আড়ংঘাটা ইউনিয়নে বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া
খবর বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বীর উত্তর এঁর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তরা বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মানুষ সংগ্রামে নেমেছে, রাজপথে রক্ত ঝরছে এর মধ্য দিয়েই গণতন্ত্র ফিরে আসবে। দুর্ভাগ্যের বিষয় যে গণতন্ত্রকে শহীদ জিয়া পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সংগ্রাম লড়াই করেছিলেন, তিনি এখনও সেই গণতন্ত্রের জন্যই গৃহে অন্তরীণ হয়ে আছেন। আমাদের নেতা তারেক রহমান নির্বাসিত হয়ে আছেন। আমাদের লাখ লাখ নেতাকর্মী যাদের নামে মামলা। যারা গুম-খুন হয়েছেন সেই বাংলাদেশে আজকে গণতন্ত্র সম্পূর্ণভাবে অনুপস্থিত। বর্তমান অনির্বাচিত অবৈধ আওয়ামী লীগের সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নির্যাতন হত্যা, গুম-খুনের মধ্য দিয়ে ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এ নির্যাতন-নিপিড়ন থেকে মুক্তি পেতে দেশের মানুষকে সাথে নিয়ে সবাইকে এক্যবদ্ধ ভাবে আন্দোলনে নামতে হবে।
মঙ্গলবার (৩১ মে) আছর বাদ আড়ংঘাটা বিদ্যালয় প্রাঙ্গণে আড়ংঘাটা ইউনিয়নের সাবেক সভাপতি মো. তরিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ মোশাররফ হোসেন, মো. মাহবুব কায়সার, অরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, শামীম আশরাফ, সেলিম বড় মিয়া, রাজিবুল আলম বাপ্পি, মো. মুজিবুর রহমান, সেলিম আহসান, আব্দুল কাদের, জলিল হাওলাদার, মো. আসলাম, মো. সেলিমুল ইসলাম, মো. হারুনার রশিদ, মো. ইফনুস শেখ, মো. মাসুম শেখ, মো. দিপু শেখ, সম্ভু সরদার, মো. সাখাওয়াত হোসেন, মো. হাবিবুর রহমান, কাজী নজরুল ইসলাম, মো. জাকির হোসেন প্রমুখ।
তাঁতীদল নেতা আবু সাঈদ এর বোনের ইন্তেকালে শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর তাঁতীদলের আহবায়ক আবু সাঈদ শেখ এর বোন সালমা খাতুন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। রবিবার (২৯ মে) সন্ধ্যা ৬টায় বাগেরহাটে নিজ বাসভবনে কিডনী রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। বাদ এশা জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ খুলনা মহানগর বিএনপি, থানা, ওয়ার্ড অঙ্গ ও সহযোগী সংগঠণের সাবেক নেতৃবৃন্দরা।
২০ দলীয় জোটভূক্তরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামলে সরকারের পতন নিশ্চিত হবে: মেজর হাফিজ
খবর বিজ্ঞপ্তি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, ২০ দলীয় জোটভূক্ত সবাইকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামতে পারলে নিশিরাতের সরকারকে বিতাড়িত করা সম্ভব হবে। একাত্তরে দেশের যুবকরা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল জানিয়ে রণাঙ্গণের এই বীর মুক্তিযোদ্ধা আজকের যুবকদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে আওয়ামী লীগকে শেষবারের মতো মোকাবেলা করার আহবান জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনায় বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা মেজর হাফিজ এ কথা বলেন। মঙ্গলবার (৩১ মে) বিকেলে খুলনা প্রেসক্লাবের আলহাজ লিয়াকত আলী মিলনায়তনে মহানগর ও জেলা বিএনপির যৌথ আয়োজনে ‘স্বাধীনতা, সার্বভৌমত্বও গণতন্ত্র সুরক্ষায় শহীদ জিয়ার ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান, রণকৌশল, যুদ্ধ পরিকল্পনায় অসামান্য দক্ষতা এবং রাষ্ট্রপরিচালনার দায়িত্ব গ্রহণের পর তার সততা, সাহস, দেশপ্রেম ও অতি সাধারণ জীবন যাপনের নানা বিবরণ তুলে ধরে মেজর হাফিজ বলেন, বাংলাদেশের ইতিহাস বিকৃতির শিকার হয়েছে। একটি দল দা্িব করে, তাদের নেতার দু’তিনটি বক্তৃতাতেই দেশ স্বাধীন হয়েছিল। আমাদের মতো অসংখ্য মুক্তিযোদ্ধার জীবন উৎসর্গের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল, সে কাহিনী ইতিহাসে লেখা নেই। মেজর জিয়ার বিদ্রোহ ঘোষণা এবং অস্ত্র হাতে যুদ্ধ শুরুর কারণে স্বাধীনতার সূচনা হয়েছিল। নাহলে ইতিহাস অন্য রকম হতো। শেখ মুজিব প্রধানমন্ত্রী হতেন।
জিয়াউর রহমান সৎ মানুষ ছিলেন, সৎ রাষ্ট্রপতি ছিলেন উল্লেখ করে মেজর হাফিজ বলেন, অতি সাধারণ জীবন যাপন করতেন তিনি। বেগম জিয়া কোনদিন ভাবেননি তিনি রাজনীতি করবেন। কিন্ত জনগণ তাকে রাজনীতিতে টেনে আনেন। তিনি রাজপথে থেকে মিছিল সংগ্রাম করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যান। গভীর হতাশা ব্যক্ত করে মেজর হাফিজ বলেন, যে স্বপ্ন ধারণ করে মুক্তিযুদ্ধ করেছিলাম তার সব চেতনাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে। এরা দুর্বৃত্ত ও লুটেরাদের পৃষ্ঠপোষকতা করে। একজন প্রধানমন্ত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে বলেন, তাকে টুস করে পানিতে ফেলে দেয়া হবে। আগামী প্রজন্ম এ থেকে কি শিখবে প্রশ্্ন রাখে তিনি?
মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য সাহারুজ্জামান মোর্ত্তজা, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম জহির, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। প্যানেল আলোচক ছিলেন খুলনা বারের সাবেক সভাপতি গাজী আব্দুল বারী, অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, খুলনা জেলা ড্যাবের সভাপতি ডা. রফিকুল হক বাবলু, জিয়া পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি প্রফেসর ড. হারুনর রশিদ খান, ড. জাকির হোসেন ও বিএফইউজের সহ সভাপতি মো: রাশিদুল ইসলাম। সভা পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী।
বিশেষ অতিথির বক্তৃতায় আজিজুল বারী হেলাল বলেন, দেশের জন্য জিয়াউর রহমান শহীদ হয়েছেন, কিন্ত পরাজিত হননি। জিয়ার সৈনিকেরাও পরাজিত হবেনা। আঘাত আসলে পাল্টা আঘাত হানতে হবে। খুলনার রাজনীতিতে সম্প্রতির ঐতিহ্য বিদ্যমান ছিল দাবি করে তিনি বলেন, ২৬ মে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে সেই ঐতিহ্য নষ্ট করা হয়েছে। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ সকল বন্দির মুক্তি ও ৯২ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে হেলাল বলেন, সারা দেশের ছাত্র সমাজ ফুঁসে উঠেছে। ২০২৩ সালের নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে এবং দ্বিতীয় মুৃক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।
কর্মসূচিতে মহানগর বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মো: রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, আবুল কালাম জিয়া, আজিজুল হাসান দুলু, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, আব্দুর রাজ্জাক, শাহিনুল ইসলাম পাখী, আরিফ ইমতিয়াজ খান তুহিন, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আফসারউদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আব্দুস সালাম, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মজিবর রহমান, আজিজা খানম এলিজা, মাসুদ খান বাদল
যুবদল নেতা কাজী নেহবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, মাহমদু হাসান বিপ্লব, মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, স্বেচ্ছাসেবক দলের মো: ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, ছাত্রদল আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, সদস্য সচিব মো: তাজিম বিশ^াস, জাসাস আহবায়ক ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু।
জেলা বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, এস এ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, মো: রকিব মল্লিক, মোল্লা মোশারফ হোসেন মফিজ, শেখ তৈয়েবুর রহমান, শামীম কবির, জি এম কামরুজ্জামান টুকু, শামসুল আলম পিন্টু, মোমরেজুল ইসলাম, ওয়াহিদুজ্জামান রানা, তছলিমা খাতুন ছন্দা, হাফিজুর রহমান, নাজমুস সাকির পিন্টু, আরিফুর রহমান আরিফ, খন্দকার ফারুক হোসেন, রবিউল হোসেন, রফিকুল ইসলাম বাবু, তানভিরুল আযম রুম্মান, দিদারুল হোসেন দিদার, হেলাল উদ্দিন হেলাল, শামসুল বারিক পান্না,
ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, যুবদলের শেখ জাবির আলী, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, শ্রমিক দলের শেখ ইসমাইল হোসেন, জাসাসের শহিদুল ইসলাম শহিদ, মো: আজাদ আমিন, কৃষক দলের মোল্লা কবির হোসেন, সাইদুর রহমান সাঈদ
মোল্লা সাইফুর রহমান, মাস্টার আইয়ুব আহমেদ, অ্যাডভোকেট মারুফ আহমেদ, মাসুম বিল্লাহ, হারুন গাজী প্রমুখ।
ইউসেপ খুলনার শিক্ষার্থীদের মাঝে খাদ্য প্যাকেজ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
নগরীতে ইউসেপ বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে ১৭০ জন শিক্ষার্থীদের মধ্যে খাদ্য প্যাকেজ বিতরণ করেছে। গতকাল নগরীর বৈকালীস্থ প্রতিষ্ঠানটির মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ খাদ্য প্যাকেজ বিতরণ করা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর আর্থিক সহযোগিতায় কর্মহীন যুবক-যুবতীদের পূণঃপ্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি প্রকল্পের আওতায় ইউসেপ মহসিন খুলনা টিভিইটি ইনস্টিটিউটে মোটর সাইকেল সার্ভিস মেকানিক্স, ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেইনেন্স, টেইলরিং এ্যান্ড ড্রেস মেকিং, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং, মেশিনশপ প্রাকটিস, অটো মেকানিক্স ট্রেডের ১৭০ জন শিক্ষার্থীকে এ সহায়তা দেওয়া হয়। ইউসেপ খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফ্রজেন ফুডস এক্সপোর্টার এসোসিয়েশন সহ-সভাপতি এস.এম হুমায়ুন কবীর। ইউসেপ মহসিন খুলনা টিভিইটি ইনস্টিটিউটের ফেসিলিটেটর সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইউসেপ মহসিন টিভিইটি ইনস্টিটিউটের প্রধান দুলাল চন্দ্র গোলদার, সোশ্যাল ইনক্লুশন টিম লিডার মো: আবু তাহের, ডিসেন্ট এমপ্লয়মেন্ট টিম লিডার নাসরিন আক্তার প্রমুখ।
রূপসায় তামাক মুক্ত দিবস পালিত
রূপসা প্রতিনিধিঃ
রূপসায় বিশ্বাস তামাক মুক্ত দিবস ২০২২ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা গত ৩১ মে বিকালে অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলেচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাসনিমের সভাপতিত্বে ও সহকারি প্রোগ্রামার মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, ইউসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান এ্যড. সুশিল কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, ইউপি সদস্য চয়নিকা খান প্রমুখ।
দিঘলিয়া থানা ও চারটি ইউনিয়ন বিএনপি’র সকল কার্যক্রম স্থগিত
খবর বিজ্ঞপ্তি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দিঘলিয়া থানা এবং এর অর্ন্তগত সেনহাটি, দিঘলিয়া সদর, গাজিরহাট ও বারাকপুর এ চারটি ইউনিয়ন বিএনপির সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হইলো। গত ১৪ মে বিএনপি’র কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে আসার পথে খুলনা সদর হাসপাতাল ঘাটে সংঘঠিত অভ্যন্তরীণ মারামারির ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ মে) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অতএব, দিঘলিয়া থানা ও থানার অন্তর্গত চারটি ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে উপরোক্ত সিদ্ধান্ত অনুসরণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আটরা গিলাতলায় ওয়ার্ড বিএনপি নেতা হাফিজের মাতার ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা শেখ হাফিজুর রহমানের মাতা জয়নাব বেগম(৮০) বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার ভোড় ৬ টায় নিজবাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি .. রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। বাদ জোহর ডাক্তারবাড়ি খানজাহান আলী ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাকে মাত্তমডাঙ্গা সরকারি কবরস্থানে দাফন করা হয়।জানাযায় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ওহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শুকুর, সাইদ তরফদার, রেজাউল মোল্লা, মোঃ মোসলেম, জামালউদ্দিন, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযার ইমামতি করেন ডাক্তার বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মোঃ নাসিরউদ্দিন ।
গোপালগঞ্জে নির্ধারিত ভোটকেন্দ্রের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ পৌরসভার নব গঠিত ১ নং ওয়ার্ডের লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (গাবতলা) ভোট কেন্দ্রের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আগামী ১৫ই জুন অনুষ্ঠিতব্য গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: শামীম খান শাহনেওয়াজ।
মঙ্গলবার দুপুর ১ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিস্তারিত লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় প্রার্থীর বড়ভাই গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: সালাউদ্দীন খান, নির্বাচন থেকে সরে দাড়ানো ওই ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী ইব্রাহীম মোল্লা ও লতিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জিন্নাত আলীসহ ওই ওয়ার্ডের অসংখ্য নারী ও পুরুষ ভোটার সেখানে উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার হাবিবুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে ইতোমধ্যেই সবকিছু চুড়ান্ত হয়েছে এবং গেজেট প্রকাশিত হয়েছে। সেখানে নতুন কোন পরিবর্তনের সুযোগ নেই।
ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম মুন্নাকে বৃহত্তর আমরা খুলনাবাসীর অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মেয়র প্যানেলের ১নং সদস্য মো. আমিনুল ইসলাম মুন্না ২২ মে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
কাউন্সিলর মো. আমিনুল ইসলাম মুন্না খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এর দায়িত্ব গ্রহণ করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী ও এম এম জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ভুট্রো, ক্বারী শরিফ মিজানুর রহমান, আলহাজ্ব তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, মো. শহিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মো. জিসান, কেএম তানভির হোসেন প্রমুখ।
ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম মুন্নাকে মহানগর পিপলস পার্টির অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মেয়র প্যানেলের ১নং সদস্য মো. আমিনুল ইসলাম মুন্না ২২ মে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
কাউন্সিলর মো. আমিনুল ইসলাম মুন্না খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এর দায়িত্ব গ্রহণ করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পিপলস পার্টি খুলনা মহানগর শাখার সভাপতি শাকিল আহমেদ রাজা ও সাধারণ সম্পাদক ইরফান আহমেদসহ কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ।
ডুমুরিয়ার নিউটনের পানি কচু যাচ্ছে ঈশ্বরদী লিচু মেলায়
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার নিউটন মন্ডলের পানি কচু ¯’ান পেল ঈশ্বরদী জাতীয় লিচু মেলায়। এটি বাংলাদেশের সেরা কচু দাবি করে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে ১০ ফুট উ”চতা ও প্রায় ৩০ কেজি ওজন বিশিষ্ট ৫টি কচু আগামী ৩ জুন থেকে দু’দিন ব্যাপী আয়োজিত ঈশ্বরদী জাতীয় লিচু মেলায় প্রেরণ করা হয়। এ কচু দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও যথেষ্ট খ্যাতি রয়েছে বলে তিনি জানান। এ সময় উপ¯ি’ত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারণ অফিসার ওয়ালিদ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার মন্ডল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক নিউটন মন্ডল ও নবদ্বীপ মল্লিক।
বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম তালুকদারের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
মুক্তিযুদ্ধকালীণ ৯নং সেক্টরের সুন্দরবন সাব-সেক্টরের সেকেন্ড ইন কমান্ড, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম তালুকদারের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সামছুল আলম তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে শরণখোলা সরকারি ডিগ্রী কলেজে ৩১ মে বিকেলে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি নেতা খান মতিয়ার রহমান, ডাঃ আঃ রশিদ হাওলাদার, এ্যাড. ফারহানা জাহান নিপা তালুকদার, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম দুলাল, মুক্তিযোদ্ধা প্রজন্ম ও রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান, কাওসার হাওলাদার, যুবদল নেতা শামীম হাসান বাচ্চু, শরণখোলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মনিরুজ্জামান সেপাই, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসুল তালুকদার নেওয়াজ, শরণখোলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী প্রমুখ। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
প্রায় এক মাস অতিবাহিত হলেও মহেশ^রপাশার নিখোজ যুবক জিতু মিয়ার সন্ধান মেলেনি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নিখোঁজের প্রায় একমাস অতিবাহিত হলেও এখনও সন্ধান মেলেনি জিতু মিয়া (২৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর। এবিষয়ে দৌলতপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন যার নং ১৪৪৮ । তাং ৩০/০৫/২২। নিখোজ জিতুর মা রোকেয়া বেগম থানায় দায়েরকৃত জিডি সুত্রে জানাযায় দৌলতপুর থানার মহেশ^রপাশা বনিকপাড়ার রাজিয়ার বাড়ির ভাড়াটিয়া দিনমুজুর রাশেদ সরদার এর পুত্র , জিতু মিয়া গত ৫ মে রাত ৯ টায় বাড়ি থেকে বের হয়ে আসে এর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি । সন্তানের কোন হদিস না হতদরিদ্র পরিবারটি চরম অজানা আতংকে দিনযাপন করছেন । তার পিতা রাশেদ সরদার সন্তানের কোন সন্ধান পেলে ০১৯৬৩ ১৮৫ ৮৬৯ নাম্বারে অথবা দৌলতপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
যশোরে বিষ্ফোরিত বোমার আলমত ও চাকুসহ আটক ২
শহিদুল ইসলাম দইচ:
যশোরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় বিয়ে বাড়িতে বোমা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে শুভ (১৯) অয়োন হোসেন(১৯), ও আমানউল্লাহ বামে তিন যুবক।
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা একটি বিষ্ফোরিত বোমার আলমত ও একটি চাকু উদ্ধারসহ অয়োন হোসেন ও আমানউল্লাহ কে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১২ টার দিকে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পেছনে।
ভুক্তভুগি শংকরপুর গোলপাতা মসজিদের পেছনের বাসিন্ধা শুকুর আলী অেিভাগ করে বলেন, আমার মেয়ে সাদিয়া আক্তারকে প্রেমের ও কুপ্রস্তাব দিত এবং উত্তক্ত করত একই এলাকার জাকিরের ছেলে শুভ। মে সাদিয়া রাজি ছিলনা।সে কারনে মেয়েকে নড়াইল জেলা সদরের ভাঙ্গুড়ায় বিয়ে দেই। গত রাতে আমার বাসায় মেয়ে সাদয়ার বিয়ের অনুষ্টান ছিল।
রাত ১২ টার দিকে আমার বাসায় এসে শুভ,আমানউল্লাহ, অয়োনসহ ৭-৮ জন বাড়িতে এসো বোমা ফুটিয়ে ত্রাস সৃষ্টি করে।খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত বোমার অংশ জালের কাঠি কয়েকটি উদ্ধার করে দুইজনকে আটক করে নিয়ে যায়।
জানতে চাইলে কোতয়ালী থানার এসআই আফম মনিরুজ্জামান বলেন।বিয়ে বাড়িতে বোমা বিষ্ফোরনের ঘটনায় জড়িত থাকার অপরাধে ওহাব আলীর ছেলে আমানউল্লাহ ও মাসুম হোসেনের ছেলে অয়োনকে আটক করা হয়েছ।
তাদের কাছ থেকে দুটি তাজা বোমা ও একটি চাকু উদ্ধার হয়েছে।ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত বোমার অংশ ও উদ্ধার করে আনা হয়ে।
এঘটনায় থানায় নিয়মিত মামলা হওয়ার প্রস্তুতি চলছে।
বাজেটে সাতক্ষীরা জেলায় পূর্ণাঙ্গ পাবলিক বিশ^ বিদ্যালয় ও রেললাইনসহ বিভিন্ন দাবীতে মত বিনিময় সভা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
আসন্ন জাতীয় বাজেটে সাতক্ষীরা জেলায় পূর্ণাঙ্গ পাবলিক বিশ^ বিদ্যালয় ও রেললাইনসহ বিভিন্ন দাবীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টায় শহরের জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর সম্মেলন কক্ষে ‘সমৃদ্ধ সাতক্ষীরা, পাবলিক বিদ্যালয় বাস্তবায়ন মঞ্চ, বাংলাদেশ জাসদ’র যৌথ আয়োজনে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালামের সভাপতিত্বে ও বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের সমন্বয়ক এড কাজী আব্দুল্লাহ আল হাবিব, বাংলাদেশ জাসদ জেলা সহসভাপতি দেবাশীষ দাস, জাসদ নেতা দিদারুল আলম হেলাল, কলারোয়া জাসদ সভাপতি সহিদুল ইসলাম,, আরশাদ, গণফোরাম জেলা সভাপতি আলী নুর খান বাবুল,মোনায়েম সরদার, জর্জকোর্ট আইনজীবী ওসুজনের সাংগঠনিক সম্পাদক এ বি,এম সেলিম, ন্যাপ সভাপতি হায়দার আলী শান্ত, তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহীন,জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদ পরিবেশ কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান ।
এ সময় বক্তব্য রাখেন আলী নূর খান বাবলু, এ্যাড এ বি এম সেলিম, এ্যাড কাজী আব্দুল্লাহ আল হাবিব সহ আরো অনেকে। এ সময় বক্তারা তাদের দাবী তুলে ধরে বলেন, আমরা সমতা ভিত্তিক উন্নয়ন চাই, জেলা ভিত্তিক বাজেট চাই। কৃষি ভিত্তিক শিল্প জোন গড়ে তোলার কার্যকর বাজেট সহ সাতক্ষীরা জেলার জন্য ১০ হাজার কোটি টাকার বরাদ্ধ, রেললাইন, পর্যটনকেন্দ্র এবং পাবলিক বিশ^ বিদ্যালয় প্রতিষ্ঠার বাজেট চাই। পাশাপাশি তারা আরো দাবী করে বলেন, কমপক্ষে ২ লক্ষ যুবকের কর্মসংস্থান, পরিকল্পিতভাবে নদী, খান খনন ও সমৃদ্ধ জীবন ব্যবস্থা ও জনকল্যাণমুখী শিক্ষা ও স্বাস্থ্য সেবা সহ মোট ১৯টি দাবী পেশ করেন।
বাগেরহাটে শিশু শ্রম বন্ধে মতবিনিময় সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে শিশু শ্রম বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারর্ (৩১ মে) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ এবংউদয়ন বাংলাদেশের যৌথ আয়োজনে বাগেরহাট শহরের উদয়ন বাংলাদেশের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সহ-সভাপতি ইসরাত জাহান, সাবেক সভাপতি বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক আলী আকবর টটুল, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, ইনসিডিন বাংলাদেশের ম্যানেজোর মোঃরফিকুল ইসলাম খান আলম প্রমুখ।
মতবিনিময় সভায়, শিশু শ্রম বন্ধে জেলাএবংউপজেলায় শিশু শ্রম পরিবীক্ষন কমিটি শক্তিশালী করার লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।সার্বিকভাবে শিশু শ্রম বন্ধে করনীয় বিষয়ে পরামর্শ দেন বক্তারা।
সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
বাগেরহাটে লাইসেন্স না থাকায় ক্লিনিক সিলগালা, অভিযান অব্যাহত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ক্লিনিক ব্যবসা পরিচালনা করার অপরাধে বগা ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারি কমিশনার রাকিব হাসান চৌধুরী অভিযান চালিয়ে এই আদেশ দেন। এসময় ওই ক্লিনিকে চিকিৎসাধীন তিনজন রোগীকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে ত্রুটিপূর্ণ অপরেশন থিয়েটার ও ডিপ্লোমা নার্স না থাকায় বাগেরহাট শহরের নাগের বাজার এলাকার সেবা ক্লিনিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই নিয়ে গেল তিনদিনে বাগেরহাট জেলায় ১২৪টি বেসরকারি ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। ৩৪টি ক্লিনিককে সিলগালা করা হয়েছে। ৩২টি ক্লিনিককে নতুন রোগী ভর্তি না নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ৫৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার মাধ্যমে ৮ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জেলা ব্যাপী অবৈধ ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টার ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। ত্রুটিপূর্ণ ও লাইনসেন্স বিহীন প্রতিষ্ঠানকে বিভিন্ন পর্যায়ের দন্ড, সিলগালা, আর্থিক জরিমানা ও সতর্ক করা হচ্ছে। বাগেরহাটবাসীর সুস্বাস্থ্য রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মহেশপুরে দিনব্যাপী প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার সকালে দরিদ্র মহিলাদের জন্য সমন্মিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকপ্লের দিনব্যাপী প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিআরডিবির ভারপ্রাপ্ত মহাপরিচালক এস এম মাসুদুর রহমান।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী,থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া,যাদবপুর ইউপি চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,ইরেসপো প্রকল্পের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পমেন্ট চন্দ্র বর্মন, মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।
