ডুমুরিয়া প্রতিনিধি।।
ডুমুরিয়ায় দ্রুতগামী বাস-মটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ২ জনের মর্মান্তিক মৃত্যু ও ১২ যাত্রী আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত মা-মেয়েকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া মৎস্য খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান (পিসিএফ)’র সামনে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছা গামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১৪-০১৭১) ঘটনা¯’লে পৌঁছালে খুলনা গামী একটি মটরসাইকেল (যশোর-হ-১৯-৩১৪২) ও একটি ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দেয়।
এতে গাড়ী দুটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি পাল্টি খেয়ে খাদে পড়ে। এসময় মটরসাইকেল চালক তালা উপজেলার খলিষখালি এলাকার ওষুধ কোম্পানিতে চাকুরিরত ওসমান আলী (৩২) ও ভ্যানযাত্রী ডুমুরিয়ার গোলনা গ্রামের খালেক গাজী (৬৫) চাপা পড়ে ঘটনা¯’লেই মারা যান। এসময় ভ্যানচালক গুটুদিয়ার লিয়াকত আলী বিশ্বাস (৪৩), বাসযাত্রী সাহস এলাকার কওছার শেখ (৫০), কাগুজিপাড়ার আতাউর রহমান (২৮), উলার আরিফা বেগম (৩৫), মেয়ে মাওয়া খাতুন (৪), বসুন্দিয়ার সালাম বিশ্বাস (৫২), সুন্দরমহলের তামদীদ আহমেদ (৪৩),পূর্ববানিয়া খামারের আঃ গফুর (৬৫), দাকোপের রঞ্জন সরদার (৪৩), সাজিয়াড়ার আফছার আলী (২৮), বয়রার মিজানুর রহমান (৬৫) ও পাটকেলঘাটার আশরাফ আলী (৩৩) আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা¯’লে এসে ¯’ানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে গুরুতর আহত মা আরিফা বেগম ও মেয়ে মাওয়া খাতুন কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনা প্রসঙ্গে খর্ণিয়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মেহেদী হাসান বলেন,এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।











































