতোদিন তারা ডিমে যে পরিমাণ লোকসান গুনেছেন, এখন দাম বাড়িয়ে তার কিছুটা হলেও সমন্বয়ের চেষ্টা করছেন। এদিকে কুরবানির ঈদের অজুহাতে মসলার বাজারেও অস্থিরতা দেখা গেছে।
বিএনপি নেতা বকুলের শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, খুলনা মহানগরী শাখার আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং ৯নং ওয়ার্ড শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী শাহনেওয়াজ নিরুর ছোট ভাই গাউসুল কুতুব জিরু (৫৮) ৪জুন শনিবার আনুমানিক রাত ১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল ও দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তার নামাজে জানাজা বাদ জোহর তিতুমীর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী শাহনেওয়াজ নিরুর ছোট ভাই গাউসুল কুতুব জিরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
খুবি উপকেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৭ শতাংশ
খবর বিজ্ঞপ্তি
০৪ জুন (শনিবার) খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত এ ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় ৬০৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিলো ৯৭ শতাংশেরও বেশি।
এদিকে পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে কন্ট্রোল রুমে যান এবং পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী উপস্থিত ছিলেন।
এছাড়া আগামী ১০ জুন ‘ক’ ইউনিট, ১১ জুন ‘ঘ’ ইউনিট এবং ১৭ জুন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। ১০ জুনের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল ¯থরের বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ০৪ জুন বেলা ১১ টায় দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, “৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার বলে তারা স্পষ্ট বুঝিয়েছে তারাই বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রকারী। তাদের ভুলে গেলে চলবে না বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭১ এর হাতিয়ার গর্জে উঠেই দেশ স্বাধীন হয়েছিলো। স্বাধীন দেশে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকি যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল গনতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে কঠোর হ¯েত প্রতিহত করা হবে।
মিছিল শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড সুজিত অধিকারি,
সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল, বিএমএ ছালাম, এ্যাডভোকেট অধ্যঃ নিমাই চন্দ্র রায়, যুগ্ম-সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, আনোয়ারুল ইকবাল মন্টু, অসিত বরণ বিশ্বাস, বুলু রায় গাঙ্গুলী, জাহাঙ্গীর হোসেন মুকুল, মোসাম্মৎ সামসুন্নাহার, শিউলি সরোয়ার, অমিয় অধিকারী, মোঃ আজগর বিশ্বাস তারা, মোঃ জামিল খান, সরদার আবুল কাশেম ডাবলু, নিশিত রঞ্জন মিস্ত্রি, হোসনে আরা চম্পা, মানিকুজ্জামান অশোক, শেখ আবু হানিফ, আজিজুর রহমান রাসেল, সাইফুল ইসলাম খান, পলাশি মজুমদার, মমতাজ শিরিন ময়না, দেব দুলাল বাড়ই বাপ্পি, আসাদুজ্জামান কচি, কাজি আজাদুর রহমান, সরদার জাকির, অজিত বিশ্বাস, এ বি এম কামরুল ইসলাম, পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, রেহেনা আফরোজা শোভা, সাবিনা ইয়াসমিন, ভগবতী, সোনিয়া খাতুন, আন্জুয়ারা সুমি, ফারহানা আফরোজ মনা, শিউলি বিশ্বাস, জয়নব, নয়ন, শামসুন্নাহার, হাসনা হেনা, তানমিনা, পাখি বেগম, ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, বিধান রায়, দ্বীপ পান্ডে, মঈনুল ইসলাম, মারুফ হুসাইন, নাসির হোসেন, তানভির রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড়, চিশতি নাজমুল বাশার, বাধন হালদার, শেখ মোঃ রাসেল, ওলিয়র রহমান সানি, তানভীর প্রধান, খায়রুল, পলাশ, হিরন, নাহিদুল ইসলাম, রেজওয়ান ইমন, ইয়াসিন খান, তুলি, রুনা প্রমূখ।
খুলনায় আ.লীগের বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধুকন্যা দেশরত্ম শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগের নেতারা।
শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাদীস পার্কের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারি, জেলা আওয়ামী লীগ নেতা কাজী বাদশা মিয়াসহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভাপতি তার বক্তব্যে বলেন, ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার বলে তারা স্পষ্ট বুঝিয়েছে তারাই বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রকারী। তাদের ভুলে গেলে চলবে না বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭১ এর হাতিয়ার গর্জে উঠেই দেশ স্বাধীন হয়েছিলো। স্বাধীন দেশে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকি যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে কঠোর হস্তে প্রতিহত করা হবে।