মহেশপুরে জাতীয় ভিটামিন”এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভায় বক্তা আছে শ্রোতা নেই
মহেশপুর(ঝিনাইদহ)ঝিনাইদহঃ
জাতীয় ভিটামিন”এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাজু আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রোতা শুন্য অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প প কর্মকর্তা ডাঃ ফাতেমা খাতুন, মেডিকেল অফিসার ডাঃ হাবিবুর রহমান,ডাঃ তাপস কুমার প্রমুখ।
অবহিতকরণ সভায় দর্শক শাড়ীতে কোন শ্রোতা না থাকলেও রয়েছে মাত্র ৪ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ১জন নার্স। বাকি আসন গুলা শ্রোতা শুন্য হয়ে খা খা করছে।
যেখানে দর্শক শাড়ীতে থাকার কথা ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য,সাংবাদিক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক,নার্সদের সে খানে তার কেউই নেই। এ ভাবেই চলছে মহেশপুর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের গুরুত্ব পুর্ন সব সভা বা অবহিতকরণ কর্মশালা গুলো।
আজ আওয়ামীলীগের জনপ্রীয় নেতা হজ্জেল হকের ৫ম মৃত্যু বার্ষিকী
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
আজ ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগের জনপ্রীয় নেতা ৫ বারের পৌর কাউন্সিলর হজ্জেল হকের ৫ম মৃত্যু বার্ষিকী। মাত্র ৫ বছরেই আওয়ামীলীগের নেতারা দলের একজন জনপ্রীয় নেতাকে কি ভাবে ভুলে গেল। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে দলীয় ভাবে নেই কোন মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান। শুধু মাত্র পরিবারের সদস্যরাই ঘরের মধ্যে হজ্জেল হকের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়াজন করেছেন। ৫ বারের পৌর কাউন্সিলর হজ্জেল হক ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চলের প্রধান আস্তা ভাজন একজন ব্যক্তি।
উল্লেখ্যঃ ২০১৮ সালের ১ জুন সন্ধ্যায় মহেশপুর পৌর আওয়ামীলীগের এ জনপ্রীয় নেতা ও পৌর সভার ৫ বারের কাউন্সিলর হজ্জেল হক চা বাজারে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
বাগেরহাটে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থ্যদের মাঝে বস্ত্র বিতরন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচির ২য়দিন দুস্থ্য ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকালে বাগেরহাট শহরের সরুইস্থ জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে প্রায় ৫শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে শাড়ী বিতরন করা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলমের সভাপতিত্বে বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক সভাপতি এম এ সালাম উপস্থিত থেকে দারিদ্র হাতে কাপড় তুলে দেন । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি,যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর, বিএনপি নেতা শহিদুল ইসলাম স্বপন, যুবদলের সহ-সভাপতি নাজমুল হুদা, বাগেরহাট সদর উপজেলার সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, কৃষকদলের আহবায়ক আছাফুদ্দৌলা জুয়েল,জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এলাহি মল্লিক আলম, ছাত্রদলের সাধারন সম্পাদক আলী দ্বীপ, মহিলাদলের সাধারন সম্পাদক ইভা আক্তার, ছাত্রদলের যুগ্ন-সম্পাদক ফয়ছাল মোর্সেদ প্রমুখ।
তৃণমূলের জনপ্রতিনিধি মেম্বাররা হলেন জনগণের প্রকৃত সেবক: এমপি বাবু
খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, তৃণমূলের জনপ্রতিনিধি মেম্বাররা হলেন জনগণের প্রকৃত সেবক। তারা গ্রাম থেকে গ্রামান্তরে মানুষের মাঝে ছুটে যায়। সুখ-দূঃখের অংশিদার হয়। যাদের অক্লান্ত পরিশ্রমে কেন্দ্রীয় সরকারের সকল সামাজিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হয়। সুতরাং তৃণমূলের জনপ্রতিনিধিদের যথাযথ সম্মান বা মর্যদা পাওয়া সময়ের দাবী। তিনি মেম্বারগণের বিভিন্ন সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, বিগত দিনে যেমনি ভাবে রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আপনারা সহযোগীতা করেছেন, তেমনি ভাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা,ডিজিটাল বাংলাদেশের রূপকার দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত গ্রাম হবে শহর কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক হলে তাহা অচিরেই বাস্তবায়িত হবে। এজন্য তিনি মেম্বারদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানন। তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি উল্লেখ করে বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই এদেশেরে মানুষের ভাগ্য উন্নয়ন হয়। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ উন্নয়নের সাধ উপভোগ করেন। যার ধারাবাহিকতায় পদ্মা সেতুর মেঘা প্রকল্প আজ বাস্তবায়িত হওয়ার পথে। আগামী ২৫ জুন পদ্মা সেতু চালু হলেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ের অবরিত দ্বার উন্মোচিত হবে। তিনি কাঙ্খিত এই পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করার আহবান করেন সরকারের কাছে।
তিনি গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নগরীর বিএমএ ভবনে খুলনার তৃণমূল জনপ্রতিনিধিদের প্রথম প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম। সম্মেলন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ হোসেন আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও সাংবাদিক সুনীল দাস। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মুন্না। বটিয়াঘাটার সুরখালী ইউনিয়ন পরিষদের মেম্বার এসএম ফরিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আসাদুজ্জামান স্বপন, খান কামরুজ্জামান, মোঃ শওকাত হাওলাদার, আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মাসুদ রানা, মোঃ সুমন রেজা, মোঃ আবু সালেহ বশির, প্রণব কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল শেখ, শেখ আব্দুল মুকিত, মোঃ জাহাঙ্গীর আলম সোহাগ, প্রচার সম্পাদক মোঃ আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, আইন সম্পাদক মোঃ মোস্তফা কামাল, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক, প্রবাসী কল্যাণ সম্পাদক সরদার নাজমুল সাকিব সিদ্দিকী, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক তপন বিশ্বাস তপু। বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সদ্যবিদায়ী সদস্য শোভা রানী হালদার, জয়ন্তী রানী সরদার, মহিলা আ’লীগনেত্রী নীলিমা চক্রবর্তী, ইউপি মেম্বার মোঃ রফিকুল ইসলাম, বিবেক বিশ্বাস, বোরহান ফকির, মাসুম বিল্লাহ ইমরান, গাজী মোশরফ হোসেন,কেএম আকবার আলী, আব্দুস সালাম খান, শেখ শাহাবুদ্দীন, মাহাবুবুর রহমান শেখ, আব্দুল্লাহ আল মামুন, দুলাল মহলদার, মনিরুল ইসলাম, পার্থ রায় মিঠু, রেজাউল ইসলাম, রুমা আক্তার, রত্না অধিকারী, রুনা বেগম, সেলিনা বেগম, রামপদ মন্ডল, পলাশ কান্তি মহলদার, কিংকর মন্ডল প্রমূখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হোসেন আলী মাস্টার ও সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মুন্না আগামী দিনে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বটিয়াঘাটার সুরখালী ইউপি মেম্বার এসএম ফরিদ রানাকে সভাপতি এবং পাইকগাছার লতা ইউপি মেম্বার মোঃ শওকাত হাওলাদারকে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করেন।
