খবর বিজ্ঞপ্তি।।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার উদ্যোগে শনিবার বিকেলে নগরীতে র্যালী বের করা হয়। র্যালী শেষে ময়ূর নদ পরিচ্ছনতা অভিযান পরিচালনা করা হয়। একই সাথে ময়ূর নদকে বাঁচানোর আহবান জানিয়ে একটি বিল বোর্ড স্থাপন করা হয় নদের পাড়ে। র্যালীটি লায়ন্স স্কুল মাঠ থেকে শুরু হয়ে শেরে বাংলা সড়ক দিয়ে গল্লামারি ময়ূর নদে গিয়ে শেষ হয়। সহযোগিতায় ছিলো- আমরা খুলনাবাসী নিউইয়ার্ক।
এসব কর্মসূচীতে সভাপতিত্ব করেন সুরক্ষা মঞ্চের সভাপতি নাগরিক নেতা এড. কুদরত ই খুদা, সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞ-এর পরিচালনায় কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে পরিচ্ছন্ন কাজের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল হক, বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আঃ আজিজ। অন্যান্যের মধ্যে অংশ নেন নারী নেত্রী তছলিমা খাতুন ছন্দা, মেরিনা যুথী, মাহফুজুর রহমান মুকুল, খলিলুল রহমান সুমন, মাহবুবুল আলম বাদশা, আফজাল হোসেন রাজু, ইকবাল হোসেন বিপ¬ব, সাংবাদিক আমিনুল ইসলাম, শরিফুল ইসলাম সেলিম, ইসমাত আরা হীরা, শিরিনা পারভীন, এড. জাহাঙ্গীর হোসেন, আঃ হাকিম, ফাহান মাহফুজসহ নাগরিক নেতৃবৃন্দ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বক্তারা খুলনার প্রাণ ময়ূর নদকে বাঁচানোর আহবান জানিয়ে বলেন, এ নদ খুলনার পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। এটি বাচিয়ে রাখতে পারলে খুলনাবাসীর অনেক উপকার হবে।











