মেহেরপুর পৌরসভা নির্বাচন: নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মুতাছিম বিল্লাহ মতু।
আজ শনিবার বেলা ১২টার দিকে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী।
সংবাদ সম্মেলনে মুতাছিম বিল্লাহ মতু বলেন, নৌকার প্রার্থী প্রতি ওয়ার্ডে একটি নির্বাচনী অফিসের পরিবর্তে ৩/৪টি করে অফিস বানিয়ে প্রতিপক্ষ প্রার্থীর কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছেন। প্রতি ওয়ার্ডে একটি মাইক ব্যবহারের নিয়ম থাকলেও একাধিক মাইক ব্যবহার করছেন। রাত ৮টার মধ্যে নির্বাচনী প্রচারণা শেষ করার নিয়ম, অথচ নৌকার প্রার্থী মধ্যরাত পর্যন্ত মিছিল, মিটিং, মাইকিং করে বেড়াচ্ছেন।
এ ছাড়া নৌকার প্রার্থীর লোকজন তার নির্বাচনী পোস্টার, লিফলেট, ছিঁড়ে সেখানে নৌকার পোস্টর, লিফলেট, স্টিকার লাগিয়ে ধারাবাহিকভাবে আচরণবিধি লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন মুতাছিম।
তিনি আরও অভিযোগ করেন, এ ব্যাপারে নির্বাচনের রির্টানিং অফিসার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে একাধিকবার লিখিত অভিযোগ করা হলেও নৌকার প্রার্থীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্বতন্ত্র প্রার্থী মুতাছিম আগামী ১৫ জুন অনুষ্ঠেয় মেহেরপুর পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগ: পদ পেলেন মাদক কারবারি বিবাহিত চাকরিজীবী
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে গত বুধবার। গঠনতন্ত্রে ১৫১ সদস্যের কমিটি গঠনের নিয়ম থাকলেও স্থান পেয়েছেন দুই শতাধিক নেতা। সবাইকে খুশি করতে এমন কমিটি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ উঠেছে, কমিটিতে কয়েকজন মাদক ব্যবসায়ী, বিবাহিত, চাকরিজীবী স্থান পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটি নিয়ে নানা বিরূপ মন্তব্য করছেন নেতাকর্মীরা।
বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর-গ-এ বলা আছে, কোনো নিয়মিত শিক্ষার্থী (৫-এর-ক উপধারা অনুযায়ী) ছাত্রলীগের কর্মকর্তা ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হতে পারে। বিবাহিত, ব্যবসায়ী ও চাকরিতে নিয়োজিত ছাত্রছাত্রী ছাত্রলীগের কর্মকর্তা হতে পারবে না। তবে গঠনতন্ত্রের এ ধারা কুষ্টিয়া ছাত্রলীগের অনেক নেতার ক্ষেত্রে কার্যকর হয়নি।
ছাত্রলীগের কয়েকজন কর্মী জানান, শেখ সজিব ওরফে এসকে সজিব শহরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তিনি পেয়েছেন সহসভাপতির পদ। ২০১৬ সালের দিকে ফেনসিডিলসহ সজিবকে আটক করে র্যাব। এ সময় তার তিন বন্ধুকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মডেল থানায় মাদক মামলা হয় সে সময়। গত বছর এক যুবককে ছুরিকাঘাত করার ঘটনার মামলায় তাকে প্রধান আসামি করা হয়। লেখাপড়ায় তিনি স্কুলের গণ্ডি পেরোতে পারেননি বলে জানা গেছে।
মডেল থানার ওসি সাব্বিরুল জানান, সজিবের নামে মাদক, হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে। এ ছাড়া নানা অপরাধের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।
শেখ সজিব দাবি করেন, তাদের চার বন্ধুকে ডেকে নিয়ে ফেনসিডিল দিয়ে ফাঁসানো হয়। ছোট ছিলেন বলে ভুল করতেই পারেন। ওই মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মারামারি মামলায় তার নাম থাকলেও এসব মিথ্যা।
সজিব বলেন, ২০১৪ সালে এসএসসি দেওয়ার সুযোগ হয়নি। ২০২০ সালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার একটি স্কুল থেকে উন্মুক্ত পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছেন তিনি। এখন শহরের ইসলামিয়া কলেজে উন্মুক্ততে এইচএসসি পড়ছেন বলে দাবি করেন।
সহসভাপতি পদ পাওয়া চঞ্চল হোসেন ও শাকিল আহমেদ তুষারের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। এর মধ্যে চঞ্চলের মাদক সেবনের ভিডিও ও ছবি রয়েছে।
চঞ্চল হোসেন দাবি করেন, তাকে হেয় করতে সিগারেট সেবনের ভিডিও কে বা কারা মাদক সেবন বলে প্রচার চালাচ্ছে। থানায় খোঁজ নিয়ে জানা গেছে, ফেনসিডিলসহ আটকের পর তার বিরুদ্ধে থানায় মামলা হয়। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
সহসভাপতি পদ পেয়েছেন ৫৮ জন নেতা। এদের মধ্যে কমপক্ষে সাতজন বিবাহিত। বিয়ে ও কাবিননামার ছবিও মিলেছে কয়েকজনের। বিবাহিতদের মধ্যে আছেন মেহেদী হাসান রিমন, দিদারুল ইসলাম দিদার, শুভ আহমেদ, হিরোজ আল মামু, ইমরান নাজির ও আসলাম উদ্দিন।