থ্রি-হুইলার বন্ধ করতে কাটাখালী থানা পুলিশের অভিযান অব্যহত
ফকিরহাট প্রতিনিধি।
খুলনা-মোংলা ও বাগেরহাট মহাসড়কে থ্রি-হুইলার জাতীয় অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশ চেকপোষ্টের মাধ্যমে ব্যপক অভিযান পারিচালনা করছেন। যারই অংশ হিসাবে তারা মঙ্গলবার সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে থানার সামনে চেকপোষ্ট বসিয়ে এই অভিযান পারিচালনা করেন। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহম্মদ আলী’র নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান পরিচালনা করেন। এ সময় বেশ কিছু যানবাহনে বৈধ কোন কাগজপত্র না থাকায় তাদেরকে বিভিন্ন ধারায় মামলা ও কয়েকটি যানবাহন আটক করেন। এ সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ হাসান আলী, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ মশিউর রহমান সহ বিভিন্ন পুলিশ সদস্যবৃন্দ। এ ব্যাপারে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহম্মদ আলী’র সাথে আলাপ করা হলে তিনি বলেন, মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধ করতে আমরা বেশ আগে থেকেই থ্রি-হুইলার জাতীয় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। যারই অংশ হিসাবে আজ মঙ্গলবার আমরা এখানে চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করছি। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি স্থানীয় সংবাদকর্মিদের জানান।
ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির সাধারণ সভা ও আসন বন্টন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির আয়োজনে এক সাধারণ সভা ও লটারির মাধ্যমে নব নির্মিত ঘরের আসন বন্টন করা হয়েছে। মঙ্গলবার সকালে উৎসব মুখর পরিবেশে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সরদার নূরুল হক। দলিল লেখক নেতা সেলিম খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন সহ-সভাপতি এসএমএ কালাম, কোষাধ্যক্ষ প্রশান্ত জোদ্দার, সাবেক সম্পাদক মোজাম্মেল হোসেন খান, আব্দুস সাত্তার মোল্যা, সামছুর মোড়ল, মোশাররফ হোসেন, শেখ মিজানুর রহমান, আশরাফ খান, রবীন্দ্রনাথ সরদার, বায়েজিদ হোসেন, আব্দুর রাজ্জাক মোল্লা, প্রবীর সরকার, সুজন রায়। সভা শেষে লটারির মাধ্যমে ৭০টি আসন বন্টন করা হয়।
সুন্দরবনের অভ্যন্তরে বিষ দিয়ে মাছ ধরে আগুনে পুড়িয়ে শুটকি তৈরি ও পাচারকালে ৯ বস্তা শুটকিসহ আটক ১
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার ও ওই মাছ বনের অভ্যন্তরে আগুনে পুড়িয়ে শুটকি তৈরি করে পাচারকালে ট্রলারসহ আবেয়ার (৩৪) নামের এক দুর্বৃত্তকে আটক করেছে বন বিভাগ। এ সময় জব্দ করা হয় ৯ বস্তা চিংড়ি শুটকি। সোমবার দিবাগত রাতে সুন্দরবনের পশুর নদীর নন্দবালা এলাকা হতে ট্রলার ও শুটকিসহ ওই ব্যক্তিকে আটক করে বনে টহলরত বনপ্রহরীরা।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অহিবুল ইসলাম জানান, ১ লা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনের নদী-খালে সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই জেলে ও দুর্বৃত্তদের অনুপ্রবেশ ঠেকাতে টহলও বৃদ্ধি করা হয়েছে। তিনি আরো বলেন, জেলেরা সাধারণত কাঠের তৈরি নৌকা ও ট্রলার ব্যবহার করে থাকেন। অথচ বনবিভাগের চোখ ফাঁকি দিতে বিষ (কীটনাশক) দস্যু/দুর্বৃত্ত একটি চক্রটি কৌশলে ফাইভার বোটে করে শুটকি পাচার করছিলো। ফাইবার বোটটির গতিবিধি সন্দেহ হলে সেটি আটক ও তাতে তল্লাশী চালিয়ে ৯ বস্তা চিংড়ি শুটকি জব্দ করা হয়। এ ঘটনায় মঙ্গলবার বোট ও শুটকিসহ আটক আবেয়ারের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় জেলেরা অভিযোগ করে বলেন, কতিপয় ব্যক্তি বনে অনুপ্রেবশ করে বিষ দিয়ে মাছ শিকার ও বনের কাঠ পুড়িয়ে শুটকি তৈরি এবং পাচারের সঙ্গে জড়িত রয়েছেন। যারা বনের জীববৈচিত্র্য ধ্বংস করছেন। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে চলতি প্রজনন মৌসুমে সুন্দরবনের মৎস্য প্রজাতির অপূরণীয় ক্ষতির আশংকা রয়েছে। এজন্য বনবিভাগকে আরো সর্তক ও কঠোর হতে হবে।
রূপসায় বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রূপসা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার দুপুরে পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি খান জুলফিকার আলী জুলু’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান এবং নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচীব মো. দিদারুল ইসলাম দিদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এবং রূপসা-তেরখাদা ও দিঘলিয়ার গণমানুষের নেতা আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সদস্য সাহিদুজ্জামান খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, নৈহাটী ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টু। এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জালাল উদ্দীন মোল্লা, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, ইউনুছ গাজী, আজিজুর রহমান, মিজানুর রহমান, মনিরা ইয়াসমিন, খায়রুল ইসলাম রাজু, মামুন, আরিফ, তুহিন, মাজহারুল ইসলাম, বাবুল, লাভলু, মনিরুল ইসলাম, সেলিম, রাজু, মাফুজ, রবি, ফরহাদ, জামিল, আতাহার, মুজিবর, বসির, মাসুম, মুজিবর, ইমরান, নাইম, আরমান, রাসেল, হিরন, খলিল, হুমাউন প্রমুখ।
মোংলায় স্বামীর খোঁজ নিতে গিয়ে ইউপি মেম্বারের যৌন হয়রানীর শিকার গৃহবধূ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় স্বামীর খোঁজ নিতে গিয়ে এক ইউপি মেম্বারের যৌন হয়রানীর শিকার হয়েছেন এক গৃহবধূ। উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রণব কুমার মজুমদার ওই গৃহবধূকে শুধু যৌন হয়রানীই করেননি ১৯ দিন ধরে মোবাইল ফোনে কু-প্রস্বাবও দিয়ে আসছেন। মেম্বারের দেয়া কুপ্রস্তাবের সেই মোবাইল ফোনের অডিও কল রেকর্ড এরইমধ্যে ফাঁস হয়েছে। এ ঘটনায় মেম্বার প্রণবকে আসামী করে মঙ্গলবার (৩১ মে) দুপুরে থানায় লিখিত এজাহার দিয়েছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও একটি অভিযোগ দিয়েছেন তিনি।
উপজেলার মিঠাখালী ইউনিয়নের খাসেরডাঙ্গা গ্রামের বাসিন্দা মাখন লাল দাসের পুত্রবধূ ইতিরানী দাস তার অভিযোগে বলেন, তার স্বামী সঞ্জয় কুমার দাস দীর্ঘদিন ইউপি মেম্বার ও উত্তর চাঁদপাই মেছেরশাহ মাদ্রাসার শিক্ষক প্রণব কুমার মজুমদারের সাথে থাকতেন। কিন্তু গত দুই মাস ধরে তার কোন খোঁজ না পাওয়ায় ওই মেম্বারের দারস্থ হন ইতিরানী দাস। এরপর থেকেই তাকে ওই মেম্বার বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে যৌন হয়রানী করে আসছেন। তাতে সাড়া না দেওয়ায় তার বাড়ীতে এসেও বিভিন্নভাবে উত্যক্ত করে মেম্বার প্রণব। এরপর গত ৭ মার্চ থেকে ২৫ মার্চ টানা ১৯ দিন ওই নারীর মোবাইলে ফোন করে মেম্বার প্রণব কুমার দৈহিক মেলামেশা করার জন্য নানা ধরণের কুপ্রস্তাব দিতে থাকেন। সে সব কুপ্রস্তাবের কল রেকর্ড তার শ্বশুর মাখল লাল দাসকে শোনালে ওই মেম্বার প্রণবকে মাখন লাল দাস এ বিষয়ে জিজ্ঞেস করলে তাকে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে গুম ও তার পুত্রবধূ ইতিরানী দাসকে এসিড দগ্ধ করার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার বিষয়ে মিঠাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রণব কুমার মজুমদারের কাছে জানতে চাইলে তিনি দাবী করে বলেন, এসব ষড়যন্ত্র, ওই কল রেকর্ড এডিট করা।
