খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, যারা ’৭৫-এর হাতিয়ার বলে শ্লোগান দেয় তাদের ওই হাত ভেঙ্গে দিতে হবে। উন্নয়নকামী বাংলাদেশকে যারা অশান্ত করতে নাশকতার ষড়যন্ত্র করছে ওই বিএনপি-জামায়াতের ক্যাডারদের চিরতরে স্তব্দ করে দিতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশে আর ’৭৫-এর মত নৃশংস ও ন্যাক্কারজনক ঘটনা ঘটতে দেয়া হবে না। বিএনপি-জামায়াত ৭৫-এর মত ঘটনা ঘটাতে যে ষড়যন্ত্র করছে তাদের ওই স্বপ্নকে ধুলিসাত করে দিতে বাংলার মুজিব সৈনিকরা প্রস্তুত রয়েছে। তিনি বলেন, খুলনায় ছাত্রলীগের শান্তি প্রিয় মিছিলে হামলা করে বিএনপি সেই ষড়যন্ত্রের বহি:প্রকাশ করেছে। তারা এখন লাঠির মাথায় আগুন জ্বালিয়ে রাতের আধাঁরে নাশকতা করার চক্রান্ত করছে। বিএনপি-জামায়াতের ক্যাডার ছাত্রদল ছাত্রশিবিরের সন্ত্রাসীরা এই নাশকতার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হামলা করছে। তিনি দলের সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে রুখে দাড়িয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা যুব মহিলা লীগ আয়োজিত প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে কটুক্তি এবং ছাত্রলীগের উপরে হামলা প্রতিবাদে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা যুব মহিলা লীগ আহবায়ক এ্যাড. সেলিনা আক্তার পিয়ার সভাপতিত্বে এবং খুলনা মহানগর যুব মহিলা লীগের আহবায়ক এ্যাড. রাবেয়া ওয়ালি করবী ও আইরিন চৌধুরী নিপার পরিচালনায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যা. রুনু ইকবাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এ্যাড. জেসমিন পারভীন জলি, পারভেজ হাওলাদার। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা রফিকুর রহমান রিপন, কামরুজ্জামান জামাল, শেখ মো. ফারুক আহমেদ, এম এ রিয়াজ কচি, হাফেজ মো. শামীম, এ্যাড. মো. সাইফুল ইসলাম, অসিত বরণ বিশ্বাস, নিশীত রঞ্জন মিস্ত্রী, সরদার জাকির হোসেন, হাজী মো. সাইফুল ইসলাম, শবনম সাবা, নাসরিন ইসলাম তন্দ্রা, এ্যাড শিউলী সেরনিয়াবাত, চিশতী মোস্তারী বানু, এ্যাড পলাশী মুজমদার, নাজনীন চৌধুরি বিউটি, এ্যাড শিউলি আক্তার লিপি, সুমাইয়া সুলতানা লতা, আকলিমা তুলি, সারমিন সুলতানা, লিমু আক্তার ময়না, রেহেনা খাতুন, রজি রহমান, আফরোজা জেসমিন বীথী, এ্যাড রজনীল সরকার, শিউলি আক্তার লিপি, আফরোজা সীমা, সীমা, নাজু, সুমি, সামিরা লুবনা, রেশমা, মনোয়ারা, শিউলি, সাবিহা ইসলাম, সাহানা, মিথিলা, রুপা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।











