সরকারি কলেজে ছাত্রলীগের গঠনতন্ত্রবিরোধী কাজ করায় দল থেকে বহিস্কৃত আলিমুল ইসলাম সবুজ পেয়েছেন সহসভাপতির পদ। চাকরি করেও উপ-গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন খাজা আহমেদ কলিন্স। তিনি খলিসাকুন্ডি কলেজে চাকরি করেন বলে জানা গেছে।
কমিটির উপ-প্রচার সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন বুলবুল আহমেদ সাগর নামের এক নেতা। তিনি বলেন, ‘পদ দেওয়ার নামে আমাকে অপমান করা হয়েছে। যারা রাজনীতির মাঠে কখনও আসেননি তারাও গুরুত্বপূর্ণ পদ পেয়েছে। মাদক ব্যবসায়ী থেকে শুরু করে বিবাহিতদের পুনর্বাসন করা হয়েছে কমিটিতে।’ মোটা অঙ্কের অর্থ নিয়ে কয়েকজনকে পদ দেওয়া হয়েছে বলেও এই নেতা তার ফেসবুক পেজে অভিযোগ করেছেন।
ছাত্রলীগের কয়েকজন নেতার ভাষ্য, যাদের আদৌ দলের সঙ্গে সম্পৃক্ততা নেই এমন অনেকে লবিং ও অর্থ দিয়ে পদ-পদবি বাগিয়ে নিয়েছেন।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরকারের ভাগনে অনিক ইমতিয়াজ অমি জেলা ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক জানান, কমিটি দেওয়ার সময় যাচাই করা হয়েছে। এর পরও কেউ যদি অপকর্মের তথ্য লুকিয়ে থাকে গঠনতন্ত্র মোতাবেক কমিটিতে তার পদ থাকবে না। তাদের কানেও কিছু খবর আসছে। এগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন তারা। তবে টাকার বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, জেলা ছাত্রলীগের কয়েকজনের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। দলের সভাপতি ও সম্পাদককে বিষয়টি খতিয়ে দেখতে বলবেন তারা।
টোলপ্লাজায় পিকআপ চাপায় প্রকৌশলী নিহত: চালক গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে টোলপ্লাজায় প্রকৌশলী মো. মশিউর রহমানকে (৪২) চাপা দেওয়া পিকআপ চালককে ১২ দিন পর গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ জুন) রাতে মোল্লাহাট উপজেলার গাওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার (এসপি) কেএম আরিফুল হক এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তির নাম মিজানুর রহমান (৩০)। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের এসকেন্দার আলীর ছেলে।
এসপি বলেন, ‘গত ২২ মে সকালে বাগেরহাট-চিতলমারী সড়কের মুনিগঞ্জ টোলপ্লাজায় বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী মো. মশিউর রহমানকে চাপা দিয়ে ব্যারিকেড ভেঙে পিকআপসহ পালিয়ে যান চালক। মশিউরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাগেরহাট থানায় মামলার পর শুক্রবার রাতে মোল্লাহাট উপজেলার গাওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর স্বীকার করেছেন, তিনি ওই পিকআপের হেলপার। মাদক সেবন করে ওই সময় পিকআপটি চালাচ্ছিলেন তিনি। চালক ও অপর হেলপার পাশে বসে ছিলেন।’
এসপি আরও বলেন, ‘খুলনার তেরখাদা এলাকার একটি গ্যারেজ থেকে পিকআপটি জব্দ করেছে পুলিশ। মিজানুরকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’
কুষ্টিয়ায় কলেজশিক্ষকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেফতার ৭
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলায় কলেজশিক্ষক তোফাজ্জেল বিশ্বাসের (৫২) হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে র্যাব-১২।
শুক্রবার (৩ জুন) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো—কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের মোশারফ হোসেন মশা (২৬), নাজিম উদ্দিন (২৭), সামাদ (২৭), মুহাইমেন হোসেন (২৭), হালিম (৪০), পলাশ (২৩) ও মুকুল (৪২)।
শনিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় র্যাব-১২ কুষ্টিয়া সিপিসি-১ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, কলেজশিক্ষক তোফাজ্জেল হোসেন কুমারখালী বাঁশগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালাল বিশ্বাসের ছেলে। দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদমান দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। জড়িতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ৩১ মে দুপুরে তোফাজ্জেল বিশ্বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন সেতুর ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনায় ১ জুন কুষ্টিয়া মডেল থানায় আহত তোফাজ্জেল বিশ্বাসের ছেলে নাজমুস সাকিব বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন।











