এদিকে মিঠাখালী ইউনিয়নের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল বলেন, কল রেকর্ড শুনেছি, এটি মেম্বার প্রণবেরই কন্ঠ। অত্যন্ত কুরুচিপূর্ণভাবে তিনি যে কথা বলেছেন তা নিয়ে মন্তব্য করার কোন ভাষা আমার নেই।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী ওই নারীর সাথে মেম্বার প্রণব কুমার মজুমদারের যৌন হয়রাণীমূলক একাধিক কল রেকর্ড এই প্রতিবেদকের হাতে এসেছে। কিন্তু অত্যন্ত কুরুচিপূর্ণ বলে পাঠকের স্বার্থে এই প্রতিবেদনে তা উল্লেখ করা সম্ভব হয়নি।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারও এই কল রেকর্ড শুনেছেন এবং এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে এরইমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং কমিটির প্রতিবেদন হাতে পেয়েই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রাতিষ্ঠানিক উন্নয়নে কর্মরত সবার সহযোগিতার প্রয়োজন: উপাচার্য
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে গতকাল ‘ট্রেনিং ফর দ্য অফিসার্স টু প্রোভাইড ইফিসিয়েন্ট সাপোর্ট সার্ভিস অ্যাট খুলনা ইউনিভার্সিটি’ শীর্ষক দিনব্যাপী দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, প্রতিটি মানুষের মধ্যে সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সম্ভাবনার বিকাশে চাই সহযোগিতা ও উপযুক্ত পরিবেশ। প্রাতিষ্ঠানিক উন্নয়নে কর্মরত কমবেশি সবার সহযোগিতার প্রয়োজন হয়। তিনি আরও বলেন সমস্যা কেবল চিহ্নিত করলেই চলবে না, তা সমাধানের উপায় খুঁজে বের করতে হবে। মানসিক চাপ কমাতে, কারণ চিহ্নিত করতে হবে। মনোবল হারালে চলবে না বরং ঘুরে দাঁড়াতে হবে। আমরা পারি, পারব- এ দৃঢ় প্রত্যয় নিতে হবে। তিনি বলেন, যে কাজ শেখে তার দক্ষতা বৃদ্ধি পায়। সাফল্য অর্জনে দক্ষতা সহায়ক। পরে তিনি ‘একজন কর্মকর্তার বৈশিষ্ট্য’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, খুলনার আরপিএটিসি এর উপ-পরিচালক (ডিএস অ্যাডমিন) মোঃ তাবিবুর রহমান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের এইচআরএম ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. তরুণ কান্তি বোস এবং সিএসই ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ১০৫ জন কর্মকর্তা (সেকশন অফিসার ও সহকারী রেজিস্ট্রার/সমমান) অংশগ্রহণ করেন। পরে বিকেল সাড়ে ৪টায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি অংশগ্রহণকারীদেরকে এই প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগানোর জন্য আহবান জানান। প্রশিক্ষণ শেষে অনুভূতি প্রকাশ করেন সহকারী রেজিস্ট্রার অলোকা রাণী দাস ও আব্দুর রহমান। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
দাকোপে রসুনের দাম বেড়েছে দ্বিগুণ
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে রসুনের দাম বেড়েছে দ্বিগুণ। এক সপ্তাহের ব্যবধানে দাকোপের সকল হাট বাজারে রসুনের দাম বেড়েছে দ্বিগুণ। খুচরা বাজারে ৩০ টাকা দরের রসুন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। অস্বাভাবিকভাবে দাম বাড়ায় বিপাকে পড়ছে ব্যবসায়ীসহ সাধারণ ক্রেতারা। মঙ্গলবার বাজুয়ার সাপ্তাহিক বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে পাইকারি বাজারে রসুনের কেজি বিক্রি হয়েছিলো ২৫ থেকে ৩০ টাকা, খুচরা বাজারে তার কেজি বিক্রি হয়েছিলো ৩৫ থেকে ৪০ টাকা কেজি। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। বাজুয়া বাজারে বাজার করতে আসা মোকলেসুর রহমান মল্লিক নামে এক ক্রেতা বলেন, কয়েক দিন আগে ৩০ টাকা কেজি দরে রসুন কিনে নিয়ে গেলাম। আজ বাজারে এসে দেখি তার দাম দ্বিগুণ। এভাবে দাম বাড়লে আমরা চলবো কী করে? বাজুয়া বাজারে সবজি ব্যবসাায়ী অসিত বিশ্বাস বলেন, রসুনের দাম অনেক বেড়েছে। আমরা ৬৫ টাকা পাইকারি নিয়ে ৭০ টাকা কেজি বিক্রি করছি। বাজারে পাইকারি রসুন ব্যবসায়ী চালনা থেকে আসা সোহেল গাজী বলেন, রসুনের আমদানি কম হচ্ছে, যার কারণে দাম বেড়ে গেছে। খুলনাসহ জেলার বিভিন্ন স্থান থেকে আমরা এসব রসুন আমদানি করে থাকি। এক সপ্তাহ আগে দাম অনেকটা কম ছিলো। বর্তমান আমরা ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছি। হাটে বাজার করতে আসা কৈলাশগঞ্জ ইউনিয়ন থেকে সুশান্ত রায় বলেন বাজারে শুধু রসুন নয় প্রত্যকটি জিনিসের দাম বেড়েছে তাতে করে আমাদের মতো মধ্যেবিত্ত পরিবারের বেঁচে থাকা বড় দায়। বাজারে এসে তেল কিনলে আর চাল কেনার টাকা থাকে না। তিনি আরো বলেন কাঁচা মরিচের দামও লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে গত দুই সপ্তাহ আগে ৪০ টাকা কেজি ছিলো কাঁচা মরিচের আজ সেই মরিচ বিক্রয় হচ্ছে ৩৫-৪০ টাকা পোয়া তাহলে আমরা কি করে পারবো বাজারে এসে মাথা খারাপ হয়ে যাচ্ছে।
লোহাগড়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজাম শেখ (৫২) নামে এক আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মে) রাতে উপজেলার তেলকাড়া পশ্চিম পাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই আ.লীগ নেতা নিজাম শেখ লোহাগড়া উপজেলার তেলকাড়া পশ্চিম পাড়া গ্রামের মৃত-বাদশা মিয়া শেখের ছেলে এবং ১০ নং কোটাকোল ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম শেখ রাজনীতির পাশাপাশি বড়দিয়ায় কাঁচামালের ব্যবসা করতেন। গত রাতে কয়েকজন লোক তাকে বাড়ি থেকে একশ গজ দূরে ডেকে নিয়ে পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। পরে নিজামের চিৎকারে আশপাশের বাড়ি থেকে লোকজন এসে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তিনি বলেন, হাসতাপালে আনার আগেই নিজাম শেখের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে পায়ের গোড়ালি, হাঁটুর রগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসক। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) টিমও মোতায়েন আছে। নিহতের মরদেহ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হত্যার সঙ্গে জড়িতদের আটকের চলছে।
ঢাংমারী স্টেশন কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
দাকোপ (খুলনা) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জধীন ঢাংমারী স্টেশন কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তার চাহিদামত উৎকোচের টাকা না দিলে হয়রানি হতে হচ্ছে জেলে ও মৌয়ালদের। এমনকি স্টেশনে আসা মাছের ট্রলার তল্লাশির নামে (সিটি চেকিং) উৎকোচের টাকার ভাগবাটোয়ারা নিয়ে স্টাফদের সাথে মতবিরোধ এখন তুঙে উঠেছে।
ভূক্তভোগী মৌয়াল ও জেলেদের সূত্রে জানা গেছে, ঢাংমারী স্টেশন কর্মকর্তা যোগদানের পর থেকে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি চালিয়ে আসছেন। যে সব জেলে ও মৌয়ালরা বৈধ পাশ পারমিট নিয়ে বনে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করেন তাদের কাছে তিনি অতিরিক্ত উৎকোচের টাকা দাবি করেন। এসব টাকা দিতে অপারগকতা প্রকাশ করলে উল্টে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানীর ভয়ভীতি দেখিয়ে আদায় করা হয় বলে একাধিক ভূক্তভোগীর অভিযোগ। যে কারনে তারা কোন উর্দ্ধতন মহলে জানাতেও পারেন না। বর্তমানে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরার পাশ পারমিট বন্দ রয়েছে। কিন্তু ওই কর্মকর্তার সহযোগিতায় স্টেশনধীন বনের বিভিন্ন নদী খালে এমনকি নিষিদ্ধ এলাকায়ও বহাল তবিয়তে মাছ কাঁকড়া ধরছেন অসাধু জেলেরা। এ মাছ আবার খুলনাসহ বিভিন্ন মোকামেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এদিকে দুবলার জেলে পল্লি টহল ফাঁড়ি হতে ঢাংমারী স্টেশনে শুটকি ও কাছা মাছের ট্রলার আসলে তল্লাশির নামে (সিটি চেকিং) উৎকোচ নেওয়া হয়। এই টাকা আবার স্টাফরা সবাই ভাগবাটোয়ারা করে নেয়। চলতি মৌসুমে ওই উৎকোচের প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ভাগ স্টাফদের কাউকে না দিয়ে স্টেশন কর্মকর্তা নিজেই আত্মসাত করেছেন। এ নিয়ে স্টাফদের মধ্যে মতবিরোধ এখন তুঙে উঠেছে। বিষয়টি নিয়ে স্টাফরা আবার বিএম সমিতির সভাপতির কাছে মৌখিক বিচারও দিয়েছেন।
