Home আঞ্চলিক কবিরাজের কথায় যৌবন ফেরাতে খুনের পর অন্ডকোষ সংগ্রহ করে লিটন

কবিরাজের কথায় যৌবন ফেরাতে খুনের পর অন্ডকোষ সংগ্রহ করে লিটন

6

 

যশোর প্রতিনিধি।।

 

হারানো যৌবন ফেরত পেতে কবিরাজের তদবির অনুযায়ী অন্ডকোষ সংগ্রহ করতে যশোরের বাঘারপাড়ার নকিম উদ্দিনকে চুয়াডাঙ্গার লিটন মালিথা নৃশংসভাবে খুন করেছেন। পুলিশ লিটন মালিথা ও কবিরাজ আব্দুল বারেককে আটক করে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস বিফ্রিং করে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম, ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার, আসামি আটকে অভিযানে অংশ নায়া এসআই মফিজুল ইসলাম ও তার টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডিবি পুলিশ জানায়, প্রথমে চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে আব্দুল বারেক (৬২) ও পরে মানিকগঞ্জের ঘিওর পয়লা চড় বাইলজুরী এলাকা থেকে লিটন মালিতাকে (৪০) আটক করা হয়। এ সময় আটক লিটন মালিতার কাছ থেকে একটি পুরুষাঙ্গ, অন্ডকোষ ও একটি চোখ উদ্ধার করা হয়। কবিরাজ আব্দুল বারেক চুয়াডাঙ্গার দামুড়হুদার মোজাম্মেল হকের ছেলে। লিটন মালিতা চুয়াডাঙ্গার মোহাম্মদ জুমা গ্রামের হানিফ মালিতার ছেলে।

গত ২৬ মে উপজেলার ছাতিয়ানতলা বাজার থেকে ধান কাটার জন্য কৃষক হিসেবে নকিম উদ্দীনসহ তিনজনকে বাড়িতে নিয়ে যান পাইকপাড়া গ্রামের মৃত ইবাদ মোল্লার ছেলে বেনজির আহম্মেদ (৪২)। এর মধ্যে গত রোববার বিকেলে পারিশ্রমিকের টাকা বুঝে নিয়ে একজন চলে যায়। বাকি লিটন মালিতা ও নকিম উদ্দীন রাতে খাবার খেয়ে এক কক্ষে ঘুমিয়ে থাকেন। পরে বাড়ির মালিক বেনজির আহম্মেদ সোমবার সকাল ৬টায় কৃষকদের ডাক দিলে বাইরে থেকে দরজা খোলা দেখতে পান। দরজা খোলা দেখে তিনি ভেতরে গিয়ে দেখেন, জখম অবস্থায় নকিম উদ্দীনের লাশ খাটের ওপর পড়ে আছে।

বিষয়টি নিয়ে বাঘারপাড়া থানায় ৩১ মে একটি মামলা হয়। আলোচিত এ ঘটনার রহস্য উদঘাটন করতে মাঠে নামে যশোর ডিবি পুলিশ। ডিবির ওসি রুপন কুমার সরকারের তত্ত্বাবধানে এসআই মফিজুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে অংশ নেন।

ডিবি আরও জানায়, আটক লিটন মালিতা দীর্ঘদিন যাবৎ যৌনরোগে আক্রান্ত ছিলেন। লোক মারফতে জানতে পেরে কবিরাজ আব্দুল বারেকের শরণাপন্ন হন লিটন। কবিরাজ বারেক বলেছিলেন, একটি আন্ডকোষসহ পুরুষাঙ্গ ও চোখের মনি নিয়ে আসলে হারানো যৌবন ফেরত পাবেন লিটন। সেই মোতাবেক লিটন বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগ খুঁজতে থাকেন। শেষ পর্যন্ত ধান কাটার শ্রমিক সেজে যশোরের বাঘারপাড়া দরাজহাট পাইকপাড়ায় কাজে যান। সুযোগ বুঝে কবিরাজের দেয়া উপকরণ যোগাড় করতে নকিম উদ্দীন নামের শ্রমিককে আন্ডকোষ কেটে ও চোখ উপড়ে খুন করেন। পরে ঘটনাস্থল থেকে পুরুষাঙ্গ নিয়ে পালিয়ে চলে যান মানিকগঞ্জ। কিন্তু শেষ রক্ষা হলো না লিটনের। পুলিশের হাতে করিরাজ বারেক ও লিটন ধরা পড়েছেন।

এদিকে আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালালের আদালতে দুইজনইে স্বীকারোক্তি দিয়েছেন। বিচারক ওই স্বীকারোক্তি ১৬৪ ধারায় রেকর্ড করেছেন।