Home জাতীয় প্রধানমন্ত্রী হজ কার্যক্রম উদ্বোধন করবেন শুক্রবার

প্রধানমন্ত্রী হজ কার্যক্রম উদ্বোধন করবেন শুক্রবার

20

ঢাকা অফিস।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আগামীকাল।

শুক্রবার (৩ জুন) সকাল ১০টায় রাজধানীর আশকোনার হজক্যাম্পে ‘হজ কার্যক্রম-২০২২’ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন তিনি।

বৃহস্পতিবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে হজযাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আশকোনা হজক্যাম্প প্রান্তে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

প্রসঙ্গত, চাঁদ দেখা গেলে চলতি বছরের ৮ জুলাই থেকে সৌদি আরবে পবিত্র হজ পালন শুরু হবে। এ উপলক্ষে আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট চালু শুরু হবে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।

এ বছর সরকারিভাবে হজ পালনে প্যাকেজ-১-এ খরচ হবে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২-এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। এছাড়া বেসরকারিভাবে এজেন্সিগুলোর ‘সাধারণ প্যাকেজ’র মাধ্যমে হজ পালনে খরচ হবে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।