রেখামারী এলাকার আলামিন মোড়ল জানান, আমি ভাড়ায় ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিছুদিন আগে আমাদের এলাকার কয়েকজন জেলে ঢাংমারী স্টেশন থেকে বৈধ পাশ পারমিট নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যায়। আমি ৩০০ টাকা ভাড়া চুক্তিতে তাদের প্রায় ৪০০ থেকে ৫০০ কেজি মাছ দিগরাজে যাওয়ার জন্য আমাদের ঘাট থেকে ট্রলারে উঠাই। ট্রলার ছাড়ার প্রস্তুতিকালে স্টেশন কর্মকর্তা এসে বিশ দেওয়া মাছ বলে ট্রলারসহ আমাকে স্টেশনে নিয়ে যায়। সাথে দুই জেলেকেও। সেখানে নিয়ে আমার কাছে সে মোটা অংকের টাকা উৎকোচ দাবি করে। টাকা দিতে অপারগকতা প্রকাশ করলে আমার প্রতি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় আমাকে ছেড়ে দেওয়ার জন্য বার বার কাকুতি মিনতি করলেও কর্মকর্তা আমার কোন কথা শোনেনি। পরে টাকার বিনিময় ওই জেলেদের ছেড়ে দিয়ে আমাকে ৭ কেজি মাছ দিয়ে কোর্টে চালান দেয়। কিন্তু মামলায় ১২০ কেজি মাছ উল্লেখ করে। পরে জানতে পারি মোংলার এক ডিপোতে ওই মাছ বিক্রি করে প্রায় লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
পূর্ব ঢাংমারী এলাকার মৌয়াল ওমর আলী হাওলাদার বলেন, সম্প্রতি বৈধ পাশ পারমিট নিয়ে বনে মধু সংগ্রহ করতে যাই। পরে স্টেশন কর্মকর্তার নির্দেশে তার লোকজন ৮৪ কেজি মধুসহ আমাকে স্টেশনে নিয়ে আসে। সেখানে আমার কাছে উৎকোচ দাবি করে। দিতে অস্বীকার করায় আমাকে হরিণের ফাঁদ দিয়ে চালান দেয়।
পূর্ব ঢাংমারী এলাকার জেলে মিজানুর রহমান জানান, ঢাংমারী স্টেশন কর্মকর্তা যোগদানের পর থেকে ব্যাপক অনিয়ম দূর্নীতি চালিয়ে আসছে। তিনি প্রায়ই জেলেদের উপর জুলুম অত্যাচার করছে। জেলেরা তার চাহিদামত উৎকোচের টাকা না দিলে যড়যন্ত্র মূলক মামলা দিয়ে হয়রানি করছে।
পূর্ব বনবিভাগের বিএম সমিতির সভাপতি মিজানুর রহমান (বিএম) সিটি চেকিংয়ের টাকার ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, ঢাংমারী স্টেশনের অফিস সহকারিরা আমার কাছে মৌখিক অভিযোগ করে এবং বিষয়টি মিটানোর দাবি জানায়। এরপর বিষয়টি নিয়ে আমি স্টেশন কর্মকর্তা সামানুল কাদিরের সাথে মুঠো ফোনে কথা বললে ঘটনাটি তিনি নিস্পত্তি করবেন বলে আমাকে জানায়। কিন্তু আজও পর্যন্ত তিনি বিষযটির কোন সমাধান করেনি।
এবিষয়ে ঢাংমারী স্টেশন কর্মকর্তা (এসও) সামানুল কাদির তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে জানান, আমি যাদের বিরুদ্ধে মামলা দিয়েছি তারা সকলে অপরাধি। সুন্দরবনে গিয়ে বিশ দিয়ে মাছ ধরে, মাছ শুকায়ে নানা অপরাধ মূলক কাজের সাথে জড়িত। একজন ভালো মানুষকেও আমি হয়রানি করেনি। তাছাড়া আমার উর্দ্ধতন কর্মকর্তারা সবই জানে। আমি ভালো ছাড়া মন্দ কাজ করলে তারা আমাকে ছাড়বে না।
বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায় বলেন, স্টেশন কর্মকর্তার অনেক অনিয়ম দূর্নীতির অভিযোগ আমার কাছে আসে। আমি গোপনে তদন্ত করেও তার সত্যতা পেয়েছি। মাঝে ভাড়ায় এক ট্রলার চালককের নামে অহেতুক মামলা দিয়েছে। এভাবে সে প্রায়ই লোকজনের নামে যড়যন্ত্র মূলক মামলা দিয়ে হয়রানি করছে। বিষয়টি নিয়ে মাঝে বনবিভাগের এক উর্দ্ধতন কর্মকর্তার সঙে আলাপও করেছি। কিন্তু কোন প্রতিকার হচ্ছে না কেন বুঝলাম না।
এব্যাপারে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান, এধরণের কোন অভিযোগ আমার কাছে আসেনি। যদি আসে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অবিলম্বে ছাত্রলীগের মিছিলে হামলাকারী এজাহারভুক্ত আসামীদের গ্রেফতার করতে হবে: আ’লীগ নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপিকে কটুক্তি, ছাত্রলীগের শান্তি প্রিয় মিছিলে ছাত্রদল যুবদল তথা বিএনপি’র নগ্ন হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতারের আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। বিবৃতিতে ক্ষোভের সাথে নেতৃবন্দ বলেন, ছাত্রদল, যুবদল তথা বিএনপি’র যে সকল ক্যাডাররা ছাত্রলীগের শান্তিপ্রিয় মিছিলে হামলা করেছে তাদের পুলিশ এখনও গ্রেফতার করছে না। ওই সকল বিএনপি, যুবদল ও ছাত্র দলের ক্যাডাররা সংবাদ সম্মেলনসহ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ আইন-শৃংখলা বাহিনী তাদের চোখে দেখে না। অবস্থাদৃষ্টে মনে হয় আইন-শৃংখলা বাহিনী বিএনপি’র ওই সকল ক্যাডারদের সেল্টার দিয়ে নাশকতায় প্রচ্ছয় দিচ্ছে। পুলিশের নাকের ডগা দিয়ে তারা নাশকতার উদ্দেশ্যে লাঠির মাথায় আগুন জ্বালিয়ে নগরীতে মিছিল করছে। তাদের এ ধরনের কর্মকাণ্ডে নগরবাসি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। অথচ পুলিশ দেখছে না। নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্রলীগের মিছিলে হামলাকারী এজাহারভুক্ত আসামী এ্যাড. শফিকুল আলম মনা, আমির এজাজ খান, মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ্বাস সহ সকল আসামীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় নগরীতে কোন ধরনের অঘটন ঘটলে তার দায়-দায়িত্ব পুলিশসহ সংশ্লিষ্টদের নিতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, অনেক ধৈর্য্য ধারণ করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যুদ্ধাপরাধীরা ঔদার্তপূর্ণ বক্তব্য দিয়ে দেশে নাশকতা করবে আর সেসব মুখ বন্ধ করে সহ্য করতে হবে ; সেটি আর হবে না। বাংলার ঘুমন্ত মানুষ আজ ’৭১-এর মত জেগে উঠেছে। যারা পঁচাত্তরের হাতিয়ার বলে শ্লোগান দেয় তাদের চিরতরে বাংলার মাটি থেকে উৎখাত করতে দলের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, খুলনা সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী, খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, দৌলতপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ।
কেইউজের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামানের পিতার মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক ও আরটিভির খুলনা প্রতিনিধি এস এম মনিরুজ্জামানের পিতা বীর মুক্তিযোদ্ধা ঈঙ্গুল আলী মীর (৭৩) গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি ৪ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাদ আসর নগরীর হাউজিং তৈয়্যেবা কলোনী জামে মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও আলমগীর হান্নান, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম।
সোনাডাঙ্গা ও খালিশপুর থানার ১৬টি ওয়ার্ড পূর্ণগঠনের লক্ষ্যে নগর যুবলীগের সাংগঠনিক কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর ও সোনাডাঙ্গা থানা যুবলীগ ও এর অন্তর্ভূক্ত ১৬টি ওয়ার্ড যুবলীগ পূর্ণগঠনের উদ্যোগে সাংগঠনিক কমিটি গঠন করেছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। নগর যুবলীগের সদস্য এস এম হাফিজু ররহমান হাফিজ এর নেতৃত্বে নগর যুবলীগের সদস্য রোজি ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, মসিউর রহমান সুমন ও অভিজিৎ পালকে নিয়ে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সোনাডাঙ্গা থানার অন্তর্গত ১৬,১৭,১৮,১৯,২০,২৫,২৬ ওয়ার্ড এবং খালিশপুর থানার ৭, ৮, ৯, ১০, ১১,১২,১৩, ১৪, ১৫ ওয়ার্ড যুবলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মহানগর যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়ক বরাবর জীবনবৃত্তান্তসহ আবেদন পত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আবেদন পত্র আগামী ০৫ জুন থেকে ১৫ জুনের মধ্যে সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ করে পার্টি অফিসে এসে জমাদান দিতে হবে। আবেদন পত্রের সাথে ন্যাশনাল আইডি কার্ড এর ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এর ফটোকপি এবং পার্সপোর্ট সাইজের এককপি ছবি জমা দিতে হবে।
সোমবার সন্ধ্যা ০৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত নগর যুবলীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও পূর্ব ঘোষিত ২১, ২৯ ও ২৮নং ওয়ার্ড যুবলীগের কর্মী সভার তারীখ পরিবর্তন করে আগামী ০৫.০৬.২২ তারীখে ২১নং ওয়ার্ড, ০৬.০৭.২২ তারীখে ২৯নং ওয়ার্ড ও ০৭.০৬.২২ তারীখে ২৮নং ওয়ার্ড যুবলীগের কর্মী সভার তারীখ নির্ধারন করা হয়েছে। পূর্ব ঘোষিত ২৭নং ওয়ার্ড যুবলীগের কর্মী সভা অনিবার্য কারন বশত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কর্মী সভার তারীখ জানিয়ে দেওয়া হবে।
নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন এস এম হাফিকুর রহমান হাফিজ, আব্দুল কাদের শেখ, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, কে এম শাহিন হাসান, রাশেদুল ইসলাম রাশেদ।
ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁস, সেই ওসিকে বদলি
খুলনাঞ্চল রিপোর্ট
আসামির স্বজনের সঙ্গে ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁসের ঘটনায় গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামানকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে। চলতি সপ্তাহে তৌহিদুজ্জামানকে বদলি করা হলেও স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পারেন আজ মঙ্গলবার।
গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ওসিকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে। তদন্তে যা পাওয়া গেছে, সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
গত ১৫ মার্চ ওই ওসির ঘুষ নেওয়ার অডিও ফাঁসের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই দিন রাতে সুন্দরগঞ্জ থানার ওসি তৌহিদুজ্জামানকে প্রত্যাহার (ক্লোজড) করে গাইবান্ধা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পরদিন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবদুল আউয়ালকে আহ্বায়ক করে এক সদস্যের কমিটি গঠিত হয়। পরে তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
গত বছরের ১০ এপ্রিল গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত উপদপ্তর সম্পাদক মাসুদ রানার (৪২) বাসা থেকে ব্যবসায়ী হাসান আলীর (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে নিহতের স্ত্রী বীথি বেগম বাদী হয়ে সদর থানায় মাসুদ রানা, রুমেল হক, খলিলুর রহমানসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, সুদের টাকা দিতে না পারায় গত বছরের ৬ মার্চ লালমনিরহাট থেকে হাসানকে মোটরসাইকেলে তুলে আনেন মাসুদ। তিনি হাসানকে নিজ বাসায় এক মাসের বেশি আটকে রেখেছিলেন।
সবশেষ মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্বে ছিলেন সদ্য বদলি হওয়া ওসি মো. তৌহিদুজ্জামান। তার সঙ্গে আসামির দুই স্বজনের ঘুষ লেনদেনের ফোনালাপের অডিও ফাঁস হয়। অভিযোগপত্র থেকে দুই আসামির নাম বাদ দেওয়া ও আইনের ধারা কমিয়ে দিতে টাকা লেনদেনের কথাবার্তা হয়। কিন্তু এক আসামির নাম বাদ দিয়ে অভিযোগপত্র দিলে ঘুষের টাকা ফেরত দিতে ফোনালাপ হয়।
শিক্ষকের হাতের কবজি কেটে দিলো দুর্বৃত্তরা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার সদর উপজেলায় এক কলেজ শিক্ষকের ডান হাতের কব্জি কেটে দিলো দুর্বৃত্তরা। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হামলার শিকার কলেজ শিক্ষক তোফাজ্জেল বিশ্বাস(৫২) কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারখালি বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার বাসিন্দা।
আলাউদ্দিন আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আলী হোসেন বলেন, কলেজ থেকে শহরে ফেরার পথে ২০ থেকে ২৫ জন তোফাজ্জেল বিশ্বাসের ওপর হামলা চালায়। কিন্তু কী কারণে তার ওপর এ হামলা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে চিকিৎসাসেবা দিচ্ছেন।
কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের মৃত্যু
যশোর অফিস
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সিরাজ উদ্দিন (১৫) নামে এক কিশোর বন্দি মারা গেছে। মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সিরাজ উদ্দিন নীলফামারীর বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে। সে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হিসেবে যশোরে বন্দি ছিল।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে চলতি বছরের ১৫ মার্চ সিরাজকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করা হয়। গত ২৮ মে জ্বর, শ্বাসকষ্ট শুরু হলে মোবাইল ফোনে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে একই দিন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, কিশোর সিরাজ জ্বর, শ্বাসকষ্ট, রক্তস্বল্পতা ও জণ্ডিসে ভুগছিল।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সমাজসেবা অফিসার রুবেল হাওলাদার জানান, সিরাজ অসুস্থ হলে তার যাবতীয় চিকিৎসার দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়। মারা যাওয়ার পর তার পিতা আব্দুল জলিল ও মাতা স্মৃতি বেগমের কাছে লাশ হস্তান্তর করা হয়। দুপুরে অ্যাম্বুলেন্সযোগে তারা লাশ নীলফামারী জেলায় নিজ বাড়িতে নিয়ে গেছেন।
এবার টিটিইকে গুলি করে খুলি ওড়ানোর হুমকি দিলেন এএসআই
ঢাকা অফিস
বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করায় ট্রেনের এক ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে (টিটিই) গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মে) দুপুরে খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে দায়িত্ব পালন শুরু করেন টিটিই আব্দুল আলীম মিঠু। পথে গার্ড ইকবাল মাহমুদকে সঙ্গে নিয়ে ট্রেনের করিডোর বগিতে গেলে সেখানে বেশ কিছু যাত্রী পান। এ সময় তাদের টিকিটের বিষয়ে জিজ্ঞাসা করলে পুলিশের এএসআই রোমেন মিয়াসহ ওই ট্রেনের দায়িত্বরত তার ফোর্সরা বাধা দেন। তারা যাত্রীগুলোকে ‘নিজেদের লোক’ দাবি করে টিকিট কাটতে বাধা দেন। এরপরও টিকিট কাটতে বগিতে প্রবেশ করার চেষ্টা করলে টিটিই মিঠুকে গুলি করার হুমকি দেন এএসআই রোমেন। টিটিইকে হ্যান্ডকাপ পরাতে গেলে ট্রেনের অন্যান্য যাত্রীরা পরিস্থিতি স্বাভাবিক করেন।
ভুক্তভোগী টিটিই আব্দুল আলীম মিঠু বলেন, প্রথমে বাধা দিলেও আমরা বিনা টিকিটের আটজন যাত্রীকে জরিমানা করতে থাকি। এ সময় ট্রেনে দায়িত্বরত এএসআই রোমেন আমাকে গুলি করার হুমকি দেন। আমাকে হ্যান্ডকাপ পরিয়ে গ্রেপ্তারেরও চেষ্টা করেন।
এ বিষয়ে অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোমেন মিয়া ঘটনা স্বীকার করে বলেন, বগিতে আমার কনস্টেবল ফারুকের সঙ্গে গার্ড ইকবাল মাহমুদের কথা হয়। আমি পাশে দাঁড়িয়ে ছিলাম। এ সময় ইকবাল কনস্টেবল ফারুককে বলেন ইনি কে? তখন আমি বলি- ‘আমাদের গায়ে পোশাক দেখে চিনতে পারছেন না আমি কে?’ এ সময় পাশে থাকা টিটিই আব্দুল আলীম মিঠু বলে ওঠেন- ‘শালারা টাকা পাই নাই, এজন্য মাথা খারাপ হয়ে গেছে।’ এ সময় আমি একটু উঁচুস্বরে বলে উঠি- ‘এই শালা বললি কাকে? একদম হ্যান্ডকাপ পরায়ে দিব।’ এ সময় ট্রেনের লোকজন বুঝিয়ে বললে ঠিক হয়ে যায়। এছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। গুলি করার কথা সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, আমাদের টিটিই অত্যন্ত দায়িত্বশীল এবং অত্যন্ত কর্তব্যপরায়ণ। তিনি ওই ট্রেনের আটজন বিনা টিকিটের যাত্রীকে জরিমানা করতে গেলে ওই ট্রেনের দায়িত্বরত এএসআই তাকে গুলি করার হুমকি দিয়েছেন।
তিনি বলেন, আমি বিষয়টি জানার পরপরই আমাদের রেলওয়ে পুলিশের এসপি সাহেবকে ওই এএসআইকে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি। রেলওয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আবু হেনা, সহকারী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিপন আলী ও একজন এএসপির সমন্বয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তাদেরকে বিষয়টি তদন্ত করে পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হবে।
এ বিষয়ে পাকশী রেলওয়ে পুলিশের এসপি সাহাব উদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি সংশ্লিষ্ট টিটিই, গার্ড ও এএসআইকে ডেকে পাঠিয়েছি। তারা ঢাকা থেকে পাকশীতে আসছে। তারা আসলে তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে পরে বিস্তারিত বলতে পারব।











































